এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৭ অক্টোবর ২০১৪ ২১:২৭260910
  • এইতো কালকেই পাই ঐ হিন্দু ক্রান্তি সেনার খবরটা দিল। ওটা সংহতি, কাফিলা ইত্যাদি কয়েকটি কাগজ ছাড়া কোথাও বেরোয়্নি। এগুলোর রিডারশিপ কত? সিক্কি দিল্লিবাসী হয়েও জানতনা। বিগ মিডিয়া পিক আপ না করলে জানা সম্ভব না। এটা কি নিউজ ওয়ার্দি ছিলনা? কোনো মিডিয়া এ নিয়ে কিছু বলছেনা কেন? কোন খবর সামনে আসবে সেটা নিজেরা চাইলেও ডিটার্মাইন করা যায় নাকি এই মিডিয়া কন্ট্রোলের যুগে?
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২১:২৫260909
  • π, রেগে যাও কেন? হাতের লেখা খারাপ বলাটাও দোষ হয়েছে?
    এতে আবার স্বর্ণেন্দু রেগে গিয়েছে, গরীবের সঙ্গে হাতের লেখা গুলিয়ে ফেলেছে।
    না। দেশের মিডিয়ার কথা বলছি নাতো। সেগুলোতো রাখাল বালক কেস। বাইরের মিডিয়ায় দাও। দুনিয়া জানুক। সেখানে দিতে হলে গুছিয়ে বক্তব্য রাখতে হবে। তড়বড় হড়বড় করে নয়। ইংরিজিতে। গোটা গোটা করে পয়েন্টগুলো। বুলেট পয়েন্ট। ভিডিও করতে হলে, যে বক্তব্য বলবে সে ১০০ ওয়ার্ড পার মিনিট যেন না বলে।
    কেন বলছি এতসব?
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২১:২৪260908
  • @সে
    "না জেনে এরকম কমেন্ট করতে নেই।"--- এরকম অনেক করতে নেই অনেকেই বলেছে... আমার আবার বাধ্য ছেলে বলে সুনাম বা দুর্নাম কোনোকালে নেই ...

    আর আপনার লেখা আপনার যতটুকু পরিচয় দিচ্ছে তার বাইরে চিনি না মোটেই
  • Reshmi | ০৭ অক্টোবর ২০১৪ ২১:২২260906
  • sswarnendu র 09:06 এর পোস্ট এর সঙ্গে একমত হলাম।
    গরীব ছাত্র যাদবপুরে পড়তে পারে না সেটা ঠিক নয়। প্রত্যেক সাবজেক্টে আলাদা প্রাইভেট টিউটর অ্যাফোর্ড করতে না পারা পরিবার থেকেও অনেক ছাত্রই শুধুমাত্র মেধার জোরে জয়েন্টে ভাল রেসাল্ট করে যাদবপুরে পড়তে পারে। হাল চাষ করে আসা, টিফিনের খরচ বাঁচিয়ে বাস ভাড়া ম্যানেজ করা এ সব তো আমাদের সহপাঠীদের মধ্যেই দেখেছি।

    এখন কত জানি না, আমরা বছরে মাত্র ১৮০ (২০ টাকা প্রতি মাসে, ৯ মাসের জন্য, ছুটির মাসগুলোতে নো ফীস) টাকা টিউশন ফী দিয়ে পড়েছি। ঃ)
  • a x | ০৭ অক্টোবর ২০১৪ ২১:২২260907
  • আছে তো। একেবারে অখ্যাত। সেখানে দেখালেও কেউ জানবেনা। কাজেই দেখনো হয়নি এইটে জানা গেল কীভাবে? আর তাহরির স্কোয়ার আর এইটে এক হল?!
  • a x | ০৭ অক্টোবর ২০১৪ ২১:২০260905
  • এবার গন্ডগোল হয়ে যাচ্ছে। এলসিএমের অনেক কথার সাথেই একমত হতে গিয়ে পরের লাইনেই মনে হচ্ছে উল্টো কথা বলছেন ঃ-) এলসিএম আর সে সমালোচনাগুলো একবার এক দুই করে লিখবেন?
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২১:১৯260903
  • সিএনেন, ফক্স ছাড়াও দুনিয়ায় অজস্র টিভি চ্যানেল আছে। তাছাড়া অ্যামেরিকা ও ইন্ডিয়া ছাড়াও দুনিয়ায় অনেক দেশ আছে। পাঠালে ভালো নিউজ হলে তারা নিজেদের স্বার্থেই প্রচার করবে। ইজিপ্টে তাহরির স্কোয়ারের আন্দোলনে স্থানীয় মানুষ প্রথমে ভিডিও পাঠায় নি?
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২১:১৯260904
  • @সে
    "পোস্টারগুলো ভালো করে পড়া যায় না। ভালো হাতের লেখা নেই কারো?"--- এখুনি গরিব মানুষদের কথা কিসব হচ্ছিল না? :D
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২১:১৮260902
  • দেশের টিভিতে আসছে, সেকথা আমি ও অন্য কেউ ও অনেকবার জানিয়েছেন। সবাই অবশ্যই চেষ্টা করছে যাতে মিডিয়াতে আসুক। কিন্তু মিডিয়া কী করবে সবটই কি লোকজনের হাতে নাকি !
    ছাত্রছাত্রী এবং অন্যান্যরা নিয়মিত নানা চ্যানেলে এসে বক্তব্য রাখছে। আমি নিজে বহু প্রেসের সাথে কথা বলেছি, যে যেভাবে পারছে বলছে।

    কনফিউশনগুলো কিছুই কাটেনি।
    এবার পড়েছেন হাতের লেখা নিয়ে। লোকে নাকি এই পোস্টারগুলো পড়তে পারছেনা, সেই নিয়ে। আমি আর এই তর্কে নেই ঃ)
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২১:১৫260900
  • স্বর্নেন্দু,
    না। আমরা এক কোলকাতার কথা বলছি না। দুটো আলাদা কোলকাতা। একটা তোমার। একটা আমার। আলাদা কোলকাতা।
    "এই সাবল্টার্ন হয়ে ওঠার চেষ্টাটা একদম ঝাড় খেয়ে গেল।" - এটা কি আমাকে বললে? আমাকে চেনো? দেখেছো? আমার সম্পর্কে কিছু জানো? না। জানো না। না জেনে এরকম কমেন্ট করতে নেই।
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২১:১৫260901
  • "গ্রিসে স্টুডেন্ট বডি কিন্তু নিজেই পলিটিক্যাল পার্টি। মানে কোনো বড় পার্টির অ্যাফিলিয়েশনের প্রশ্নই নাই। তাদের বড়দা নাই।"--- ঠিক তো... কিন্তু কি পরিস্থিতিতে?
    সারা ইউরোপ জুড়ে নিও-লিবেরাল হাওয়ার মধ্যে যে দেশটা ক্রমশ বামপন্থী লড়াই বেছে নিচ্ছে সেখানে এরকম না ঘটলে আমিও আপনার সাথে হাহুতাশই করতাম...রাজ্যের এখনকার পরিস্থিতিতে এই আন্দোলনে যা হচ্ছে তাতে হতাশ না হয়ে আশান্বিত হওয়ারই কারণ দেখছি তো উল্টে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২১:১৩260898
  • এবং π আমি একটা নিক ইউজ করি এই সাইটে, সেটাই আমার নাম। সে।

    ----এটা আমাকে বলার কারণ ?
  • a x | ০৭ অক্টোবর ২০১৪ ২১:১৩260899
  • পাঠালেই লোকে ছাপে বা প্রচার করে? কোন টিভি? সিএনেন না ফক্স?
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২১:১২260897
  • সারাদিন ধরে আমার একটা পোস্ট নিয়ে হাহুতাশ করে গেলেন যে শুধু ছাত্ররা কেন সারদা নিয়ে আন্দোলন করবে বলেছি, এদিকে নিজেই লেখা দিলেন যেখানে ছাত্রদের পাশাপাশি অন্যান্য লোকজন আন্দোলনে নেমেছেন (যেটা হওয়াই অভিপ্রেত)। অসহিষ্ণু না, এতবার বলার পরেও সেই একই কথা শুনে হতাশ হয়ে পড়েছি।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২১:১১260896
  • π
    পুরো কনফিউসড। কে?
    আমি কনফিউজড নই।
    "সিংগল পয়েন্ট ভিসি হঠাও এজেন্ডাতে আপত্তি," -তাই?
    "কলরব হওয়াতেই আপত্তি" -চেঁচামেচি এত হয়েছে যে আর কিছু শোনা যায় না।
    "জগাখিচুড়ি এজেন্ডাতে আপত্তি।" হ্যাঁ, আপত্তি। তোমাদের এজেন্ডা তোমরা নিজেরাই পড়ছো, বাকিরা পড়তে পারছে? সেদিকে দেখেছো? সাধারন মানুষ পড়ছে? না। পোস্টারগুলো ভালো করে পড়া যায় না। ভালো হাতের লেখা নেই কারো?
    "আপনি জানলেন কী করে ইংরাজিতে লেখা হচ্ছে না বা ছড়ানো হচ্ছে না ? "- কারণ সেভাবে দেখতে পাই নি ফেসবুক ছাড়া। টিভিগুলোর কথা বারবার জিগ্যেস করছি কোনো উত্তর নেই। টিভির মাধ্যমে অনেক বেশি মানুষকে জানানো যায় দেশের কটা লোক ফেসবুকের হোক্কলরব পড়বে কষ্ট করে?

    এবং π আমি একটা নিক ইউজ করি এই সাইটে, সেটাই আমার নাম। সে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২১:০৬260894
  • সে কথা তো আপনার সম্বন্ধেও বলতে পারি।
    আপনি একই সমালোচনা করে চলেছেন, অথচ সেইগুলোকে কাউণ্টার করে যা যা পোস্ট আছে সেগুলোকে সম্পূর্ণ ইগনোর করে, সেগুলো নিয়ে কোন উত্তর না দিয়ে। কিশলয়, রাতুলের পোস্ট ছিল, ঐ আন্দোলনে ছাত্রদের নামার কথা ছিল, আর আপনাকে অনেক প্রশ্ন ছিল, তার একটারও উত্তর আসেনি। তার বদলে কেবল এসেছে আমি সমালোচনা নিতে পারছিনা। সেভাবে বললে আমিও সেই লাইনেই আপনাকে বলতে পারি কিন্তু বলবোনা।
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২১:০৬260895
  • @সে

    এই সাবল্টার্ন হয়ে ওঠার চেষ্টাটা একদম ঝাড় খেয়ে গেল।
    "কজন মানুষ বুদ্ধিজীবী? অধিকাংশই শ্রমজীবী। ব্লু কলর জব করে। "--- :)
    বুদ্ধিজীবী তো বলিনি... কলকাতায় কত শতাংশ মানুষ ছেলেমেয়েকে জয়েন্ট দেওয়ানো অ্যাফর্ড করতে পারে না একটু ডেটা দেবেন?
    "কটা গরীব ছাত্র যাদপ্পুরে পড়তে সুযোগ পায় দেখিয়ে দাও। "--- :) অনেক... কলকাতার আশেপাশের সবকটা প্রাইভেট কলেজে জোত গরিব ছাত্র পরে তাদের টোটাল সংখ্যার থেকে বেশি...
    আমরা একই কলকাতা আর একই যাদবপুরের কথা বলছি তো? :)
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ২১:০৩260893
  • বা ধরো অসমে যেমন হয়েছিল, স্টুডেন্ট বডি - গণ পরিষদ - নিজেরাই ভোটে দাঁড়িয়ে জিতেছিল, নো অ্যাফিলিয়েশন।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২১:০১260891
  • আপনি জানলেন কী করে ইংরাজিতে লেখা হচ্ছে না বা ছড়ানো হচ্ছে না ? গ্লোবাল প্রোটেস্টের উদ্দেশ্যটাই তো তাই।
    আর এতক্ষণ শুনলাম,সিংগল পয়েন্ট ভিসি হঠাও এজেন্ডাতে আপত্তি, তারপর শুনলাম, কলরব হওয়াতেই আপত্তি, এখন শুনছি, জগাখিচুড়ি এজেন্ডাতে আপত্তি। পুরো কনফিউসড।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ২১:০১260892
  • গ্রিসে স্টুডেন্ট বডি কিন্তু নিজেই পলিটিক্যাল পার্টি। মানে কোনো বড় পার্টির অ্যাফিলিয়েশনের প্রশ্নই নাই। তাদের বড়দা নাই।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৫৯260890
  • পাই সামান্যতম ক্রিটিসিজ্‌ম নিতে পারছে না, অসহিষ্ণু হয়ে পরছে, ভাবছে কেউ কথা শুনছে না, ইগনোর করছে...।
    স্বর্নেন্দু বেটার - ফিঙ্গার পয়েন্টিং নেই - ঠান্ডা মাথায় আলোচনা।
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৫৭260888
  • বাংলাদেশের কথা ভাল জানি না... গ্রীস কিন্তু আমার দিকের উইটনেস লসাগু দা :)
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৫৭260889
  • এই হোককলরবই তো কোন বড় পার্টির ছাত্রশাখার আন্দোলন নয় !
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৫৫260886
  • স্বর্ণেন্দু,

    সত্যিই কলকাতার মানুষ সংখ্যা গরিষ্ঠ জনতা যাদপ্পুর নিয়ে মাথা ঘামায় না। কজন মানুষ বুদ্ধিজীবী? অধিকাংশই শ্রমজীবী। ব্লু কলর জব করে। তাদের কিস্যু এসে যায় না ঐ নীশ লেয়ারের কী হয়েছে। মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্তরা কাগজে টিভিতে দেখছেন। আজকাল তো আবার সবই ব্রেকিং নিউজ। সেই রাখাল বালকের অবস্থা, পালে সত্যি সত্যি বাঘ পড়লেও তার গুরুত্ব থাকে না।
    বিলাসিতা তো বটেই।
    পেটে খাবার না থাকলে ওসব হোতো? কটা গরীব ছাত্র যাদপ্পুরে পড়তে সুযোগ পায় দেখিয়ে দাও। ওখানে পড়বার আগে যে রেজাল্ট যে প্রস্তুতি তার বাবদ যে খরচ, তা গরীবের ঘরে সম্ভব নয়।
    তরুণেরা সবসময়ই আন্দোলন করে দেশে বিদেশে ইতিহাসে, তাদের সাহস বেশি, স্বপ্ন আছে, আবার নেশাও আছে, বিলাসিতা। গরীব ঘরের ছেলেরা এতটা করবে না। পুলিশের লাঠির ভয় তরুণেরা পায় না। দুনিয়ার সর্বত্র এদের দিয়ে আন্দোলন করানো হয়ে থাকে। চার থেকে ছ বছর তো কলেজ জীবন, তারপরে পাশ করে বেরিয়ে যাবে, হাতিঘোড়া খুব বেশি পরিবর্তন কি হবে যাদপ্পুরে?
    আর আমি হোক্কলরবের বিরোধী নই তো! সমর্থন করছি না এই যা। মনে হচ্ছে এজেন্ডাগুলো জগাখিচুড়ি।
    যদি সত্যিই আন্দোলন সফল করবার ইচ্ছে থাকে তো আন্তর্জাতিক মিডিয়ায় ভিডিও ক্লিপ কেন পাঠাচ্ছো না? দুনিয়া জানুক। ইংরিজিতে লেখা হোক। সেখানে যদি দেখা যায় ভিসির নামে ছড়া কম্পিটিশান, কি কার্টুন আঁকো প্রতিযোগিতা, তবে তো মূল এজেন্ডাগুলো ক্যামেরার সামনে ধরা যাবে না ভাই।
    বাঃ বাঃ করে পিঠ চাপড়ালেই কি সমর্থন হয়? হয়ত পিঠ চাপড়াই নি কিন্তু খুঁতগুলো পষ্ট দেখা যাচ্ছে, সেগুলো দেখিয়েও দিতে চাই। এত করে দেখিয়ে দিলেও যদি দেখতে না পাও/চাও তবে সেটা অন্য কথা।
    স্পেশাল ব্রাঞ্চ নিয়ে কলকাতার জনগন ভাবিত নয়। সাধারন জনগন। ব্লু কলার। স্পেশাল ব্রাঞ্চ সুমন মুখোপাধ্যায় কৌশিক সেনের নাটক দেখতে যায়, হোক্কলরব দেখতে যায়। ওরা ব্লু কলার নয় - বুদ্ধিজীবী।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৫৫260887
  • স্বর্নেন্দু,
    ঠিক, এগ্জ্যাক্টলি এই জায়্গাটাতেই গন্ডগোল। তোমরা ধরে নিচ্ছ যে পলিটিক্যাল ছাত্র আন্দোলন মানে কোনো বড় পার্টির স্টুডেন্ট ব্রাঞ্চের আন্দোলন।
    একটু, গ্রিসে কি হচ্ছে দেখো।
    বাংলাদেশে দেখো।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৫৪260885
  • লসাগুদা বোধহয় ঠিকই করে রেখেছেন কিছু পোস্ট পড়বেন না। কামদুনি, নির্ভয়া, এলজিবিটি, সোনি সোরি নিয়ে পোস্টগুলো ইগনোরই করবেন।
    পুলিশের লাঠিও সব ছাত্র খায়না।
    আর আপনারই লেখা থেকে, activists from leftist political parties, এঁরাও ছিলেন। তো, আমি সারদা নিয়ে শুধু ছাত্ররাই বলবে কেন, অন্যেরা কেন নয় বলায় এত হতাশ হলেন কেন ?
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৫৩260884
  • @লসাগু দা,
    ঠিক খানিকটা, ইতিহাসে ছাত্র আন্দোলন এর চরিত্র খানিক অন্যই ছিল... শুধু ছাত্র আন্দোলন কেন? অনেক কিছুর ই... সেইটা যতটুকু স্বাভাবিক ভাবে গড়ে উঠছে, উঠে আসছে ততটুকুই ভাল দিক... ইতিহাসে কিন্তু বেশিরভাগ সময় ই সেইভাবে আসেনি... পার্টি করছে তাই তাদের ছাত্র ফ্রন্ট ও করেছে, তাই না?
    তাতে আখেরে লাভ কিছু হয় না, মানে যদি ব্যবস্থা পাল্টানোটাকে দিয়ে লাভ ভাবেন...
    ২৬০৭৬ পাতার পোস্টে সেইটাই বলার চেষ্টা করছিলাম...
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৫০260882
  • @লসাগু দা,
    ঠিক খানিকটা, ইতিহাসে ছাত্র আন্দোলন এর চরিত্র খানিক অন্যই ছিল... শুধু ছাত্র আন্দোলন কেন? অনেক কিছুর ই... সেইটা জোতটুকু স্বাভাবিক ভাবে গরে উঠছে, উঠে আসছে ততটুকুই ভাল দিক... ইতিহাসে কিন্তু বেশিরভাগ সময় ই সেইভাবে আসেনি... পার্টি করছে তাই তাদের ছাত্র ফ্রন্ট ও করেছে, তাই না?
    তাতে আখেরে লাভ কিছু হয় না, মানে যদি ব্যবস্থা পাল্টানোটাকে দিয়ে লাভ ভাবেন...
    ২৬০৭৬ পাটার পোস্টে সেইটাই বলার চেষ্টা করছিলাম...
  • নীপা | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৫০260883
  • @ lcm 8:41 PM এর পোস্টটা এতো ভালো লাগলো যে তারিফ না করে পারলাম না। সব কিছু গুলিয়ে দেওয়ার প্রয়াসের মধ্যেও এরকম পোস্টও করা যায় তাহলে।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ২০:৪৭260881
  • সামান্য একটা উদাহারণ, সাম্প্রতিক ঘটনা থেকেই --

    ব্রেজিলে বাসভাড়া বৃদ্ধি নিয়ে এ বছর এক তুমুল আন্দোলন হয়, আল্টিমেট্‌লি সিটি অথরিটি কিছু স্টেপ নেয় বাস ফেয়ার নিয়ে।

    ...RIO DE JANEIRO — Protests by an increasingly forceful movement coalescing against increases in bus fares shook Brazil’s two largest cities...

    The protesters, mainly university students but also activists from leftist political parties, appear to be loosely tied to an organization called the Free Fare Movement, which advocates sharp decreases in public transportation fares or doing away with the fares and financing transit through tax increases.

    বাসে শুধু ছাত্ররা চাপে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত