এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৩৭260700
  • হংকং-এর ছাত্ররা কিন্তু অন্যরা ডেমোক্রেসি নিয়ে আন্দোলন কেনো করবে না - নইলে আমরাও করব না --- তেমন ভাবে কিন্তু বসে নেই।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৩৬260699
  • কি মুশকিল। দিল্লির ছাত্ররা তো পারছে, হংকং-এর ছাত্ররা পারছে - পশ্চিমবঙ্গের ছাত্ররা নিজেদের ভিসির চেয়ার আর উকুন নিয়ে পরে আছে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৩৩260698
  • কেন 'শুধু' ছাত্রদেরই বলতে হবে ?
    আপনার বুঝতে বোধহয় কোন সমস্যা হচ্ছে।

    আর এতদিন তো ছাত্র আন্দোলন অন্যান্য সমস্যা নিয়ে কথা বললে খিল্লি শুনে এসেছি ঃ)

    যা বুঝেছি, এ হল শাঁখের করাত ঃ)
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৩১260696
  • না না, এই যে লাইনটা - এটা প্রতীকি - এই একটা লাইন বলে দেয় পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের ধারা।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৩১260697
  • তবে ছাত্র আন্দোলনে কেন ছাত্রদের ইস্যু ফোকাস হবে এই প্রশ্নে আরো বিস্মিত।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:২৯260695
  • আমিও এত সাত কাণ্ড লেখার পরেও, অন্যদের এত বক্তব্য তুলে ধরার পরেও এই বাক্যটাকেই তুলে ধরার জন্য খুব হতাশ। এবং 'শুধু' টা কে ইগনোর করার জন্যেও।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১১:২৬260693
  • "...আর সারদার এজেন্ট নিয়ে আন্দোলন শুধু ছাত্রদেরই করতে হবে কেন?..."

    পাই-এর এই কমেন্টে খুবই হতাশ হলাম, এটা আশা করি নি। যাকগে এই কমেন্ট থেকে বোঝা গেল যে প্রায়োরিটি হল ভিসির উকুন, ভিসির চেয়ার - মাঝে মধ্যে ফিলার হিসেবে একটু সারদা বা কামদুনি থাকতে পারে। ব্যস। মূল ফোকাস যাদব্পুর, এটা যাদবপুরের আন্দোলন।
    তবে তাই হোক। ভিসি নিপাত গেলে সব আন্দোলন সফল।
  • Tim | ০৭ অক্টোবর ২০১৪ ১১:২৬260694
  • ন্যাড়াদা, ক।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১১:২০260692
  • কিন্তু আমার তো যাদবপুরের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই। তাও তো আমি দিল্লির হোককলরব সমাবেশে গেছি। কলকাতার প্রতিটা সমাবেশের খবর আমি রাখি, মরাল সাপোর্ট জানাই, যদিও সশরীরে গিয়ে উঠতে পারি না। দিল্লিতে আবার হোককলরবের সমাবেশ হলে আমি আবার যাবো।

    এমনকি আমার যে কলেজ, তারাও নৈতিকভাবে এই হোককলরবের সাথে যুক্ত। তারাও কিন্তু পোস্টার লিখছে, শেয়ার করছে ফেসবুকে। রাস্তায় নেমে কতটা কী করছে জানি না অবশ্য, আমিই খোঁজ নিতে পারি নি, আমার দোষ।
  • #হোকবিপ্লব | ০৭ অক্টোবর ২০১৪ ১১:১৫260691
  • তোরা যে যা বলিস ভাই আমার সোনার বিপ্লব চাই। বছরে অন্তত একবার বিপ্লবের নামতা না আউড়ালে বাঙালির জীবনটাই পানসে লাগে।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১১:১১260689
  • এগজ্যাক্টলি, ন্যাড়া ধরেছে।
    সারদা নিয়ে ছাত্ররা অন্দোলনে নামলে যে মুশকিল আছে সেটা তিনোমুল জানে, তাই ওদেরকে ঐ গেটে পুলিশপোস্ট, ভিসির পার্মানেন্ট - এসব চক্করের মধ্যে ফেলে দাও।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১১:১১260690
  • হ্যাঁ আমার লাগছে। হয়তো নয়, সত্যি সত্যিই লাগছে। আবার কৃষ্ণনগর থেকে চুঁচড়ো, বর্ধমান, আলিপুরদুয়ারের যাদবপুরের সাথে দূরদূরান্তে কোন সংস্রব না থাকা লোকজনের লাগে নি। ভালো তো। খুব ভালো খবর।
    কিন্তু ঐ যে বললাম, ভালো গুলো সঙ্গে নিয়েও একটু আউট অফ দ্য বক্স দেখা যদি যেত। বাইরে থেকে দেখলে খুব ক্লামজি দেখাচ্ছে। হয়ত বোঝাতে পারছি না।
  • d | ০৭ অক্টোবর ২০১৪ ১১:১০260687
  • আরে না, সারদার ফোকাস আনন্দ শক্ত করে ধরে রেখেছে। কালকে হোক্কলরব অনেক রাতে দেখিয়েছে। সন্ধ্যে থেকে প্রাইম টাইমে আসিফ ছিলেন ফোকাসে।
  • ন্যাড়া | ০৭ অক্টোবর ২০১৪ ১১:১০260688
  • এবং এটা তো ঠিক, সারদা আর বর্ধমানের প্রবলেম অনেক ইমিডিয়েট আর সরাসরি বেশি লোককে অ্যাফেক্ট করে।
  • ন্যাড়া | ০৭ অক্টোবর ২০১৪ ১১:০৯260686
  • টিম, ভিসিকে পার্মানেন্ট করা তো বটেই। ওভারঅল যাদবপুর কেসটাই - এরা জানে যাদবপুর হ্যান্ডেল করা সোজা সারদার থেকে। এবার আবার বাজারে বর্ধমান এসেছে। সেখানেও খেলছে যে সেন্ট্রাল ইন্ভেস্টিগেটিভ টিমকে ঢুকতে দেবে না। আস্তে আস্তে সারদার থেকে ফোকাস সরে যাচ্ছে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:০৮260685
  • এগুলোও সব আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরই ভাবনাঃ
    we could ask students from say colleges like Kanailal or Deenobondhu or the Garden Reach College(where a cop got shot during skirmishes between two political parties and their student wings) to tell us about the violence or lack of democracy that ensues when partisan politics is practiced in campus
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:০৫260684
  • সেটা আপনার লাগে হয়তো। কৃষ্ণনগর থেকে চুঁচড়ো, বর্ধমান, আলিপুরদুয়ারের যাদবপুরের সাথে দূরদূরান্তে কোন সংস্রব না থাকা লোকজনের লাগছে না।
  • Tim | ০৭ অক্টোবর ২০১৪ ১১:০৪260683
  • ন্যাড়াদা, পুরো এপিসোডটাই, না এই সদ্য ভিসিকে পার্মানেন্ট করা নিয়ে বললে। তবে এটা সত্যি হওয়া অসম্ভব নয়, সেক্ষেত্রে খুব ভালো বুদ্ধি, স্বীকার করতেই হবে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:০৩260682
  • এটা আরেকজনের বক্তব্য ঃ
    'I believe that if we are to go ahead with this, a few things should be kept in mind as pertaining to our next move:
    1. The movement has been losing steam as far as participation from other colleges is concerned. There is a feeling that this movement will stop the day the VC of JU is forced to resign and the greater problem of state violence(of which the actions of the JU VC are a part), is not being addressed. Something needs to be done about this. One thing is that the slogans and posters should reflect this; it is true that many of them are overtly JU-centric.'
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১১:০২260680
  • জেনারেল স্টুডেন্ট মুভমেন্ট হলে অন্যরাও সমর্থন করত। যাদপ্পুর একটু এলিট তো। সাধারন ছাত্ররা ঘেঁষতে একটু লজ্জা লজ্জা পায়। আমারি কেমন কেমন লাগে। প্রাক্তনী তো নই।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:০২260681
  • কালকের বেশিরভাগ স্লোগানই ছিল বহিরাগত দিয়ে, বিশ্ব জুড়ে দিয়ে।

    আর তো বলে বলে আমি বিশ্বাস করাতে পারবোনা, শোনার জন্য আপনাদের হাজির থাকতে হবে বলে মনে হয়।
  • ন্যাড়া | ০৭ অক্টোবর ২০১৪ ১১:০১260679
  • আমার ধারণা, অ্যাডমিনিস্ট্রেশন খুব বুদ্ধি করে খেলেছে। আমি অনেকের সঙ্গে একমত, যে ফোকাসটা সরে সরে যাচ্ছে। অ্যাজেন্ডা অনেক থাকতে পারে, কিন্তু মূল সূচীমুখ একটাই থাকতে হবে। সাধারণ মানুষ কনফিউজড যে ঠিক কী চাইছে এরা। যারা কনফিউজড নয়, তারা সত্যিই হোক আর ধূর্তামি করেই হোক ভাবছে যে ভিসির পদত্যাগই মূল দাবী। সেটা যদি না হয় তাহলে এটা আন্দোলনের ফেলিওর। কমিউনিকেশন এত খারাপ হলে কিস্যু হবে না।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:০০260678
  • কিশলয়ের পোস্টটা এখানেও দিঃ

    বর্তমানের লেখা প্রসঙ্গে এই পোস্ট।

    'লেথাটায় স্নবারির কথাটা ঠিকই ধরেছে। অনেকের মধ্যেই এলিটিস্ট মাইন্ডসেটটা আছে এবং সেটাকে ফাইট করার কিছুটা অভাব সত্যিই লক্ষণীয়। কিন্তু আদপে গোটা আন্দোলনটাকেই কেবল শহুরে আখ্যা দেওয়াটা ভুল, হয়ত খানিকটা জেনে বুঝেও। এটা নন্দীগ্রাম, সিঙ্গুর না হলেও, কিছুটা যে সাড়া ফেলেছে, এটা অনেকেই জানে। বেশ কিছু কলেজে স্কুলের ছাত্র ছাত্রীরা সলিডারিটি দেখিয়েছে। এবং আন্দোলনকারীদের একাংশ শুধু শহরে নয়, বজবজ, চুঁচুড়া, কৃষ্ণনগরের মত জায়গাতেও গেছেন। হ্যাঁ, খামতি আছে, ঠিকই। সংগঠনগুলোর ভেতরে রেশারেশি, ক্যাডার সংগ্রহ নিয়ে কাড়াকাড়ি এবং তা ছাড়া ওই এলিটিসম। এগুলো আছে বৈকি। কিন্তু অন্য দিকটাও রয়েছে - আছে এই আন্দোলনকে বৃহত্তর ছাত্র সমাজের দাবী এবং ন্যায্য, গণতান্ত্রিক দাবীর সাথে জুড়ে দেওয়ার চেষ্টাও।

    ঠিকই বলেছেন সমৃদ্ধ বাবু যে অনেকেই জানেন না এই ঘটনার কথা, বা জানলেও হয়ত ওই ঘটে চলা আর পাঁচটা মিছিল-টিছিলের মতই চাপা পড়ে গেছে, হারিয়ে গেছে। কিন্তু আপনি তো মনে হচ্ছে ওই সাবঅলটার্নদের প্রতি, ওই খেটে খাওয়া মানুষগুলোর প্রতি দরদী। তাহলে আপনি কেন যাদবপুরের আন্দোলনের পাশে থাকা সেই "বহিরাগতদের" থেকে ছাত্র ছাত্রীদের দূরে সরে থাকতে বলছেন? যদি সত্যিই আপনি চেয়ে থাকেন যে সমাজের আনাচে কানাচে এই আন্দোলন ছড়িয়ে পড়ুক, তাহলে কেন এই আন্দোলনকে যারা কেবল যাদবপুরের মধ্যেই সীমাবদ্ধ না রেখে, এর পেছনে যে ছাত্র ছাত্রী সমেত সমাজের আর পাঁচটা খেটে খাওয়া মানুষের অধিকারের ওপর হস্তক্ষেপ করা জনস্বার্থবিরোধী সরকার বা নীতিগুলো আছে, সেই সত্যকে উন্মোচন করার চেষ্টা করছে, তাদেরকেই কেন আপনি ভিলেন বানিয়ে দিলেন?

    বন্ধ কারখানার শ্রমিকদের লড়াই, শিক্ষাক্ষেত্রে পণ্যায়নের বিরুদ্ধে লড়াই, জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই, কারখানার মালিকের জুলুমের বিরুদ্ধে লড়াই, যৌন হিংসার বিরুদ্ধে লড়াই, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে লড়াই - যাদেরকে আপনি ভিলেন করলেন, তাদের দিকে অনেক কিছু নিয়ে আঙুল তোলার আছে বৈকি, তুলুন, কিন্তু এই লড়াইগুলোতে যে তাদের অনেককে দেখা যায়, এটা একবারও বললেন না কেন? বিপ্লবের স্বপ্ন দেখাটাকে একদিকে যেমন ব্যঙ্গ করলেন, তেমনই তার জন্য প্রয়াসটাকে আড়াল করে রেখে, ওই খেটে খাওয়া মানুষগুলোর নয়, বরং শোষণকারী রাষ্ট্র শক্তির হাতকেই আরও মজবুত করলেন।

    তবে হ্যাঁ - আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলি - এলিটিসমকে, স্নবারিকে ফাইট করতেই হবে। নাহলে অনেকে এলিয়েনেটেড ফিল করতে বাধ্য।'
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৫৯260677
  • আমি পড়েছি। আমার প্রশ্ন অন্য - কেনো এই আন্দোলন যাদব্পুরের ব্যানারে থাকবে। কেন একটা জেনারেল স্টুডেন্ট মুভমেন্ট হবে না।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৫৮260676
  • আরে বাবা এই স্লোগানগুলোর পাশে অন্য স্লোগানগুলোও আছে, বারবার সেটা বলছি তো। সেগুলো একটু দেখুন, শুনুন না।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৫৭260675
  • আচ্ছা, সমস্ত কিছু ইংরিজিতে করা যায় না?
    কিশলয়ের পোস্ট আমি পড়িনি, স্বীকার করছি। এখন সময় করে পড়ব।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৫৬260674
  • যাদব্পুরের ছাত্রদের ওপর পুলিশের অত্যাচারের পরের দিন শহরে যে মিছিল বেরোয়, তাতে স্বতস্ফুর্তভাবে কিছু মানুষ সাড়া দিয়েছিলেন। এই নয় যে তারা সব ভিসির পদত্যাগের জন্যে সাড়া দিয়েছিলেন। তারা ছাত্রদের ওপর পুলিশের অবিচারের বিরুদ্ধে, রাজ্য জুড়ে বিভিন্ন জায়্গায় নৈরাজ্যের বিরুদ্ধে, প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদে সাড়া দিয়েছিলেন।
    এটাকে কেন্দ্র করে একটা বড় রাজ্য জুড়ে ছাত্র আন্দোলনের সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত এটা, যাদব্পুরের ভিসির মাথার উকুন, যাদব্পুরের ভিসির চেয়ার, যাদব্পুরের গেটে পুলিশ চেকপোস্ট, যদবপুরের ভিসির টুকলি পেপার - যাদব্পুরের মধ্যে আটকে যাচ্ছে।
    এটাকে যাদব্পুর মুক্ত না করলে মাস লেভেলে অ্যাকসেপ্টন্যান্স আনা মুশকিল।
    নন্দীগ্রামের ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর সঙ্গে রাজ্যের মানুষ পার্টির অত্যাচার, সরকারের ব্যর্থতা একাত্ম করতে পেরেছিল। যা নিয়ে ক্ষোভ মানুষের বহুদিন ধরে ছিল।
    অভয়া কান্ডে বিচারব্যব্স্থার প্রতি ক্ষোভে ফেটে পড়ে মানুষ, যে ক্ষোভ অনেকদিন ধরে জমে ছিল। সরকার রাতারাতি একটা ঐ দ্রুত নিষ্পত্তির মালা টামলা করে সামাল দেবার চেষ্টা করে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৫৪260673
  • কিশলয়ের পোস্টটা পড়েও কি মনে হচ্ছে না, বাক্সের বাইরে ভাবা হচ্ছে না ?
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৫৩260672
  • এই দেখুন না, কাল বিধাননগরের জমায়েতে ঠিক হয়েছে, এই জাস্ট পোস্ট করতে করতেই কথা হল, নানারকম ইস্যু নিয়ে কথা বলা হবে, পোস্টার থাকবে। তো কামদুনি, বন্ধ কারখানা, সারদা নিয়ে কয়েকটা পোস্টার বানিয়ে দিন না, বা কিছু স্লোগান। খুব চেষ্টা করা হবে, ওগুলো তোলার। কথা দিচ্ছি ঃ)
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১০:৫২260671
  • বাক্সের বাইরে থেকে দেখতে অনুরোধ করাটা কি খুব ভুল হয়ে গেছে?
    সেখান থেকে দেখলে দুটো আন্দোলনের পার্থক্য পরিষ্কার হতে পারে।
    হংকং এর ছাত্ররা যে শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছে তার ক্ষমতার উদাহরণ ২৫ বছর আগেও একবার দেখা হয়ে গেছে। তবুও তারা সংঘবদ্ধ। যাদপ্পুরে আওয়াজটাই সব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত