এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | ১৬ এপ্রিল ২০১৭ ১৩:১৭712128
  • পিটিদা, ওটা আমার সংস্কৃতিক অবস্থান নয়, চন্দ্রবিন্দুর গান। আপনিও শুনে ফেলুন। :)
  • SC | ১৬ এপ্রিল ২০১৭ ১৩:১৮712129
  • *সাংস্কৃতিক
  • PT | ১৬ এপ্রিল ২০১৭ ১৩:৫২712130
  • গানের এই পংক্তিটি নিশ্চয় আপনার পছন্দের নাহলে এই প্রসঙ্গে উদ্ধৃত করবেনই বা কেন!!
  • sm | ১৬ এপ্রিল ২০১৭ ২১:৫০712132
  • কর্মসংস্কৃতি গোল্লায় তুলে, ‘কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’য়ের রাজনীতির ইতি টানতে চেয়েছিলেন। শ্রমিক আন্দোলনের নামে ফাঁকিবাজি আটকাতে তৎপর হয়েছিলেন। ধর্মঘটের নামে বাড়িতে বসে কাঁড়ি কাঁড়ি টাকা মাইনে নেওয়ার ঘুঘুর বাসা ভাঙতে চেয়েছিলেন। এই কড়া পদক্ষেপ নেওয়ায় বিএসএনএলের বেঙ্গল সার্কেলের শীর্ষকর্তার উপর চটে লাল রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বাম ইউনিয়ন। কর্মস্থলে কাজটাই যে মূল লক্ষ্য, সেই সহবত শেখানোর চেষ্টা ধর্মে সয়নি বামেদের। তাই আপাতত রাজ্য ছেড়ে বিদায় নিতে হচ্ছে বিএসএনএল পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার তথা শীর্ষকর্তা রবীন্দ্রনাথ ঝা’কে।
    --
    খাদের কিনারা থেকে বিএসএনলকে তুলে আনতে যথেষ্ট চেষ্টা চালিয়েছেন রবীন্দ্রনাথ ঝা, মানছেন অনেকেই। তাঁদের বক্তব্য, গত আর্থিক বছরেই তিনি বেঙ্গল সার্কেলের ক্ষতি কমিয়ে এনেছেন ৩৮ শতাংশ। রাজ্যজুড়ে অপটিক্যাল ফাইবার পুঁতে যোগাযোগ আরও নিবিড় করার চেষ্টাও করেছেন সাধ্যমতো। তিনিই এখানে কিছুটা সাফল্য আনতে পারবেন, এই আশায় সিজিএম পদে রাজ্যে আনে দিল্লি অফিস, যিনি আবার একজন ভারতীয় হিসাবে ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের প্রথম এবং একমাত্র চেয়ারম্যান হিসাবে সম্মানিত হয়েছেন। সংস্থার একাংশের বক্তব্য, বামেদের চটিয়েই মৌচাকে ঢিল মেরেছেন তিনি। তাঁর যাবতীয় সাফল্য দুমড়ে দিয়েছে কর্মসংস্কৃতি ফেরানোর চেষ্টা। এমনকী বামেরা বারবার তাদের অন্দরমহলে এবং প্রকাশ্যে বলে আসছে, যতক্ষণ না সিজিএমকে তাড়ানো যাবে, ততক্ষণ শান্তি নেই
    http://bartamanpatrika.com/detailNews.php?cID=19&nID=51646&P=0

    রাজ্যপাট, জমিদারি চলে গেলে কি হবে?ঠাঁট বাট বজায় রাখতে হবে তো।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১৬ এপ্রিল ২০১৭ ২১:৫৩712133
  • আইব্বাপ কী ক্ষমতা মাইরি!
  • sm | ১৬ এপ্রিল ২০১৭ ২১:৫৬712134
  • পঞ্চায়েত লেভেল এ তিনোদের কাজের পারফর্মেন্স তো ভালো।দিল্লিও সন্তুষ্ট।
    http://bartamanpatrika.com/detailNews.php?cID=13&nID=51581&P=1

    মিশন নির্মল বাংলার কাজ খতিয়ে দেখতে দিল্লির পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে কর্তাব্যক্তিরা এ রাজ্যে দফায় দফায় আসছেন। তাঁরা ‘সন্তোষজনক সার্টিফিকেট’ দিয়েছেন। ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে নদীয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনাকে নির্মল জেলা বলে ঘোষণা করা হয়েছে। কোচবিহার, বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাকে নির্মল জেলা ঘোষণা করা বাকি রয়েছে
    --
    একশো দিনের কাজে চারটি জেলা বাদে বাকিদের পারফরম্যান্স খুবই ভালো। যার জন্য ওইসব জেলায় কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দ বাড়াতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় সাড়ে চার হাজার কিমি রাস্তা বরাদ্দ হয়েছে। সেইসব রাস্তার কাজ দ্রুত শেষ করতে জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে।
  • }8>D | ১৭ এপ্রিল ২০১৭ ১৩:২৯712135
  • ভেরি গুড টিম গেম; একে বের্ণবৌ এবং ন্যু ক্যাম্প অবধি ধরে রাখতে হবে।
  • PT | ১৭ এপ্রিল ২০১৭ ১৩:৪৬712136
  • Mahatma Gandhi National Rural Employment Guarantee Act of 2005 aims at.......As there has been no serious attempt to rank the implementation of MGNREGA across States so far, we assessed the implementation of the Act by the States between 2015 and 2016........
    ........It is interesting that two north-eastern States are at either extreme of the ranking: Tripura on top with a score of 26.8 and Arunachal Pradesh at the bottom with a score of 7.1. Mizoram was a close second with a score of 26.3. Chhattisgarh, Goa, Meghalaya and Punjab all ranked second from the bottom with a score of 12.7. Andhra Pradesh and Jharkhand were two major States with a high ranking.
    *****West Bengal, Bihar and Uttar Pradesh were major States with a low score of 14.*******
    http://www.thehindu.com/opinion/op-ed/the-mgnrega-index/article8668701.ece
  • s | ১৮ এপ্রিল ২০১৭ ০৬:৩১712139
  • আহা। কবে এদের সবাইকে সরকারী অতিথিশালায় দেখব।
    পিটিদা তো আজ সেলিব্রেট করবেন।
  • PT | ১৮ এপ্রিল ২০১৭ ০৭:২৯712140
  • না, সেলিব্রেট করার কিছু নেই। পব-র ইতিহাসে এ এক কলঙ্কজনক অধ্যায়। বাঙালী হিসেবে লজ্জা ছাড়া আর কিছুই পাওয়ার নেই। তবে একটাই সান্ত্বনা। বরাবর বলে এসেছি যে সম্পূর্ণ বালখিল্য রাজনৈতিক পথে ময়ূরপুচ্ছাধারী কাকেদের তোল্লাই দিয়ে ক্ষমতায় পাঠানো হয়েছে।
    সেটা আবার প্রমাণ হল।
  • dd | ১৮ এপ্রিল ২০১৭ ০৮:০৮712141
  • ধুর ধুর। এদের কারুর সাজা হবে না। কিসুই হবে না। পুরোটাই স্ক্রিপটেড, সাজানো নাটক হচ্ছে। ভেতরে ভেতরে সব ডিল হয়ে গেছে। ঐ যে বল্লেম, লরেন বাবুর কোলে, দিদিভাই দোলে বা উল্টোটা।

    আর এইসব নাটক হবে নাই বা কেনো? সামনেই ত্তো ইলেকশন।
  • কল্লোল | ১৮ এপ্রিল ২০১৭ ০৮:১১712142
  • সেটাই তো ভাবার হে পিটি। ৩৪ বছর ধরে ময়ূরেরা কি কল্লো যে লোকে "বালখিল্য রাজনীতি"কে আপন করে কাকেদের পছন্দ কল্লো?
    ভাবো, ভাবো, এট্টু ভাবা প্রাকটিস করো।
    তুমি অবশ্য একটা ষড়যন্ত্রের কথা বলো - আমেরিকা-বিজেপি-তিনোরা মিলে ভারত থে বাম হঠানোর কলের ফল।
    কি জানি বাপু!! কেরালা আর ত্রিপুরা ভাবতের বাইরে চলে গেলো কোংকোয়ে??
  • চিড়িয়াখানা | ১৮ এপ্রিল ২০১৭ ০৮:১৬712143
  • ছিল প্যাঁচা, হয়ে গেল ময়ুরপুচ্ছধারী কাক! :(
  • কল্লোল | ১৮ এপ্রিল ২০১৭ ০৮:২৫712144
  • প্যাঁক ও বলতে পারেন।
  • PT | ১৮ এপ্রিল ২০১৭ ০৮:৪৩712145
  • "৩৪ বছর ধরে ময়ূরেরা কি কল্লো যে লোকে "বালখিল্য রাজনীতি"কে আপন করে কাকেদের পছন্দ কল্লো?"
    কল্লোলদা, অন্ততঃ কয়েক ঘন্টা তুমি কিছু না বললেই তো পার!!
    এদেরকে তুমি এবং তোমার মত বুজীরা তো তাত্বিক তোল্লাই দিয়ে ক্ষমতায় আনার পক্ষে সওয়াল করেছে। ৫/৬ বছরে একদল ছিঁচকে চোর ক্ষমতায় থেকে পাকা চোরে পরিণত হয়েছে তোমার মত বুজীদের স্নেহচ্ছায়ায়। সেই চৌর্যবৃত্তির দায় বামেদের ঘাড়ে চাপানোর চেষ্টার মত হাস্যকর প্রচেষ্টা আর নাই বা করলে।
  • dc | ১৮ এপ্রিল ২০১৭ ০৯:০৯712146
  • বেচারা বামেদের কোন দোষ নেই, সব ওদের দোষ। ওদের তোল্লাইএর চোটেই বেচারা বামেদের আজ এই হাল।
  • PT | ১৮ এপ্রিল ২০১৭ ০৯:৪৮712150
  • কাদের দোষে তিনোর এই হাল?
  • PM | ১৮ এপ্রিল ২০১৭ ০৯:৪৮712147
  • মহান "যে আসে আসুক" তত্ত্বে তো চোর, ডাকাত, দাংগাবাজ কারুর-ই সরকার চালাতে কোনো তাত্ত্বিক বাধা নেই তো !!! সিপিয়েম না চালালেই হলো
  • sm | ১৮ এপ্রিল ২০১৭ ১০:০৫712151
  • টুজি, থ্রি জি কোল স্ক্যামের সঙ্গে কাদের নাম জড়িয়ে? কতো কোটির কেলেঙ্কারি?
    কংগ্রেস দলের সঙ্গে জোটে যেতে কুনো বাঁধা নাই। ইনি আবার জোটের চিরস্থায়ী উমেদার। তিনো হটাতে যে কারোর সঙ্গে জোট বাঁধলেই হলো।
    মুলায়েম,মায়াবতী সব্বাই ধতু।জয়ললিতা ও।
    কি আশ্চর্য্য!
  • রোবু | ১৮ এপ্রিল ২০১৭ ১০:০৮712152
  • :-)
  • dc | ১৮ এপ্রিল ২০১৭ ১০:২৯712153
  • PM দা, যে আসে আসুক তত্ত্বে কিন্তু সিপিএমেরও সরকার গড়তে অসুবিধে নেই! ঃ)

    আমি নিজে ২০১১ সালে যে আসে আসুক তত্ত্বের সমর্থক ছিলাম না, আমি চেয়েছিলাম বুদ্ধবাবু জিতুন, সিঙ্গুর আর নন্দীগ্রামের প্রোজেক্টগুলো গড়ে তুলুন। আমি বরং চাইতাম দু বার বা ম্যাক্সিমাম তিন বারের পর বামফ্রন্ট ক্ষমতা থেকে সরে যাক, অন্য কেউ সরকারে আসুক, তাহলে তিরিশ বছরের স্থবিরতা তৈরি হতো না। কিন্তু কথা হলো, বামফ্রন্ট লাস্ট দশ বছর ধরে কি করছে? যে রাজ্যে রোজ ভ্যালি, সারদা, নারদ, টেট, কামদুনি, পার্ক স্ট্রিট ইত্যাদির মতো একেকটা কান্ড ঘটেছে, সেই রাজ্যে কেন বামফ্রন্ট ক্রমাগত পিছিয়েই পড়ছে, পিছিয়েই পড়ছে? এতোগুলো কেলেংকারির মোটে একটাও যদি অন্য রাজ্যে হতো তাহলেই তো সে রাজ্যের বিরোধী দল পরের নির্বাচনে ক্ষমতায় চলে আসতো, বা অন্তত ক্ষমতায় আসার জায়গা তৈরি করে ফেলত! আর সেখানে পবতে কেন বামেরা আস্তে আস্তে একেবারে মিলিয়েই যাচ্ছে? কেন বিরোধী দলের জায়গাতেও আর থাকছে না, সেখানেও বিজেপি স্পেস দখল করে নিচ্ছে? দিদি আর মোদি কি করল আর কি না করল সেই সব হাইপোথেটিকাল বিশ্লেষনে না গিয়ে কেন নিজেরা আন্দোলনে আন্দোলনে রাজ্যটাকে স্তব্ধ করে দিচ্ছেনা? আজকে যদি মমতা বিরোদী দলে থাকতেন তো কি হতো ভেবে দেখেছেন? মমতা রোজ ন্যাশনাল নিউজে আসার মতো হৈচৈ শুরু করে দিতেন। সেখানে কেন বামেদের এই আশ্চর্য্য নীরবতা? কেন এখানে ওখানে দুএকটা মিনি মিছিল আর দুটো মিটিং করেই বাড়ি ফেরত চলে যায়? কেন রোজ ভ্যালি আর নারদার প্রতিবাদে রাজ্যব্যাপী দশ দিনের বন্ধ আর কুড়ি দিনের অনশন প্রতিবাদ করতে পারেনা?
  • }8>X | ১৮ এপ্রিল ২০১৭ ১১:১২712154
  • "কথা বোলো না...
    কেউ শব্দ কোরো না...
    ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না।
  • dc | ১৮ এপ্রিল ২০১৭ ১১:২১712155
  • ম্যাট্রিক্সে মর্ফিউস এর একটা ভালো ডায়লগ ছিলঃ স্টপ ট্রায়িং টু হিট মি অ্যান্ড হিট মি।

    যেদিন চেন্নাইতে বসে রোজ টাইমস অফ ইন্ডিয়ায় পড়তে শুরু করবো যে পবতে ব্যাপক গন্ডগোল, আন্দোলন শুরু হয়েছে, বামেদের মিছিলে মিছিলে রাজ্য বেহাল, সরকার অচল, সেদিন বুঝতে পারবো বামেরা সরকার বদলের দিকে এগোতে শুরু করেছে। যেমন ২০০৯-১০-১১ সালে ভারতের যেকোন শহরে বসে হৈচৈএর চোটে বোঝা যেত এবার পবতে সরকার বদলে যেতে চলেছে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১৮ এপ্রিল ২০১৭ ১১:৩৪712156
  • ^^^ পুরো ক।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ১৮ এপ্রিল ২০১৭ ১১:৪০712157
  • ডিসির (মেট্রিক্সের) ডায়লগটা ধার নিলাম।
  • রোবু | ১৮ এপ্রিল ২০১৭ ১১:৪৮712158
  • ডিসির বক্তব্যের সাথে মোটামুটি একমত, কিন্তু কিছু তুচ্ছ ভুল ধরছি। না ধরলেও চলতো। তাও।

    "যে রাজ্যে রোজ ভ্যালি, সারদা, নারদ, টেট, কামদুনি, পার্ক স্ট্রিট ইত্যাদির মতো একেকটা কান্ড ঘটেছে, সেই রাজ্যে কেন বামফ্রন্ট ক্রমাগত পিছিয়েই পড়ছে, পিছিয়েই পড়ছে? এতোগুলো কেলেংকারির মোটে একটাও যদি অন্য রাজ্যে হতো তাহলেই তো সে রাজ্যের বিরোধী দল পরের নির্বাচনে ক্ষমতায় চলে আসতো, বা অন্তত ক্ষমতায় আসার জায়গা তৈরি করে ফেলত!" - ব্যাপম ভাবুন।

    প্রাথমিকে ৫৫ জন শিক্ষক কে এপয়েন্টমেন্ট দিয়েও ফিরিয়ে নেওয়া হয়েছিল। প্রবল আন্দোলনে আর কোর্টে কেস করে সি চাকরি ফিরিয়ে দেওয়া গ্যাছে। চারজন মহিলা কমরেড জেলে নগ্ন-তল্লাশির স্বীকার হয়েছেন। এসব খবর কিন্তু আসে না। মিডিয়া এক অদ্ভুত ব্ল্যাক আউট করে রেখেছে।

    "বামেদের মিছিলে মিছিলে রাজ্য বেহাল" - মিছিল করলে লোকজন গাল দেয় যে :-)

    হ্যাঁ, অবশ্যই আরো অনেক বেশি একটিভ হওয়ার আছে। অনেক বেশি।
  • sm | ১৮ এপ্রিল ২০১৭ ১২:০০712159
  • এইড্যা ভালো দিয়েছে। বামেরা যখন এবসল্যুট মেজরিটি নিয়ে ক্ষমতায় ছিল ;তখন দরকারে অদরকারে মিটিং, মিছিল বন্ধে রাজ্য স্তব্ধ হয়ে যেতো। এখন মানুষের অসুবিধার কথা ভেবে হরতাল, মিছিল থেকে বিরত থাকে।
  • dc | ১৮ এপ্রিল ২০১৭ ১২:০৩712161
  • রোবু, চারজনের তল্লাশি, সুদীপ্তর কাস্টডি ডেথ, কদিন আগে বিকাশবাবুকে মার, এরকম অনেক ঘটনা ঘটছে কিন্তু কোন ঘটনা নিয়েই বামফ্রন্ট লাগাতার আন্দোলন করতে পারছে না। মিছিল, রেল রোকো, চাক্কা জ্যাম, শ্রমিক ধর্মঘট, হরতাল - বাম নেতৃত্ব কি নিজেদের ইতিহাসও ভুলে যাচ্ছেন? আগে লাগাতার মিছিল তো করুক, তবে তো গালাগালের প্রশ্ন আসবে! ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন