এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১০ অক্টোবর ২০১৪ ১৪:০৪261271
  • এই তুই আমায় ওটা কী বই রেকো দিছিস রে? কেমন যেন নামটা
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১৪:০৪261272
  • কনগ্র্যা দিলে লোকে তো ভাববেই :-|
  • pi | ১০ অক্টোবর ২০১৪ ১৪:০২261268
  • জেলললিতার আর বেল হইলো না।
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৫৪261267
  • পাল্টা কুচ্ছো গাইছে ব্ল্যাঙ্কি।
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৫২261266
  • ও প্রোমোশানের। আমি ভাবলুম অন্য কেস।
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৫১261264
  • দে দি কোন বই পত্তর?
    সিকি সিকিনিকে কনগ্র্যা। যদিও কারন জানিনা।
    কাজুকে হেপ্পি জন্মদিন
  • kumu | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৫১261265
  • প্রোমোশনের কনগ্রা?ঠিকাছে,তবে আবার দিলাম সিকিনিকে।
  • pi | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৩৭261262
  • হ্যাঁ, আমারো সিকিনিকে কনগ্র্যা জানানো হয়নি, জানিয়ে দিলুম ঃ)
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৩৭261263
  • ইকী! আমার কোনও প্রমোশন হয় নি। আমায় ক্ষ্যানো?
  • kumu | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৩৬261261
  • আমিও সিকি ও সিকিনিকে কনগ্রা।।
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ১৩:৩৫261260
  • দে, থেংকু।

    কাল আমার কাজুকে হ্যাবাড্ডি জানানো হয় নি। আজ জানিয়ে গেলাম।
  • de | ১০ অক্টোবর ২০১৪ ১৩:১২261259
  • পিছিয়ে পড়ে আমি সিকিনিকে কনগ্রা দিয়ে গেলাম -

    টিম আর সোসেনের লেখা পড়ে বড়ো দুঃখ হোলো।
  • de | ১০ অক্টোবর ২০১৪ ১৩:১১261258
  • আমাজনে ভালো কিছু বইপত্র পাওয়া যাচ্ছে? জনতা কিছু কিনলো?
  • sch | ১০ অক্টোবর ২০১৪ ১৩:০৪261257
  • কলাম্বিয়া এশীয়ার আরেকটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলে দি। মিলন মেলার কাছে ছুটতে গিয়ে পড়ে ভালো রকম জখম হয়েছি - বুঝতে ই পারছি কবজি ভেঙ্গেছে আর বাঁদিকের গালের একদিকে ছেঁচে গেছে - হাঁটুতেও ভালো কাটাকুটি। কলম্বিয়া এশিয়ার ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। তারা প্রথমেই বলল ব্রেন স্ক্যান করতে হবে।
    ওই অবস্থাতেও আমি লাফিয়ে ঊঠলাম - মাথাতে কোনো চোট লাগে নি - ব্রেন স্ক্যান কেন।
    বলল - না না গালে লেগেছে মানেই মাথা -
    প্রাণপনে বোঝালাম গালটা রাফ সারফেসে পড়ে ছেঁচে গেছে - কিন্তু পড়েছি হাতে ভড় দিয়ে - কিছুতেই রাজী নয়। শেষ অব্দি আমার মাসতুতো বোন পাতি তাড়া করল - বলল, আগে কাটাগুলো ড্রেস করুন, কব্জির এক্স রে করুন - তারপর ও সব স্ক্যান হবে। শেষ অব্দি বোন একটা বন্ড সাইন করে দিল যে আমরা স্বেচ্ছায় স্ক্যান করাতে চাই নি। পরদিন সকালে এপয়ন্টমেন্ট দিয়ে দিল এক অর্থোপেডিকের - সে আবার আমার এক বন্ধুর পা ঠিক করেছিল - ভাবলাম দেখিয়েই ফেলি

    পরদিন গেলাম - সাথে আমার এক বন্ধু (যার পা সারিয়েছিল ডাক্তার) - সে আবার সব সময় স্কেচ করে পড়ার সময় কি কি ফোর্স কোন এঙ্গেলে ইম্প্যাক্ট করেছে সে সব বোঝায় ডাক্তারকে। ডাক্তার আগের বারের অভিজ্ঞতা থেকে এবার গোড়াতেই বলল না না স্কেচ লাগবে না। আমি দেখে নিচ্ছি। এক্স রে প্লেট ভালো করে দেখার আগেই বলল - " ও মাই মাই - হোয়াট আ ব্যাড ফল - ইউ নিড টু বি অপারেটেড" - আমার দিকে তাকিয়ে বলল -" রিস্ট - ইটস ভেরি ইম্পর্টান্ট - প্লেট বসিয়ে নিন - ইম্পোর্টেড প্লেট".

    আমি ফ্যাসফ্যাসে গলায় জিজ্ঞেস করলাম কতো লাগবে -

    উত্তর পেলাম "ওহ ইটস ভেরি চিপ নাউ - প্লেট ৩৫, ওটী ২০, সে ইন টোটাল ৭০, বাট কিপ ওয়ান থিং ইন মাইন্ড ইউ ওন্ফুট রিগেইন ফুল ফ্লেক্সিবিলিটি। হোপ ইউ আর ফুললি ইন্সিওর্ড"

    আমার শব্দ আরো খ্যাসখ্যাসে - "প্লাস্টারে হবে না" -- "
    - ওহ নো - আর ইউ ক্রেজি - এটা তিন টুকরো হয়ে গেছে।
    আমি আমার বন্ধুর দিকে তাকিয়ে বললাম চল। ডাক্তার বললাম আচ্ছা পরে জানাবো - নমস্কার।

    বেরিয়ে এলাম - আই এল এস হস্পিটালে ডকটর জগন্নাথ ভট্টাচার্য কোনো প্লেট না বসিয়ে - ফুল আনাস্তেসিয়া করে - কি একটা মুভিং ক্যামেরা টেকনলজিতে টেনে টেনে কবজি সেট করলেন আর তারপর প্ল্যাস্টার - ৬ সপ্তাহ বাদে প্লাস্টার খুলে দেখা গেল ঠিকই আছে। উনিও বলেছিলেন কব্জির পুরো ফ্লেক্সিবিলিটি আসবে না - তো আর কি করা যাবে।

    তারপর কিছুদিন ফিজিওথেরাপি করতে হয়েছিল - কিন্তু কোনো প্রব্লেম হয় নি

    খরচ ? সব মিলিয়ে দশ হাজার
  • Blank | ১০ অক্টোবর ২০১৪ ১২:৪৯261256
  • ১ টিবি দোকান থেকে কিনলে ৪৫০০ র মতন হবে। আমি নর্মালি ১ টিবি কিনিন। সব ৫০০ জিবি করে।
    তবে টেকনিকাল সমস্যা মনে হয় এখন নেই। এখন তো ২ টিবির ও পোর্টেবল বাজারে এসে গেছে।
  • pi | ১০ অক্টোবর ২০১৪ ১২:৩১261255
  • কাল অ্যাকাডেমিতে। চারটেয়।

    Aabra'ca'Dabra presents "Knock a lil Harder" in solidarity with the ongoing #hokkolorob movement, a gathering on 11.10.14, in front of the Academy, 4 PM onwards

    An initiative by the outsiders, for everyone

    P.S. bring your own weapons of mass distraction.*

    *brush, paint, instrument, voice, magic*
  • সিকি | ১০ অক্টোবর ২০১৪ ১২:১৮261254
  • এক টিবির হাডি নিয়ে একটা অ্যানেকডোট শুনেছিলাম, জানি না সত্যি কিনা। সেটা হল, এক টিবির পোর্টেবল হাডি নাকি পার্টিশন করিয়ে না রাখলে খুব সহজেই করাপ্ট হয়ে যায়। হয় কিনেই পার্টিশন করিয়ে নাও, নয় তো দুটো পাঁচশো জিবির হাডি কিনে নাও।
  • Tim | ১০ অক্টোবর ২০১৪ ১২:০৮261253
  • পাই, টুকে নিয়েছি। দেখি এবার ফোন করে বাড়িতে।
  • d | ১০ অক্টোবর ২০১৪ ১২:০০261252
  • হুঁ।
  • pi | ১০ অক্টোবর ২০১৪ ১১:৫৪261251
  • আমি কয়েক মাস আগে চাঁদনি থেকে কিনেছিলাম, চার হাজার সাতশো আটশো মত কিছু একটা নিয়েছিল।
  • d | ১০ অক্টোবর ২০১৪ ১১:৫৩261249
  • আচ্ছা 1TB পোর্টেবল হাডির মোটামুটি কিরকম দাম হয়? আমাজনে দেখাচ্ছে এমনি নাকি সাত হাজার কত একটা, ছাড়া দিয়ে ৩৯৯০। আমার কিরকম আবছা মনে হচ্ছে হাজার পাঁচেকের বেশী বোধহয় নয়।
  • pi | ১০ অক্টোবর ২০১৪ ১১:৫৩261250
  • 'হোক।হোক। হোক কলরব।

    ১৩ তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয় খুলছে। সারা পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে তার দিকে। দেশ তাকিয়ে আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের হোককলরবের বন্ধুরা তাকিয়ে আছেন।

    সব থেকে বেশী তাকিয়ে বোধহয় শত্রুরা।

    মাথার চুল তো খাড়া হয়ে গেছে তাদের এতদিনে। তারা ভাবতেও পারেননি একদিন এ শহরের রাজপথ দখল করে নেবে প্রায় ১ লক্ষ ছাত্রছাত্রী। কোনও সংগঠন ছাড়া।কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়া,কোনও বিরিয়ানি খাইয়ে ব্রিগেড চলো ছাড়াই হাজারে হাজারে মানুষ ভিত কাঁপিয়ে দিয়ে চলে গেছে রাজপ্রাসাদের। গ্রাম গঞ্জে শহরে মফঃস্বলে ছড়িয়ে পড়ছে নতুন বাঁচার স্বপ্ন।

    এর ব্যতিক্রম নয় উত্তরপাড়া এবং এর সংলগ্ন অঞ্চলও। হোক কলরবের মিছিল এর আগেও এই শহরের বুক দিয়ে হেঁটেছে ৪০০ এর অধিক মানুষ নিয়ে।

    শাসক এখন চূড়ান্ত কামড় দেবার চেষ্টা করছে।স্কটিশের বন্ধুর পায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছে বাইক। রাজাবাজারে আটকে রেখে মেরেছে।বর্ধমানে মেরেছে। কলেজে কলেজে,বাড়িতে বাড়িতে চলে গেছে নরমে গরমে হুমকির বার্তা।রাস্তায় অচেনা চোখ বারবার মেপেছে মিছিলে হাঁটবার জন্য।

    অন্যদিকে তাঁবেদার মিডিয়া,কাগজ কুৎসা করছে। যাদবপুরকে মদের ঠেক বলে প্রচার করছে নির্লজ্জরা। ছাত্র পেটানো vc কে স্থায়ী করা হয়েছে। এখনো একটাও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হয়নি। জুটেছে ম্যাডক্সে লালবাজার থেকে ভয় দেখিয়ে চিঠি। লাবনীতে গ্রেপ্তার।

    একটা কথা জানিয়ে দিতে চাই জনাব ... !

    এই VC স্থায়ী হলে, আন্দোলনও স্থায়ী হবে। পাশে ছিলাম।আছি। থাকব।

    আমাদের দাবী -

    ১। অভিযোগকারিণী ছাত্রীটির অভিযোগ কে যথাযথ গুরুত্ব দিয়ে একটি দ্রুত,পক্ষপাত বিহীন,নিরপেক্ষ তদন্ত পক্রিয়া,এবং বিশাখা গাইডলাইন মেনে একটি পক্ষপাত বিহীন তদন্তকারী দল গঠন।

    ২। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অবিলম্বে পদত্যাগ।

    ৩। ছাত্রছাত্রীদের উপর বর্বর পুলিশি আক্রমণ এবং গেঞ্জি পুলিশ এবং পুলিশ এর দ্বারা ছাত্রীদের উপর হওয়া যৌনহেনস্থার এর সুবিচার।

    ৪। হোককলরব আন্দোলনের সমর্থনে পথে নামা ছাত্রছাত্রীদের উপর সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আক্রমণ নেমে এসেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। আমরা চাই ফিরিয়ে দেওয়া হোক গনতন্ত্রের পরিবেশ। চাই বাক স্বাধীনতার অধিকার।

    তাই রবিবার, ১২ তারিখ,উত্তরপাড়া স্টেশনের, মেন টিকিট কাউন্টারের সামনে জড়ো হয়ে আমরা সাংস্কৃতিক প্রতিবাদ জানাব কিছুক্ষণ। নিয়ে আসব নিজের লেখা পোস্টার,আঁকা ছবি। নতুন দিনের গান গাইব, কবিতা পড়ব। পথনাটিকা হবে। শেষে মিছিল করে উত্তরপাড়া প্যারীমোহন কলেজ পর্যন্ত পথ হাঁটবো।

    আপনিও আসুন। চলুন একসাথে গাই নতুন গান। গিটার নিয়ে,কবিতা নিয়ে, পোস্টার নিয়ে।

    একটা কথা- না, কোন সংগঠনের পতাকা আনা চলবে না। চলবে না সংগঠনের নাম লেখা ব্যানার,পোস্টার।

    যে কোনও প্রয়োজনে যোগাযোগ - ৮০১৩৮২৭৮৪৯,৮৯৮১৫৬৩২৪৯,৭২৭৮৪১৩৯৯৬'
  • pi | ১০ অক্টোবর ২০১৪ ১১:৪৪261247
  • টিম,নং পুণ্যদা যাঁর ক্ন্ট্যাক্ট দিয়েছেন, পাঠালাম। কারুর দরকার হলে মেসেজ করে দিতে পারি।
  • de | ১০ অক্টোবর ২০১৪ ১১:৪৩261246
  • মুম্বইতে হাঁটু, কনুই আর কাঁধের একজন খুব স্পেশালিস্ট ডাক্তারের নাম শুনি - ডঃ অনন্ত জোশী। ইনি মূলতঃ স্পোর্টসপার্সন স্পেশালিস্ট সার্জন, তবে সাধারণ লোকেও অনেক উপকার পেয়েচে বলে শুনি। এমনিতে মাস দুয়েক ওয়েট করতে হয় অ্যাপোর জন্য, কিন্তু এমারজেন্সি কেসে ডাক্তার নিজে ডিসিশন নেন। ওনার ক্লিনিকের লিংক।

    http://www.sportsmed.in/

    লীলাবতিতে ওনার লিংঃ

    http://www.lilavatihospital.com/doctor_profile_detail.aspx?Doc=147

    আর জাস্ট্ডায়ালে ওনার ক্লিনিকের লিংঃ

    http://www.justdial.com/Mumbai/Dr-Anant-Joshi-Clinic-%3Cnear%3E-Prabhadevi/022P1153475_BZDET?utm_source=adwords&utm_medium=codered

    তেন্ডুলকর রেগুলার ভিজিট দেন এখানে।
  • . | ১০ অক্টোবর ২০১৪ ১১:৩২261245
  • নাম আর নং টা এখানে দিলেই সকল জনতারই কল্যাণ হয়।
  • kumu | ১০ অক্টোবর ২০১৪ ১১:২২261244
  • আমাকেও
  • kumu | ১০ অক্টোবর ২০১৪ ১১:২১261243
  • অর্পন আমলেও এট্টু এসেমেসিয়ে দিয়ো গো।
  • b | ১০ অক্টোবর ২০১৪ ১১:১৮261242
  • মদীয় শাশুড়ির রিউম্যাটয়েড আর্থারাটিসে ভুল চিকিৎসা (ই ই ডি এফের) একটা ওষুধ ক্রমান্বয়ে ৬ মাস খেতে হয়েছিলো। শরীর এতো খারাপ হয়ে পড়ে, ব্লাড প্লাজমা এতো কমে যায় যে ৮৬ বোতল রক্ত দিতে হয়েছিলো। তার পর ঠিক এক মাস অসুস্থ অবস্থায় সুস্থ রইলেন, একদিন প্রবল হাঁপানির টানে সারা রাত ছটফট করতে করতে একলা একলা কখন যে মরে গেলেন, কেউ জানতেও পারলো না।৫৮ বছর বয়স, চাকরী বাকরী করে সারা ভারত ঘোরা মহিলা।
  • lcm | ১০ অক্টোবর ২০১৪ ১১:০৮261241
  • আমাকেও
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত