এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ অক্টোবর ২০১৪ ১০:০৭261000
  • ভালো বল্লেও জলধর না বল্লেও তাই। হলধর হওয়ার চান্স নাই- কাজেই ভেবে দেখা..
  • jhiki | ০৮ অক্টোবর ২০১৪ ১০:০৬260999
  • মিঠু, তোমাদের দুগ্গাপুজো, কালীপুজো একসাথে হবে?
  • lcm | ০৮ অক্টোবর ২০১৪ ১০:০৫260998
  • চন্দ্রবিন্দুর ৯ এর গানকে কী ভালো বলব?
  • | ০৮ অক্টোবর ২০১৪ ১০:০১260997
  • নাঃ। চন্দ্রবিন্দুর ৯ শুনে কেমন যেন ভেবলে গেলাম।
  • π | ০৮ অক্টোবর ২০১৪ ০৯:৫৫260996
  • কিকিদি, থ্যাঙ্কস ঃ)
  • Tim | ০৮ অক্টোবর ২০১৪ ০৯:৫২260995
  • এখন কি উপল একলা গায়?
  • jhiki | ০৮ অক্টোবর ২০১৪ ০৯:৩৯260994
  • একই রকম দেখতে?

    তাহলে আমার অজ্ঞতা স্বীকার করছি।
  • Blank | ০৮ অক্টোবর ২০১৪ ০৯:৩৬260993
  • সেটা বর্ধমান রাজার ই বানানো
  • | ০৮ অক্টোবর ২০১৪ ০৯:৩৫260992
  • উপলের গাওয়া গান শুনে ইস্তক অসুস্থ বোধ করছি।
  • kc | ০৮ অক্টোবর ২০১৪ ০৯:৩১260991
  • মামীর কী হল?
  • kc | ০৮ অক্টোবর ২০১৪ ০৯:৩০260990
  • ঝিকি, ১০৮ মন্দিরতো কালনাতেও তো আছে। আরও তিন চারটে জায়গায় আছে।
  • | ০৮ অক্টোবর ২০১৪ ০৯:২০260989
  • কেমন ফাঁকা ফাঁকা বোধ হচ্ছে!
  • - | ০৮ অক্টোবর ২০১৪ ০৯:১১260988
  • জেলললিতা কি পাকাপাকিই থেকে গেলেন ওখানে? আহারে!
  • Bhagidaar | ০৮ অক্টোবর ২০১৪ ০৮:৪৯260986
  • ওই যে টিনটিনের স্ট্রিপ। একটা একটা ছবি।
  • Abhyu | ০৮ অক্টোবর ২০১৪ ০৮:৩৪260985
  • কোন ছবি?
  • Bhagidaar | ০৮ অক্টোবর ২০১৪ ০৮:২৫260984
  • বেশ বেশ !

    বলছিলাম যে ওই যে টিনটিনএর ছবি গুলো কোথায় পাওয়া যায়?
  • Abhyu | ০৮ অক্টোবর ২০১৪ ০৭:৪৭260983
  • আর বোলো না ভাগীদাদা, বাড়ি মুভ করার চক্করে ব্যস্ত।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৪ ০৬:০৭260982
  • ভাগীরাজ, অড্রে দিদির থুতনি থেকে আরম্ভ করে শাল্বের সৌভবিমান পজ্জন্ত যেখানে যা আছে সব এতজ উল্টেপাল্টে দেখছে। ঃ-)
  • Bhagidaar | ০৮ অক্টোবর ২০১৪ ০৪:২৪260981
  • অভ্যু কই?
  • Bhagidaar | ০৮ অক্টোবর ২০১৪ ০৪:২৩260980
  • এতজ এখন কোন টই পড়ছে?
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৪ ০৩:৪১260979
  • ছোটাইদি, তোমার কথা বুঝতে পারি। তোমার ভালো লাগা খারাপ লাগাও। এককালে আমিও অনেক বেশী লিপ্ত হয়ে যেতাম, খুব জড়িয়ে পড়তাম। এখন শুধু চুপচাপ বসে দেখি ঢেউ আসে ঢেউ যায়।
  • i | ০৮ অক্টোবর ২০১৪ ০৩:৩১260978
  • অক্ষদা,আমার এই কথাটা নতুন নয়। এর আগেও বলেছিলাম। সেদিনও তোমার মত তুমি জানিয়েছিলে। আমি বলেছিলাম-তাই যেন হয়।
    সেই একই কথা কাল মনে হয়েছিল-কিছু উদাহরণ এসেছে-গারজেনগিরির অভিপ্রায় নেই, ছিলও না। মহত্বের নেশা মনে হয়েছে দ-র। হতেও পারে।আমার মনের অবচেতনে কী আছে আমি নিজেই কী জানি? কষ্টকল্পিত মনে হয়েছে তোমার। হয়ত।
    এই নিয়ে আর কথা বাড়াবো না।
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৪ ০৩:০৯260977
  • ও হো হো হি হি হি !!!!
    আপনাকে দুই গোল খাইয়ে দিলো????
    ঃ-)
  • সিংগল k | ০৮ অক্টোবর ২০১৪ ০৩:০৩260976
  • আমি... মানে ... একটু ধর্মসঙ্কটে পড়িচি।

    আমার মুখটা এমনিতেই কেমন যেন হাসি হাসি। পুলিশে হুমকি দিলেও আমি ঠিক গম্ভীর হতে পারি না।
    তো - ব্যাপার হয়েছে কি, আমি সেদিনকে যাদপ্পুরের সামনে দিয়ে কোথায় যাচ্চি। তো কটা মুষ্কোমতো লোক একটা বালতিতে করে রসোগোল্লা নিয়ে খাওয়াচ্চে। আমি তো মনে করিচি বিজয়ার কি ইদের হবে। হাতে দিতেই গব্ করে মুকে পুরিচি। ভারী খুশী হয়ে হাতের রস চাটতে চাটতে এগুবো, তা লিকলিকে মস্তানগোছের একজন হেঁকে বললে "ওরে মেসোমসাই খুশী হয়েছে, ওনাকে আরেকটা দে"। ওম্নি মুস্কোমত বালতি হাতে লোকটা আমার হাতে আরেকটা মিষ্টি ধরিয়ে দিলে। বুঝলুম আমিই মেসোমসাই। কিন্তু মাসীমা কই? আশেপাশে আড়চোখে তাকিয়ে দেখে নিলুম মিষ্টিটা খেতে খেতে। তেমন কোন মাসীমাকে তো দেখা গেল না। কিন্তু আমি আপত্তি করলুম না। কারন আমি মেসোমশাই নই জানলে যদি মিষ্টিদুটো আবার ফেরত্ চায়!!
    লিক্লিকে লোকটা শুধোলো "মেসোমশাই, আপনি খুশী হয়েছেন তো?" মিষ্টি খেয়ে আমি তো খুশী হয়েই ছিলুম, বড়ো করে মাথা নেড়ে সায় দিলুম। লিক্লিকে বলল "অভিজিতসার পার্মানেন্ট হয়ে গেছেন, রাজ্যবাসীর জয় হয়েছে, আপনি খুশী তো?, কী?"

    এরপর তো বেশ একটু চিন্তায় পড়িচি মশাই। রসোগোল্লা তো খেয়ে ফেলিচি। আগামী বছর সতেরই অক্টোবর মা আসচেন। মা এলেই মেডক্স স্কোয়ারে গিয়ে অভিজিতসারের মাথার উকুনের প্রেয়ারটা উইথড্র করে নিতে হবে। ওনার চেয়ার অক্ষয় হোক্।
  • anirban | ০৮ অক্টোবর ২০১৪ ০২:৩৫260975
  • পোবোন্ধো লেখার সময় খেয়াল রেখো -
    "‘বাজে লেখকের প্রাপ্তি-যোগ, তার মাথাতে উকুন হোক।’" :-D
  • Ishan | ০৮ অক্টোবর ২০১৪ ০২:২৮260974
  • অ্যাকচুয়ালি আমার ও হোক্কলরবের ফরে পোচ্চুর মতামত দেবার আছে। কিন্তু কী দেব বুঝতে পারছিনা বলে পোবোন্ধো লেখা হচ্ছেনা।
  • anirban | ০৮ অক্টোবর ২০১৪ ০২:২৩260973
  • আমার এই জায়গাটা ভালো লাগল।
    "‘দলদাসতন্ত্র’ ও স্বৈরতন্ত্রের আবর্তনে পাক খেতে খেতে নিধিরামরা দেখে তাদের গলায় নতুন প্রতর্কের ফাঁস জড়িয়ে গেছে, নানা অভিঘাতকে এক পাটোয়ারি ধোপদুরস্ত মাজাঘষা ধাঁচ দেওয়ার খেলা চলেছে। এটি মূলত ছাত্র আন্দোলন, ছাত্ররা বেশির ভাগ গড্ডল, ভেড়ার পাল, সুযোগসন্ধানীদের উস্কানি-উন্মাদনায় বুদ্ধি বিকিয়ে দেয় এই রকম দারোগাসুলভ রিপোর্ট সমাজবিজ্ঞানীরা দিয়ে বসেছেন। প্রাক্তন নেতা বলেন যে, ছাত্ররা শুদ্ধমনা ও আবেগপ্রবণ, যেন আবেগের মধ্যে যুক্তি থাকে না, যেন সভাসমিতিতে ভোটাধিকারপ্রাপ্ত পড়ুয়া নাগরিকরা তর্কবিতর্কে পথ বেছে নিতে স্বভাববিমুখ। ‘বহিরাগত’ বা ‘আবেগপ্রবণ’ যে-কোনও বর্গ চাপিয়ে দিতে পারলে কেল্লা ফতে, চটজলদি দাওয়াই মিলে যাবে।

    আবার, আলোচনার ঝোঁকে, অভিভাবকসুলভ স্নেহে ও প্রাজ্ঞতার সূত্রে ছাত্রদের সামনে ‘কলকাতায় অনেকের প্রিয় দার্শনিক মিশেল ফুকোর কথা’ তুলে ধরা হয়। আন্দোলনের বাইরে ‘জ্ঞানার্জনের আনন্দ’ও কি কম পাওয়া! শিক্ষায়তনে অধ্যয়নই তো তপস্যা। নিছক একটা উদাহরণ হিসেবে চিরসুহৃদ অধ্যাপক দীপেশ চক্রবর্তীর (‘এই সমস্যা সামলাতে...’, ৩০-৯) ওই বক্তব্যে গাঁইগুই করব না। তবে মনে আসে যে, জ্ঞানার্জনের শ্রেষ্ঠ পর্যায়ে আমাদের প্রিয় ঐতিহাসিক এডওয়ার্ড টমসন সব গবেষণা ছেড়েছুড়ে দশ বছর ধরে পারমাণবিক যুদ্ধ ও অস্ত্রভাণ্ডার তৈরি করার বিরুদ্ধে জনমত গঠন করেছেন, সময় নষ্ট হয়েছে বলে মনে করেননি। কিছু দিন ধরে নির্মলকুমার বসুর অপ্রকাশিত ডায়েরির পাতা উল্টে যাচ্ছি। ছাত্র, গবেষক ও শিক্ষক নির্মলকুমার সময়ের ডাকে বার বার পড়াশোনা ছেড়ে আন্দোলনে যোগ দিচ্ছেন, জনঅভিজ্ঞতায় ঋদ্ধ হচ্ছেন, জেলে থেকেই দেশ পরিচয়ের রসদ সংগ্রহ করছেন, ‘বিয়াল্লিশের বাংলা’ নামে বইটা তো লিখতে হবে। উদাহরণ অনেক রকমের হতে পারে। কোনটাকে সামনে আনব, বাছব, তা নির্ভর করে পরিস্থিতি ও নির্বাচকের অবস্থানের উপর। আন্দোলনে ভবিষ্যতের হরিপদ কেরানিরাও থাকতে পারেন, থেকেছেন, তাতেই বা কী?

    বরং ভাববার কথা অন্যত্র। গণতান্ত্রিক পরিসরের উপর চাপ বাড়ছে। কী ভাবে প্রতিষ্ঠানে আমরা সাধারণরা ঢুকব, কী পরিচয়পত্র লাগবে, কোথায় দাঁড়িয়ে কী বক্তব্য রাখব, সেই সবের উপর অনুশাসন জারি চলছে। পরিসর ছোট হচ্ছে।"
  • Atoz | ০৮ অক্টোবর ২০১৪ ০২:১৯260972
  • একদম। মাছের বাজার থেকে গিয়ে পড়লাম গরুর হাটে-
    সেখানে তো একেবারে মহা ক্যালোব্যালোর।
    লাইনে আনতে ব্যাপারীরা ক্রমাগতঃ
    ক রে কমললোচন শ্রীহরি
    খ রে খগ আসনে মুরারী
    গ রে গরুড়-
    এই ভাবে নামতা পড়ে যাচ্ছে। কিন্তু সে কি সোজা কথা? একটু এগোলেই লাইনে এদিক ওদিক থেকে বেলাইন ঢুকে পড়ে, তখন আবার সেই ক রে কমললোচন থেকে শুরু।
    ঃ-)
  • sswarnendu | ০৮ অক্টোবর ২০১৪ ০২:১২260971
  • বেশ... কিন্তু যা কিছু বলার ছিল লেখকের সেগুলো একটু কেমন যেন তালগোল পেকে গেছে...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত