এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২৩:১৩260940
  • ও না! ল মঁদ্‌ নয় তো। তা ও।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২৩:১২260939
  • ল মঁদ্‌ তো বড়ো কাগজ। হ্যাঁ পড়লাম। থ্যাঙ্ক্‌স্‌।
    তাহলে ল মঁদ্‌ এর এই রিভিউ কাজে লাগতে পারে টিভি চ্যানেলে অ্যাপ্রোচ করতে। রেফারেন্স হিসেবে।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২৩:০০260937
  • কল্লোলদা বোধকরি যাদপ্পুরের প্রাক্তন ছাত্র। আমরা বাইয়ের লোক। এলেবেলে। সাব অল্টার্ণ।
  • শ্রী সদা | ০৭ অক্টোবর ২০১৪ ২২:৫৮260935
  • ইয়াহু ইন্ডিয়া বন্ধ হয়ে যাচ্ছে ?
  • একক | ০৭ অক্টোবর ২০১৪ ২২:৫৮260936
  • কেন নো মোর কনফিউশন কেন ? কল্লোলদা কী ভ্যান্গার্দ প্রতিনিধি না আন্দোলনের মুখপত্র। কল্লোলদার মতামত একটা মতামত।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২২:৫৬260934
  • স্বর্ণেন্দু,

    ফ্রান্সের সেই খবরের কাগজে যেটা বেরিয়েছিলো সেটা যদি খুঁজে পাও, মানে এখনো তো তেমন দেরি হয় নি, সাড়ে সাতটাও বাজে নি, অবিশ্যি যদি কাজের চাপ তেমন না থাকে আর কি।
  • lcm | ০৭ অক্টোবর ২০১৪ ২২:৫০260933
  • যাক, কল্লোলদা পরিষ্কার লিখে দিয়েছেন -

    "যাদবপুরে ছাত্ররা একটা আন্দোলন করছে। মূলগতভাবে সেটা যাদবপুরের বিষয়। তারাই ঠিক করবে তাদের আন্দোলনে তারা কি করবে। "

    ব্যস। নো মোর কনফিউশন।
  • rabaahuta | ০৭ অক্টোবর ২০১৪ ২২:২০260932
  • অনলাইন উপস্থিতি একটু বাড়ানো দরকার মনে হয়। hokkalarab দিয়ে সার্চ করলাম, পাঁচটা রেজাল্ট, তার দুটো ফেসবুকের (আমি যেহেতু অফিসের সময় চুরি করে নেট করি, তাই দেখতে পাবো না), একটা গুচ।
    hok kolorob দিয়ে সার্চ করলে অনেক কিছু আসছে, কিন্তু বেশীই অর্ণবের গান।

    একটা, ফেসবুকের নয়, স্বাধীন পেজ এবং তাতে সুচিন্তিত সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ( যাতে একটু ভুল যেমন hokkalarab এর বদলে hokalarab ব টুকটাক বানান বিভ্রাট হলেও চলে আসে) দরকার বলে মনে হয়। ভিডিও টিডিও সহ।

    সে'র সাজেশন গুলো (সব নয়, যেমন উকুন/শন ইত্যাদি ভালো লাগছে, বর্ণহীন অন্ধ রাজনীতির থেকে অন্যরকম) ভালো লাগছে (স্বর্ণেন্দু যদিও খিল্লী করলেন মনে হলো; এদিকে আমার ভালো লাগলেই বা কি, আমি তো আর সক্রিয় হচ্ছি না), বিশেষ করে ২ ও ৮নং।

    তো আমার এইসবই মধ্যবয়স রাজনীতিহীনতা ভিসা স্ট্যাটাস ও ফ্ল্যাটের ইয়েমাইজনিত দুশ্চিন্তাজড়িত অবস্থান থেকে দেখা, নিতান্তই বাক্সের ভেতর থেকে। তরুণদের ভাবনা আরো স্বচ্ছ, তাও বিশ্বাস করি।
    হয়তো অতিরিক্ত গুছিয়ে, প্রথাগত মিটিং করে কমিটি প্রসেস স্ট্র্যাটেজি বানিয়ে এগুতে গেলে আবেগ হারাবে।

    তো ঐ আরকি, ছাত্রদের হাতেই রাশ থাকুক, হাইজ্যাক না হয়ে যাক, আরো ব্যাপকতা পাক এই আশা, সলিডারিটির সঙ্গে।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২২:১৩260931
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২২:১১260930
  • আমার বক্তব্য লিখে দিয়েছি। এখন খেতে যাবো।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২২:০৯260928
  • সকালে লিখেছিলাম, যদি ভিসি হঠাও আন্দোলন মানেই সেটা জাস্ট একজন ব্যক্তির অপসারণ নয়। অন্য কিছু ছেড়ে দিলেও ( অন্য ইস্যু, উঠে আসা, যেগুলো আসলে আমার খুব ভালোই লাগবে বা আসছে বলে ভাল লাগছে), যদি এই ইস্যুটাও দেখি, তাহলেও তার সাথে ক্ষমতার সাথে লড়াই সমার্থক। যদি জয় আসে, সেই জয়কেও কুর্নিশ জানাবো।
    ওদের একটা পোস্টারঃ
  • pi-critic | ০৭ অক্টোবর ২০১৪ ২২:০৯260929
  • পাই ভুল বলতে পারে, ভুল করতে পারে, পাই পারফেক্ট নয়। পাই এর সমালোচকরা ঠিক।
    পাই ভুল বলতে পারে না, ভুল করতে পারে না, পাই পারফেক্ট। পাই এর সমালোচকরা ভুল।
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২২:০৩260927
  • আমিও ক্রিতিসিসম দিলুম,

    ১) পোস্টারের ফন্ট রেশিও ১৬:৯ হোক।
    ২।) আন্দোলনটা কীসের ওপরে ও কেন সে নিয়ে একটা ব্রশিয়র বের করা আশু প্রয়োজন।
    ৩) প্রতিটি পোস্টারের ইংরিজি, ফরাসি, জার্মান, তামিল, কন্নড়, আরবি, চাইনিজ ইত্যাদি ভাষায় অনুবাদ।
    ৪) বক্তা যদি থাকে তবে তার ফর্মাল পরা বাঞ্ছনীয়... টাই এর রঙ যেন ক্যাটক্যাটে না হয়।
    ৫) অবিলম্বে একটি রেকর্ডিং স্টুডিও চাই।
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৪৯260926
  • হ্যাঁ, আপনাকেই জিগ্যেস করেছিলাম। উত্তরও পেয়ে গেছি।

    এবার ঈশান যেটা বললেন, আমার ক্রিটিসিজমের দুপয়সা দিচ্ছি।

    ১। পোস্টারের হাতের লেখা ভালো হোক, গোটা গোটা করে (এখন যা আছে তারচেয়ে ভালো করে যত্ন করে লিখতে হবে)
    ২। আন্দোলনটা কীসের ওপরে ও কেন, সেটা যাতে জনতার বুঝতে অসুবিধে না হয় সেটা। হড়বড় করে একগাদা তথ্য দিয়ে সধারন মানুষ খেই হারিয়ে ফ্যালে, মাথায় অত চাপ নিতেও চায় না, বোর হয়ে বাকি আর পড়ে না, কেটে যায় সেখান থেকে। তাই মূল বক্তব্য বুলেট পয়েন্ট করে। সহজ ভাষায়।
    ৩। আন্তর্জাতিক সম্প্রচার চাইলে অবশ্য অবশ্য করেই প্রতিটি পোস্টারের ইংরিজি অনুবাদ।
    ৪। অল্প কথা, জাবড়া করে একগাদা কথা পোস্টারে ঢুকিয়ে লাভ নেই, টিভি স্ক্রীন থেকে দর্শক অত তাড়াতাড়ি পড়ে উঠতে পারে না।
    ৫।কোনো ব্যক্তিগত আক্রমনসূচক পোস্টার নয় (উকুন, শকুন, এসব লিখলে গ্র্যাভিটি কমে যায়), সিরিয়াস কথা।
    ৬। কোনো বক্তা যদি থাকে তবে তার ভালো ডেলিভারি থাকবে কথা বলবার, ধীরে। স্পষ্ট উচ্চারণে। দশটা শব্দও যদি থাকে তা যেন মাথায় গেঁথে যায়। ঐ একই সময়ে ৩০ টা শব্দ হয়ত বলা যেত, কিন্তু শ্রোতার মাথায় সেটা রেজিস্টার্ড হবে না
    ৭। ব্যাকগ্রাউন্ডের নয়েজ খুব ক্ষতি করে। ওপেন এয়ারে হলেও নয়েজ যতটা কমানো যায়, বক্তা না চেঁচিয়ে যেন জোর ভলিউমে কথা বলেন
    ৮। ইন্টারনেটে খুঁজলে প্রচুর টিভি চ্যানেলের নাম, ও ইমেল ঠিকানা পাওয়া যেতে পারে। তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেও অসুবিধে হওয়া উচিৎ নয়। বড়জোর রিজেক্ট করতে পারে। কিন্তু দরজা তো একটা নয়, দশটা দরজায় টোকা দিলে একজন খুলতে পারেন, বা আরো বেশি খাটতে হবে।
    ৯। রাস্তায় রাস্তায় হোক্কলরব করে বা দেশে বিদেশে পোস্টার ক্যাম্পেইন করে যা হচ্ছে, তার চেয়েও বেশি এফেক্ট হয় টেলিভিশনের কভারেজে। এর পেছনে যে খাটুনি ও সময়, টেকনোলজি, দরকার সমস্তই তো আছে।
  • a x | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৪৭260925
  • কল্লোলদা, এটা মনে হয়না শুধুমাত্র যাদবপুরের বিষয় হয়ে থেমে আছে এখন। আমার কাছে ইনফ্যাক্ট সেটাই এই আন্দোলনের এখনও অবধি সবথেকে বড় দিক।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৪৫260924
  • এবং হ্যাঁ, দেশের খবর, শহরের খবর জানার জন্য পৃথিবীর কোনও প্রান্তে বসেই আন্তর্জাতিক মিডিয়ার ওপর নির্ভর করতে হয় না। বাংলা, ইংরেজি, হিন্দি এবং অন্যান্য ভাষার সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ভিজুয়াল মিডিয়া এখন অনলাইন পাওয়া যায় ইন্টারনেটে লাইভ স্ট্রিমিং সমেত। নিজের পছন্দমত দিনে জাস্ট একঘণ্টা সময় দিলেই দেশ তো দূরের কথা, নিজের পাড়ার খবরও দৈনিক বেসিসে পাওয়া যায়। ইন্টারনেটের যুগে গণশক্তিও আন্তর্জাতিক।
  • Ishan | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৪৪260923
  • তবে সমলোচনা বিষয়ে আমিও সিরিয়াসলিই বললাম। করলে সত্যিই গুছিয়ে বাগিয়ে করুন। ওই বর্তমানে সমৃদ্ধ দত্ত যেমন লিখেছেন। তার কিছু পয়েন্ট আমর ভ্যালিড লেগেছে, কিছু পয়েন্ট লাগেনি। সে নিয়ে পরে বড়ো করে লিখব কখনও। কিন্তু সমালোচনা দরকার। ছেলেপুলেরাও মনে হয়না তাতে আপত্তি করবে।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৪৩260922
  • আর্জেন্টিনার কাগজে পশ্চিমবঙ্গের খবর বেরিয়েছিল কমাস আগে - তাপস পালের হুমকি, ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেব।

    হোককলরবের আন্দোলন বাই নেচার ইন্টারন্যাশনাল নয়। তাই ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাত্তা পাবার চেষ্টা না করাই ভালো। অন্তত, এক্খুনি না করাই ভালো।
  • কল্লোল | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৪১260920
  • যাদবপুরে ছাত্ররা একটা আন্দোলন করছে। মূলগতভাবে সেটা যাদবপুরের বিষয়। তারাই ঠিক করবে তাদের আন্দোলনে তারা কি করবে। আমরা যারা তাদের আন্দোলনকে সমর্থন করছি, তারা কেবেল সমর্থনই করতে পারি। তাদের জ্ঞান দেওয়ার অধিকার আমাদের নেই। তারা যদি ভুল করে সমালোচনা করতেই পারি। সেটা তারা নেবে কি না একেবারে তাদের বিষয়। ভুল করলে করুক। মানুষের তো ভুল করার অধিকারও আছে।
  • সিকি | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৪১260921
  • কী লিখব? কীভাবে লিখব? জানি না। খেই হারিয়ে ফেলছি। খাপচা করে তুলে অনলাম একটুখানি লেখা - "এখানে যেসব কলরব ফটো দেওয়া হচ্ছে ওগুলো একটু খেয়াল করে দেখুন, হার্ডলি দশ পনেরো বিশটা লোক হয়তো জড়ো হচ্ছে। এখানকার খবরের কাগজগুলোতে কোনরকমে এক কলাম কি দু কলাম রিপোর্টিং হচ্ছে। ন্যাশনাল মিডিয়াতে তাও না।"

    লাগে রহো মুন্নাভাইয়ের সেই সীনটা মনে পড়ে গেল। ওয়ান ফাইন মর্নিং হ্যাপ্পি সিংয়ের বাড়ির সামনে কেউ নেই, ক্কেউ নেই, একা মুন্নাভাই দাঁড়িয়ে আছে। বাপুর নির্দেশে সে আগের রাতেই নায়িকাকে সত্যি কথা বলে ফেলেছিল - সে প্রফেসর মুরলীপ্রসাদ শর্মা নয়।

    একটিমাত্র লোক, তবু সে দাঁড়িয়েছিল, ফর দা রাইট কজ। পরিচালক এইটুকুই দেখাতে চেয়েছিলেন, জনসংখ্যা কি মিডিয়ার কভারেজ সত্যিই ম্যাটার করে না সঠিক কারণের জন্য দাঁড়াতে। যদি একজন দাঁড়ায়, তাই সই।

    আর কিছু বলার নেই।

    ও হ্যাঁ, পাইকে বলার ছিল। টেস্ট না করে সঠিক টেস্টের খিচুড়ি বানানো ক্যাপাবিশেষ, ওটা রপ্ত করতে হয় :) পরে শিখিয়ে দেব।
  • π | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৩৯260918
  • এদিকে আবার সকালে শুনেছিলাম, যাদবপুর, এলিট ইন্স্টিটিউশন বলেই এত ফুটেজ পাচ্ছে, দেশে বিদেশে এত প্রতিবাদ হচ্ছে, তাতেও আপত্তি ছিল। এরপরেও যদি কনফিউসড না হই ! ঃ)
  • a x | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৩৯260919
  • আর সত্যিই সেরকম কিছু সমালোচনা থাকলে এক দুই করে লিখে ফেসবুকের গ্রুপটাতে পোস্ট করুন না। এই আন্দোলনের সাথে যুক্ত ছেলেমেয়েরা সত্যিই অনেক সচেতন, অনেক খোলা মনের। সব জায়গাতেই তো হোমোজেনাস কিছু নেই, এরমধ্যেও অনেক রকম অনেক কিছু মিশে থাকবে, কিন্তু ইন জেনেরাল এরা নিজেদের ত্রুটি নিজেরা শোধরাতে পারবে বলে মনে হয়। আমার খালি ভয় এটা হাইজ্যাক না হয়।
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৩৬260917
  • ফ্রান্সে কাগজে বেরিয়েছিল... কোন কাগজ এখুনি মনে পড়ছে না, লিঙ্ক দেব।
  • a x | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৩৪260916
  • কিন্তু অন্য দেশের টিভিতে দেখানো হয়নি কেননা টিভির সামনে এলে আল্টেরিওর মোটিভ বেরিয়ে আসবে, এই ডিডাকশনটা কোত্থেকে এল?
  • sswarnendu | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৩৩260914
  • @সে
    "গরীবের সঙ্গে হাতের লেখা গুলিয়ে ফেলেছে।" :) গরিব মানুষেরা যারা কিনা ছেলেমেয়েকে জয়েন্ট দেওয়াতে পারেন না তারা পোস্টারে হাতের লেখা ভাল না হলে পোস্টার পরেন না বা আন্তর্জাতিক মিডিয়ায় খবর না হলে জানতে পারেন না এই দেখে হেসে ফেললাম... মাঝখান থেকে লসাগু দার সাথে আলোচনাটা গেল ঘেঁটে
  • a x | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৩৩260915
  • সে কি আমাকে জিগালেন? অন্য দেশের টিভিতে দেখানো হয়েছে কিনা জানিনা। কিন্তু দেখানো হয়নি এটাও জানিনা। জানা সম্ভব না। অন্যদেশে বহু বহু জায়্গায় যে প্রতিবাদ হয়েছে সেটা জানি। রাস্তায় পোস্টারিং করেছে জানি। উইকি পেজ আছে জানি MSNএর থেকে এমনি লোকের নিজের তৈরি বহু ভিডিও ইউটিউবে আছে জানি।
  • Ishan | ০৭ অক্টোবর ২০১৪ ২১:৩১260913
  • অন্য দেশের টিভিতে কিছু দেখানো হয়নি বলেই আমার ধারণা। সেটা মনে হয় ঠিকই ধারণা। অন্য কোথাও দেখানো হলে লুকোছাপা না করে জনতা মনে হয় হই হই করেই প্রচার করত। :-)
  • সে | ০৭ অক্টোবর ২০১৪ ২১:২৮260911
  • অন্য দেশে টিভিতে দেখানো হয়েছে নাকি? কোথায়? কোন দেশে? লুকোছাপা না করে সেটা বলা হোক এখন।
  • Ishan | ০৭ অক্টোবর ২০১৪ ২১:২৮260912
  • সমালোচনাগুলো একটু গুছিয়ে লিখুন না। যারা করছে, জানলে এসব তাদেরও কাজে লাগবে, আমি শিওর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত