এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১২ অক্টোবর ২০১৪ ২১:২৮261540
  • খেলাটা ভালোই লাগল। মুম্বই এফ সি একটু অগোছালো। গার্সিয়া আশি মিনিট টেনেছে। অ্যাটলেটিকো দৌড়েছে ভালো। লাস্টে জামা খুলে নেচে হলুদ কার্ডটা না খেলেই পারত।
  • - | ১২ অক্টোবর ২০১৪ ২১:১৭261539
  • সত্যি বলতে কি, হ-এর রবিবারোয়ারীর লেখায় সিকিমের মেয়েটির সঙ্গে যাদবপুরের বহিরাগত আন্দোলনের সম্পর্কটি-ই বুঝতেই পারিনি। বিশ্বভারতীতে তো "বহিরাগত" ইস্যুটাই ছিলো না কোত্থাও!!
    এই লেখাটার থেকে বিড়ালের তালব্য শ-ও বেশী লজিকাল ঃ-)
  • Abhyu | ১২ অক্টোবর ২০১৪ ২০:৫৯261538
  • বেশ বেশ, ইন্ডিয়ান ফুটবল লীগ নিয়ে একটা টই খোলো দেখি।
  • Blank | ১২ অক্টোবর ২০১৪ ২০:৫৮261537
  • ৩-০
  • Arpan | ১২ অক্টোবর ২০১৪ ২০:৫৬261535
  • দিয়েছি বলিউড আর আম্বানির থোতামুখ ভোঁতা করে।
  • kc | ১২ অক্টোবর ২০১৪ ২০:৫৬261536
  • আহা!! ৩-০
  • Arpan | ১২ অক্টোবর ২০১৪ ২০:৪৮261534
  • হ্যাঁ, যা তা গোল।
  • kc | ১২ অক্টোবর ২০১৪ ২০:৩২261533
  • ব্যাপক গোল। জ্জিও কলকাতা।
  • | ১২ অক্টোবর ২০১৪ ১৯:৩২261532
  • অক্ষ, এখানে মোটামুটি লতিফ সিদ্দিকির কেসটার সামারি পাবে। এছাড়াও কিছু লোক নাকি তার কল্লাও দাবী করে ফেলেছে।

    http://m.bdnews24.com/bn/detail/home/864964

    ডকিন্স পড়া লোক হজ্জ করাকে সময় ও অর্থের অপচয় বলবে সেটা স্বাভাবিক। আর সেটা অধিকাংশ লোক অ্যাকসেপ্ট করতে পারবে না, সেটাও স্বাভাবিক।
  • r | ১২ অক্টোবর ২০১৪ ১৬:৩২261531
  • এর থেকে ভোট এ দারান।ইটা পুরো আন্দোলন এর নাম ধাপ্পা চলছে।
  • a | ১২ অক্টোবর ২০১৪ ১৫:৩৬261530
  • স্টুপিড প্রচারপত্র, যদি আন্দোলনের অভিমুখ মেয়েটির ন্যায় বিচার পাবার দিকে থাকত প্রথম থেকে, তাহলে অনেক বেশি প্রাসঙ্গিক হত। এই লেখা জাস্ট আরেকটা রাজনৈতিক দলের প্রচারপত্রের মত শোনাচ্ছে, নাথিং নিউ, আর তই জিরো বিশ্বাসযোগ্যতা
  • | ১২ অক্টোবর ২০১৪ ১৪:৫৪261529
  • উরিব্বাস! হনু কেমন ছেলেবিটি হয়ে গ্যাছে গো। বেশ ছপি দিয়ে লেকা বেরুয়েছে।
  • π | ১২ অক্টোবর ২০১৪ ১২:৪৫261528
  • লসাগুদার জন্য রইলো।

    ‪#‎যাদবপুর_বিশ্ববিদ্যালয়ে‬ সম্প্রতি ছাত্রী নিগ্রহ প্রসঙ্গে ‪#‎USDF‬ এর CHATURTHA (4TH) প্রচারপত্র
    উপাচার্য অভিজিত চক্রবর্তীকে পুনর্বাসন দিয়ে সরকার বুঝিয়ে দিলেন তারা ছাত্রছাত্রীদের মেজাজের সাথে শক্তি পরীক্ষায় নামতে চাইছেন।
    আমরা কি মেনে নেব?
    সার্চ কমিটির থেকে অভিজিত চক্রবর্তীকে বেছে নিয়ে রাজ্যপাল কেশরীনাথ বুঝিয়ে দিলেন কেন্দ্র রাজ্যের কণ্ঠস্বর একই সুরে বাঁধা।
    আমরা কি মেনে নেব?
    ‘‪#‎We_Want_Justice‬’ আমরা বলেছিলাম। বলেছিলাম “ন্যায়ের পক্ষে লড়ছি সব/হোক কলরব হোক কলরব” আর আজ আন্দোলনকে ভাঙতে চেয়ে হাজারো কৌশল নিচ্ছে রাষ্ট্র। নিচ্ছে সামনে থেকে। নিচ্ছে পিছন থেকে।
    আমরা কি মেনে নেব?
    কারণ আমরা তো জানি “Injustice Anywhere Is A Threat To Justice Everywhere”.
    ‘Justice’ দিল্লীর ধর্ষণ কাণ্ডের পরও এই আওয়াজ উঠেছিল। হাজার হাজার মানুষ দিল্লীর রাজপথ অবরোধ করেছিলেন সেদিন। সারা দেশে লক্ষ লক্ষ মানুষ তার সমর্থনে গলা মিলিয়েছিল সেদিন।আমরা কি সত্যিই ন্যায়বিচার পেয়েছিলাম?
    ‘Justice’ বারাসতের এক অখ্যাত গ্রাম কামদুনী। উঠে এসেছিল খবরের শিরোনামে। ন্যায়বিচার চেয়েই। গ্রামের মেয়ের ক্ষতবিক্ষত লাশের স্মৃতিকে সামনে রেখে কামদুনীর মানুষ বলেছিল, ক্ষতিপূরণ নয়, চাই ন্যায়বিচার।
    ‘Justice’ প্রবল পরাক্রান্ত ব্যবসায়ীর মেয়েকে ভালোবেসে খুন হয়ে যায় রিজওয়ানুর রহমান। ২০০৭ সালে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী যেদিন রিজওয়ানুরের স্মরণে মিছিলের শ্লোগানে তুলেছিল এই ন্যায়বিচারের দাবী। আর ইতিহাসের কি পরিহাস! সেদিনের বিরোধী দল আজ ক্ষমতায়। যারা সেদিন বলেছিল রিজওয়ানুরের হত্যাকারীর শাস্তি চাই, তারাই ক্ষমতায় আসার পর রিজওয়ানুরের হত্যাকারী পুলিশকর্তার পদোন্নতি ঘটিয়েছে আজ। হাওয়ায় মিলিয়ে গেছে ন্যায়বিচারের দাবী।
    ‘Justice’ চেয়েছিল সিঙ্গুরের মানুষ। এ সম্পর্কে কিছু না বলাই ভাল বোধহয়।
    গণহত্যাকারীদের শাস্তি চেয়েছিল নন্দীগ্রাম। চেয়েছিল ন্যায়, নন্দীগ্রামের মানুষ। ভোটের রাজনীতি কব্জা করেছে সেই ন্যায়সঙ্গত দাবী। একজন পুলিশকর্তারও শাস্তি হয় নি। আর গণহত্যাকারী বুদ্ধদেব ভট্টাচার্য ঘুরে বেড়াচ্ছেন বহাল তবিয়তে।
    আজ ‘‪#‎Justice‬’ চাইছে বামুনগাছিতে সৌরভের এলাকার মানুষ; ‘Justice’ চাইছেন বরুণ বিশ্বাসের বাবা, ‘Justice’-এর দাবীতে পথে নেমে মার খেয়েছেন অম্বিকেশ মহাপাত্ররা, ন্যায্য পরীক্ষায় পাশ করে কলেজ স্ট্রিটে টানা ৭৫ দিন অনশন চালিয়েও ‘Justice’ পায় নি ‪#‎SSC‬-এর পরীক্ষার্থীরা, কয়েকজন আত্মহত্যা করার পরেও টনক নড়েনি সরকারের। সারদায় ক্ষতিগ্রস্থ লক্ষ লক্ষ আমানতকারীর আজ একটাই দাবী আর তা হল ‘Justice’; প্রকৃত ন্যায়।
    যাদবপুরের ছাত্রছাত্রীদের ন্যায়বিচারের দাবীর থেকে আলাদা কিছু? না আলাদা নয়। একচুলও আলাদা নয়।
    তাই ‘পাল্টায় ক্ষমতা / বুদ্ধ থেকে মমতা / পুলিশ তাদের দাস / রাষ্ট্রীয় সন্ত্রাস’।
    দলীয় সন্ত্রাস আর রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবী গণতান্ত্রিক দাবী। গণতন্ত্রের দাবী। ক্যাম্পাসের গণতন্ত্র হোক বা গোটা সমাজের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। শাসক এক; তাদের রঙ এক, ধর্ম এক। ক্ষমতার বিরুদ্ধে ন্যায়বিচারের দাবীতে সমস্ত প্রতিবাদকেও তাই মিলতে হয় একসাথে, সবার সাথে মিলে, আলাদা হয়ে নয়।
    যাদবপুরের Pro VC সিদ্ধার্থ দত্ত যিনি ‘দুঃখপ্রকাশ’ করে পদত্যাগ করলেন আর গোটা ঘটনার দায় চাপালেন VC-এর উপর, সংবাদপত্রে জানিয়েছেন তার ৩২ বছরের চাকরি জীবনে তিনি ৫২ বার ঘেরাও ফেস করেছেন। কোনদিন পুলিশ ডাকতে হয় নি।
    ‪#‎Executive_Council‬-এর সংখ্যাগরিষ্ঠ সদস্য বিরোধিতা করেছিল সেদিন। তারপরও পুলিশ আর টিএমসির বাহিনী ক্যাম্পাসে ঢুকে শ্লীলতাহানি করল ছাত্রীদের। বেধড়ক লাঠি চালিয়ে ভেঙে দিল অবস্থান।
    রাজনৈতিক নির্দেশ ছাড়া, দলীয় নির্দেশ ছাড়া একক উপাচার্যের পক্ষে কি সম্ভব ছিল এই সিদ্ধান্ত নেওয়া? যে দলে দলনেত্রীর নির্দেশ ছাড়া গাছের পাতা নড়ে না, জলও পড়ে না; সেখানে দলদাস VC একক সিদ্ধান্তে পুলিশ ডাকলেন সবার মতামতকে By Pass করে, একি সম্ভব? একি নেহাতই কাকতালীয়?
    না, নয়। যাদবপুরের উপাচার্য যা করেছেন, তা দলের নির্দেশেই করেছেন। দল তাই তার পাশে দাঁড়িয়েছে। কলরবের শত সহস্র হুংকার আর ধিক্কারের বন্যা বয়ে যাওয়া সত্ত্বেও, দল তার উপরেই আস্থা রেখেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত।
    তাই আগামী ৪ বছরের জন্য অভিজিত চক্রবর্তীর পুনর্বহাল দলীয় সিদ্ধান্ত। স্বৈরাচারী আর স্বেচ্ছাচারী সরকারের সিদ্ধান্ত। গণতান্ত্রিক আন্দোলন দমনের যে হিম্মৎ তিনি দেখিয়েছেন তারই সরকারী খেতাব, তারই পুরস্কার।
    চারপাশে তাকালে এমন সিদ্ধান্তের নজির কি খুঁজে পাওয়া যায় না একেবারেই? বিস্তর পাওয়া যায়।
    কাদের প্রশ্রয়ে তাপস পালের মত সাংসদ গ্রামের মেয়েদের ধর্ষণের হুমকি দেয়? আর তারপরেও পুলিশ ‪#‎FIR‬ নেয় না!
    কাদের হাত মাথায় আছে তাই অনুব্রত মণ্ডলের টিকিও ছুঁতে পারে না প্রশাসন?
    কাদের হিম্মতে ভর করে ভাঙ্গর আর শাসন দাপিয়ে বেড়ায় আরাবুল ইসলামের বাহিনী?
    ‘কোথায় গণ, কোথায় তন্ত্র, বোকার স্বর্গে বাস’ বাম জমানায় লিখেছিলেন কবীর সুমন। কেউ কি আশা করেছিলেন ডান জমানা তার থেকে আলাদা হবে কিছু?
    যারা আশা করেছিলেন, তারা আসলে আশার ছলনে ভুলেছিলেন। কেউ কি আশা করেছিলেন যাদবপুরের উপাচার্য পদত্যাগ করবেন? শান্তিকল্যান হবে ক্যাম্পাস আর ধর্ম বদলাবে শাসক!
    যারা আশা করেছিলেন তারা কি ভুলে গিয়েছিলেন শাসকের জামা বদলায়, রং বদলায় না। কারণ স্বৈরাচার আর স্বেচ্ছাচার সব যুগেই এক। সব সময়ই এক। সব জামানাতেই এক।
    কি ভুল করেছেন উপাচার্য? যাদবপুরে পুলিশ পাঠিয়েছেন। কেন পাঠাবেন না? গণতান্ত্রিক আন্দোলন দমনে আজ দাপট হুমকি আর রংবাজী চলছে সর্বত্রই। গ্রাম থেকে শহর সমস্ত জায়গা আজ পুলিশ আর গুন্ডা বাহিনীর নিয়ন্ত্রণে। সমস্ত জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের দখল নিচ্ছে শাসক দল। আমরা কি আশা করি যাদবপুর তার থেকে আলাদা হবে কিছু?
    এ আশা আমরা করি। কেউ কেউ করেন। কারণ যাদবপুরের ক্যাম্পাস এলিট ক্যাম্পাস। পাঁচতারা বিশ্ববিদ্যালয়। এখানে পড়তে আসে মেধাবী ছাত্ররা। অন্য জায়গায় যা কিছু হোক, যে যেখানে লড়ে যাক আমাদের লড়া, আমরা যেন সুরক্ষিত থাকি। স্বৈরাচারের রক্তচক্ষু এড়িয়ে যেন চালিয়ে যেতে পারি আমাদের গবেষণা আর মেধার চাষ।
    এ আকাঙ্ক্ষার গোড়ায় আজ জল ঢেলে দিয়েছেন উপাচার্য। জল ঢেলেছে তৃণমূল দল। জল ঢেলেছে সরকার। জল ঢেলেছে রাষ্ট্র।
    নরমে আর গরমে রাষ্ট্রযন্ত্রের সমস্ত শাখা আজ নেমেছে ছাত্রদের মেজাজের মুখ ফেরাতে। কি ভুল করেছেন উপাচার্য? আগামী দিন আরও বেশী বেসরকারী বিনিয়োগের মৃগয়াক্ষেত্র হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গরীব-নিম্নবিত্ত-মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় পড়ার দরজা বন্ধ হতে চলেছে এ প্রতিষ্ঠানের। ছাত্র আন্দোলনকে না ভেঙে ছাত্রছাত্রীদের ঐক্যকে ভেঙে গুঁড়িয়ে না দিয়ে কখনও কি সম্ভব এ ব্লু-প্রিন্টকে বাস্তবে রূপায়িত করা!
    পুলিশ ডেকে তাই উপাচার্য তাই কোন ভুল করেন নি। কারণ ছাত্র আন্দোলন দমনে পুলিশই হতে চলেছে আগামী দিন বিশ্ববিদ্যালয়ের পাহারাদার।
    আমরা কি মেনে নেবো?
    আমরা কি মেনে নেবো লিংডো কমিশনের সুপারিশ বাস্তবায়িত হোক? যে কমিশনের লক্ষ্যই হল ছাত্রদের সংগঠিত হওয়ার অধিকার কেড়ে নেওয়া?
    আমরা কি মেনে নেবো দলদাসের ভাঁড়ামো, স্বৈরাচারীর হুমকি আর মিথ্যে কথার ফুলঝুরি?
    যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যাদবপুরের ঘটনাকে ‘ছোট্ট’ ঘটনা বলে সেদিনই বোঝা গিয়েছিল। উপাচার্য পদত্যাগ করবেন না।
    এ লড়াই তাই ব্যক্তি অভিজিত চক্রবর্তীর বিরুদ্ধে নয়। একটা নীতির বিরুদ্ধে। যে নীতি ধ্বংস করতে চায় গণতন্ত্র, চাপিয়ে দিতে চায় দাপট। ক্যাম্পাসে আর গোটা সমাজ জুড়ে।
    গোটা সমাজে যদি গণতন্ত্র না থাকে, যাদবপুর কি বাঁচতে পারে তার থেকে? তা কি সম্ভব? ২০ তারিখের মহামিছিলে আমরা শ্লোগান তুলেছিলাম “আঘাত যদি নেমেই আসে পাল্টা আঘাত ফিরিয়ে দাও”।
    আজ কিন্তু বন্ধু, আঘাত ফিরিয়ে দেবার সময় এসেছে। আমরা কি হেরে যাব? আমরা কি মেনে নেবো?
    আমাদের মিছিলে আসতে গিয়ে মার খেয়েছে স্কটিশের ছাত্ররা। TMCP-এর গুণ্ডামিকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলের ছোটছোট ছাত্রছাত্রীরা পর্যন্ত এসেছে মিছিলে; সই সংগ্রহ করেছে আমাদের সমর্থনে। কোন হুমকির পরোয়া না করে মিছিল করে তুলেছে কলরব।
    গোটা ছাত্রসমাজ কিন্তু চেয়ে আছে আমাদের দিকে। আমরা কি হেরে যাব?
    আমরা চেয়েছিলাম JUSTICE, আর নাকের বদলে পেয়েছি নরুণ।
    সেই নরুণ দিয়ে আজ ওরা ফালা ফালা করতে চাইছে আমাদের। ভাঙতে চাইছে আমাদের ঐক্য। আমরা কি মেনে নেবো?
    মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, লাঠির ঘা শুকোয় নি আমাদের। আলো নিভিয়ে অন্ধকারে নির্লজ্জ আক্রমণ আমরা ভুলে যাই নি কেউই।
    কোন শর্তে তাই অভিজিত চক্রবর্তীকে ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছি না, দেবো না।
    আর যারা শর্ত সাপেক্ষে ঢুকতে দিতে চান, তারা সামনে আসুন। ছাত্ররা চিনে নিক।
    ওরা ভয় পেয়েছে বন্ধু। সিঙ্গুরের চাষিদের সাথে ওরা বিশ্বাসঘাতকতা করেছে। তাই ভয় পেয়েছে। নন্দীগ্রামের মানুষের চোখের জল পুঁজি করে ভোটের রাজনীতি করেছে ওরা। তাই ভয় পেয়েছে। সারদার ডাকাতদের সাথে মিলে গরীব মানুষের লক্ষ কোটি টাকা চুরি করেছে ওরা। তাই ভয় পেয়েছে।
    আমরা যদি মিলতে পারি একসাথে, যদি থাকতে পারি ঐক্যবদ্ধ; কোন সরকারের ক্ষমতা নেই আমাদের ন্যায়সঙ্গত দাবীকে অগ্রাহ্য করার।
    তাই চল বন্ধু, রাস্তায় নামি। শাসককে দেখিয়ে দিই আমাদের হিম্মৎ। কারণ অন্যায় যখন ন্যায় বিচারের দাবীকে গলা টিপে মেরে ফেলতে চায়, তখন ক্লাস নয়, রাস্তাই হতে হয় একমাত্র ঠিকানা।
    ‪#‎HOKKOLOROB‬ ‪#‎HOK_PROTIRODH‬
    #USDF-এর পক্ষ থেকে জুবি (9563911557), অয়ন (9674828916), সুশীল (9804859846) ও বিশ্বরূপ (8276811690) কর্তৃক প্রকাশিত। তারিখ – ১১/১০/১৪
  • dd | ১২ অক্টোবর ২০১৪ ১২:০৮261527
  • ভিসি ভিসি নিয়ে অ্যাতো চেল্লামেল্লি করছেন, কিন্তু dc'র ক্ষি হোলো? সে কই?

    নাক্ষি অন্য নামে লিখছে?
  • Bhagidaar | ১২ অক্টোবর ২০১৪ ১০:৪৬261526
  • ওকে কেউ চারটে ধাঁধা দাও।
  • | ১২ অক্টোবর ২০১৪ ১০:৪৪261525
  • রবিবারে সাতসকালে অভ্যুটা চিল্লামিল্লি শুরু করেছে ক্যানো?
  • π | ১২ অক্টোবর ২০১৪ ১০:২৩261524
  • π | ১২ অক্টোবর ২০১৪ ০৯:৫৭261523
  • আজ পুরো রবিবারোয়ারিই আইডি পাহারা বহিরাগত নিয়ে ঃ) যা দেখা যাচ্ছে, অনেকেরই ব্যাপারটা পছন্দ নয়। এখানে যারা সমর্থন করছিলেন, পড়ে দেখতে পারেন।
    ওদিকে ঢুকতে গেলে শুনছি নানাজনের কাছ থেকে সইসাবুদ করিয়ে আনার ফ্যাচাং চলছে। ছুটির মধ্যে প্রাক্তনীদের কেউ কেউ ঢুকতে পারেননি বলেও শুনলাম।
  • π | ১২ অক্টোবর ২০১৪ ০৯:৩৯261522

  • ঃ)
  • সিকি | ১২ অক্টোবর ২০১৪ ০৮:৫৭261521
  • ফড়িং খুব ভালো সিনেমা। আমি টাস্কা থেকে রেকর্ড করে রেখেছি।
  • a | ১২ অক্টোবর ২০১৪ ০৮:৫০261520
  • অ-ছাত্র কেউ ভিসির পদত্যাগ চাইবেন কেন, সেটাই আমার কাছে পরিষ্কার নয়। সেই পিগ আর চিকেনের গপ্প তো ঃ)
  • Abhyu | ১২ অক্টোবর ২০১৪ ০৮:৪১261519
  • দমুদিইইইইইইইইইই
  • π | ১২ অক্টোবর ২০১৪ ০৮:২২261518
  • ভাল লাগল। এই নিয়ে তো এখানেরই কেউ আরো লিখতে পারবেন, কাজের সুবাদে ঃ)। অবশ্য লেখা সম্ভব হলে।
  • cb | ১২ অক্টোবর ২০১৪ ০৮:০১261517
  • কারেক্ট কারেক্ট

    "একের পর এক মানুষগুলোর সঙ্গে আলাপ করতে করতে একটা উপলব্ধি হচ্ছিল, এই সহযোগিতার স্রোত কিন্তু বইছে মূলত নিম্নবর্গের, অপেক্ষাকৃত দরিদ্র, তথাকথিত অল্পশিক্ষিত শ্রেণির মধ্যে। তাঁরাই অনুভব করছেন অসুস্থ, সহায়হীন মানুষের অসহায়তা, যন্ত্রণা। তথাকথিত সুবিধাপ্রাপ্ত, ধনিবর্গ এই সহযোগিতা তত্ত্বের বাইরে। লাভ-লোকসান, অসূয়া, স্বার্থপরতার কোটর ছেড়ে তাঁরা বের হতে পারেননি। কিন্তু প্রতিনিয়ত জীবন চালাতে নিজেদের দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয় বলেই হয়তো নিম্নবর্গের মানুষেরা আর একটি বিপর্যস্ত মানুষের হাত ধরার তাগিদ পাচ্ছেন। সেই সাহায্যে বিপদগ্রস্ত মানুষটি সুস্থ হলে ভাল তো লাগছেই, একটা তৃপ্তি তো পাচ্ছেনই, সঙ্গে হয়তো তাঁদের নিজেদের মনে হচ্ছে, তাঁরাও পারবেন সব প্রতিকূলতা ঠেলে এগিয়ে যেতে। তাঁর থেকেও খারাপ অবস্থায় থাকা মানুষটি যদি একটু সাহায্যে জীবনে ফিরতে পারেন তা হলে তাঁর না-পারার কিছু নেই।"
  • Abhyu | ১২ অক্টোবর ২০১৪ ০৫:২৯261515
  • ভাগীকে মেল করেছিলাম কিন্তু উত্তর দিল না তো।
  • Arpan | ১২ অক্টোবর ২০১৪ ০২:১১261514
  • এতদিনে ফড়িং দেখে উঠলাম। বহুদিন পরে কোন বাংলা সিনেমা ভালো লাগল।
  • π | ১২ অক্টোবর ২০১৪ ০০:১৬261513
  • কেন অ-ছাত্র আর কেউ আগে চাননি নাকি ? নাকি তাঁরা শ্রমিক নন বলে সেই প্রশ্ন ওঠেনি ?

    আর শ্রমিকেরা যেন আগেও বলেননি ?


    এবং, এবং
  • a | ১২ অক্টোবর ২০১৪ ০০:০১261512
  • কি আপদ শ্রমিকরাও ভিসির পদত্যাগ চায় নাকি?
  • π | ১১ অক্টোবর ২০১৪ ২২:৪৪261511
  • The registrar of the prestigious Bose Institute has been suspended following complaints of ’sexual crime and nepotism’, officials said today.

    The Central Vigilance Commission had received complaints against registrar Surajit Panigrahi for sexual advances to a girl seeking employment as a stenographer.

    “There were allegations of sexual crime against him. Since the charges were serious in nature we had suggested the governing council of the institute to suspend him and now he has been suspended,” B K Shukla, chief vigilance officer in the Department of Science and Technology, told PTI from Delhi.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত