এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:০৮260581
  • পঃ বঙ্গ, অনেক বছর ধরেই ইসলামিক মৌলবাদী, টেররিস্ট-দের নিশ্চিন্তে কাজ করা, লোক রিক্রুট করা ইঃ-র জন্য স্বর্গরাজ্য। বিস্ফোরক তৈরীর জন্যও। বাংলাদেশ থেকে ঢালাও অনুপ্রবেশ, বাম সরকার এবং আরও খোলাখুলি ভাবে বর্তমান সরকারের ভোটব্যাংকের রাজনীতি অবস্থা আরও খারাপ করেছে।
    এখনও অব্দি পঃ বঙ্গে কোন বড় নাশকতা ঘটাচ্ছে না, যাতে পুলিশের নজর না পড়ে..
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:০৭260579
  • নাহ গুরুতেই থাকি, ফেসবুকে যাওয়া যাচ্ছে না, ধাড়ি ধাড়ি লোকেদের সিঁদুর মাখা মুখ -
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:০৬260578
  • হায়্দার নামে নিশ্চয়ই কোনো সিনেমা এসেছে।
    আজকের মতন এগিয়ে গেলাম।
    চতুষ্কোন-এর কথা শুনেছি, সিজিতের সিনেমা -
  • byaang | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:০৫260577
  • না গো ঝিকি ব্যাং ব্যাং ব্যাঙ্গালোরে ফিরে সিনেপোলিসে দেখবো। এখান থেকে হায়্দার আর চতুষ্কোণ দেখে ফিরতে হবে।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:০৪260576
  • শনিবার সন্ধের দিকে গেছিলাম - উদুম ভিড় - সুপুরি সাইজের ঠান্ডা ন্যাতানো চিকেন পাকোড়া - ৫ পিস ১২ ডলার - লোকে দেখলাম ব্যাজার মুখে তাই খাচ্ছে - আর বিশেষ কিছু নেই ও।
  • | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:০৩260574
  • আমাদের এখনো পুজো ই হলো না। সামনের হপ্তায় সবাই কে শুভবিজয়া বলব।
  • ন্যাড়া | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:০৩260575
  • রাটগার্সের পুলিশের সব ছিলে, কিন্তু বন্দুক ছিল কিন মনে নেই। মানে যখন এমনি টহল দিত। কোমরে একটা খেঁটে থাকত মনে আছে। অরণ্য বা সোসেনের মনে থাকতে পারে।
  • | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:০২260573
  • ডিবিউক শুনলেই গেলেনা মনে পড়ে যায়। কি অসাধারণ একটা রাস্তা আছে। আদিগন্ত বিস্তৃত ভুট্টাক্ষেতের মধ্যে দিয়েঃ)
    নির্ভেজাল মিডওয়েস্ট।
  • ন্যাড়া | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:০১260571
  • হ্যাঁ, প্রবাসীতে ছিলাম - যা গরম। মোটামুটি অডিটোরিয়ামের ভেতরেই সেঁটে ছিলাম। পরে বাইরে বেরিয়ে দেখি চা শেষে। হতাশায় বাড়ি ফিরে এলাম।

    শনিবার কী ভিড়, কী ভিড়। রোববার সেই তুলনায় অনেক ম্রিয়মান।
  • jhiki | ০৭ অক্টোবর ২০১৪ ০৯:০১260572
  • আঅরণ্যদা, খাগড়াগড় আমাদের বাড়ী থেকে মেরেকেটে তিন কিলোমিটার!!
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৫৮260570
  • আরে ন্যাড়া যে, পোবাসীতে গেছলে নাকি - বোধির সঙ্গে দেখা হল। আর খাবার স্টলে তো দেখি সব শেষ। ধুর।
  • aranya | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৫৭260569
  • 'রাজিয়া জানিয়েছে, ‘কী করে মানুষকে কোতল করতে হয়’ তা-ও তার শেখা আছে। শেখানো হয়েছে, ‘ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি প্রাণ যায়, তা হলে জন্নত (স্বর্গ) যাওয়া যায়’। '

    - ব্রেন ওয়াশ চলছে :-(
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৫৬260568
  • ইউনি পুলুশ আমি জানি। ব্যাকগ্রাউন্ড চেকের সময় একবার গেছিলাম আঙ্গুলের চাপ দিতে। এর অনেক বছর আগে আইওয়া-ইলিনয় বর্ডারে ডিউবিউক শহরে গেছিলাম আঙ্গুলের ছাপ দিতে, ইমিগ্রেশনের জন্য।
    তো ইউনি পুলিশের আপিস ঐ এমনি পুলিশের আপিসের মতনই - ঢাল তলোয়ার সাজগোজ নিয়ে -- সিসিটিভি, ক্যামেরা- পুলিশি ব্যাপার স্যাপারে ভরপুর।
  • ন্যাড়া | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৫৫260567
  • আকা, পুলিশ এবং কনসিলড ওয়েপন। তক্কাতক্কির কিছু নেই। তুমি যা লিখেছ, ইন স্পিরিট, ঠিকই লিখেছ। কিন্তু সব ইউনির পুলিশ নেই আর অনেক স্টেট নতুন ল এনেছে ও আনছে ক্যাম্পাসে কনসিলড ওয়েপন অ্যালাও করার জন্যে। গান ক্যারি করা অনেক বড় ডিবেট।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৫২260566
  • যাদবপুরের ঝামেলা কি মিটল, নাকি চলছে? ( ঐ এলেন জলধরবাবু, এখন আবার গোড়া থেকে বলতে হবে - এমন করলে হবে না)।
    একটু সামারি অন্তত দাও।
  • aranya | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৫১260564
  • ইউনি পুলুশ নিয়ে আকার পর্যবেক্ষণ তো ঠিকঠাক-ই মনে হল
  • | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৫১260565
  • আজ্জো ইউনির চাকরি ছেড়ে কিরম বখে গেছেঃ( ঘোর সন্ধ্যেয় শুয়ে পড়ে!
  • Ishan | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৫০260563
  • টুকলিবাজদের বলুন পুরো ফাইল ধরে টুকতে। ধরতে সুবিধে হবে। দুইটি টেক্সট ফাইল এক কিনা জানতে হলে ইউনিক্সে diff command ব্যবহার করুন। :-D
  • aka | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৪৮260562
  • ন্যাড়াদা শুতে গেলাম। তক্কো নয়, আজ একটু সময়ে কিছু অবজারভেশন লিখেছি। কোথায় জেনারালাইজ করেছি বুঝি নি। কাল উত্তর দেব।
  • jhiki | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৪৪260561
  • ব্যাং-এর ব্যাং ব্যাং দেখা হল? তবে আমি অন্যজনের মাথা থেকে ব্যাং ব্যাং -এর ভুত তাড়াতে সক্ষম হয়েছি ঃ)
  • DhaDha | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৪৩260560
  • arxiv এ পেপার জমা দিলে ওরা এমনিতেই ঐ সব চেক করে দেয়।
  • aka | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৩৬260559
  • ন্যাড়াদা কোনটা? পুলুশ ডিপার্টমেন্ট?
  • sosen | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৩৫260557
  • একককে, না, বিশ্বাস করি না। ওগুলো আকাদার নিশ্পাপ পোস্টটির উত্তরে লিখলাম। দেশ আর পশ্চিমবঙ্গের এডুকেশন সিস্টেম নিয়া আমার ধারণা বেশ প্রাঞ্জল। ;-)
  • Abhyu | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৩৫260558
  • ধন্যবাদ জনৈক Date:07 Oct 2014 -- 08:22 AM
  • aranya | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:৩৪260556
  • পাই, অন্য কলেজগুলোয় টিমসিপি-র মাস্তানির বিরুদ্ধে হোক্কলরবে প্রোটেস্ট হচ্ছে?
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:২৯260555
  • আন্দোলন শুধু ভিসি হঠাও, অন্য কোন ইস্যু নেই, দুরে বসে এটা কীভাবে জানা গেল জানতে ইচ্ছুক। আমার অন্ততঃ এরকম কিছু জানা নেই।
  • ন্যাড়া | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:২৮260553
  • পরশুরাম যেমন লিখেছিলেন রায়বাহাদুরের প্রেম "এক পাঁঠা থেকে বিশ্বপাঁঠায়" পৌঁছেছিল, তেমনি তুমি এক ইউনি থেকে সব ইউনি, সব ক্যাম্পাস করে দিলে? ইনডাকশনের তো হদ্দমুদ্দ করে ছেড়ে দিলে!
  • aka | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:২৮260554


  • ডেভিস পেপার স্প্রে।
  • জনৈক | ০৭ অক্টোবর ২০১৪ ০৮:২২260550
  • টার্নিটিন ব্যবহার করার আগে এর কয়েকটি দিক জেনে নেওয়া দরকার।

    ১। টার্নিটিনের একটি পেপার ডেটাবেস আছে, আপনি পেপার জমা দিলে সেই ডেটাবেসের সাথে মিলিয়ে দেখে। যা কিছু বাক্য বা বাক্যাংশ অন্য পেপারের সাথে মিলে যায়, সেই সমস্তই হাইলাইট করে দেয়। যদি আপনি আপনার পেপারের কোথাও লিখে থাকেন, the earth revolves around the sun, আর তা যদি অন্য কেউ লিখে থাকে, তাহলে সেটিও হাইলাইট করে দেয়। শেষে টোটাল কতো পার্সেন্ট কমন হলো লিখে দেয়, যেমন ২০% বা ৩০% ইত্যাদি। এই কমন পড়ার ব্যাপারটা যেহেতু ব্লাইন্ডলি ম্যাচ করা হয় কন্টেকস্ট না দেখেই, তাই বেশীরভাগ ইউনিভার্সিটিতেই প্রফরা আবার ম্যানুয়ালি চেক করে দেখেন যে হাইলাইটেড টেক্সটগুলো কমনলি ব্যবহৃত, না সত্যি প্লেগিয়ারাইজড। বেশীরভাগ প্রফ ১০-১৫% ম্যাচ করলে আমল দেন না, তার বেশী ম্যাচ হলে খুঁটিয়ে দেখেন।

    ২। আপনি যদি অন্য কোন অথরের লেখা কোট করতে চান তাহলেও ম্যাচিংয়ের শতাংশ বেড়ে যাবে, নিয়্মানুযায়ী করলেও। ধরুন APA স্টাইলে ফেনম্যান কোট করবেন। তাহলে আপনি একটি আলাদা প্যারা বানিয়ে একটি ট্যাব মেরে এইভাবে লিখলেনঃ "When I found out that Santa Claus wasn't real, I wasn't upset; rather, I was relieved that there was a much simpler phenomenon to explain how so many children all over the world got presents on the same night! The story had been getting pretty complicated -- it was getting out of hand." (Feynman, 1988, p. 16) এবং পেপারের শেষে References সেকশনে লিখলেন Feynman, R. (1988). What Do You Care What Other People Think? New York: NY: W. W. Norton & Co.
    টার্নিটিন কিন্তু আপনার কোট করা বাক্যটিকেও ম্যাচ হিসেবে ধরবে, যদিও আপনি নিয়্ম মেনে কোট করেছেন। এবং ম্যাচের শতাংশ হয়ে যেতে পারে ৩০%। সেইজন্য প্রফরা টার্নিটিনের রিপোর্ট পাবার পরে ম্যানুয়ালি চেক করেন।

    ৩। টার্নিটিন ও কপিরাইট নিয়ে বিতর্ক আছে। অনেকেই মনে করেন যে টার্নিটিন তাঁদের পেপার বিনা সম্মতিতে ডেটাবেসে জমা করে নিয়ে কপিরাইট আইন মানছেনা, বিশেষত যেখানে এই পেপারগুলো কমার্শিয়াল গেইনের জন্য ব্যবহার করা হচ্ছে। এটা একটা গ্রে এরিয়া।

    ৪। টার্নিটিনের কিছু বিশেষ সীমাবদ্ধতা আছে। প্রথম, এটি এখনো আমেরিকাতেই বেশী ব্যবহার হচ্ছে। আপানি যদি অস্ট্রেলিয়া বা তাইওয়ানের কোন অথরের পেপার হুবহু কোট করেন তো আপনার ধরা পড়ার চান্স কম, কারন সব অথরের সব পেপার টার্নিটিনের ডেটাবেসে নেই। অনেক জায়্গায় কপিরাইটের কারনে এটা করা সম্ভবও না। এছাড়া আপনি যদি স্প্যানিশ বা চীনে বা অন্য কোন ভাষা থেকে অনুবাদ করে লিখে দেন তো আপনার ধরা পড়ার কোন সম্ভাবনাই নেই।

    ৫। যেসব রিসার্চ স্কলার পেপার লিখতে সিদ্ধহস্ত তারা কখনো টার্নিটিনে ধরা পড়ে না। তারা এমনভাবে প্যারফ্রেজ করে যে কোনভাবে ম্যাচ হওয়ার চান্স থাকেনা। এবং তারা অন্য কোন অথরের রেফারেন্স দেন, যিনি ওই একই বিষয়ে লিখেছেন। আমার একজন বন্ধুকে দেখেছি যে পুরো পেপার এইভাবে মাদার থেকে প্যরফ্রেজ করে করে লেখে আর রেলিভ্যান্ট রেফারেন্স দিয়ে দেয়, শুধুমাত্র মাদার পেপারটার রেফারেন্স দেয়্না। এখনো ধরা পড়েনি। আমি নিজেও অনেকবার কিছু কিছু প্যারা এইভাবে লিখেছি।

    ওপরের পয়েন্টগুলো খেয়াল করে টার্নিটিন ব্যবহার করবেন। মনে রাখবেন, এটি একটি অটোমেটিক চেকার মাত্র। এর ওপর বেশী নির্ভর করতে গেলে আপনার উদ্দেশ্য সফল নাও হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত