এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কুমু | ২৩ জুলাই ২০১২ ১২:২৭26072
  • পাই,১১-৪৯
    এলাডিং,বেলাডিং,সই লো,
    রাজা একটি বালিকা চাইলো,
    রাজা কোন সে বালিকা চাইলো?
    নিয়ে যাও নিয়ে যাও বালিকা কে-এ-এ।

    এক্কাদোক্কা-
    পরপর ছটি আয়তক্ষেত্র,চার ও ছ নং ঘরটি সমান দু ভাগে ভাগ করা।
    একনং ঘরে গুটি(নিজস্ব/এক গুটি দিয়ে সবাইকে খেলতে হবে) ফেলে লাফিয়ে সেই ঘর পার হয়ে এক পায়ে লাফিয়ে ঘর গুলো এক এক করে পেরোতে হবে,প্রতি ঘরে পা পড়বে,কিন্তু দাগে পা পড়েছে কি আউট।চার ও ছ নং ঘরে দাগের দুদিকে পা রেখে দাঁড়ানো যাবে।
    ছ নং ঘরে গিয়ে জোড়া পায়ে লাফিয়ে উল্টোবাগে ফিরতে হবে।
    এইভাবে গুটি ফেলে ফেলে সব্গুলো ঘর কভার কর্তে পারলে সেই খেলুড়ে নিজের পছন্দ মত ঘর কিনতে পারবে,স্ট্র্যাটেজি হল দোক্কা কেনা,তাহলে অন্য খেলুড়ে কে এক্কা/ তেক্কায় গুটি ফেলে দুটো ঘর লাফাতে হবে।
    আউট হলে পরের জন চান্স পাবে।
    যে বেশী ঘর কিনতে পারবে,সেই চ্যাম্পিয়ন।

    এক টিপিন পিরিয়ড থেকে অন্য টিপিন অবধি খেলা কন্টিনিউ করা ইঃ আরো বহু জটিল নিয়ম ছিল।

    চু কিত কিত আরেকটু কঠিন শারীরিক ক্ষমতার খেলা।
    চু-উ-উ করে দম নিয়ে কিত কিত কিত বলতে বলতে গুটি এক্কায় ফেলে এক পায়ে লাফিয়ে লাফিয়ে পা দিয়ে ঠেলে ঠেলে ছক্কা অবধি নিতে হবে।চারদিকে শ্যেনচক্ষু,গুটি /পা দাগে পড়লে বা কিতকিত বলা থামিয়ে শ্বাস নিলে চলবে না।দোক্কা,তেক্কা এইভাবে ছক্কা অবধি পৌঁছতে পারলে ঘর কেনা যাবে।

    আমাদের স্কুলে এইসব নিয়মে খেলা হতো,বহুযুগের ওপারে রয়ে গেছে কৃষ্ণনগরের সেই স্কুল,বিশাল তেঁতুল গাছের ছায়ায় এক্কাদোক্কার ঘর।

    জীবনে এই একটি খেলা খুব ভাল পারতাম,তাই ছবির মত মনে আছে। কুমু
  • pi | ২৩ জুলাই ২০১২ ১২:২৬26069
  • কোয়ার্ক কি উঃবঙ্গ ?
  • pi | ২৩ জুলাই ২০১২ ১২:২৫26067
  • রায়বেশে ব্রতচারী কী ?
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১২:২৫26068
  • এসব কিছুই না, আমি এক পিস ছোট মিনুদি রচিত স্পেশাল ব্রতচারী ছাড়ছি

    'দিপিং দিপিং দিপিং দিপিং মাদল বাজে রে/
    ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর ঝুমুর নাচি রে'

    মাথায় ফুল পাতা গুঁজে সাঁওতাল style এ স্পোর্টস এ নেচেছিলুম :)
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১২:২৪26065
  • এরা সবাই ভাটকে নিবেদিতা স্কুল বানিয়ে দিল তো ??
  • san | ২৩ জুলাই ২০১২ ১২:২৪26066
  • গৌরীদি রত্নাদিকে মনে পড়ল। ওঃ, সুদক্ষিণাদি। বাংলা পড়িয়েছিলেন। কি ভালোবাসতাম ওনাকে আমরা।
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১২:২২26063
  • আমি আর সেটা দেখার অবস্থায় ছিলামনা, তবে আমরা তো চট সেলাই করছিলাম, ওই দিয়ে শাড়ী সেলাই কি স্বপ্না দি মেনে নিতেন? :)
  • কোয়ার্ক | ২৩ জুলাই ২০১২ ১২:২২26064
  • আমাদের আবা ব্রতচারীর সঙ্গে লোকনৃত্যও ছিল -

    ১।

    একটি কুঁড়ি দুটি পাতা
    রতনপুর বাগিচায়
    কোমল কোমল হাত বাড়িয়ে
    লছমী আজও তোলে, লছমী আজও তোলে

    ২।

    বিহু বিহু বিহুটিয়া
    রঙ্গালিয়া বিহুটিয়া
    ও বিহু উ উ উ হা!

    ৩।

    ফুলে ফুলে জোতিস্কার (ভুল ও হ'তে পারে)
    আমার অহম পরিষ্কার

    ইত্যাদি সব গান
  • pi | ২৩ জুলাই ২০১২ ১২:২১26060
  • বিজয়াদি, গৌরীদি, গীতাদি, রত্নাদি।
  • san | ২৩ জুলাই ২০১২ ১২:২১26061
  • ১৫ আগস্টের আগে একমাস ধরে নাচগানের প্রস্তুতি মনে পড়ে? রংচঙে কি কি যেন সব হাতে নিয়ে
  • pi | ২৩ জুলাই ২০১২ ১২:২১26062
  • তারপর কি সেই শাড়ির সেলাই ক্লাসে মেরামতি হল ? ঃ)
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১২:১৯26059
  • অঙ্ক-বিজয়া দি/গৌরী দি?
  • san | ২৩ জুলাই ২০১২ ১২:১৮26057
  • না শিখাদি তো ইংরিজি পড়াতেন। তবে জিজ্ঞাসাবাদে ছিলেন। অদ্ভুত ভাবে আর কোনো দিদির চেহারা মনে পড়ছেনা ছোটবাড়ির
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১২:১৮26058
  • আমি যখন ক্লাস ৩, তখন হঠাত শুরু হলো বাঁদরের উপদ্রব, যদিও পুরো ছাদ ঢাকা জালি দিয়ে, কিন্তু মাঝে কোথাও ফাঁক ছিল বোধহয়, সেই ফাঁক দিয়ে ঢুকে এসে এক বাঁদর (নাকি সে বান্দরী, আমাদের ইশকুল এ তো পুরুষ প্রবেশ নিষেধ, তবে বাঁদর-এরা কি তা জানত?) ঢুকে এসে এক দিদির সারির অঞ্চল ছিঁড়ে দিয়েছিল
    সেই সময়ে আমাদের সেলাই ক্লাস চলছিল, বাঁদর দেখার উত্তেজনায় এক বন্ধুর হাত এর কাঁচি লেগে গিয়েছিল আমার মাথায়, সে আরেক কান্ড!
  • pi | ২৩ জুলাই ২০১২ ১২:১৫26054
  • নাঃ ডাম্বেলের ঠকঠকানি ছাড়া আর কিছুই মনে নেই ঃ(
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১২:১৫26055
  • আমার বাবা যে কোনো ডান্স রিয়ালিটি শো ৫ মিন দেখেই বলেন 'এটা কি নাচ? এত ব্রতচারী/জিমনাস্টিক' :|
  • san | ২৩ জুলাই ২০১২ ১২:১৫26056
  • ছোটবাড়ির আরেকটা ঘটনা মনে পড়ল। আমাদের অংক ক্লাস চলছে। হঠাৎ ক্লাসরুমের পিছনের দিক থেকে একটা রুমাল উড়ে এসে ক্লাসের মাঝখানে পড়ল। রুমালের মধ্যে কি একটা বাঁধা। ক্লাসে বোর হয়ে গিয়ে বোধ হয় কেউ টিপ করে ফেলেছে। শিখাদি ই কি ছিলেন? শিওর না, অন্য কেউ ও হতে পারেন। যা হোক প্রথমে জিজ্ঞাসাবাদ হল, কেউ স্বীকার করলনা। তখন সবাইকে লাইন করে একতলায় নিয়ে যাওয়া হল যেখানে রামকৃষ্ণদেব-সারদামার ছবি রয়েছে। সেই ছবির পায়ে হাত ঠেকিয়ে সকলকে একবার করে বলতে হবে সে করেছে না করেনি। ততক্ষণে ব্যাপার দেখে আর কারো স্বীকার করার সাহস এমনিতেই বোধ হয় নেই। এবারেও কেউ বললনা করেছি। তার পর একসঙ্গে সক্কলের গার্জেন কল। বকাঝকার তো আদি অন্ত ছিলনা সেবার।
  • কোয়ার্ক | ২৩ জুলাই ২০১২ ১২:১৩26052
  • ব্রতচারীর সাথে ছিল রায়বেঁশে .... পিরামিড করা হ'ত মানুষের উপর মানুষ দাঁড়িয়ে। আজকাল টিভিতে নাচের রিয়ালিটি শোতে দেখে ছোটবেলাটা খুব মনে পড়ে।
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১২:১৩26053
  • যাহ !! জানতাম না বা জানলেও ভুলে গেছি। যাই হোক। কবি নেতাই ব্রতচারী নিয়ে কিছু লেখেননি ?
  • নেতাই | ২৩ জুলাই ২০১২ ১২:১২26051
  • ঃ))
    না এটা আমার লেখা না
    ব্রতচারীর গান
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১২:১১26050
  • নীচে সিগনেচার দিতে ভুলে গেছেন "কবি নেতাই"
  • নেতাই | ২৩ জুলাই ২০১২ ১২:১০26049
  • ব্রতচারী হয়ে দেখ জীবনে কী মজা ভাই
    হয়নি ব্রতচারী যে সে আহা কী বেচারা ভাই
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১২:০৮26048
  • পাই-দি,
    কি গান?
    আর আমরা ডাম্বেল ঠুকে কি গাইতাম মনে আছে?
  • কোয়ার্ক | ২৩ জুলাই ২০১২ ১২:০৭26045
  • শেষদুটো লাইন হ'ল

    (গা)য়ে খেটে বাঁচব
    (আ)নন্দেতে নাচবো
  • mila | ২৩ জুলাই ২০১২ ১২:০৭26046
  • ছুটব খেলব হাসব
    সবারে ভালবাসব
    গুরুজনকে মানব
    লিখব পড়ব জানব
    জীবে দয়া দানব
    সত্য কথা বলব
    সত্য পথে চলব
    হাতে জিনিস গড়ব
    শক্ত শরীর গড়ব
    দলের হযে লড়ব
    গায়ে খেটে বাচব
    আনন্দেতে নাচব
  • গান্ধী | ২৩ জুলাই ২০১২ ১২:০৭26047
  • এটা সেই ব্রতচারীর গান না ??? একটা বই ছিল। ভুলেই গেছিলাম।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১২:০৬26043
  • কদ্দিন বাদে চল কোদাল চালাই শুনলাম ! তবে এই ব্রতচারী প্রসংগে এমব একটা গান শিখ্তে হয়েছিল, যেটা ক্ষমা করিনি র টইতে যাবে।
  • san | ২৩ জুলাই ২০১২ ১২:০৬26044
  • এলাটিং বেলাটিং সই লো
    কিসের খবর আইলো
    রাজামশাই একটি বালিকা চাইলো
    কোন বালিকা চাইলো
    নিয়ে যাও নিয়ে যাও বালিকাকে
    নিয়ে যাও নিয়ে যাও বালিকাকে
    রবি সোম মঙ্গল সই লো
    কিসের খবর আইলো

    যাঃ। এরপর?
  • কোয়ার্ক | ২৩ জুলাই ২০১২ ১২:০৫26042
  • গুরুজনকে মানব
    লিখব পড়ব জানবো
    জীবে দয়া দানব
    ....
  • মিলা | ২৩ জুলাই ২০১২ ১২:০৩26041
  • আমার পাড়ায় এক কাকিমা ছিলেন, তিনি মাঝে মাঝেই এসব করাতেন :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত