এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ruchira | ১৫ অক্টোবর ২০১৪ ১০:০৮261720
  • ঘাসপাতা ধরলে এমনি-ই মড়াকান্না এসে যাবে - চেষ্টা করে এফেক্ট আনতে হবে না
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৪ ১০:০৭261719
  • সেকী? সেকী? ইশশ, এমন সময়ে আমি অফিসে। সেই তার্কিক কি আমাদের সুপরিচিত তাত্ত্বিক তার্কিক?
  • | ১৫ অক্টোবর ২০১৪ ০৯:৫৮261717
  • না না অরণ্যদা, স্যাক্রিফাইস কেন হবে? আমি সব কালো খাতায় টুকে রাখছি;)
  • d | ১৫ অক্টোবর ২০১৪ ০৯:৫৭261716
  • এদিকে একটা প্রচন্ড উত্তেজক তর্কের মধ্যে একজন রেগেমেগে সব তার্কিককে ব্লক করেছেন। এবং সবচে মজার হল বেছে বেছে গ্রুপের মডারেটরদের ব্লক করেছেন।
    উফ! সে যে ক্কি নির্মল আনন্দ কি বলব আপনাদের। :-))))))
  • aranya | ১৫ অক্টোবর ২০১৪ ০৯:৫৫261715
  • বাচ্চা-দের জন্য আমাদের বিবিধ স্যাক্রিফাইস বড়ই আন-অ্যাপ্রিসিয়েটেড রয়ে গেল..
  • Du | ১৫ অক্টোবর ২০১৪ ০৯:৫৩261714
  • আসল ডিডি - বানান ও ডিডিত্ব দেখিয়া চিনিবেন
  • | ১৫ অক্টোবর ২০১৪ ০৯:৫২261713
  • একদিকে ট্রটস্কি অন্যদিকে ইয়াংকি- কোথায় যে যাই,কোথা যে জুড়াই.. তাই মদ ধরার কথা ভাবছি। ঘাসপাতা ধরলেও হয় কিন্তু তাতে মড়াকান্নার এফেক্ট আসবে কিনা বুঝতে পারছি নাঃ(
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৪ ০৯:৪৮261712
  • বাকি ম-গুলো ধোরো না, আমাদের বেজায় আফশোস হবে তাইলে।
  • | ১৫ অক্টোবর ২০১৪ ০৯:৪৫261711
  • হ্যাঁ। যা বলেছেন।বৈপরীত্যের মধ্যে দিয়েই একটা ঐক্য বজায় রাখছি।

    পরের ধাপে মদ ধরবো তারপর মড়াকান্না।
  • ন্যাড়া | ১৫ অক্টোবর ২০১৪ ০৯:২৯261710
  • মাইমা তো দেখি সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রতিশব্দ হয়ে উঠছেন। ইয়াংকি পপুলার কালচারের ডিকশনারি লিখতে পারবেন আর দুদিন বাদে।
  • | ১৫ অক্টোবর ২০১৪ ০৯:২৫261709
  • হপ্তান্তে আলেকজান্ডার অ্যান্ড দ্য টেরিবল,হরিবল ইত্যাদি দীর্ঘ নামের একটি ছবি দেখতে হবে। সে খুব নাকি ভালো হবে। আমার জন্যে আপনারা 'ফেন্দি' ফেলবেন প্লিজঃ(
  • সিকি | ১৫ অক্টোবর ২০১৪ ০৭:৩১261708
  • গানস অফ নাভারোন পরশু দিনই আবার দেখলাম। টিভিতে দিয়েছিল।
  • aka | ১৫ অক্টোবর ২০১৪ ০৭:২৪261707
  • অভ্যুর এটাও ভালো লাগবে।

  • Abhyu | ১৫ অক্টোবর ২০১৪ ০৪:২৯261706
  • এই গানটা খুব ভালো লাগত আমার
  • Atoz | ১৫ অক্টোবর ২০১৪ ০৪:১৯261705
  • হাত বাড়িয়ে বাড়িয়ে হায়ার ডাইমেনশন থেকে বোমা তুলে আনতেন একজন গণিতজ্ঞ, তাই তার অঙ্ক কষা বন্ধ করে দেওয়া হলো। তখন উনি খুব রেগে চলে গেলেন। মিলিয়ে গেলেন। মনে হায়ার্ডাইমেনশনে চলে গেলেন।
  • Abhyu | ১৫ অক্টোবর ২০১৪ ০৪:১৬261704
  • গানস অফ ন্যাভারোন মনে পড়ে গেল। সেই যে সিনেমার শেষের দিকে বলেছিল লোকে বলে তুমি হাওয়া থেকেও বিস্ফোরক বানাতে পারো, এবার বানিয়ে দেখাও।
  • aka | ১৫ অক্টোবর ২০১৪ ০৪:০১261702
  • মানব জাতির কথা ভেবে বানাই নি, কিন্তু তাও কেউ নোবেলের জন্য রেকো দিল না।
  • aka | ১৫ অক্টোবর ২০১৪ ০৪:০১261703
  • এ আর কি, আমি তো ধুলো থেকে বোমা বানাতে পারি।
  • Abhyu | ১৫ অক্টোবর ২০১৪ ০৩:৪২261701
  • এখন নাকি পিক্রিক অ্যাসিড বিস্ফোরণের জন্যে ব্যবহার হচ্ছে বলে গোয়েন্দারা চিন্তিত। অথচ এটা দিব্যি ভালো একটা হোমিওপ্যাথিক ওষুধ http://abchomeopathy.com/r.php/Pic-ac
  • Atoz | ১৫ অক্টোবর ২০১৪ ০০:৫৫261700
  • আহ, হনুর ছবি দারুণ। কেমন দাড়িওয়ালা দার্শনিক টাইপ। ঃ-)
    আর লেখার মধ্যে ছবিটা, ঐ গাছতলায় ছোট্টো টুঙ্গিবাড়ীর দাওয়ায় কতসব সাদাকালো পোশাকের তরুণ তরুণী, একজন মুখ নামিয়ে বসে কবিতা ভাবছে-ভারী সুন্দর।
    থ্যাংকু ডিডি। ঃ-)
  • byaang | ১৪ অক্টোবর ২০১৪ ২৩:২৭261699
  • হুতেন্দ্রবাবু, আপনি আরেকটু বেশি বেশি করে লিখলে তো পারেন।
  • rabaahuta | ১৪ অক্টোবর ২০১৪ ২৩:১৮261698
  • ব্যাংদি, দাদাভাইদের পাড়া-র কুকুরেন্দ্র পড়ে মনে পড়ে গেল আমাকে তো সবার হুতেন্দ্রবাবু বলে ডাকার কথা ছিলঃ-/
  • byaang | ১৪ অক্টোবর ২০১৪ ২৩:১৫261697
  • হুতো ঃ))))
  • rabaahuta | ১৪ অক্টোবর ২০১৪ ২৩:০৫261696
  • শিশুদের সঙ্গে হাস্যপরিহাসের পরিনতি বড় অনিশ্চিত।

    সোহাগকে, মানুষের জ্ঞান ও ক্ষমতার সীমাবদ্ধতা, অহঙ্কারপ্রসূতরূঢ়তা এইসব বিষয়ে নাতিদীর্ঘ বক্তৃতা দিয়ে, বিষয়টিকে লঘু করা জন্যে বলেছিলাম কিন্তু একজন আছে যে সব জানে আর সব পারে।
    শিশুদের সঙ্গে যেমন করা হয়, বলতো কে, জানো না তো? আচ্ছা লক্ষীমেয়ের মত দুধটুকু খেয়ে নাও তারপর বলবো - ইত্যাকার ধানাই পানাই সাসপেন্স তৈরী করার পর বলেছিলাম তার নাম মমতা ব্যানার্জী। তিনি কলকাতায় থাকেন। ছবিও দেখিয়েছিলাম।
    তো এমনিতেই আমার গল্পে কলকাতাই সেই স্বপ্নলোকের উজ্জয়িনীপুর, তারমধ্যে সেখানেই থাকেন সেই সর্বজ্ঞ এবং সর্বকর্মা।

    তো কদিন আগে এক নির্মেঘ শরতের বিকেলে শুনলাম সোহাগ কলকাতা যেতে চায় মমতা ব্যানার্জীর সঙ্গে দেখা করে কিছু সময় কাটাতে, আর যদি কোন কঠিন কাজে সাহায্য লাগে, সোহাগ তাতেও প্রস্তুত।

    আর আবিষ্কার করলাম তার পাড়ার সমবয়সী (সোহাগের বয়স চার) বন্ধুগণ যাদের চোদ্দপুরুষের সঙ্গে কলকাতা বা বাংলার কোন সম্পর্ক নেই, তারাও মমতা ব্যানার্জীর নামের সঙ্গে পরিচিত।
    আমার ধারনা তার স্কুলের বন্ধু এবং শিক্ষকরাও মমতা ব্যানার্জীর অতিমানবিক গুণাবলির সঙ্গে পরিচিত হয়ে গেছে।

    এই ছিল কপালেঃ(
    দুতিন বছর আগে হলে তাও ভাবতাম, এই গান শুনলে পরে, তিনি হয়তো একটা কমিটির মেম্বার বানিয়ে দেবেন। তা এই সিবিআই ঋতুতে আর সেইসব সোনাঝরা দিন কই।
  • dddd | ১৪ অক্টোবর ২০১৪ ২২:২৬261695
  • দু ডাবল d তেও ঝাঁকুনি লাগে না! আবার x দিতে হবে?
  • pi | ১৪ অক্টোবর ২০১৪ ২১:৫৯261694
  • অনেক ধন্যবাদ !
  • jhiki | ১৪ অক্টোবর ২০১৪ ২১:৩৫261693
  • 4dx লিখলে আরো ভালো, ঝাঁকুনিও টের পাওয়া যাবে ঃ)
  • Ishan | ১৪ অক্টোবর ২০১৪ ২১:১৩261692
  • আপনি বরং 4d লিখুন, সোজা হবে। :-)
  • dd | ১৪ অক্টোবর ২০১৪ ২০:৩৫261691
  • বাবরে। কান ঘেঁষে বেঁচে গ্যালাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত