এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১০ অক্টোবর ২০১৪ ০৩:২৫261210
  • আমার খুব প্রিয় এক শিক্ষক মারা যান, সেপ্টিসিমিয়া। লিখেছিলাম এখানে
  • i | ১০ অক্টোবর ২০১৪ ০৩:১৪261209
  • তবে কুমুদিদি, সবারই যে খারাপ অভিজ্ঞতা তাও তো নয়। বেশিরভাগই নিশ্চয়ই সম্পূর্ণ আরোগ্যলাভ করেন।
  • i | ১০ অক্টোবর ২০১৪ ০৩:০৭261208
  • কুমুদিদি,
    কলকাতার কলম্বিয়া এশিয়ার অভিজ্ঞতা আমার আছে। মা র আর্থোস্কোপি হয়েছিল। মাইনর সার্জারি। বাকিটা জানো বোধ হয়।
    আর্থোস্কোপি করাতে গিয়ে সেপ্টিসিমিয়ায় চলে যেতে হবে জানলে ...
    সেপ্টিসিমিয়ার ( সেপটিক শক আসলে)লক্ষণ নিয়ে আমরিতে ভর্তি হয়েছিল।
    সেখানকার অভিজ্ঞতাও লিখেছিলাম কুস্বাস্থ্যে।
  • | ১০ অক্টোবর ২০১৪ ০২:০৯261207
  • তিমি, খুব খারাপ লাগলো পড়ে। সবজায়গাতেই কিরম একটা লাগলে তুক না লাগলে তাক গোছের অবস্থাঃ(

    কলম্বিয়া এশিয়ার জরুরি বিভাগে প্রায়ই যেতাম। সবকিছুই ভালো লেগেছিলোঃ)
    তবে শেষবার বুড়ো আঙুল সেলাই করিয়ে চিরকালের মত আঙুলটা খুঁতো করে দেওয়ার পর থেকে খুব রেগে আছিঃ(
  • aranya | ১০ অক্টোবর ২০১৪ ০১:০৫261206
  • কাজু, জন্মদিনের শুভেচ্ছা।
    ব্যাঙ-কে হিংসে - কল্কেতায় ফুর্তি করে
  • kumu | ১০ অক্টোবর ২০১৪ ০০:৪৭261205
  • টিম ১১ ৪০, ঠিক।
  • byaang | ১০ অক্টোবর ২০১৪ ০০:৪২261204
  • মানে আহামরি কিছু লাগে নি। তবে এর আগে বাকিগুলো যা বানিয়েছে সেগুলোর থেকে এটা বেটার। পিছনপাকামিও কম করেছে। ভালো লাগা বলতে এটুকুই।
  • byaang | ১০ অক্টোবর ২০১৪ ০০:৩৩261203
  • সৃজিতের বানানো সিনেমা এই প্রথম ভাল্লাগল।
  • Atoz | ১০ অক্টোবর ২০১৪ ০০:২৬261202
  • কেমন দেখলে চ কো?
  • byaang | ১০ অক্টোবর ২০১৪ ০০:১৮261201
  • হ্যাপ্পি বাড্ডে কাজু। খুব খুব ভালো থাকিস। অনেক অনেক শুভেচ্ছ অ রইল।

    তোর জন্মদিনটা ভালো-ই কাটল। দুপুরে পিটার ক্যাট। বিকেলে মিত্র ক্যাফে আর অ্যালেন'স কিচেন। একটু আগে নাইটশোয়ে চতুষ্কোণ দেখে ফিরলুম।
  • Arpan | ১০ অক্টোবর ২০১৪ ০০:১৩261200
  • কাজুকে উইশ করতে লেট হয়ে গেল। ভালো থেকো বাবা, আনন্দে থেকো।
  • Arpan | ১০ অক্টোবর ২০১৪ ০০:১০261199
  • মায়ের চিকিৎসার জন্য এবার কলকাতায় কিছু অভিজ্ঞতা হল। বড় হসপিটালগুলোর বাইরে ভরসা করে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। অভিজ্ঞতা মন্দ না। কাল দেখি সময় পেলে লিখব। আজ বড় সোসন গেল। এই আপিসের ল্যাপি বন্ধ করলাম।
  • Abhyu | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:৪৮261198
  • খারাপ লাগল, টিম।
    কুমুদি, বুঝেছি।
  • Tim | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:৪৫261197
  • টি,
    অন্য কাউকে দেখাতে পারলে খুশিই হতাম। কিন্তু যিনি মাকে দেখেন বরাবর তিনি বলেছেন এনার নাম। অন্য আরো দুচারটি জায়গা থেকেও তাই বলেছে। আমরা ভেবেছিলাম অন্তত কিছুদিন ট্রিটমেন্ট চলবে। সেটা শুরু হয়ে দুদিনের মাথায় থেমে গেল, এইজন্য অদ্ভুৎ লাগছে।
  • Tim | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:৪০261196
  • এর মানে এই নয় যে কলম্বিয়া এশিয়া বা অন্য যে ডাক্তারবাবুর কথা লিখলাম সেখানে কাজের কাজ হচ্ছেনা। যাদের কাজ হচ্ছে তাদের ভালো, না হলে রোগীকে বুঝে নিতে হবে। ষাট সত্তরের ঘরে বয়স এইসব মানুষদের, অনেকেই নেট কি জিনিস জানেননা, বহুলোক কলকাতার বাইরে থেকে আসেন। তাদের জন্য এর থেকে বেশি আর কিছুই করার নেই, এটা বিশ্বাস করতে কষ্ট হয়।
  • aka | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:৩৫261195
  • বাঁচকে কাঁহা যাওগে, সমস্যা সিস্টেমে। প্রয়োজনের তুলনায় অনেক কম ডাক্তার। ভালো করে কথা শোনারই সময় থাকে না। টিম খারাপ লাগল, আর কিছুই বলার নেই।
  • Tim | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:৩৪261194
  • হ্যাঁ কলম্বিয়া এশিয়া। অভিজ্ঞতার ঝুলি অফুরান।
    সেখানে আর্থারাইটিসের চিকিৎসা হচ্ছিলো কিছুদিন পরিবারের একজনের। ডাক্তারবাবু ভালো (সাধারণতঃ বড়ো হাসপাতালগুলোতে ভালোই হন, ব্যবস্থাও মোটের ওপর ভালো)। কিন্তু উপকার না হওয়ায় কয়েকমাস পরে ( হাত পায়ের আঙুল ক্রমাগত বেঁকে যেতে শুরু করে) অপারেশনের কথা হয়। রোগী সেকেন ওপিনিয়ন নেওয়ার জন্য এক পরিচিতের উপরোধে ভেলোরে যান। সেই ট্রিটমেন্ট সবে শুরু হয়েছে, একটু ভালো আছেন এখন। যদি সেটা কন্টিনিউ করে তাহলে তিন-চারমাস পরে পরে ভেলোর গিয়ে ওষুধ আনতে হবে। সেখানে আবার গরুছাগলের মত ব্যবস্থা (হুচি লিখেছে সেসব অন্যত্র), সুস্থ শরীর খারাপ হয়ে যেতে একদিনের অভিজ্ঞতাই যথেষ্ট। অন্তত সাত থেকে দশদিন থাকতে হয় একেকবার।
  • T | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:২৫261193
  • মেয়েকে ভর্ত্তি করতে হয়েছিলো একবার। লুরুর কলম্বিয়া এশিয়া। যশবন্তপুরের কাছে। ঠিকঠাক লেগেছে।
  • T | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:২৩261192
  • টিমদা, শুনে খারাপ লাগলো। অন্য ডাক্তার দেখাও বরং।
  • kumu | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:২২261191
  • টিম বা অন্য কারো কলম্বিয়া এশিয়ার এক্ষপি আছে?
    অমি এমন একটি স্মার্ট ফোং চাই প্রতি ১০ মিনিট অন্তর যার চার্জ শেষ হয়ে যায় না।
  • kumu | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:১৪261190
  • অভ্যু আমি বলতে চেয়েছিলাম একটি সদ্যোজাত শিশু ও এক সদ্যজননী রোদেজলে রাস্তায় পড়ে আছে -কারো হেলদোল নেই,এরচেয়ে বিচিত্র কীইবা আছে।
    আমি ওখানে থাকলে আমারো হেলদোল হত না।
  • Tim | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:০৯261189
  • দেশে কোটি কোটি লোক হয়ে শুধু ন্যাতাদেরই পোয়াবারো হয়েছে এমনটা নয়। ইন জেনেরাল যাদেরই ক্লায়েন্ট বেসড কাজকর্ম তাদেরই ভালো হয়েছে। আজ সকালেই সোসেনের স্ট্যাটাস আপডেট দেখলাম। বেশ কিছুদিন ধরে একইরকম খারাপ অভিজ্ঞতা হচ্ছে বাড়ির লোকেদের ট্রিটমেন্ট করাতে গেলে। মা-কে একজন বিখ্যাত ডাক্তার কোন টেস্ট না করিয়ে ওষুধ দিলেন, একবারও বলে দিলেন না সেগুলোর মারাত্মক সাইড এফেক্ট হয় (ওনার কথা অনুযায়ী ১০০ জনে ১০ জন, পরে বলেছেন)। রুগী সেই ওষুধ খেয়ে আজ এক সপ্তাহ শয্যাশায়ী, ডাক্তারবাবুর ক্লিনিক পুজোর জন্য বন্ধ। মেইল করে জানানোয় উনি আজ ডেট দিলেন। বাবা ক্লিনিকটা চিনে আসতে যাওয়ায় এর মধ্যে রিসেপশনিস্ট ঘাড় ধাক্কা দিতে বাকি রেখেছিলো, শুনলাম। আজ ডাক্তারবাবু বলেছেন, আপনার তো এই ওষুধে শরীর খারা হয়ে যাচ্ছে, এছাড়া আর কোন ওষুধ নেই। আপনি কোবরেজি করুন। এই লোকটার অ্যাপয়েন্টমেন্ট পেতে চারমাস বসে থাকতে হয় মানুষকে। আমরাও বসেছিলাম।

    এই পোকামাকড়ের মত ট্রিটেড হতে হতে বেঁচে থেকে একদিন মরে যাওয়া, এর কোন শেষ নেই। আমাদের মত "এসকেপিস্ট" না হওয়ার পুরস্কার, যা আমাদের বাবা-মায়েরা পাচ্ছেন।
  • shilpamantri | ০৯ অক্টোবর ২০১৪ ২৩:০৪261188
  • দামাল ছেলেরা দীপাবলীর বাজি তৈরী করছিল। এমনিতেই এই রাজ্যে শিল্পের খরা। একটা ছোটো ঘটনার জন্য গ্রেনেড শিল্পটাও এবার হাতছাড়া হলো।
  • pi | ০৯ অক্টোবর ২০১৪ ২২:৩৯261187
  • কাজুকে অনেক শুভেচ্ছা, আর এক প্যাকেট চটরপটর পুদিনা কাজু।
  • সিকি | ০৯ অক্টোবর ২০১৪ ২২:০৯261186
  • খাগড়াগড়ের রেশ পৌঁছেছে কীর্ণাহারেও, প্রণব মুখুজ্জের বাড়ি থেকে সামান্য দূরে, সেইখানে জেহাদি কাজকর্ম চলত, পুলুশ কিছুই নাকি জানত না।
  • sosen | ০৯ অক্টোবর ২০১৪ ২১:২৫261185
  • সেদিন "নড়ে ওঠা"র ফল -;)
    গুজ্জব। তবে পিহেইচ্ডি দের কি আর তুচ্ছ লোকের কুচ্ছো গায়ে মাখলে চলে?
  • | ০৯ অক্টোবর ২০১৪ ২১:১৬261184
  • বাঃ এইটা একটা ভাল খবর।
  • | ০৯ অক্টোবর ২০১৪ ২১:১৫261183
  • বাঃ এইটা একটা ভাল খবফ্র।
  • anirban | ০৯ অক্টোবর ২০১৪ ২১:১১261182
  • সেদিন এখানে যাঁরা ভিসি-র প্লেজিয়ারিজম নিয়ে তর্কে চোখ রাখছিলেন, তাঁদের জন্যে জানাই, অভিযোগের পর জার্নাল থেকে দ্ব্যর্থহীন ভাষায় জানানো হয়েছে এটি "প্লেজিয়ারাইজেশন" ও "আন এথিক্যাল অ্যাক্ট। এবং অথরদের ইন্স্টিটিউশনকেও জানানো হয়েছে/হচ্ছে। ব্যবস্থায় নেওয়া হচ্ছে।

    এডিটরের বাক্যাংশ - "...I'm letting the authors know of this plagiarization as well as informing their institution of this un-ethical act."

    স্পষ্টতই "ইভল্ভিং এথিকস" (পড়ুন নীতিহীনতা) ইত্যাদির অক্ষম যুক্তি-কে জার্নালের তরফ থেকে পাত্তা দেওয়া হয় নি।
    বাকী আরও সমস্ত পেপারের / পাবলিশারের ক্ষেত্রেও অভিযোগ হওয়া উচিত এবং সমস্ত জার্নাল থেকেই এই টুকলিবাজ গ্রুপটিকে ব্যান করা উচিত। কারণ গত ৪-৫ ব্ছরে এই গ্রুপ থেকে যা বেরিয়েছে তার প্রায় সবেতেই টুকলি ধরা পড়েছে।
  • Dhapeshwar Dhol | ০৯ অক্টোবর ২০১৪ ২১:০২261181
  • এতো স্ট্যাটিস্টিক্সের হদ্দমুদ্দ একেবারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত