এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৪৩260880
  • ছাত্রদের উপরেই সব দায় বর্তায় শুনেছিলাম, কারণ স্বার্থপর না হবার দায়টাও কেবল তাদের উপরেই বর্তায়। তো এই সিভিল রাইট্স, হিউম্যান রাইটস মুভমেন্টগুলো কারা করেন ?
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৪১260879
  • স্টুডেন্ট মুভমেন্ট-এর হিস্ট্রি এগজ্যাক্টলি উল্টো কথা বলে। সিভিল রাইট্‌স, হিউম্যান্‌স রাইট্‌স -- সব মুভমেন্টই ঠিক উল্টো কথাই বলে।
    তবে ইতিহাস এখন মিথ্যে।
  • একক | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৪০260877
  • আমিও সরে আছি। ধর্না-ঘেরাও তে বিশ্বাস করিনা ব্যাস। তবে পাতা নড়লেও তার প্রভাব তো থাকে তাই কৌতুহল আছে। দেখছি। এখান থেকে সো কল্ড "সাফল্য " আশাও করিনা। চার -পাঁচটাও যদি হাত্তা কাট্টা বুকে বল ছেলেমেয়ে তৈরী হয় ব্যাস। তারপর তারা কাল দুটো উল্টোমেরুর রাজনীতি করলেও যায় আসেনা। জাস্ট দেখছি।
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৪০260878
  • @লসাগু দা,
    "স্বার্থবুদ্ধিশূন্য" না হওয়া মানেই আপনি যে অর্থে "স্বার্থপর হয়ে আছি, খাসা আছি।" বললেন সেইটে নয়... যাদবপুরের ছাত্ররা যেমন তাদের "ক্ষুদ্র স্বার্থ " দেখছে, আপনিও আপনার ক্ষুদ্র স্বার্থ দেখাটার কথা আমি কিন্তু বাদ তো দিই ই নি, বরং স্ট্রেস করেছি বলেই আমার ধারণা।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৩৭260876
  • একটা গাব্দা পোস্ট উড়ে গেল পোস্ট করতে গিয়ে।
  • একক | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৩৫260875
  • হ্যা ক্ষতিকর। যতক্ষণ না একটা মিনিমাম এটাচমেন্ট লেভেল তৈরী হচ্ছে ওই "ভুলে যাবো বাবার নাম / ভুলব না ভিয়েতনাম " করে চিল্লে প্রতিবাদ জানানো এই প্রক্রিয়াটা মানুষকে পলিটিকালি ব্লান্ট করে। জাস্ট ধর্মীয় রিচুয়াল পালন করতে করতে ইশ্বর কেই ভুলে মেরে দেওয়ার মত | একজনের স্বার্থ যখন আরেকজনের সঙ্গে জড়ায় ধীরে ধীরে বহুজনের স্বার্থ হয় সেটা অনেক ফ্রুটফুল নির্মান। একসঙ্গে চলতে চলতে হয়। এম্প্যাথী টা গ্রো করা দরকার। নইলে সব ঢিল পাটকেল। সেক্ষেত্রে এম্প্যাথী ফীল না করলে সরে থাকা বেস্ট।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ২০:২৫260874
  • স্বর্ণেন্দু বলে দিয়েছে --- "...কোন পরিবর্তনই স্বার্থবুদ্ধিশূন্য হয়ে কিছু লোক ( তাও আবার তিরিশ হাজার ছাত্র ) করবে এটা আদৌ দরকারি নয়। শুধু দরকারি নয় তাই ই নয়, ক্ষতিকর ও একরকমভাবে। ..."

    এটা শুনে হেব্বি রিলিফ হল। স্বার্থপর হয়ে আছি, খাসা আছি। অন্তত ক্ষতিকর কিছু তো করছি না।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২০:১১260873
  • আর বলেছিলাম, যে তৃণমূলের মিছিল নিয়ে কিছু নাকউঁচু মন্তব্য নিয়ে ছাত্রদের মধ্যেই অনেকে আপত্তি তুলেছে। সেরকম একটা পোস্ট রইলো। শুভমের।

    'Regarding the Trinamul Congress Rally yesterday, we all shared lots of laughter and how so very hilarious it had been. But here are certain serious points I want to point out.
    1)There has been a tag of 'illiteracy' blowing in the air after all that interviews ABP, 24ghonta managed . Those who walked at the rally yesterday, yes there was a gigantic mass, initially, most of whom were in complete oblivion of what was going on . The regimented ruling party which deliberately keeps the majority of people in the dark about their practices and only uses them as a tool to increase the size of rally should immediately be questioned, condemned and moved against.
    2) I would request everyone to shed their elitism in their homes before coming to the movement soil . ‪#‎Hokkolorob‬ hasn't reached Bhangar, or P.K. College-Contai, or any other of the sort in the state itself.
    And it is this inability(for the time being) of us, that we couldn't reach them properly and the ruling party exploited the ignorance of this mass .
    So 'literacy', 'illiteracy' also depends on the practice of educating others.
    This mass is a huge mass.. Yes we call ourselves progressive, but at the same time lots of incidents of similar sorts or even of a greater degree happen in their (living in 'mofossol') campus premises, which goes unnoticed .
    But that doesn't make them 'illiterate' .
    Resist these actions of the state, Resist elitism . Let the seeds of #hokkolorob proliferate among these minds as well, the one which comprise of the majority.'
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২০:০৬260872
  • আমি সত্যিই বুঝতে পারছিনা। একদিকে নানা ইস্যু নিয়ে কলরব হচ্ছে না বলে অভিযোগ অন্যদিকে কলরব হচ্ছে বলেই আপত্তি !

    বিটিডব্লু, কোলাহল আর কলরব এক নয় ঃ)
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২০:০২260871
  • শুধু "আমার তো কোনো ইস্যু নেই যাদপ্পুর নিয়ে। আমি না ওখানকার প্রাক্তনী না আমার কোনো নিকটজন এখন ওখানকার ছাত্র।" বলে বিলাসিতা বলাটা বিলাসিতা না :)
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২০:০১260870
  • দ্যাখো, এখন জিনিসটা কথার পৃষ্ঠে কথা হয়ে যাচ্ছে।
    আমার তো ব্যক্তিগত কোনো ইস্যুই নেই। অভাব অনটন জানিনা, কোনো কিছুরই অভাব নেই। দেশের মানুষের ইস্যু এত দূর থেকে ততটাই জানি যতটা খবরের কাগজওয়ালারা লেখে বা যেগুলো আন্তর্জ্জাতিক তকমা পেয়ে যায়। আমার পরিচয়ের সঙ্গে লেপ্টে থাকে। সেগুলোয় ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করা যায় না। যেমন আমি ভারতের মেয়ে - যে দেশে মেয়েদের হাল ভালো নয় (কমিয়ে লিখলাম), কোলকাতায় মেয়ে আমি - আগ্‌লি সিটি (হুবহু এই কথা শুনেছি এক ডাচ্‌ বিমানযাত্রীর মুখে)। কিন্তু আমরা তো সত্যিটা শুনতে চাই না ভাই। আমরা শুনতে চাই - ও ওয়াট অ্যা ওয়ান্ডার্ফুল সিটি, কি সুন্দর, কি সুন্দর। (আমাদের খুশি করতেই তারা এগুলো বলে থাকে, মুখের ওপরে সত্যিটা বলে না)। আমার দেশের কোনো বিশ্ববিদ্যালয় দুনিয়ার রেটিং এ ১০০ র মধ্যে নেই।
    এসব নিয়ে কলরব হবে? এমনিতেই কলকাতায় আওয়াজে পাশে মানুষের কথা শোনা যায় না, তার ওপরেও কলরব?

    একটা ঘটনা বলি?
    ২০১২র জানুয়ারীতে রাজস্থানে মরুভূমি দেখতে গিয়েছিলাম আমরা। উটের পিঠে চেপে বালি ভরা মরুভূমিতে সূর্যাস্ত দেখা হবে তখন। একটু আগেই পৌঁছেছি মরুতে। উটের সহিস আমাদের সঙ্গে গল্প জুড়েছেন- পরিচয় দিলাম যে আমরা বাঙালী। সে কিছুতেই মানবে না। হতেই পারে না। সেকি! কেন? বিশ্বাস করুন আমরা বাঙালী। সে মানল না। বেলা পড়ে এলো। সূর্যাস্ত হবো হবো করছে, আরো অনেকে আমরা সেখানে অপেক্ষারত সেই অপূর্ব শোভা দেখতে। হঠাৎ খুব হৈ চৈ করে আরো দু তিনটে উট এসে হাজির। উটের আরোহীরা কাঁই মাই আওয়াজে মরুভূমিতে কোলাহল কলরবে পরিবেশটা নষ্ট করে দিলেন। আমাদের সহিস কাছে এসে বলল - ঐ দেখুন, ওরা হচ্ছে বাঙালী।
  • রোবু | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:৫৯260869
  • অনেককেই এনগেজ হাতে বারণ করছি।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:৫৮260868
  • তবে ঐ আর কি, রাত জেগে ঠ্যাঙানি খাওয়া, পুলিশের টানা হিঁচড়ানি সহ্য অ করা, কিম্বা যেকোন মুহূর্তে আবার ঠ্যাঙানি খেতে পারার, গ্রেপ্তার হবার রিস্ক নিয়ে জমায়েত করা শখের আন্দোলন বা বিলাসিতা মনে হতেই পারে।
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:৫৫260867
  • :) :)
  • a x | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:৫৪260866
  • মহামিছিলের দিন ক' প্যাকেট বাদাম ভাজা সাপ্লাই লেগেছিল? ;-)
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:৫৩260865
  • ওদিকে রান্নাঘরে ক্ষীক্কলরব ! একে তো জনা কুড়ি পঁচিশ লোকের জন্য খিচুড়ি, আলুদ্দম, ফুলকপি, চাটনি, পাঁচ রকম ভাজাভুজি ইঃ ইঃ নিয়ে ব্যতিব্যস্ত তার মধ্যে একটু আগে স্পেশাল ব্রাঞ্চ থেকে ফোন। কালকের জমায়েত নিয়ে একগাদা কোশ্ন আর আর কারা কারা সংগঠিত করছে তাদের নাম ঠিকানা জানার জন্য কী চাপ। আজও দিইনি।তবে আজকের জন বেশ হেসে হেসে কথা কইলেন, কালকের জনের মতই। লাবণির দিনের মত ভয় দেখিয়ে নয়। মাঝখান থেকে ফুলকপিতে নুন দিয়েছি কিনা ভুলে গেলাম। এ নাকি আবার টেস্টও করা যাবেনা। ওদিকে টেস্টের টেস্ট না করে আমার দ্বারা রান্না হয়না।
    অন্য একটা রান্নার বেলায় রান্ন্নাঘর খালি হতে টুক করে চেখে নিয়েছিলুম, এটার বেলায় করা গেল না। শাশুড়ি জা এর কলরবের মধ্যে। আর কি। খেলে তো নিজেরাই আলুনি খাবে।
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:৫১260864
  • @সে

    "আমাদের ওসব খবরে কি হবে বলুন? বড়োলোকের ছেলেমেয়েদের ব্যাপার সব। টাকা পয়সা আছে সুযোগ সুবিধা পাচ্ছে - আমাদের ওসব নেই, ওসব নিয়ে ভাবি ও না।" ----
    কলকাতার সাধারণ মানুষ যাদবপুর সম্পর্কে "বড়োলোকের ছেলেমেয়েদের ব্যাপার " ভাবে এইটা ঠিক নেওয়া গেল না... "ডুয়ার্স থেকে বঙ্গোপসাগর অবধি বিস্তৃত পশ্চিমবঙ্গের" চিত্রটা আলাদা হইয়াই স্বাভাবিক... কিন্তু কলকাতার সাধারণ চিত্রটা আপনি যা বললেন সেটা মেনে নিতে পারলুম না।

    আর এইসব খুবই "বিলাসিতা" বুঝলুম... কিরকম করে বিলাসিতার বাইরে বেরনো যাবে সেইটে বললে আরও বুঝতে সুবিধে হত।
  • #হোকবাদামভাজা | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:৫০260863
  • সে শুধু শুধু চাপ নিচ্ছেন। গুরুতে টই আর পোস্টের বহর দেখে বোধায় ভাবছেন চাদ্দিকে কলরব নিয়ে অনেক লোক জমায়েত হচ্ছে, কিন্তু সাধারন কলকাতাবাসী এসব শৌখীন আন্দোলন নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। এখানে যেসব কলরব ফটো দেওয়া হচ্ছে ওগুলো একটু খেয়াল করে দেখুন, হার্ডলি দশ পনেরো বিশটা লোক হয়তো জড়ো হচ্ছে। এখানকার খবরের কাগজগুলোতে কোনরকমে এক কলাম কি দু কলাম রিপোর্টিং হচ্ছে। ন্যাশনাল মিডিয়াতে তাও না। কয়েকদিনেই এসব থেমে যাবে আর শখের আন্দোলনকারীরা আরেক আন্দোলন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। পাচিলে বসে বাদামভাজা খান আর পোস্ট পড়তে থাকুন। টেক আ চিল পিল।
  • a x | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:৪৭260862
  • ইন্দ্রাণীর মন্তব্য বুঝলাম না। বেসিকালি পার্স্পেক্টিভ না রেখে বলা মনে হল। যদি ধরেও নিই, কেউ অসহিষ্ণু হয়েছে, বা নিজেকে সংযত করেনি, তাতেও, ব্যক্তি মানুষের ত্রুটির সাথে বৃহত্তর ক্ষমতার বিরুদ্ধে কথা বলা এক করা কোনোভাবেই যায়না। কেউ যদি পরশু পুলিশকে ঘুষ দেয় সে আজ কেন সারদাতে তার ২০ লাখ টাকা গেছে বলে প্রতিবাদ করছে, কিম্বা যে সকাল বেলা উঠে মেয়েকে এক চাপড় দিয়েছিল সে কেন নন্দীগ্রামের মিছিলে হাঁটল, এইরম গোছের লাগল।

    ব্যক্তিগত লেভেলে এ কেন ওকে অমন বলল সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কারণ এই ধরে টানতে গেলে দেখা যাবে অমুকে এটা বলার আগে অন্যজন এই বলেছিল, তারও আগে সে ওকে ঐটে বলেছিল ইত্যাদি। কিন্তু এর সাথে ছাত্রছাত্রীদের আন্দোলন টেনে আনাটা ফোর্সড লাগল।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:৪০260861
  • যাদবপুরের ইস্যু নিয়ে তো লিখতে বলিনি। নন যাদবপুর যে ইস্যু গুলো ওঠা দরকার, এসবের পরেও উঠছেনা বলে মনে করছো সেগুলো নিয়ে লিখে পাঠিয়ে দিতে পারো। হোককলরবের ছেলেপুলেদের সাথে কথা বলেছি। তারা বলেছি যার যা ইস্যু মনে হয় পোস্টার লিখে নিয়ে আসুক বা কোথাও পোস্ট করুক।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:২২260860
  • এই পোস্টটির উত্তর লেখার ছিলো, আবারো লিখতে গিয়ে অন্য ভুলভাল পোস্ট চোখে পড়ে আমার সময় নষ্ট হলো একগাদা।
    পাইয়ের পোস্টটা সামনে রেখেই লিখি।
    -------------------------------------------------------------------------------------
    "name: π mail: country:
    IP Address : 127.194.1.8 (*) Date:07 Oct 2014 -- 12:31 PM
    সেদি, ইউরোপের নানা জায়গায় লোকে নিজেদের বক্তব্য লিখে পোস্টার বানিয়ে আন্দোলনের পেজে পাঠিয়েছেন। কয়েকজন বন্ধুবান্ধব জোগাড় করেও কোথাও সেগুলো দেখিয়েছেন, সেই ছবিও পাঠিয়েছেন। যে যেভাবে সলিডারিটি দেখানোর কথা মনে করেছেন, তিনি সেভাবে, সেগুলোই লিখেছেন। তুমিও তোমার যা যা ইস্যু মনে হয়, সেগুলো নিয়ে লিখে পাঠিয়ে দাও না।"
    -------------------------------------------------------------------------------------

    আমার তো কোনো ইস্যু নেই যাদপ্পুর নিয়ে। আমি না ওখানকার প্রাক্তনী না আমার কোনো নিকটজন এখন ওখানকার ছাত্র। হ্যাঁ, বাকি মানুষজন সমস্যাটা নিয়ে যেমন জানেন, আমিও ততটাই।

    তবে কোলকাতায় খবর নিয়েছি। সাধারন মানুষজনের কাছে। তাতে শুনলাম - ঐ কলেজের ভেতরে মেয়ে ফেয়ে নিয়ে কিসব ঝামেলা হয়েছিলো, তারপরে পুলিস ফুলিস এসেছে, মারধোর করেছে, থানায় নিয়ে গিয়ে আরো পেঁদিয়েছে হয়ত। তাই স্ট্রাইক করছে। স্ট্রাইক? না তা নয়, পোটেস্ট করছে, আন্দোলন। আজগাল তো সবকিছুতেই পোটেস্ট মিছিল মোমবাতি নিয়েও বেরোয় সুনেছি। তাতে মোমবাতির সেল বেড়ে যাচ্ছে। এখানেও মোমবাতি? না সেটা ঠিক বলতে পারব না। আমাদের ওসব খবরে কি হবে বলুন? বড়োলোকের ছেলেমেয়েদের ব্যাপার সব। টাকা পয়সা আছে সুযোগ সুবিধা পাচ্ছে - আমাদের ওসব নেই, ওসব নিয়ে ভাবি ও না।

    হোক্কলরব নিয়ে এরা কিছুই বলতে পারে নি।
    আমাদের ঘরের বাচ্চারা যতটুকু সেখাতে পারছি সিখছে। ওসব কলেজের ভেতরে কি হচ্ছে সেসব নিয়ে টাইম নস্ট করে ওসব ক্যাওড়ামি দেখলে হবে?

    সারদা? ওরে বাবা, আমাদের ওদিকেই বেস কয়েকজন লস খেয়েছে। এখন লজ্জায় মুখ খুলছে না। গরীবের টাকা। কস্ট লাগে। কিন্তু দোসও আছে। এত লোভ করা কেন? রাতারাতি অত প্রফিট কেউ দিতে পারে? সেই বলে না লোভে পাপ, তারই রেজাল্ট।

    ----------------------------------------------------------
    এই ছবিটা আমি দেখেছি। এই ছবিটা এখানে নেই। কলকাতার ঐ ছবিটায় হোক্কলরব নেই। সেইজন্যেই ডুয়ার্স থেকে বঙ্গোপসাগর অবধি বিস্তৃত পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র এই আন্দোলনে সামিল, তাদের সঙ্গে এই ছবিটা মেলে না। হয়ত পছন্দ হবে না ভাষাটা - বিলাসিতা মনে হয়।
  • Dhapeshwar Dhol | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:১৮260859
  • এই পূজো কল্লেই হয়েছে। মা বসে চেক করবে মুদ্রা ঠিক ঠাক হচ্ছে কিনা?
  • siki | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:১১260858
  • দোল পূর্ণিমার নিশি নির্মল গগন।
    মৃদুমন্দ বহিতেছে মলয় পবন।।
    লক্ষ্মীসহ একাসনে বসি নারায়ণ।
    কৌতুকে করিছে নানা কথা আলাপন।।
    হেনকালে বীণা হাতে দেবর্ষি নারদ।
    প্রণাম করিলা লক্ষ্মীনারায়ণ পদ।।
    কী কারণে আজি হেথা, মাতা জিজ্ঞাসিলা।
    নতশিরে মুনিবর তবে নিবেদিলা।।

    অং বং চং ভুস ফট। নাও লক্ষ্মীপুজো সেশ। সিন্নি খাও।
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:০২260857
  • ডিডিদার্গুলো কই আকাকাকা? জিগাইচি বলচে না !
  • aka | ০৭ অক্টোবর ২০১৪ ১৯:০০260856
  • ন্যাড়াদার জন্যঃ

    How many college campuses have sworn, armed police officers?

    According to the 2004-05 BJS Survey of Campus Law Enforcement Agencies, 74% of colleges and universities with 2,500 or more students used sworn officers. Nearly all public campuses (93%) used sworn officers and 86% had armed patrol officers. Less than half of private campuses (42%) had sworn police forces, and 30% had armed patrol officers. The majority of the private campuses with 10,000 or more students had sworn, armed police forces.

    http://www.bjs.gov/index.cfm?ty=qa&iid=357
  • Dhapeshwar Dhol | ০৭ অক্টোবর ২০১৪ ১৮:৩১260854
  • সূর্যাস্তের ২৪ মিনিট আগে থেকে ২৪ মিনিট পর পর্য্যন্ত হলো প্রদোষ। তিথি পেলে প্রদোষে পূজাই প্রশস্ত। না পেলে সূর্যোদয় যদি পায় তার পূর্বরাত্রে হবে।
  • Kaju | ০৭ অক্টোবর ২০১৪ ১৮:৩১260855
  • কোথায় আছে কোথায় আছে, খুঁজে পাচ্ছি না।
  • aka | ০৭ অক্টোবর ২০১৪ ১৮:২৬260853
  • ডিডিদাকে হোক্কলরবের অপিসিয়াল পোস্টার লিখিয়ে করে দেওয়া হোক। ঃ)

    ব্যপক হয়েছে।

    পুলিশ তোমায় জাপটে ধরে গান শোনাব বিশ্রি সুরে।

    এইটা বেস্ট আর তারপরেই ডিডিদার্গুলো।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ১৭:৫৬260852
  • সোসেন আমাকে বলেছিলে। কেন? এত বিষ কেন?
    যাগ্গে আমি চেষ্টা করব তোমাকে ইগনোর করে যেতে।

    এবং ইন্দির প্লীজ, আজ আমার চোখের জল ফেলার কোনো কারণ ছিলো না।
  • kumu | ০৭ অক্টোবর ২০১৪ ১৭:৫৫260851
  • কিকি এটা কি প্রিটেস্ট?ভাল করে পড়াও ওকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত