এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:২৪260760
  • আমি পড়েছি। ভালো লেগেছে। যতটা পারে কভার করুক। কিন্তু এডুকেশন সিস্টেম বা তাকে সরাসরি জড়িয়ে নেই এমন ক্ষেত্র গুলোতে আশা জড়িয়ে দেব না। ডিরেক্ট বেনিফিশিয়ারি বা স্টেক হোল্ডার না হলে কেও সেটা নিয়ে গলা ফাটায় না। ফাটালে উপরি পাওনা।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:২১260759
  • আমার অন্য পোস্টগুলোও পেস্ট করতে পারতে যেখানে লিখেছি তারা নিজেদের ইস্যুর বাইরে কী করছে, করার কথা বলছে, করার প্রয়োজনীয়তার কথা বলছে। সেই সব কিছুকে ইগনোর করে যাওয়াটা ও আমাকে খুব হতাশ করেছে।
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:২০260758
  • বেগ টু ডিফার। শিক্ষাব্যবস্থার মধ্যেই প্রচুর গলতা রয়েছে। সেই কেন্দ্রিক আন্দোলন ছাত্রদের কাছে প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক। অন্য ইস্যু আসতে মানা নেই কিন্তু প্রাওরিটি থাকবেই। আর স্পেসিফিকালি যদি বলেন সারদা নিয়ে যতই আন্দোলন হঃ তার কোনো রাজনৈতিক স্কোরিং তোলা যাবে বলে মনে করিনা। প্রচুর মানুষের টাকা গেছে তারপরেও তারা টিএমসি কেই ভোট দেবে। স্পেশালী গ্রামের দিকে। ফসলের সীসনে ওরকম দশ বিশ হাজার টাকা যায় মানুষ কিছুদিন গজল্লা করে একটু শুকনো মুখে ঘোরে আবার পরের সীসনে ওরকমই কোনো ফান্ডে টাকা দেয়। এটা শুনলে হয়ত বিশ্বাস হবেনা। কিন্তু আমি দেখেছি তাই বিশ্বাস করি। জাস্ট ভুলে মেরে দেবে। প্রতিবছর কেও না কেও ওদের টাকায় কোটিপতি হয়। সারদা জাস্ট কেস খেয়ে গেছে বলে সামনে এসেছে। দু চারটে মন্ত্রী জেইলে যেতে পারে ঐটুকুই লাভ। আর কিছু না।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:১৭260757
  • আমি তা হলে একবার শেষ চেষ্টা করি। করি?

    লসাগুদা - Date:07 Oct 2014 -- 10:12 AM
    সিরিয়াসলি, যেখানে কামদুনি-র মতন ঘটনা ঘটছে, সারদার ঘটনায় হাজর হাজার লোক ক্ষতিগ্রস্ত, আলু চাষীদের মরণবাঁচন লড়াই, উত্তরবঙ্গে চাবাগানের শ্রমিকদের মরণাপন্ন অবস্থা - সেখানে এই ভিসির উকুন নিয়ে আন্দোলন ছেড়ে এবার ঝাঁপিয়ে পড়ো।

    লসাগুদা - Date:07 Oct 2014 -- 10:14 AM
    অবার সেই ভিসির চেয়ার - আরে ধুর, যে সব সারদার এজেন্টরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে - দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইফ যাদবপুর ভিসি হ্যাজ প্ল্যাগারাইজ্‌ড।

    পাই - Date:07 Oct 2014 -- 10:23 AM
    আর সারদার এজেন্ট নিয়ে আন্দোলন শুধু ছাত্রদেরই করতে হবে কেন ? তারা নিজেদের উপর হওয়া সন্ত্রাস নিয়ে আগে বলবে, সেতো স্বাভাবিক। আর এগুলো তো স্টেট মেশিনারির মুখোশটাও খুলে দেয়। সেই নিয়ে কথা হওয়াও কিছু কম দরকার নয়।

    এখানে কি সত্যিই ভুল বোঝার খুব বেশি কিছু স্কোপ আছে? লসাগুদা যেমন সত্যি কথা বলেছে, হ্যাঁ, সারদার যে এজেন্ট আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, তার পরিবারের কাছে এইসব ভিসির উকুন টুকুন প্লেগিয়ারিজম কোনও খবরই নয়। খুব সত্যি কথা। তারা হয় তো সলিডারিটি জানাতে পারবেন না। জানা কথা। কেউ এক্সপেক্টও করে নি। উল্টোদিকে যে ছেলেগুলির সহপাঠীরা মার খেয়েছে, তাদের কাছে কিন্তু সারদার ঠগবাজি লেস ইমপর্ট্যান্ট নয়। কারণ, দুটো ঘটনার ইমপ্যাক্ট আলাদা। একদিকে কিছু ছেলে অন্যায়ভাবে পুলিশের হাতে মার খেয়েছে, অন্যদিকে কিছু মানুষ নিজেদের বিনা দোষে পরিবারকে ভাসিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তো, প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন স্কেলে। দুটো নিয়েই হচ্ছে। সারদায় ক্ষতিগ্রস্তরা এখনও জায়গায় জায়গায় ধর্না দিচ্ছে, রাজনৈতিক চাপে মামলা গেছে সিবিআইয়ের কাছে, টুকটাক মৌরলাপুঁটি ধরাও পড়ছে, রাঘব বোয়ালদের ধরা পড়ার অপেক্ষা। তিনোমূলের আইনমন্ত্রী সিবিআইয়ীর বিরুদ্ধে ধর্নায় বসে যথেষ্ট খোরাক হয়েছেন। সারদা যখন সদ্য বার্স্ট করেছিল, অনেক মানুষ রাস্তায় নেমেছিল, অনেক ছাত্রও নেমেছিল। আবার নামার দরকার হলে এই ছাত্ররাই সবার আগে নামবে। এক্ষুনি দরকার নেই, তাই সারদার ইস্যু উঠছে না হোককলরব স্লোগানের মুখে। তাদের কাছে এখন মেন অ্যাজেন্ডা এটুকুই, পুলিশি অত্যাচারের বিচার হোক, ভিসি অপসারিত হোক। পাই সেটুকুকেই বলেছে, সারদার এজেন্ট নিয়ে আন্দোলন শুধু ছাত্রদেরই করতে হবে কেন? এতে তো ক্ষতিগ্রস্ত সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সবারই তো নামা উচিত। সবকিছুই ছাত্ররা কবে করবে সেই আশায় বসে থাকা কেন?

    সারদা না হোক, ভিবজিওরে ক্ষতিগ্রস্ত আমার বাবা, খুবই সামান্য টাকা, তো তার ছেলে হয়ে আমিও হোককলরবে পা মিলিয়েছি, সারদার নামে আন্দোলনে পা মেলাই নি। এতে হতাশ হবার কী আছে? আমার বাবা কোনও আন্দোলনেই পা মেলায় নি।

    আমার মনে হয়, তোমার বোঝবার ভুল এইটুকুই, পাইয়ের কথাকে তুমি ভেবে নিচ্ছো, ছাত্রদের আন্দোলন শুধুই ছাত্রদের রিলেটেড বিষয়ের বাউন্ডারির মধ্যেই থাকবে, তার বাইরের বিষয় নিয়ে ছাত্ররা কেন আন্দোলন করবে? - যদি এই রকমই ভেবে থাকো, তা হলে বলছি, ভুল ভেবেছো। আরেকবার প্লিজ ফিরে পড়ো।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:০৪260756
  • "কেনো ছাত্ররা শুধু সারদা নিয়ে আন্দোলন করবে?" - এই কথাটার মানে কি খুব কঠিন? তাই? ভুল বোঝার অনেক স্কোপ?
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:০২260755
  • লসাগুদা সত্যিই ভুল বুঝেছে।

    এবার তো খুশী হয়ে যাও :-)
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:০১260754
  • বোঝো! আমি এতে বিস্মিত হয়েছি বললাম নাকি। মহা মুশকিল।

    "কেনো ছাত্ররা শুধু সারদা নিয়ে আন্দোলন করবে?" -- তোমার এই কমেন্টে হতাশ হয়েছি।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১৩:০০260753
  • আপনি জোর করে আমার পোস্টের ভুল ব্যাখ্যা করতে চাইছেন।
    কিন্তু আমি মানবোনা ঃ)
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৫৮260752
  • আরে স্বার্থপর নয় এটাই তো প্রমাণ করতে চাইছি ! এই এতজনের পোস্ট, কামদুনি নির্ভয়া, এলজিবিটি ইস্যু, এগুলো নিয়ে তারা কী করেছে সেগুলো নিয়ে এত টাইপে যাচ্ছি তাদের স্বার্থপর প্রমাণ করার জন্যে !!
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৫৬260751
  • হ্যাঁ, ছাত্রদের আন্দোলনে ছাত্রদের নিজেদের ইস্যু আগে আসাতে, সেই দিয়ে আন্দোলন শুরু হওয়াতে আমি বিস্ময়ের কিছু দেখিনা।
    ছাত্রদের পুলিশ পেটানোর পরে যদি ছাত্ররা সেই নিয়ে প্রতিবাদ না করে তাতেই বিস্মিত হবো।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৫৫260750
  • বেরোনোর ঠিক আগে একটা কথা। এই হোক্কলরবের ভিডিও করে কিছু টিভি চ্যানেলে পাঠিয়ে দেয়া যায় না?
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৫৪260749
  • কারণ, ছাত্ররা আমার মতন স্বার্থপর নয়।
    আমার এ বিশ্বাস ভুল প্রমাণ করতে চাইছে পাই।
    কিন্তু আমি মানব না।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৫৩260748
  • এটা ছিল আমার পোস্ট।
    'আর সারদার এজেন্ট নিয়ে আন্দোলন শুধু ছাত্রদেরই করতে হবে কেন ? '

    এটা তো আমি সমানেই বলছি। শুধু ছাত্রদের ই কেন করতে হবে ? আমরা নই কেন ?
    দিল্লির নির্ভয়া আন্দোলন ও কিন্তু শুধু ছাত্রদের ছিলনা ! ছাত্র আন্দোলন, পরে অন্যরা যোগ দিলেন এমনটাও নয়। সব স্তরের মানুষই একসাথে নেমেছেন। আর দিল্লির ছাত্রদের মত কোলকাতার ছাত্ররাও দিল্লি আর কামদুনি নিয়ে পথে নেমেছে। একটা মহামিছিল হয়েছে। খুব সম্ভবত ঃ গতবছর ২১ শে জুলাই। তারপরেও নানা মিছিল হয়েছে, এই ছাত্ররাই নেমেছে, অর্গানাইজ করেছে। আগেও লিখেছি একথা।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৫২260747
  • কেনো ছাত্ররা শুধু সারদা নিয়ে আন্দোলন করবে? কেন আর সবাই করবে না? সবাই চুপ করে বসে থাকবে, আর ছাত্রদের দায় পড়েছে না এইসব জিনিস নিয়ে একা আন্দোলন করবার?

    ছাত্ররা ভিসি নিয়ে আন্দোলন করবে, আর সবাই না করলেও ছাত্ররা করবে, কারণ সেটা ছাত্রদের প্রবলেম।

    আমি এটাই বুঝেছি।

    আমি ভুল বুঝেছি।

    সত্যিই ভুল বুঝলে খুশী হতাম।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৪৭260746
  • উঁহু, আপনি পুরোই ভুল বুঝেছেন তো।
    কমেন্টটা আবার পড়ে দেখুন।
    শুধু ছাত্ররা কেন আন্দোলন করবে জিগিয়েছিলাম।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৪৬260745
  • সিকিকে ক।

    আর বল্লাম তো। এই মার সব ছাত্রের উপরেও পড়েনি। এই ইস্যুগুলো তাদের সবার নয়। তারপরেও পড়াশুনা খাওয়া দাওয়া বেড়ানোর বাইরেও তারা এই ইস্যুগুলোতে একসাথে পথে নেমেছে। অনেকেই আবার এগুলোকে আন্দোলন আন্দোলন খেলা বলে খিল্লিও করে চলেছেন। হ্যাঁ, খেলাই বটে। সুখে থাকতে এদের ভূতে কিলিয়েছে কিনা। তাই পুলিশের বা শাসক দলের গুণ্ডাদের হাতে কিল চড়ের সুখ পাবার জন্য, পুলিশি গ্রেপ্তারের আরাম ভোগ করার জন্য সমানে অথরিটির বিরুদ্ধে রাস্তায় নামছে।
    সে যা হোক, এ খিল্লি আপনারা করেননি। আপনাদের বলাও নয়। কিন্তু কোথাও তো শুধু নিজেকে নিয়ে ভাবনার বাইরেও এরা বেরোচ্ছে। আজ নিজে না মার খেলেও ক্লাসের অন্য ছাত্র মার খেলে তার জন্য, আরো একটু বেরিয়ে অন্য অন্য ডিপের ছাত্রর জন্য, আরো বেরিয়ে অন্য কলেজের ছাত্রের জন্য, সেটা আরো বড় হতে হতে সারদা বা উঃবঙ্গ হতেই পারে। তিরিশ হাজার ছাত্রর জন্য সেটা এখনো না হলেও ঐ মিছিলে তিনহাজার ছাত্রকে পাওয়া যাবে হয়তো যারা এরকম কোন ইস্যু নিয়ে কখনো না কখনো পথে নেমেছে বা কিছু করেছে। আর এই একটা পথে নামা থেকে অন্য বিষয় নিয়ে নামার জমিও তৈরি হয় আসতে আস্তে, কোথাও না কোথাও। যেমন অন্য নানা ইস্যু নিয়ে নামতে নামতে একদিন এরকম একটা ইস্যু তে এক হওয়া গেল।
    তাই সবটাই খুব হা হুতাশ করার মত, এটা আমার মনে হয়নি।

    এই সব অন্যান্য ইস্যু নিয়ে কলরবের জন্য অনেকেই বলছেন, ছাত্রদের মধ্যেও এই নিয়ে ভয়েস উঠেছে, উঠছে, এটুকুই বলার ছিল।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৪৩260744
  • আই রেস্ট মাই কেস। :(
  • Ekak | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৪২260743
  • হংকং এর আন্দোলন যাদবপুর করবে কি করে :( মানুষ তো ক্যালানি খেয়ে তৈরী হয়। এরা কতটুকু স্টেট এত্রসিতি সহ্য করেছে ? যেটুকু করেছে সেটুকু কলরণ। নরমাল। পাঁচ বছর বিজেপি রাজত্ব করুন, টিআর গ্যাস সেল ফাটুক। প্যান্ট পরা নিষিদ্ধ হোক। চাপ তা তৈরী হতে দিন। আপনেরা করাই তে পাঁঠার মাংস বসিয়ে প্রেসার কুকারের মত সেদ্ধ চান :(
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৩৮260742
  • আচ্ছা π, আন্তর্জাতিক কোনো টিভি চ্যানেলে এগুলো দেখানো যায় না? বা খবরের কাগজে? দেশ বিদেশে এত জনে রয়েছেন, কেউ কি একটু চেষ্টা করবেন? জিনিসটা স্থানীয় সংবাদের থেকে একটু বেশি মাত্রা পেত তবে। ইন্টারনেটের দর্শক এখনো অ নে ক কম। ভেবে দেখোতো।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৩৬260741
  • পাই, আমি তোমার ঐ কমেন্ট - "কেনো ছাত্ররা শুধু সারদা নিয়ে আন্দোলন করতে যাবে" - ওটাতে একটু হতাশ হয়েছি। এবং সেটা প্রকাশ করে ফেলেছি। এ নিয়ে এত বিচলিত হবার কিছু নেই। জেনারেলি আমিও কেয়ার করি না। কিন্তু একটু অবাক হয়েছিলাম এই কমেন্টে, তাই বেরিয়ে গেছে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৩৪260740
  • আরে সেকথা তো আমিও বলতে পারি। আমাদের নিজেদের একটু সমালোচনা এলেই, আমরা কেন কিছু করিনা বললেই এইসব সেণ্টু এসে যাওয়া ঃ)
    আপনি যে সমালোচনাগুলো করছেন, সেগুলো নিয়ে যে ভাবা হচ্ছে, লোকজন ভাবছে, তাই নিয়ে করার চেষ্টা করছে, এই কিশলয়, রাতুল, দীপ্যমান, রিতিঙ্করদের এত পোস্ট দেবার পরেও তো আপনি সেটা একবারও দেখলেন না। হতাশটা সেখানে হলাম।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৩৩260739
  • পরে লিখছি। এখন বেরোবো।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৩২260738
  • কামদুনির মাটি কামড়ে, চা বাগানের মাটি কামড়ে, শ্রমিক হাসপাতালের ভেতরে অনেক মানুষ নীরবে নিজেদের আন্দোলনটা লড়ে চলেছে। কখনও তাদেরও কলম ধরতে হয়, রাস্তায় নামতে হয়, যেমন আজ ছাত্রদের নামতে হয়েছে। প্রত্যেকে তার মতন করে লড়াই লড়ছে, এখন এইসব লড়াইগুলোকে একত্র করলে একটা বড় আকারের সিভিল মুভমেন্ট হত অবশ্যই, কিন্তু সম্ভবত তার জমি এখনও তৈরি হয় নি। সমস্ত লড়াইকে এক ছাতার তলায় আনার চেষ্টা করতে যে পরিমাণ সময় এবং ডেডিকেশন দরকার, তা দেবার মত মানুষ হয় তো এখনও আসে নি সামাজিক পরিসরে। তাই বলে লড়াই তো থেমে যেতে পারে না। রাতের অন্ধকারে ছাত্রদের ওপর অন্যায় হয়েছে, আর সেই অন্যায়ে প্রত্যক্ষ মদত জুগিয়েছে একজন ভিসি পদমর্যাদার লোক, শাসকদল তাকেই পার্মানেন্ট ভিসি বানাচ্ছে ছাত্রদের অসম্মানটাকে পাত্তা না দিয়ে। ছাত্ররা তাই নিয়ে চেঁচাচ্ছে, গান গাইছে, পোস্টার লিখছে, পুলিশের গাড়িতে উঠছে। আমি এটাকে এতটুকু ছোট করে দেখতে রাজি নই। হয় তো সঠিক হচ্ছে না, হয় তো আরও সুসংগঠিত করা যেত আন্দোলন। তো আসুক না মতামত, আসুক না মানুষের দল। শেষমেশ রাস্তায় গিয়ে দাঁড়ানোর জন্য তো হ্যান্ডফুল কিছু ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো লোকজন ছাড়া আর কারুর দেখা পাওয়া যায় না। সবাই নিজের নিজের জীবন যাপনে ব্যস্ত। আমরা, আমি নিজেও তার ব্যতিক্রম নই। নিজে যা পারি না, সেই কাজ যখন অন্য কেউ করে, সে যতই ভুলে ভরা হোক না কেন, তাকে আমি ছোট করতে পারব না।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৩১260737
  • সেদি, ইউরোপের নানা জায়গায় লোকে নিজেদের বক্তব্য লিখে পোস্টার বানিয়ে আন্দোলনের পেজে পাঠিয়েছেন। কয়েকজন বন্ধুবান্ধব জোগাড় করেও কোথাও সেগুলো দেখিয়েছেন, সেই ছবিও পাঠিয়েছেন। যে যেভাবে সলিডারিটি দেখানোর কথা মনে করেছেন, তিনি সেভাবে, সেগুলোই লিখেছেন। তুমিও তোমার যা যা ইস্যু মনে হয়, সেগুলো নিয়ে লিখে পাঠিয়ে দাও না।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১২:৩০260736
  • বোঝো! ওহে পাই, বল্লুম তো, দূর থেকে বাতেলাবাজি করি তো, তারপরেও কেনো আবার। ঠিক আছে, আর কোনোদিন কোনো সমালোচনা নয়। এবার থেকে একদম ইয়েস ম্যান। ইয়েস স্যার। ইয়েস ম্যাম।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১২:২৮260735
  • আন্দোলনের পাশে দাঁড়ানোটা ঠিক কীভাবে করতে পারি এই দূর থেকে? ফেসবুকের ঐ পোস্টগুলোয় লাইক দিয়ে? দিই তো।
    রাস্তায় বেরোবে, এই দেশে? পোস্টার হাতে নিয়ে দাঁড়াবো রাস্তায়? না। এদেশে হবে না। সম্ভব নয়।
    দূর থেকে আন্দোলনটা দেখে কিছু কমেন্ট করেছি। ক্রিটিসাইজ করেছি। এইমাত্র।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১২:২৫260733
  • লিখলাম তো - দেখো না - কয়েক পাতা ধরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ---
  • রোবু | ০৭ অক্টোবর ২০১৪ ১২:২৫260734
  • চেষ্টাকৃত এই সাপসেডলি মজার পোস্টগুলো দেখতে আমার মোটেও ভালো লাগে না।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ১২:২৪260731
  • সামান্য একটু সমালোচনায় এত অস্থির হলে, এত উতলা হলে.... আর কি - শুধু আলুচানাই ... অবশ্য তারই বা পরিসর ...
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ১২:২৪260732
  • এটা উত্তর এড়িয়ে যাওয়া হল। :( এইভাবে শেষ করলে আমিও এত টাইপ করতাম না।

    কী আশা করেছিলে, একটু খুলেই বলো না। আমরা কেউই তো বলছি না যে আন্দোলন এক্কেবারে সঠিক পথে চলছে। ইনপুট পেলে তো ভালোই লাগবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত