এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১১ অক্টোবর ২০১৪ ২২:৪০261510
  • কাল উত্তরপাড়ার হোককলরবে হিন্দমোটরের ছাঁটাই শ্রমিকেরাও থাকবেন।
  • PM | ১১ অক্টোবর ২০১৪ ২১:০৮261508
  • শ্রাবনী অনেককাল গোয়েন্দা গল্প লেখেন না। আগের গল্পটাও বোধ হয় শেষ হয় নি
  • | ১১ অক্টোবর ২০১৪ ২১:০০261507
  • খেক খেক খেক
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ২০:৫২261506
  • কাল এতো ভাটালাম, তুই এলি না।
    কুমুদি এখন কাগজ পেন্সিলে গল্প লিখছেন, হয়ে গেলেই টাইপ করে দেবেন।
  • potke | ১১ অক্টোবর ২০১৪ ২০:৫১261505
  • ন্যাড়াদা, মাস ছয়েক রোসো, বানিয়ে দিচ্ছি ঃ)
  • সিকি | ১১ অক্টোবর ২০১৪ ২০:৪৮261504
  • সবাই কড়োয়াচৌথ মানাচ্ছে বুঝি?
  • Abhyu | ১১ অক্টোবর ২০১৪ ২০:৩৪261501
  • এই তিনটে সিঁড়ির মতো
  • h | ১১ অক্টোবর ২০১৪ ২০:৩৪261502
  • এই তিনটে মোটোর সাইকেল কে ইজিলি, মানে একেবারে ইজিলি, যাদপুরের বিশাখা কমিটির মেম্বর করে দেওয়া যায়।
  • PM | ১১ অক্টোবর ২০১৪ ২০:৩১261500
  • টিভিতে একটা মোটোর সাইকেল এর অ্যাড দেখলাম।

    তিনটে মডেল সম্পর্কে বলছে " তিনটের প্রতিটাই একে অপরের থেকে সেরা" ... শুনে মাথাটা কেমন গুলিয়ে গেলো
  • sosen | ১১ অক্টোবর ২০১৪ ২০:০৯261499
  • *ম্যাচ করছে কি না।
  • sosen | ১১ অক্টোবর ২০১৪ ২০:০৭261498
  • ন্যাড়াদা একটু খরচ করতে ইচ্ছুক থাকলে, লাইভস্ক্রাইব নামে একটি পেন পাওয়া যায়। সেটি কাগজের উপরে লেখা ঝটিতি সেভ করে অন্তরাত্মায় ভরে রাখে। পরে ওটি কম্পিউটারে নামিয়ে নিতে পারেন।
    খরচে নিতান্ত অনিচ্ছুক হলে সেভেননোটস বা এইজাতীয় অ্যাপ ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে দেখুন কোন অ্যাপটা সুবিধের হয়। হ্যান্ডরাইটিং রেকগনিশন বলে সার্চ দিন। ট্রায়াল ভারসন নামিয়ে দেখুন ইন্টুইটিভনেস আপনার হাতের লেখার সাথে ম্যাত্চ কর্ছে কিন।
  • | ১১ অক্টোবর ২০১৪ ১৯:৩২261497
  • গেল তারা?
    তাইলে এবার গিয়ে একটা গল্প লিখে এসো।
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ১৮:৪৮261496
  • তবে দিল্লীর লোকজন রসিকতা বোঝে এমন অপবাদ দিয়েন্না।একবার পাড়ার ২/৩ মহিলা আমার ছাদে সমাগত। চাঁদ দেখা যাচ্ছে না,ক্ষুধার্ত্ত পত্নীরা দাঁত কিড়মিড় কচ্চেন(আস্তে আস্তে),পিছনে অপরাধী মুখ করে স্বামীরা।আমি সবচেয়ে বিরক্ত যিনি তেনাকে বল্লুম ভাইসাবকো দেখ লিজিয়ে,বিলকুল চাঁদ য্যায়সা লাজাবাব চ্যাহারা।এই প্রচন্ড মোটাদাগের রসিকতা শুনে তিনি কটমট করে চাইলেন।অন্যরাও দেখলাম বিরক্ত।তা আমারি ছাদে চড়ে চাঁদ দেখবে আর আমার ওপরেই চটিতং হবে এ তো হয় না।আম্মো একটা মোড়ায় বসে বসে ঘড়ি দেখতে লাগলুম।
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ১৮:৩০261495
  • আমারো সুবিনয় রায় খুবি প্রিয়।
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ১৮:২৮261494
  • দেখা না গেলে চন্দ্রোদয়ের সময় জেনে নিয়ে সেইসময় গণেশপুজা করে, চাল(???) দিয়ে চাঁদ বানিয়ে দেখা হয়।
    তারপর ঐ ঐ ঐ।
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ১৮:২১261493
  • পরিষ্কার আকাশ, মেঘটেঘ নাই।।
  • - | ১১ অক্টোবর ২০১৪ ১৮:০৩261492
  • মেঘে ঢাকা চাঁদ কি চালুনি বা সুঁচ কিছু দিয়েই দেখা না গেলে লাজুক হাসির কি অল্টার্নেট বেবস্তা আছে কিছু?
  • | ১১ অক্টোবর ২০১৪ ১৭:৪৫261491
  • এখানে 'বেয়াক্কেলে' শব্দটির ব্যবহার বিশেষ করে লক্ষ্য করা দরকার।
  • h | ১১ অক্টোবর ২০১৪ ১৭:৪২261490
  • কিন্তু ফোনের পরে লাজুক হাসিটি এসেছিল কিনা জানা হল না।
  • | ১১ অক্টোবর ২০১৪ ১৭:৩৩261489
  • এই যে আমরা আছি। সুবিনয় ভক্ত। প্রথমে দেবুদাদুর পরেই সুবিনয় দাদু। তারপরে বাকি দাদু এবং জেঠু। ইদানীং 'তারা' শুনে কোনো কাকু আর এজীবনে জোগাড় হবে বলে মনে হয় নাঃ)
  • pinaki | ১১ অক্টোবর ২০১৪ ১৭:১২261488
  • ফেটসুর ছেলেটির ফেসবুক নোটে 'ব্যক্তিগত সখ্যচর্চা' কয়েনেজটা আমার হেব্বি লেগেছে। মাঝে মাঝেই ইউজ করব। ঃ-) সংক্ষেপে ওটাকে 'ব্যস' বলা যেতে পারে।
  • Arpan | ১১ অক্টোবর ২০১৪ ১৬:৫৩261487
  • বোঝো, সোফায় ঘুমিয়ে পড়েছিলাম। একটা বেআক্কেলে ফোন এসে কিনা কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল।
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ১৬:২৮261486
  • আজ হোলো কড়োয়া চওথ।উত্তর ভারতের অত্যন্ত জনপ্রিয় উৎসব।
    এই উৎসবের দিনে ঝগড়া করা,ঘুমন্ত ব্যক্তিকে জাগানো ও কাপড় বোনা মানা।
    চালুনি/দোপাট্টার ভেতর দিয়ে চাঁদ দেখে চন্দ্রদেবকে জল দেয়ার পর স্বামী স্ত্রীকে জল মিষ্টি খাইয়ে দেন।এই সময়ে ২৫ থেকে ৭৫ সকলেরি মুখে যে লাজুক হাসিটি ফুটে ওঠে তার তুলনা নাই।
  • robu | ১১ অক্টোবর ২০১৪ ১৪:৩৬261485
  • ও, বি দা এর আগে রোমন্থন থেকে হইত্য হেলুকাস লিকেছিলেন না? চন্দ্রদ্বীপবাসী বুঝি?
  • robu | ১১ অক্টোবর ২০১৪ ১১:২৫261484
  • "হে মহা প্রবল বলী/ কত অসংখ্য তপন তারা চন্দ্র/ধারণ করে তোমার বাহু" শুনতে, পড়তে আড়ষ্ট লাগে, কিন্তু
    "তাই তো তুমি রাজার রাজা হয়ে/তবু আমার হৃদয় লাগি/ ফিরছো কত মনোহরণ বেশে/ প্রভু নিত্য আছো জাগি" শুনলে আস্তিক হবার লোভ লাগে।
    উফ্ফ - ক।
    রবীন্দ্রনাথ, কোহেন আর কিছুটা পান্নালাল আমার ক্লোসেট আস্তিকতার মুহূর্তগুলো।
  • h | ১১ অক্টোবর ২০১৪ ১০:৪৩261483
  • পারম্পর্য্য...
  • kumu | ১১ অক্টোবর ২০১৪ ১০:৪০261482
  • ভাগীদার সব খবর ভালো?
  • Bhagidaar | ১১ অক্টোবর ২০১৪ ১০:১৪261481
  • মিশনারী বলা মাত্রই আন্দাজ করেছিলাম ----
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত