এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৫ অক্টোবর ২০১৪ ২২:১৫261810
  • আচ্ছা, সেই আন্দোলনটার কী হলো?
  • pi | ১৫ অক্টোবর ২০১৪ ২২:০২261809
  • অবজার্ভেশনটা আমি কোথায় করলাম। লুরুতে থাকা একজনের।
  • pi | ১৫ অক্টোবর ২০১৪ ২২:০১261808
  • তবে আরো কিছু কথা শুনলাম। ধুত্তোর, আর বসে বসে বাংলায় টাইপাতে পারছিনা। তুলেই দি।

    'okhane auto union er shathe jukto thakbar shutre jenechhilam okhane autowallah der main khobh jeta chhilo sheta holo ei migrant der jonyo cost of living emon meteoric rise korechhe je ora aar shohore thaka afford korte parchhe na. ekhaneo economics. plus prochur jaygay basti ba settlement uchhed kore shekhane complex baniyechhe. 2010 eo last e ezipura te pray 5000 lok er ekta bosti ek week er modhhye level kore dilo, oi bosti te aamra ekbar koyek raat katiyechhilam. kichhui kora gelo na. Kolkata keno Kolkata shegulo ei jinish diyei bujhechhi.'
  • Arpan | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৫৮261807
  • কিন্তু লুরুতে কস্ট অফ লিভিং ভয়ংকর বেড়েছে লাস্ট পনেরো বছরে। তেমনি প্রচুর অপর্টুনিটিও ক্রিয়েট হয়েছে এই আইটি বুমের জন্য। একটা কথা বলব যে চেন্নাইয়ের তুলনায় লোকে অনেক কম ক্ষেনোফোবিক। এমনিতে কিছু পকেটে ক্ষোভ তো থাকবেই। ইওরোপ আমেরিকাতে জেনোফোবিয়া কম কিছু?
  • Abhyu | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৫৪261806
  • ডিডি আমার সাথে কথা কয়েছেন তাতেই আমি খুশি, ভুল করে হলেও
  • Abhyu | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৫৩261805
  • একসাথে তিনটে করলে লোকালে করতে চায় না। আমার বউয়ের ক্ষেত্রেও একই গল্প ছিল। তবে আমার সার্জেনটা বেটার ছিল। MRI পর্যন্ত করেছিল নার্ভ কোথায় আছে দেখবে বলে - এক্সরে তো ছিলোই।
  • Arpan | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৫১261803
  • প্লাস কাবেরী।
  • | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৫১261804
  • পাই 9:36 একটু সন্দেহ আছে। পশ্চিমবঙ্গ বা বলা ভাল বাংলার বড় অংশটা অন্য দেশ হয়ে গেল দুম করে একরাত্তিরে, কৃষিপ্রধান অংশটাই অন্য দেশ হয়ে গেল। বলতে গেলে খাদ্য উৎপাদনের বড় অংশ (চাষের জমি + জলা পুকুর নদী) হাতছাড়া হয়ে গেল, কিন্তু লোক বেড় গেল কয়েকশোহাজার। এবং তাতেই থামল না বাড়তেই লাগল বাড়তেই লাগল। এরপরে তার সাথে যোগ হল সম্পূর্ণ পুর্বাঞ্চলের লোকের জীবিকার সন্ধানে আসা ----- এইটার সাথে ব্যাঙ্গালোরে মাইগ্রেশান য়্তুলনীয় কিনা আমার প্রচুর প্রচুর সন্দেহ আছে।
  • dd | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৫০261801
  • না না। অভ্যু তো নয়। অবজারভেশনটা ফাই করেছিলো। ফাই দি।
  • Arpan | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৫০261802
  • শিবসেনা তো ভোটে জিতে দাদাগিরি করে। টাচউড এখানে সেরকম কিছু হয়নি এখনো।
  • dd | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৪৯261800
  • অভ্যুকে।

    লিং টিং নেই। কিন্তু কোল্কাতায় মাইগ্রেশন কম হয় নি - সত্তোর পর্যন্ত্য। হোয়াইট কলার আর বুলু কলার - দু ক্ষেত্রেই। বৃহত্তর কলকাতায় এথনিক বাঙালী সিংগল লার্জেস্ট গ্রুপ ছিলো - কিন্তু অবাঙালীরা মেজোরিটিতে ছিলো। সংখ্যাতেও। প্রতিপত্তিতেও। মুম্বাইতেও একই ঘটনা।

    লুরুতেও আইটি বিপ্লবের অনেক আগে থেকেই তামিলেরা সব কাজ কর্মো দখল করে নিয়েছিলো। মাল্লুরা ছোটো দোকান পাট। সেই থেকেই তামিল/কর্ণাট বিরাট খিঁচ।

    আরেকটা বড়ো কারন, তামিল ইন্ফ্লুয়েন্সে কর্ণাটকী ঐতিহ্য (সিনেমা/থেটার/উচ্চাংগ সংগীত) সবই লাটে উঠেছে। স্পেশালি সিনেমা- যেটা দক্ষিনে প্রচন্ডো সেনসিটিভ ইস্যু - সেটা পুরো ডকে উঠেছে।

    এই সব। নানান গুরুত্বপুর্ণ সব ঘটনা।
  • Arpan | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৪৮261799
  • লোকাল অ্যানাস্থেশিয়াতেই হয়ে যাবে।
  • | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৪৬261798
  • বোঝো! আর আমরা ভাবি শিবসেনাই ওরকম!
  • kiki | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৪৩261797
  • অর্পন,
    ঃ)

    তবে তোমার বউ আমার চেয়ে অনেক ছোট। আমারো প্রথম আক্কেল দাঁত ঐ সময়ে উঠেছিলো মনে হয়।

    যাই হোক এ যাচ্ছেতাই উটকো ঝঞ্ঝাট।
  • kiki | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৪২261796
  • অভ্যু,
    হুঁ। আমি ডাগতার দেখিয়ে আসলাম। উনি বললেন আশিতেও দাঁত উঠতে পারে। তো যাহোক তুলে ফেলতেই কইলেন। শনিবার।কি এক এক্সরে করতে দিলো। তবে অজ্ঞান করবে কয় নাই।
  • kc | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৩৮261795
  • ন্যাড়াদা দমুদি, থেঙ্কু।
  • pi | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৩৬261794
  • একটা ইন্টারেস্টিং অবজার্ভেশন পড়লাম।
    'bangalore e jei short time frame er modhhye jei level e migration hoyechhe, orokom kolkatay hole etodine civil war lege jeto.'
  • Abhyu | ১৫ অক্টোবর ২০১৪ ২১:৩০261793
  • আক্কেল দাঁত যে কোনো বয়সেই উঠতে পারে। মিশিগানের এক প্রফেসর বছর পঞ্চান্ন বয়সে বাবা হয়েছিলেন। যা হোক, আক্কেল দাঁত যখন চুপ করে থাকে তখন তুলিয়ে নেওয়াই সেফ। আমি গতবছর তিনখানা তোলালাম। পুরো অজ্ঞান করে তুলেছিল। হপ্তাখানেক পর থেকে সব নর্মাল।
  • Arpan | ১৫ অক্টোবর ২০১৪ ২১:২৯261792
  • হবে? কিন্তু রাজকোষে যে অর্থ নাই, দরবারে রাজপটুয়া নাই, কিশলয়ের মুকুল নাই, চেম্বারে মন্ত্রী নাই, গৌরীবাবুর টাকা নাই। এত নাই দিয়া কেমনে নাসন কোদন হইব?
  • Atoz | ১৫ অক্টোবর ২০১৪ ২১:২৫261791
  • এটা কোন্‌ দাদা? মানে কোন্‌ দাদার টীম?
  • ন্যাড়া | ১৫ অক্টোবর ২০১৪ ২১:১৫261790
  • কেসি, আমার বন্ধু অ্যামেরিকা থেকে অ্যামাজন ডট ইনে বই কিনে দেশে দেলিভার করিয়েছে। প্রসঙ্গতঃ যে ক্রেডিট কার্ড ইনফো অ্যামাজন ডট কমে ছিল (ডলার কার্ড) সেইটা দিয়েই পে করেছে।
  • Ishan | ১৫ অক্টোবর ২০১৪ ২১:১১261789
  • উফ বিশ্বকাপ সেশ হয়েও মুক্তি নাই মা। এবার আবার অ্যাতলেতিকো। :-( দাদার টিম বলে কিছু বলতেও পারিনা। কোন কুল যে রাখি।
  • নেতাই | ১৫ অক্টোবর ২০১৪ ২১:০৪261788
  • আমার আবার আজকের খেলা কেমন ভালো লাগলো।
  • dd | ১৫ অক্টোবর ২০১৪ ২১:০২261787
  • ধ্যার মশাই। ক্ষি সব ফুটবল নিয়ে কথা কইছেন। এক্ষিট পোল দেখুন।

    আমরা আবার জিতে গেছি।
  • kc | ১৫ অক্টোবর ২০১৪ ২০:৫৬261786
  • এই চেন্নাই টিম কলকাতার কাছে ছয় গোল তো খাবেই। আজকে কেমন ফাঁকতালে জিতে গেল।
  • T | ১৫ অক্টোবর ২০১৪ ২০:৫৩261785
  • হ্যাঁ হ্যাঁ, হবে না আবার। কিন্তু গোয়ার টিমের এই অবস্থা। আলফাল পাস। মিডফিল্ডে গাদাগুচ্ছের মিসপাস। চারনম্বর পাস খেলতে পারছে না। ক্রমাগত লেফট উইং দিয়ে আক্রমণ। হাবিজাবি। ফ্রি কিকের সময় গোলকীপার ভুল জায়গায় দাঁড়িয়ে। ধুস। টোটাল ফালতু। আর চেন্নাই তো প্রায় জর্জ টেলিগ্রাফ। দশজনে মিলে ডিফেন্স করে যাচ্চে। জঘন্য।
  • Arpan | ১৫ অক্টোবর ২০১৪ ২০:৩৮261784
  • এরা লিগ জিতলে নাচন কোঁদন হবে না?
  • T | ১৫ অক্টোবর ২০১৪ ২০:৩৪261783
  • নাহ্‌, অ্যাটলেটিকো দে কলকাতা ছাড়া আর কোনো টিমের খেলা চোখে লাগছে না। চেন্নাই বনাম গোয়ার খেলাটা কী ধুঞ্চুল হচ্ছে।
  • dd | ১৫ অক্টোবর ২০১৪ ২০:২৫261782
  • লুরুতে একটা দারুন স্ট্রং আন্ডার কারেন্ট অব জেনোফোবিয়া আছে। মুলতঃ তামিলদের উপর। সেটা অবশ্য উভয়তঃ।

    আর মাঝে মাঝেই এই "নন কানাড়াদের উত্যক্ত করো " মনোভাবটা খুব ফুটে ওঠে। আমার প্রত্যক্ষ কোনো খারাব অভিজ্ঞতা অদ্যাবধি হয় নি - বাট ইট ইজ অ ফ্যাক্ট। একটা লুম্পেনদের প্যারালাল মুভমেন্ট আছে।

    কিন্তু মার্পিটের ঘটনা দেখি নি/শুনি নি।
  • pi | ১৫ অক্টোবর ২০১৪ ১৯:৩৯261781
  • লোকজন লিখছেন, ব্যাঙ্গালোরে নাকি এরকম ঘটনা প্রায়ই ঘটে, অন্য রাজ্যের লোকজনের সাথেও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত