এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • #হোকবাদামভাজা | ০৭ অক্টোবর ২০১৪ ১২:২৩260730
  • আমার তো পাচিলে বসে বিপ্লব বিপ্লব খেলা দেখতে আর বাদামভাজা খেতে খুব ভাল্লাগে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১২:২২260729
  • এখনো উত্তরবঙ্গের চা বাগানগুলোতে মাটি কামড়ে পড়ে থেকে দিনের পর দিন কিছু লোকজন কাজ করে চলেছেন। তাঁদের কথাবার্তাও এখানে বা কিছু অন্য সাইটে এসেছে। তাঁদের পাশে অবশ্য এখান কেউ দাঁড়াতে যাননি।
    অবশ্য তিরিশহাজার ছাত্র দাঁড়ালে তবে আমি সেই আন্দোলনের পাশে যাবো, এরকম পূর্বশর্ত থাকলে আলাদা কথা।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১২:২১260728
  • না ভাই। আমার আর কোনো বক্তব্য নাই। একটু হতাশ হয়েছিলাম। সেটা আমারই দোষ, আমি আশা করেছিলাম অন্য কিছু। আমারই ভুল ভাই। তবে এমন হয়। তা বলে কি আশা ছাড়া যায়।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১২:১৯260726
  • আরে আমার কথা ছাড়ো। দুর থেকে ফোরন কাটা, আর লম্বা চওড়া বাত - এ ছাড়া আর কিস্যু করি না। বেসিক্যালি বাগড়াপন্থী।
    ছাত্ররা কিছু করলেই - সাপোর্ট তো দূরের কথা, খালি এটা করলে না কেনো, ওটা করলে না কেনো - যত সব ফালতু।
    কিন্তু, পশ্চিমবঙ্গে ছাত্ররা আমার হয়ে কবে সব আন্দোলন করে দেবে গো পাই? আমি দূর থেকে বসে বসে দেখব।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১২:১৯260727
  • আর জাস্ট জানিয়ে যাই, অন্য কোথাও সেভাবে ইস্যু হবার আগে এই যে খবরটি এসেছিল, সেটি কিছু ছাত্রদেরই লেখা। http://www.guruchandali.com/default/2013/07/08/1373304232956.html#.VDOMZPldWSo
    তারা এই নিয়ে তাদের সাধ্য মত কাজও করে গেছে।

    গুরুতে অবশ্য এই রিপোর্টটা বেরোনোর পরেও, কোন উদ্যোগ নেওয়া থাক প্রায় কোন মন্তব্যও আসেনি। জাস্ট অবজার্ভেশন।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১২:১৮260725
  • লসাগুদা, আবারও জানতে চাইছি, জাস্ট কি তর্কের খাতিরে তর্ক করতে চাইছো? একটু আগেই লিখেছো ""কেনো ছাত্ররা সারদা নিয়ে আন্দোলন করবে?" - এটা তুমি টাইপ করো নি। অথচ এখনই লিখলে, ফেসবুকের ফটোতে দেখতে পাও নি কেউ সারদার তদন্ত নিয়ে কোনও পোস্টার ডিসপ্লে করে নি।

    কী চাও তুমি? এই ছাত্র আন্দোলনে সারদার সঠিক তদন্তের দাবিও ইনক্লুডেড হোক? আর কী কী হলে তবে এই আন্দোলনকে তুমি ভ্যালিড বলতে পারবে? সলিডারিটি জানাতে পারবে? ডোডোপাখির ডিম কেন হিন্দুধর্মে নিষিদ্ধ? কিং কংকে কেন গুলি করে মারা হল?

    ঠিক কী কী অ্যাজেন্ডা এই আন্দোলনে জোড়া যায় বলে তুমি মনে করো?
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১২:১৫260722
  • আহা, শুধু সাপোর্ট কেন ? আন্দোলন ইনিশিয়েট করার দায় কেন আমাদের নেই ? উত্তরবঙ্গের অনাহারে মৃত্যুর বিরুদ্ধে আমরা, আপনি আমি কেন নিজেদের উদ্যোগে রাস্তায় নামছি না ?
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১২:১৫260723
  • হাহাচেথেছিপগে :-)
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১২:১৫260724
  • সিকি, পাই,
    হোককলরব-এর ফেসবুক পাতায় গিয়ে ফটো অ্যালবাম দেখলাম। অনেক ফটো স্লোগান দেখলাম। কিন্তু সারদার তদন্ত নিয়ে বা উত্তরবঙ্গের হাঙ্গার ডেথ নিয়ে কোনো পোস্টার দেখলাম না। আছে হয়ত।
  • blank | ০৭ অক্টোবর ২০১৪ ১২:১১260721
  • কিঙ্গ কঙ্গ কে কেনো গুলি করে মারা হলো, আর ডোডো পাখীদের ডিম কেন হিন্দু ধর্মে নিষিদ্ধ - এজেন্ডায় এগুলো না থাকলে সলিডারিটি জানাতে পারছিনা।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১২:০৮260720
  • খিল্লি নয় তো। হংকং অনেক ক্ষেত্রেই হয়ত থাকবে না। তারা কমিউনিস্ট চায়নার রাষ্ট্রশক্তির বিরুদ্ধে প্রো ডেমোক্র্যাসী আন্দোলন করছে বলে। হংকং না আসাই স্বাভাবিক।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১২:০১260719
  • আন্তর্জাতিকতা নেই তো।
    ঐ পোস্ট্‌টিতেও নেই।
    শাঁখের করাত কেন বলছ?
    এই আন্দোলনে কি ভালো ব্র্যান্ডিং করা যেত না? ভালো শ্লোগান, ভালো কার্টুন? ব্যক্তিগত আক্রমন বাদ্দিয়ে? কাঁটা দেয়া চেয়ার, ছ্যাবলা পদ্য - অনেকেই ক্যাওড়ামি হিসেবে দেখছে, এনজয় করছে, হয়ত একটু জয়েন ও করে ফেল্ল। এইসবে এজেন্ডা পরিষ্কার থাকছে কি? মূল লক্ষ্যে কি পৌঁছনো যাবে মনে হচ্ছে?
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১২:০০260718
  • আমি তো রেডি - সাপোর্ট করার জন্যে।
    যেদিন দেখব তিরিশ হাজার স্টুডেন্ট কলকাতার পথে নেমেছে উত্তরবঙ্গের চা বাগানে ১০০ জনের হাঙ্গার ডেথ নিয়ে --- একমাত্র এই ইস্যুটা নিয়ে, সরকারকে চাপে ফেলেছে হাঙ্গার ডেথ আটকানো নিয়ে - এর সাথে কোনো উকুন /চেয়ার মিশিয়ে দিয়ে নয় ---- শুধু আমি কেনো, হাজার হাজার মানুষ থাকবে, তারা ফেসবুকে নেই।
  • anirban | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৫৯260717
  • পাইয়ের 11:54 - অনেকগুলো ক।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৫৮260715
  • "কেনো ছাত্ররা সারদা নিয়ে আন্দোলন করবে?" - এটা তো আমিও টাইপ করি নি! কোদ্দিয়ে এল?
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৫৮260716
  • আগের পোস্টটাতে অবশ্য হংকং ছিল। আর সেটা অবশ্যই উল্লেখ্য নয়। হুম্ম ঃ)
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৫৬260714
  • এই পোস্টটিতে হংকং বাদ কেনো? মেক্সিকো, হিমাচল, যাদ্দপুর - অথচ হংকং নেই। হুম্‌।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৫৫260713
  • বললাম না, শাঁখের করাত। আন্তর্জাতিকতা নেই বলে অভিযোগ থাকবে, এলে তাই নিয়ে খিল্লি আসবে ঃ)
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৫৪260712
  • আর আরেকটা প্রশ্ন আমি করবোই। এসবকিছু নিয়ে আন্দোলন করার দায় ছাত্র ছাড়া আর কারুর আছে বলে মনে করেন কি ? মানে, ধরুন, এই আমাদের ? না থাকলে কেন নেই ? আর থাকলে এই প্রশ্নগুলো আমাদের নিজেদেরকে কেন করা হচ্ছে না ?
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৫৩260711
  • আশির দশকে এসএফ`আই-এর ছেলেরা মিছিল করত - নিকারাগুয়ার মুক্তি চাই বলে
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৫১260710
  • এইমাত্র একজন ছাত্র এইটা পোস্ট করেছে,
    on the 5th oct. a mass grave was found near the mexico city. Though the state is silent about the identities of the victims but officials are suspecting that it might be the students who were being arrested during an anti corruption protest. on 27th sept. in Iguala students were protesting against corruption and injustice when the local olice started shooting. six people were killed on the spot and 43 students were being arrested and then they went missing . .
    fellow comrades mexico-himachal-jadavpur and from many other places students are rising against injustice be it gender discrimination, corruption, unemployment and the state mechinary is unleashing it's most violent weapons to repress the movements ... But i guess we are not going to give up so easily. . we will fight till our last breath. .. lorai lorai lorai chai lorai kore bachte chai.,.. red salute to our fellow comrades of mexico
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৪৯260709
  • ওহ, ডিডি র স্লোগানগুলো আমারো পছন্দ হয়েছে। সারদার উল্লেখ নেই।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৪৭260708
  • ডিডিদা,যাতা !

    কাল এই স্লোগানগুলো দিয়ে দেব ! ঃ))
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৪৬260707
  • সিকি,
    "কেনো ছাত্ররা সারদা নিয়ে আন্দোলন করবে?"

    এই কথাটা ভাই আমি টাইপ করি নি।
  • dd | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৪৫260706
  • তাইলে উকুনটা ব্যাক ফায়ার কল্লো। অথচো ওটাই আমার সবসে পসন্দের ছিলো। এরকম রসভরা স্লোগান আগে কখনো শুনি নি।

    এই ভাবে দেখুন। অ্যান্টি ভিসি, পোলিটিকালি ইনকরেক্ট

    ভিসি তুমি দুষ্ট লোকে
    তোমার দাঁতে শকুন হোক

    শকুনের কোনো ক্লাস নেই। উকুনের মতোন কিসু নয়।কিন্তু শাপ শাপান্ত আছে।

    বা অ্যান্টি ভিসি কিন্তু পোঃ কারেক্ট

    ভিসি তুমি দুষ্ট লোক
    তুমি রুমাল নিতে ভুলেই যাও
    সেদিন তেড়ে সর্দি হোক

    শাপ শাপান্ত থাকলেও কিছু গাল দেওয়া হয় নি।

    বা প্রো ভিসি

    ভিসির মতন বিচক্ষণ নেইকো আর নেইকো আর
    তেম্নি ভালো রাণীমা আর তাচ্চে ভালো রাজকুমার
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৪৪260705
  • এটাও কলরবকারীদেরই কথা। এই গুরুতেই ছিল ঃ)

    'হুজুগ,গুজব আর উত্সব মিলেমিশে গেছে ‪#‎hokkolorob‬ এ .... গুজব ভারী ভয়ঙ্কর জিনিস ওটা বাস্তিলেরও পতন ঘটিয়েছিল ওটা খেপিয়েছিলো মঙ্গল পান্ডে দের.... পুজোর হুজুগের আনাচে কানাচে #hokkolorob এর গুজব জেগেছে, ওটা কার্নিভাল হতে পারে.... ৬৬ এর পল্লীর মন্ডপে কারা যেন লিখে গেছে হোক কলরব, স্কটিশ থেকে জলপাইগুড়ি গোপনে পাচার হয়ে গেছে এই নিষিদ্ধ ইস্তেহার, পাড়ার মোড় এ চেনা রিক্সায়ালা ডেকে বললো হোক কলরব.... ভগবান বিষ্ণু নিদ্রা ভেঙ্গে বললেন 'বলি, হচ্ছে তা কী'.... অতএব লাবনীর মন্ডপে পুজোর মাঝে পোস্টার লেখার অপরাধে ১৩ জন সটান গ্রেফতার, ঘন্টাখানেক লুকোচুরি খেলা আবার গুজব আবার হুজুগ আবার কার্নিভাল..... ওরা ভয় পেয়েছে, তাই ধরে নিয়েও ১ ঘন্টায় ছেড়েছে, ওরা ভয় পেয়েছে কারণ #hokkolorob আর যাদবপুর এর ভিসি এর শিশি বাক্সে আটকে নেই, ছড়িয়ে পড়েছে মনীন্দ্র থেকে রবীন্দ্রতে, মিদনাপুর থেকে স্বপ্নপুর.... প্রাইভেট কলেজের লোহার গেট আর ডিগ্রী কলেজের ইউনিয়ন রুম ভেঙ্গে রাস্তায় নেমেছে #hokkolorob.... হংকং দেখছো, অকুপাই দেখেছো, শাহবাগ এর প্রজন্ম চত্ত্বর দেখেছো, চিলির পেঙ্গুইন দের মিছিল দেখেছো তো; সমস্ত শাসক দলের চেনা টেপ রেকর্ডারের বাস্ক ছুড়ে ফেলে স্বাধীন হতে চাওয়া, স্বাধীনতা ছিনিয়ে নিতে চাওয়া ছাত্রছাত্রীদের ভুভুজেলা বাজছে সব দেশে.... #hokkolorob এদেরই সন্তান.... হোক কলরব স্বাধীন হতে চায় পুরুষতন্ত্রের একুশে আইন থেকে, হোক কলরব স্বাধীন হতে চায় প্রাইভেট কলেজের ম্যানেজমেন্ট আর ফি এর বোঝা থেকে, হোক কলরব স্বাধীন হতে চায় কলেজে কলেজে ইউনিয়নের ভাইগিরি আর বি এড কেলেঙ্কারি থেকে....... #hokkolorob জানিয়ে দিয়েছে 'কালিঘাটের' সাথে লড়াইয়ে তারা 'আলিমুদ্দিন' বা 'বসিরহাটের' ভোট জোট এক্কা দোক্কা খেলা মানবে না, লড়াইয়ে নির্দেশ দেবে সাধারণ ছাত্রছাত্রীরাই, তারাই গড়বে নিজেদের সংগ্রামী আধার.... হোককলরব জোট বাঁধছে বন্ধ কারখানার অন্দরে প্রতিরোধের বন্দরে থাকা সংগ্রামী শ্রমিকদের সাথে, 'অনাহারে শুকনো মুখ, চির আধার নিস্প্রদীপের সাথে' .... হলদে পেন্টুলুন ছেড়ে তাই রাষ্ট্র এবার ন্যাংটো হচ্ছে.... সবশেষে গুজব টা শুধু জানিয়ে দিতে চাই - গত ৩০ বছরে শাসক দলগুলোর সার্কাসে আমরা রিং মাস্টারের চাবুক খেয়েছি, ঘাম রক্তে ঐ দাগ গুলো শুকিয়ে ডোরাকাটা হয়েছে এই ৩০ বছর ধরে, এবার এই ডোরাকাটা রা পথে নেমেছে যাদবপুর থেকে দূর্গাপুর, আশুতোষ থেকে আলিপুরদুয়ার.... হুজুগ আর গুজব মিলে কার্নিভাল হবে বঙ্গদেশ জুড়ে .... সামলাও এই বাঘারে.....'
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৪৩260704
  • লসাগুদা সম্ভবত ডেভিলের অ্যাডভোকেট সাজছে, নয় তো একেবারেই জলধরবাবু হয়ে গ্যাসে গিয়া - পয়েন্ট অফ নো রিটার্ন। "পশ্চিমবঙ্গের ছাত্ররা নিজেদের ভিসির চেয়ার আর উকুন নিয়ে পরে আছে।" - এর চেয়ে বেশি অসত্য আর কিছু নেই আজকের দিনে, লসাগুদা। ভিসির চেয়ার বা উকুন নিয়ে ছড়াগুলো নেহাতই হিউমারাস পোস্টার বানানোর স্বার্থে, এহ বাহ্য, আসল আন্দোলন কিন্তু ঠিকভাবেই হয়ে চলেছে, কালও হয়েছে, আগামীকালও হবে, আর তাতে শুধুই ভিসির চামড়া বা উকুন নিয়ে প্রতিবাদ হবে না, হবে অন্যান্য বিষয় নিয়েও। তুমি তো ফেসবুকে আছো, তা হলে কেন দেখেও না-দেখার ভান করে থাকছো? যদি একেবারেই খবর না রাখো, তা হলে কোনও কথা নেই, সেক্ষেত্রে খবর না রাখলেও চলবে, কিন্তু একটা মাত্র জানলা দিয়ে একটা ডাইমেনশন দেখে তাই দিয়ে গোটা হাতিটার আকার অবয়ব সম্বন্ধে আইডিয়া করে ফেলা - নাঃ, এটা মেনে নিতে পারলাম না।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৪২260703
  • 'তাহলে কেন এই আন্দোলনকে যারা কেবল যাদবপুরের মধ্যেই সীমাবদ্ধ না রেখে, এর পেছনে যে ছাত্র ছাত্রী সমেত সমাজের আর পাঁচটা খেটে খাওয়া মানুষের অধিকারের ওপর হস্তক্ষেপ করা জনস্বার্থবিরোধী সরকার বা নীতিগুলো আছে, সেই সত্যকে উন্মোচন করার চেষ্টা করছে, তাদেরকেই কেন আপনি ভিলেন বানিয়ে দিলেন?

    বন্ধ কারখানার শ্রমিকদের লড়াই, শিক্ষাক্ষেত্রে পণ্যায়নের বিরুদ্ধে লড়াই, জমি অধিগ্রহণের বিরুদ্ধে লড়াই, কারখানার মালিকের জুলুমের বিরুদ্ধে লড়াই, যৌন হিংসার বিরুদ্ধে লড়াই, বস্তি উচ্ছেদের বিরুদ্ধে লড়াই - যাদেরকে আপনি ভিলেন করলেন, তাদের দিকে অনেক কিছু নিয়ে আঙুল তোলার আছে বৈকি, তুলুন, কিন্তু এই লড়াইগুলোতে যে তাদের অনেককে দেখা যায়, এটা একবারও বললেন না কেন?'
    -----

    যাদের দেখা যায়, তাদের দেখবেন না। এদিকে প্রশ্ন তুলে যাবেন, কেন দেখা যাবেনা। এটা কিন্তু ভারি মজার। এর সাথে তর্ক বা আলোচনা হয়না ঃ)
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৪০260701
  • যাকগে, কি আর করা যাবে।
    একদম হতাশ নই। একদিন আসবে যেদিন যাদব্পুর শিবপুর প্রেসিডেন্সি নয়, তিরিশ হাজার ছাত্রছাত্রী দুর্নীতির প্রতিবাদে পথে হাঁটবে।
    যা আজ দিল্লি করে, তা কাল কলকাতা করবেই।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১১:৪০260702
  • আপনি বোধ্হয় পোস্টগুলো পড়েননি। দিল্লি কাণ্ড নিয়ে, কামদুনি নিয়ে এই ছাত্ররাই পথে নেমেছিল। এই গুরুতেই তার ডকুমেণ্টেশনও আছে।

    আর দিল্লিতে ছাত্ররা নির্ভয়া ইস্যু কে বাদ দিয়ে আর কোন কোন ইস্যু নিয়ে ঠিক নেমেছিল ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত