এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৫১260670
  • হোক কলরবের তো কোন পেটেন্ট নেওয়া নেই। হোক কলরব বলে এখন গ্লোবাল প্রোটেস্ট হচ্ছে। আপনারা আপনাদের জায়গায় বসেই আপনাদের তোলা ইস্যুগুলো নিয়ে কিছু বলে বা কিছু অর্গানাইজ করে হোক কলরবের সাথে জুড়ে দিন না। প্রস্তাবটা সিরিয়াসলি দিলাম। ভেবে দেখবেন ঃ)
  • Blank | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৪৮260669
  • #হোক অবজারভেশান
  • jhiki | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৪৫260666
  • '-', বিনয়টা বৈষ্ণবীয় বিনয় ধরে নিলাম ঃ)
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৪৫260667
  • মানুষ কত কম জেনে মন্তব্য করতে ভালোবাসে।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৪৫260668
  • না, ন্যাড়াবাবুর তুলনাটা ভুল।

    π,
    যাদপ্পুরের আন্দোলনে হাঁউ হাঁউ টাই খুব বেশি। অবজার্ভ করেই লিখছি। একার অবজার্ভেশন নয়। হংকং এর আন্দোলন এর সঙ্গে যাদপ্পুর ধারে কাছে আসে না। অথচ সমস্যা কিন্তু কোনোদিকেই কম নয়। যাদপ্পুরে আওয়াজ/কলরব এসব যে রেটে হচ্ছে, মূল এজেন্ডা সেভাবে নেই।
    ক্রিটিসিজম নিতে পারে না। মাথা ঠাণ্ডা করে একটু জানলা খুলে ভেবেচিন্তে ক্রিটিসিজম শুনতে বাধা কোথায়?
  • g | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৪৪260665
  • রাজ্যপাল এর পদত্যাগ চাই। আমাদের কথা শুনলো না। কোর্ট ও আমাদের এগেইনস্ট এ bollo।বিচারক এর ও পদত্যাগ চাই।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৪০260664
  • বুঝলাম না, নানা জায়গায় প্রোটেস্ট গুলো কি শুধু পেজ বানানো নাকি !!
    আর যার যা নিয়ে বলার দরকার মনে হচ্ছে, তাই নিয়ে নিজেরাই বা কেন বলছেন না। সব দায়িত্ব, সব বলার দায়িত্ব ও শুধু অন্যদের উপরেই বর্তায় না, নিজেদের উপরেও বর্তায়। হোক কলরবে শামিল হয়ে বা না হয়ে সেগুলো নিয়ে আন্দোলন করুন না, কে বাধা দিয়েছে !

    তবে কে কী ভাবছে বলছে এগুলো এত বিশদে বলার পরেও এই পোস্টগুলো আসার মানে এগুলো তর্কের জন্য তর্ক। গুরুর পাতায় তুফান তোলা ছাড়া তার আর কোন উপযোগিতা দেখিনা। সেক্ষেত্রে সময় নষ্ট করবোনা।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৩৮260663
  • যাদব্পুরের ভিসির প্ল্যাগারিজ্‌ম-এর প্রবলেমের সঙ্গে সারদা কেলেংকারিতে সব্বোনাশের পথে বসা হাজার হাজার ফ্যামিলি নিজের একাত্ম করতে পারছে। সত্যি!
  • ন্যাড়া | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৩৬260660
  • যাদবপুরের ছেলেরা, প্রাক্তনীরা যাদবপুর নিয়ে বেশি উতলা হবে - এতে আশ্চর্যের কী? হঙকঙের প্রো-ডেমোক্রেসি মুভমেন্টকে তো বলা যায় না তোমরা সৌদির গণতন্ত্রের মুভমেন্টকেও তোমাদের অ্যাজেন্ডা কর। তুলনাটা টায়্টায় মিলল না, কিন্তু ওইরকমই আর কি!
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৩৬260661
  • বুঝলাম না, কী বলতে চাইলেন। আর এসব তো ৩৫৬ দিন ৩৬৫ দিন ধরেই ছেপে চলেছে ! তৃণমূলের লোকজন দিবারাত্র এই সুরেই প্রচার করে চলেছে, পোস্টার বানিয়ে ছেপে চলেছে !

    সে দি, কিশলয়ের পোস্টটা একটু পোড়ো।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৩৬260662
  • হংকং এর আন্দোলন আন্তর্জাতিক মাত্রা পেয়েছে, যাদপ্পুর পায় নি। পাবেও না। কারণটা অবভিয়াস। সেভাবে কোনো স্পষ্ট বক্তব্য নেই, হড়বড়ানি তড়বড়ানি এবং কুয়োর পরিসীমার ভেতরেই।
    অবশ্য গুরুর পাতায় তুফান বা কিছু ফেসবুক পেজকে যদি আন্তর্জাতিক মাত্রা বলা হয় তবে তা অন্য কথা।
    এই হাঁউ হাঁউ হয়ত আরো কয়েক মাস চলবে, বড়োজোর ভিসির পদত্যাগ। তারপরে সব নিজ নিজ কাজে চলে যাবে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৩৪260659
  • টইএর পোস্টটা পড়ুন না একটু !
    আর তারা যে বেরোয় সেটা এখানে আগেও বেশ কয়েকবার লিখেছিলাম।
    আর এটাই বা কেমনতর দাবি, যে অন্য ইস্যু নিয়ে বলতে হবে তাদের নিজেদের উপর ঘটে যাওয়া অত্যাচার, অন্যায় নিয়ে বলা যাবে না ?!
    আর এখানেও এই ইস্যু নিয়ে বলতে গিয়েও, তারা সেল্ফ থেকে অবশ্যই বেরিয়ে্ছে। প্রতিবাদকারী প্রত্যেকে মার খায়নি, অনেকেরই কিচ্ছুটি আসে যায়নি। প্রতিবাদ না করে নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেও কিস্যুটু আসে যেতো না। তাও তারা এই মারের বিরুদ্ধে বলছে, নিজেরা আবার মার খাবার, রাষ্ট্রের কুনজরে পড়ার ঝুঁকি নিয়ে বলছে, একসাথে বলছে। এই গলা মেলনোটাতেও কিছু পজিটিভ চোখে পড়েনা ? আর ভিসি অপসারণের দাবি এখন স্টেট টেরর এর বিরুদ্ধে প্রতিবাদের সাথে সমার্থক। এটার এরকম অর্থ সঙ্কোচন করবেন না।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৩০260658
  • আহা, আর যা ছাপা হচ্ছে না।
    হেই পোলাপানগুলার আর কুনো কাম নাই, এখন এই পুজামন্ডপে আইসে ওদের ঐ ভিসি না পিসি কার মাথার উকুন মারার পোস্টার বানাইতে, পুজাডারে ভন্ডুল না কইর‌্যা দেয়।

    এসব কাগজে ছাপে না।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১০:২৯260657
  • প্রথমদিকে হকচকিয়ে হোক্কলরব কে সাপোর্ট করেছিলাম। এখন সাপোর্ট করি না। কেমন যেন কুয়োর বাইরে বেরোতে পারেনি মনে হয়েছে।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১০:২৭260656
  • কদিন আগেই এখানে লিখেছিলাম। কিন্তু যাদবপুরের আন্দোলন খুব একটা বৃহত্তর স্বার্থে হচ্ছে কি? যাদপ্পুরের প্রাক্তনীরা সব দেশ বিদেশে বাঘা বাঘা লোক বা নানান জায়গায় ছড়িয়ে আছেন তাই এত পাবলিসিটি পাচ্ছে। ছাত্রদের ওপরে আর যেসব নির্যাতন হয়েছে (পশ্চিমবঙ্গের অন্যখানে, যেসব খবর কাগজ খুললেই দেখা যায়) সেসব নিয়ে যাদপ্পুর কিছু বলছে কি? উত্তর মেলেনি। মিলবেও না।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১০:২৫260655
  • গুড, তাহলে এই যাদব্পুরের খোলস ছেড়ে বেরোয়।
    ছাত্ররা সোজাসুজি আন্দোলন করলে অসুবিধে কোথায়।
    অভয়া নিয়ে তো দিল্লিতে ছাত্ররা পথে নেমেছে, লাগাতার আন্দোলন করেছে, সাধারণ মানুষও যোগ দিয়েছে।
    হংকং-এ তো ডেমোক্রেসির দাবীতে আন্দোলন শুরু করেছে।
    একদম স্ট্রেইট।
    নো ভিসি, নো উকুন, নো চেয়ার, নো ভ্যানতারা। একদম টু দ্য পয়েন্ট।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:২৪260654
  • লোকজনের মতামত নিয়ে কয়েকটা পোস্ট টইতে দিলাম। এখানে হারিয়ে যাবে। পড়ে দেখুন, লোকজন কীভবে ভাবছে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:২৩260653
  • আর সারদার এজেন্ট নিয়ে আন্দোলন শুধু ছাত্রদেরই করতে হবে কেন ? তারা নিজেদের উপর হওয়া সন্ত্রাস নিয়ে আগে বলবে, সেতো স্বাভাবিক। আর এগুলো তো স্টেট মেশিনারির মুখোশটাও খুলে দেয়। সেই নিয়ে কথা হওয়াও কিছু কম দরকার নয়।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:১৯260652
  • লসাগুদা, কামদুনির জন্য এর মধ্যে অনেক ছেলেপুলেই দিনরাত পড়ে থেকে আন্দোলন করেছে ! শুধু কামদুনি না, নারী নির্যাতন, দুর্বৃত্তায়ন নিয়ে ! অনেকদিন আগেই পোস্ট করেছিলাম, এ আন্দোলন রাতারাতি উঠে আসেনি। এদের মধ্যে একটা বড় অংশ এই সমস্ত ইস্যু নিয়েই বহুদিন ধরে তাদের মত করে বলে আসছে, এই নিয়ে কাজ করে আসছে। এ বছর গোড়ার দিকে একটা মঞ্চ বানানো হয়, তার কথা এখানে লিখেছিলাম,তাতে এরা অনেকেই ছিল।
    গতকালই এই পুজোয় বন্ধ কারখানা গুলোতে কলরব হওয়া নিয়ে কথা বললাম। অনেকেই আগ্রহী। কয়েকদিন আগে মারুতির, কল্যাণীর শ্রমিকেরা সলিডারিটি দেখিয়েছেন, এদের আন্দোলনের প্রতি। ওঁদের আন্দোলনের প্রতি এরা কেন দেখাবেনা, সেই প্রশ্নও উঠেছে। এবং দেখাচ্ছেও। কালকের স্লোগানে কল্যাণী, মানেসরও উঠে এসেছে।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১০:১৬260651
  • আগের ক টা lcm এর পোস্টকে।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১০:১৫260650
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১০:১৪260648
  • প্রতিবাদ কিন্তু উকুনের স্তর পেরিয়ে গেছে, আপনারা খ্যাল করেন্নি। লাবণির ঘটনার পরে ফেসবুকে নতুন ছড়া -

    পুলিশ তুমি দুষ্টু লোক, তোমার মাথায় ভিসি হোক।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১০:১৪260649
  • অবার সেই ভিসির চেয়ার - আরে ধুর, যে সব সারদার এজেন্টরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে - দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইফ যাদবপুর ভিসি হ্যাজ প্ল্যাগারাইজ্‌ড।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১০:১২260647
  • সিরিয়াসলি, যেখানে কামদুনি-র মতন ঘটনা ঘটছে, সারদার ঘটনায় হাজর হাজার লোক ক্ষতিগ্রস্ত, আলু চাষীদের মরণবাঁচন লড়াই, উত্তরবঙ্গে চাবাগানের শ্রমিকদের মরণাপন্ন অবস্থা - সেখানে এই ভিসির উকুন নিয়ে আন্দোলন ছেড়ে এবার ঝাঁপিয়ে পড়ো।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:১১260646
  • যাহোক, ব্যাক টু ভিসি, মামুর বানানো ঃ)
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১০:১০260644
  • ছড়িয়ে পরুক, কিন্তু যাদব্পুরের ভিসির উকুন নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই।
  • | ০৭ অক্টোবর ২০১৪ ১০:১০260645
  • বাইরে বেরিয়ে একটা ফুটফুটে চাঁদ দেখে এলাম। একটা পাহাড় থাকলে বেশ হতো।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০৯260643
  • লসাগুদা একটু হোককলরবের টইটা আর গ্লোবাল প্রোটেস্টের পেজটা দেখবেন। চাইলে আরো কিছু গ্রুপের মেম্বার করে দিতে পারি। আন্দোলন এইট বি র বাইরে কতটা ছড়িয়ে পড়েছে, কিছুটা আন্দাজ পাবেন ঃ)
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০৮260642
  • আর হ্যাঁ, কাল দুপুর আড়াইটেতে বিধাননগর কমিশনারেটের সামনে কলরব। যে কেউ চাইলে আসতে পারেন, এসে তাঁদের বক্তব্যও রাখতে পারেন ঃ)
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১০:০৭260640
  • তাই তো কইলাম, আন্দোলন থেকে যাদবপুরটা ঝাইড়া ফ্যালো।
    মাথার উকুন টুকুন এসব অনেক হইসে, এবার আন্দোলনটাকে এইটবি-র বাইরে এনে ফ্যালো, সমর্থন পাবা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত