এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ১৩ অক্টোবর ২০১৪ ০৯:০৩261570
  • আরিফ মাহমুদের স্ট্যাটাস।

    'Arif Mahmud
    (জুমাবারের স্ট্যাটাসঃ লিখাটি মনোযোগ দিয়ে পড়বেন। পড়ার পর অনুগ্রহ করে লাইক না দিয়ে শেয়ার করবেন। যেন অন্যরাও পড়তে পারেন। একটা লাইকের চেয়ে অন্ততঃ একজন পাঠকের পড়াটাই সবচেয়ে বেশি জরুরি। )

    ইউফ্রেটিস নদীর উত্তর দিকে অবস্থিত সিরিয়ার একটি শহর রাকা।(Ar Raqqah)। সেখান থেকে খলিফা হারুন উর রশীদের দরবারে একটি চিঠি আসলো। চিঠিতে লিখা- শহরের বিচারক একমাস যাবত অসুস্থ। বিচারকাজ স্থবির হয়ে আছে। খলীফা যেন খুব দ্রুত ব্যবস্থা নেন।

    খলীফা ফেরত চিঠি পাঠালেন। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক শহরে আসছে।

    ঠিক এক সপ্তাহের মধ্যেই রাকা শহরে নতুন বিচারক এসে কাজে যোগ দিলেন।
    বিচার কাজ শুরু হয়েছে। প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে হাজির করলো। মহিলার অপরাধ-সে শহরের রেস্তোরা থেকে একঝুড়ি রুটি আর এক শিশি মধু চুরি করতে গিয়ে একেবারে হাতেনাতে ধরা পড়েছে।

    বুড়ি কি জানেনা, খলীফা হারুনের রশীদের রাজ্যে চুরি করা কতবড় অন্যায়। এ জন্য আইনত চোরের হাতকাটা যাবে, জরিমানা হবে, জেলদন্ড হবে।

    বিচারক জিগ্গাসা করলেন-
    আপনি চুরি করেছেন?
    জ্বি হুজুর আমি চুরি করেছি।

    আপনি কি জানেন, চুরি করা কতবড় অপরাধ? কত বড় পাপ?
    জ্বি জানি। অনেক বড় অপরাধ। ক্ষমার অযোগ্য।

    জানেন,এজন্য আপনার কতবড় শাস্তি হতে পারে?
    জ্বি জানি। আর্থিক জরিমানা, জেলজরিমানা এমনকি আমার হাতও কাটা যেতে পারে।

    তবে এসব জেনেও কেন আপনি চুরি করেছেন?
    কারণ, আমি গত এক সপ্তাহ ধরে অভুক্ত। শুধু আমি অভুক্ত হলেও কথা ছিলো। সাথে আমার এতিম দু নাতিও না খেয়ে আছে। তাই চুরি করেছি। আমার আর কোনো উপায় ছিলোনা হুজুর।

    বিচারক এবার পুরো দরবারঘরে চোখ বুলালেন। তারপর বললেন- কাল যেন নগর প্রধান, খাদ্যগুদাম প্রধান, শরিয়া প্রধান, পুলিশ প্রধান, সমাজ হিতৈষি সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকেন। যথাসময়ে রায় দেয়া হবে।

    বিচারকের নির্দেশ পেয়ে পরদিন সকালে সবাই হাজির। বিচারকও যথাসময়ে উপস্থিত হলেন। রায় ঘোষণা হলো-

    চুরি করার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় মোট ৫০টি চাবুক, ১০০ দিনার রৌপ্যমুদ্রা জরিমানা আর অনাদায়ে ১ বছরের কারাদন্ড ধার্য্য করা হলো। তবে বৃদ্ধা মহিলা কোন চলচাতুরীর আশ্রয় না নিয়ে অকপটে সত্য কথা বলার জন্য হাত কাটা মওকুফ করা হলো।

    এবার বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিজে বিচারকের চেয়ার থেকে নীচে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন।

    প্রহরীকে বললেন- যে নগরে একজন বুভুক্ষু মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়-সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলীফা। আর খলীফার প্রতিনিধি হয়ে আমি বিচার করতে এসেছি।-তাঁর অধীনে আমি যেহেতু চাকরী করি। তাই ৫০ চাবুকের ২০টি আমার হাতে মারাই হোক। আর এটাই বিচারকের আদেশ। আদেশ যেন পালন করা হয়। বিচারক হিসাবে চাবুক মারতে আমার ওপর যেন বিন্দুমাত্র করুনা অথবা দয়া না দেখানো হয়।

    বিচারক হাত বাড়িয়ে দিলেন।দুহাতে পরপর ২০টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এরপর বিচারক পকেট থেকে একটা রুমাল বের করলেন।

    একজন রুমালখানা দিয়ে বিচারকের হাতে বাঁধার জন্য এগিয়ে গেলে-বিচারক নিষেধ করেলেন।

    এরপর, বিচারক বললেন- যে শহরে নগর প্রধান, খাদ্যগুদাম প্রধান সহ অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাবগ্রস্থ মহিলার ভরণ পোষণের ব্যবস্থা করতে পারেনা। তারাও অপরাধী। তাই বাকি ৩০ টি চাবুক সমানভাবে তাদেরকেও মারা হোক।

    এরপর বিচারক, নিজ পকেট থেকে বের করা রুমালের ওপর ৫০টি রোপ্য মুদ্রা রাখলেন। তারপর উপস্থিত সবাইকে বললেন- যে সমাজ একজন বয়স্ক মহিলাকে চোর বানায়, যে ঘরে এতিম শিশু উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী। তাই এখানে উপস্থিত সবাইকে -১০ দিনার রোপ্য মুদ্রা জরিমানা করা হলো। এবার মোট ৫০০ দিনার রোপ্য মুদ্রা থেকে ১০০টি রোপ্যমুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি ৪০০ রোপ্যমুদ্রা থেকে ২০টি চুরি যাওয়া দোকানের মালিককে দেয়া হলো। আর বাকি ৩৮০ টি বৃদ্ধা মহিলাকে দিয়ে বিচারক বললেন- এগুলো হলো আপনার ভরণপোষনের জন্য। আর আগামি মাসে আপনি বাগদাদে খলিফা হারুন উর রশীদের দরবারে আসবেন, খলীফা আপনার কাছে ক্ষমাপ্রার্থী।

    পরের মাসে বৃদ্ধা মহিলা খলীফার দরবারে গিয়ে দেখেন- খলীফার আসনে বসা লোকটিকে যেন কেমন চেনা চেনা মনে হয়। তারপর ভয়ে ভয়ে খলীফার আসনের দিকে এগিয়ে যান। একেবারে কাছে গিয়ে বুঝতে পারেন, লোকটি আর কেউ না, এতো সেদিনের সেই বিচারক।

    খলীফা চেয়ার থেকে নেমে এসে বলেন-
    আপনাকে আর আপনার এতিম দু নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসাবে ক্ষমা চেয়েছিলাম, আর আজ দরবারে ডেকে এনেছি- প্রজা অধিকার সমুন্নত করতে না পারা একজন অধম খলীফাকে ক্ষমা করে দেয়ার জন্য। আপনি আমাকে ক্ষমা করুন বুড়ীমা।

    এ মহান খলীফা মাত্র ৪৬ বছর বয়সে ৮০৯ সালে ইরানের খোরাশান প্রদেশের তোস শহরে ইন্তেকাল করেন।

    ইতিহাসে যিনি "The Just " হিসাবেই পরিচিত।

    এবার মূল প্রসঙ্গে আসি। ছবি'র এ অসহায় ৮ আর নয় বছরের দুটো বোন সুমি আর প্রিয়া। ওদের অপরাধ ওরা ক্ষুধার যন্ত্রনা সহ্য করতে না পেরে শুধু একটা রুটির অর্ধের চুরি করেছিলো। (Sumi and priya, 8 years bangladeshi child brutally beaten by public for stealing half a loaf bread in hunger!- Source +The Daily Star)।

    ঘটনাটি ঘটেছে ঢাকার একটি বিখ্যাত পাঁচতারা হোটেলের নীচে। নাগরিক শোভা বর্ধনে যে শহরে কয়েক মিলিয়ন টাকা আলোয় ভাসিয়ে দেয়, যে শহরে কয়েক ঘন্টার বিনোদনের চাকচিক্যে নগরবাসীরা প্রায় ছয়কোটি টাকা বিকিয়ে দেয়-সেই শহরেই এই দু অসহায় শিশু ক্ষুধার যন্ত্রণায় একটি রুটির অর্ধেক চুরি করে -অন্যায়ের প্রতিরোধকারি জনতার হাতে নির্মম,নিষ্ঠুরভাবে প্রহারের স্বীকার হয়।

    এখানে ব্যাংক চুরি হয়, ব্রীজ চুরি হয়, খাম্বা চুরি হয়, শেয়ার মার্কেট চুরি হয়, আইন চুরি হয়, আদালত চুরি হয়, ম্যাকাপ চুরি হয়, পত্রিকা চুরি হয়, ঠ্যাং চুরি হয়, পদ চুরি হয়, মুক্তিযু্দ্ধ চুরি হয়, সার্টিফিকেট চুরি হয়, লাশ চুরি হয়- আরো কত কিছু চুরি হয়। সে প্রসঙ্গে না যাই।

    শুধু বিক্ষুদ্ধ জনতার হাত থেকে বাঁচার জন্য ওদের অসহায়, ভয়ার্ত, ভীতবিহ্বল চোখ দুটো আর একবার দেখি -আর দেখি ওদের মিনতি।

    এ দুটো শিশু জানেনা, নির্বাচন কেন হয়, ওরা বুঝেনা ভোট কি। ওরা জানেনা লতিফ কোথায় কুতুবগিরি করছে- ওরা জানেনা দেশের সরকার প্রধান কে/ কি কিভাবে ফটো শেশান করেছে না সত্যি আলোচনায় বসেছে? তিস্তা কি তিস্তার পানি কি, তাও বুঝেনা। কার বেতন কত, এতো বেতনে কি হয় তাও জানেনা। মন্ত্রি মহোদয়ের ঘনঘন সেলফি দেয়ার মাজেজা কি তাও বুঝেনা। কোন মন্ত্রি কেন কাকে, কত বয়সে বিয়ে করলো -কোন পত্রিকা কিভাবে তা ফলাও করলো তাও ওরা জানেনা। কে কত টাকা খরচ করে গরু, ছাগল, উট, দুম্বা,ভেড়া জবাই দিলো, কে কত বড় আয়োজনে পুজোর প্যান্ডেল সাজালো তাও ওরা বুঝেনা। ওরা শুধু বুঝে সারা দিনের পর কেবল অর্ধেক রুটি আর আজলা ভর্তি জল।

    এটাই ওদের স্বাধীনতা, এটাই ওদের মানচিত্র,এটাই ওদের পতাকা।

    আজ একজন খলীফা হারুণ উর রশীদের মতো শাসকের কথা বারবার মনে পড়ছে। যিনি একজন প্রজার দুঃখে কাতর হয়ে নিজেই চাবুকের ঘা হাত পেতে নিয়েছিলেন আর সুন্দর সমাজ বিনির্মাণে অন্যকেও চাবুকের আঘাত দিয়ে জরিমানা করেছিলেন।

    আর যে দেশ, যে শহর, যে মানবতাবাদী, যে কবি, যে লেখক, যে সংগঠক, যে সমাজ, যে সমাজ হিতৈষী, যে বিচারক, যে আদালত এই ছোট দুটি শিশুকে বুভুক্ষু রাখে, তারপর ওদের চোর বানায়- তাদের প্রত্যেকের হাতে আজ চাবুক মারবে কে?

    কেউ নেই। এ এক মোহগ্রস্থ, গড্ডালিকায় গা ভাসিয়ে দেয়া আত্মম্ভরিত সমাজ। এখানে The Just আর নেই, এ সমাজে এখন শুধু The Dust রাই রয়ে গেছে।

    ক্ষমা করো সুমি, ক্ষমা করো প্রিয়া।'
  • Arpan | ১৩ অক্টোবর ২০১৪ ০০:৩৫261569
  • পিএস৪?
  • aranya | ১৩ অক্টোবর ২০১৪ ০০:২২261568
  • কেকে ওয়াজ প্রফেটিক, কাঁধে ব্যাথা শুরু হয়েছে, বেডমিন্টন-টাও গেল
    ছেড়েছি তো অনেক কিছুই- টেনিস, ফুটবল... :-(
    কি নিয়ে থাকব প্রভু?
  • Arpan | ১৩ অক্টোবর ২০১৪ ০০:০৯261567
  • তালে পক্ব হলধরদের জন্য কাঁচকলা।
  • Arpan | ১৩ অক্টোবর ২০১৪ ০০:০২261566
  • গান্ধী, প্লিজ একটা টই খুলে লিখিস।
  • sch | ১২ অক্টোবর ২০১৪ ২৩:৫৯261565
  • চতুষ্কোনের লিঙ্ক দিতে পারেন কেউ?
  • lcm | ১২ অক্টোবর ২০১৪ ২৩:৫৭261564
  • নাহ! অপ্পোনের লিংক গুলোও - নট অ্যাভেলেবেল ইন ইয়োর রিজিয়ন দেখাচ্ছে।
    একটা ইন্ডিয়া থেকে প্রক্সি সার্ভার বা ভিপিএন কানেকশন দেখতে হবে।
  • gandhi | ১২ অক্টোবর ২০১৪ ২৩:৫৬261563
  • আর্পণদা, এতোদিনের চেনা স্তেদিয়াম অচেনা হল আজ। আদ্ভুত অত অভিগ্গতা। মোবাইলে লিখছি এখন তাই বানানের প্রব। কাল লিখব, গার্সিয়া মন ভরিয়েছে টাচে
  • Arpan | ১২ অক্টোবর ২০১৪ ২৩:৪৬261562
  • তবে সবকটা গোলই ঐ যাকে বলে, বহিরাগত, ওরা করে গেছে।
  • kc | ১২ অক্টোবর ২০১৪ ২৩:৩৫261559
  • টিভিতে দেখছি। স্টার স্পোর্টসে ইঞ্জিরি আর জলসায় বাংলা।
  • kc | ১২ অক্টোবর ২০১৪ ২৩:৩২261558
  • অ্যামেরিকায় সবসময় এশিয়ান নামগুলোকে উল্টোপাল্টা করে বলে বোধহয়। আমাকে কিছুলোক "কাউশিট" বলত। কোনওরকম খার না না খেয়েই বলত।
  • lcm | ১২ অক্টোবর ২০১৪ ২৩:২৯261557
  • কিন্তু কেসি আইএসএল দেখছ নেটে/টিভিতে কোথায়?
  • lcm | ১২ অক্টোবর ২০১৪ ২৩:২৭261556
  • জানি তো, হুদহুদ। আমেরিকান টিভি চ্যানেলের ঘোষিকা নিশ্চিন্তে 'হাড-হাড্‌' বলে গেল।
  • kc | ১২ অক্টোবর ২০১৪ ২৩:০৭261555
  • ওটা কেসি হবে।
  • lc | ১২ অক্টোবর ২০১৪ ২৩:০৫261554
  • হুদহুদ।
    ন্যাদোশদা জোর করে জলধরত্ব্র রঙ পাকা করতে চায়। ঃ-)
  • lcm | ১২ অক্টোবর ২০১৪ ২৩:০১261553
  • টিভিতে খবরে ইন্ডিয়ার 'হাডহাড' ঝড়ের খবর শুনলাম।
  • kc | ১২ অক্টোবর ২০১৪ ২২:৫৯261552
  • গণপতির খবরটা এবিপিআনন্দের ওয়েবে দেখেছিলাম চারদিন আগে। বোধহয় দান্তেওয়ারার কাছে কোথাও জঙ্গলে ঘিরে ফেলা হয়েছে, সাসপেক্টেড অ্যারেস্টেড এরকম।
  • a | ১২ অক্টোবর ২০১৪ ২২:৫৬261551
  • টি কে আমি উত্তর দিলে চলবে? উত্তর হল জিরো।
  • a x | ১২ অক্টোবর ২০১৪ ২২:২৭261550
  • গণপতির অ্যারেস্ট হবার খবরটা কোন কোন কাগজে বেরিয়েছে কেউ বলতে পারবে/ন?
  • π | ১২ অক্টোবর ২০১৪ ২২:১৩261549
  • # aaro aachchhe din :

    The Delhi Police on Thursday raided the offices of Forward Press, an anti-caste magazine, and confiscated copies of its October issue on grounds that it carried objectionable material about Goddess Durga.

    The magazine's consulting editor, Promod Ranjan, said that the police had illegally detained four staffers of the magazine and had confiscated copies of the magazine from stalls around Delhi "without any order of any court or competent authority....

    But an official at the Vasant Kunj police station (north) said that on condition of anonymity that the station had received a telephone call from the Ministry of Home Affairs on Wednesday night asking it to take action against the magazine. Following this, the Deputy Commissioner of Police visited the station and called in Basera and Vajpayee to review their complaint.

    The complainants claimed that the article and the pictures portraying Durga killing the asura Mahishasura in a treacherous manner. They claimed that the article had influenced some students at JNU to make plans to celebrate Mahishasura Martyrdom Day, which they said was distasteful and offensive to Hindus. On Thursday, members of the Bharatiya Janata Party's student wing, the Akhil Bharatiya Vidyarthi Parishad, came to blows with students owing allegiance to the All India Backward Students’ Forum on the JNU campus over the issue, reported The Hindu."
  • π | ১২ অক্টোবর ২০১৪ ২২:০৬261548
  • #অচ্ছে দিন।

    'After winning the Delhi University Students' Union polls, the Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) has started a campaign to dissuade students from live-in relationships.

    The live-in-relationships are against the institution of family, the student union's national secretary was quoted as telling a newspaper.

    "Such relationships hardly succeed. We will form group of students in all colleges in DU to create awareness against such relationships," Rohit Chahal told The Indian Express.

    The campaign against live-in relationships is part of the union's awareness drive against atrocities on women. The ABVP also plans to form vigilante groups at universities to tackle crimes against women.

    ABVP supporters on Tuesday even formed human chains in across the country to protest atrocities on women.'..
    l
  • a x | ১২ অক্টোবর ২০১৪ ২১:৫৭261546
  • থ্যান্কু দমু, পড়ব।

    হনু, ভালো লাগল লেখা। তবে কিছু রেফারেন্স বহিরাগত হবার কারণে সঠিক মূল্য পাইল না ঃ-)
  • T | ১২ অক্টোবর ২০১৪ ২১:৫৭261547
  • সোজা উত্তর পাওয়া যাবে না মনে হচ্ছে। যাক গে, কী আর করা!
  • lcm | ১২ অক্টোবর ২০১৪ ২১:৪৬261545
  • আইএসএল সাইটে ম্যাচের ভিডীও ক্লিপগুলো এখান থেকে দেখা যাচ্ছে না, বলে - নট অ্যাভেলেবেল ইন ইয়োর রিজিয়ন।
    তাইলে ক্যামনে দেখি হাইলাইট্‌স ?
  • lcm | ১২ অক্টোবর ২০১৪ ২১:৪১261544
  • না না, ফাস কেলাস ইস্তাহার হয়েছে। দারুণ প্রচারপত্র।
    আমি দূর থেকে ফোরণ কাটা পাবলিক, আমার কাছে দুই হল দুশো।
  • lcm | ১২ অক্টোবর ২০১৪ ২১:৩৮261542
  • ওদিকে, ফুটবলে পিছিয়ে পড়েছিলম।
    ইন্ডিয়ান সুপার লিগ চালু হয়েছে দেখলাম। http://www.indiansuperleague.com/। বলছে রিলায়েন্স আর আইএমজি-র সঙ্গে এআইএফএফ-এর ৭০০ কোটি টাকার চুক্তি হয়েছে। প্রচুর বিদেশী প্লেয়ার, স্টার প্লেয়াররা একটু বয়স্ক কিন্তু ফেকু না।
    কলকাতার টিমে দেখলাম মহঃ রফি নামের এক প্লেয়ার আছে।
    সল্ট লেকের খেলা গুলোর টিকিটের দাম - ২০০ থেকে ২০০০।
  • T | ১২ অক্টোবর ২০১৪ ২১:৩৮261543
  • কতবার থাকতে হ'ত? 'দুবার' বেশীর দিকে না কমতির দিকে হচ্চে?
  • lcm | ১২ অক্টোবর ২০১৪ ২১:৩৪261541
  • পাই,
    প্রচারপত্র পড়লাম। দু দুবার সারদার উল্লেখ আছে, ভাবা যায়! অসাধারণ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত