এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:৫১262140
  • ত্বাষ্ট্র - ও জিনিস দুবার দেওয়া যায় না, বিশেষতঃ কার্যসিদ্ধির পরে। কিসের থেকে কী হয়ে যায়, বলা তো যায়না।

    আর হ্যাঁ, শ্যমসুন্দর মিত্র। ভাল ব্যাট ছিল। সার্ভিসেসের সঙ্গে একবার খেলা। আমি তখন চীনে যুদ্ধ করে সবে ফিরেছি। চিফ অফ স্টাফ ডেকে বলল, "বোস এবারেরটা খেলে দাও। আর বলব না।" ভাল স্পিনিং ট্র্যাক করেছিল কোটলা। আমি লেফ্ট আর্ম স্পিন করাচ্ছিলাম। তার দুদিন আগে যেগুলো বেদীকে শিখিয়েছিলাম নেট-এ, সেগুলোই। অফ-মিডলে পড়ে ভাঙবে - কিন্তু কোনদিকে বোঝা যাবে না, আর কতটা - তা তো নয়ই। বেদী লেংথটা শিখেছিল, অফে ভাঙতেও পারত কিন্তু চায়নাম্যানটাও শিখল না আর ভাঙানোর কন্ট্রোলটা।

    তা সে যাক, উল্টোদিকে শ্যামসুন্দর। গোপালও তখন খেলছে। তিন নম্বর বলে একটা চায়নাম্যানে গোপালের তেকাঠি ফাঁক। তখন শ্যামসুন্দর নেবেছিল। আহা, কী খেলাটাই না খেলল। যাই করি, তাই হাত থেকে পড়ে ফেলে। সারাদিনে একত্রিশ ওভার টানা বল করেছিলাম। সাতাশটা মেডেন তার মধ্যে। তবে বাই হয়েছিলে একান্ন। উইকেটকিপার কিছু বুঝতেই পারেনি, কোথা পড়ছে কোথায় যাচ্ছে। অথচ শ্যাম একটা বাদে প্রতিটা বল ঠিকঠাক পড়েছিল। সেই শ্যামসুন্দরের খেলা দেখে বেচুবাবুকে - বেচু দত্তরায়কে - বলেছিলাম ছেলেটাকে একটা চান্স দিন। সে আর দিলেন কই!
  • aranya | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:৪৬262139
  • বাপি পাল প্রসঙ্গে - কোন আইনজীবি না থাকলেও সে নিজেই জামিন চাইতে পারত না?
  • Ishan | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:৪২262138
  • মোটেওনা, শঙ্কুকে আমি ছবি এঁকে তাড়িয়েছি, ন্যাড়াদা ফালতু ক্রেডিট চাইছে। সল্ট লেকের লোক হলে যা হয়।
  • aranya | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:২৯262137
  • শোনা কথা ঠিক-ই, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে হয় :-)
    স্ট্যাট-টাও দেখ শ্যাম-বাবুর।
    আমেদ ইঃ ফুটবলার-দের ক্ষেত্রে অবশ্য ক্রিকেটার-দের মত স্ট্যাট দেখার সুযোগ নেই, পুরো ই শোনা কথা
  • aranya | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:২৭262136
  • কোথায় সেই ন্যাড়া-র ছড়া?
  • lcm | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:২৬262135
  • বলা মুশকিল। সে সময়ের খেলা তো আমরা কেউ দেখি নি। সবই শোনা কথা।
    ফুটবলারদের নিয়ে যেমন গপ্পো আছে না - সেই আমেদ খাঁ, সে নাকি খেলার মাঝে বেরিয়ে যেত, তারপর পরে এসে সবাইকে কাটিয়ে গোলটোল করে আবার বেরিয়ে যেত।
  • ন্যাড়া | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:২৫262134
  • দেখুন, দেখুন। আমাকে দেখুন। যার নামে ছড়া লিখব তারই আসন টলোমলো। শ্রী পান্ডা দেব শংকুকে নিয়ে একটা ছড়া লেখায় বেচার গদি গেল।
  • lcm | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:২৩262133
  • বোঝো!
    অভিনেতা রুদ্রনীল ঘোষকে বসানো হয়েছে শিক্ষা প্রশাসনের শীর্ষপদে !!
    সরকারি টেন্ডর কমিটির শীর্ষপদে গায়ক ইন্দ্রনীল সেন, ভেংকটেশ ফিল্মের শ্রীকান্ত মেহতা !
    আর, এই লোকগুলোই বা কেমন - পদ নিয়ে নিল!
    মাইরি!
  • aranya | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:১৬262132
  • শ্যামসুন্দর মিত্রের টেস্টে চান্স না পাওয়া একটা ক্রাইম। তখনকার দিনে এ ধরণের ক্রাইম বেশি হত, এখন কিছুটা কমেছে
  • potke | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:১২262131
  • অপ্পন কে ক্ক দিয়ে গেলাম। এবার বাড়ি গিয়ে একদম ভালো লাগেনি।
  • potke | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:০৯262130
  • শ্যামসুন্দর নাকি ক্লাসিক মোডের প্লেয়ার ছিলেন, বাবর কাছে শুনেছি।
  • sosen | ১৮ অক্টোবর ২০১৪ ০৮:০০262129
  • ওরে রোবু রে তোর বইটা নে' যা!
  • | ১৮ অক্টোবর ২০১৪ ০৭:৩৩262128
  • তখন মা 'সারদা' ছিলেন এখন 'ছেড়েদে' হয়েছেন।
  • - | ১৮ অক্টোবর ২০১৪ ০৭:১৩262127
  • ১টা২২এর প্রেক্ষিতে কি প্রাণে ধরে ২০১৬তে তিনোদের ভোট দেওয়া যেতে পারে?
    নিছক কৌতুহল ঃ-)
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৪ ০৩:১১262124
  • তবে বলতেই হয়, হাতে সময় থাকলে রীতিমতন বিনোদন। পুরো চলচিত্তচঞ্চরি। মাঝে মাঝে সত্যি সত্যি ভবদুলালের মতন বলছে-এই যে দেখুন এই লিখেছিলাম। আর চার্দিক থেকে সেকি ক্যালোব্যালোরহার্দিক কান্ড!
    ঃ-)
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৪ ০৩:০৭262123
  • ফেবুগুরুতে উঁকি দিয়েছিল্লাম রে, উরেরেরেরে, কী বাওয়াল কী বাওয়াল সেই বিপ্পাল! দৌড়ে পাল্লে এলাম। ঃ-)
  • pi | ১৮ অক্টোবর ২০১৪ ০১:৩৪262122
  • যাক।
  • Atoz | ১৮ অক্টোবর ২০১৪ ০১:১৬262120
  • বিশলাক্রিতিক্স না কৃতিক্স? ঃ-)
  • robu | ১৮ অক্টোবর ২০১৪ ০১:১২262119
  • কাল কখোনো আসে না, বিশালাক্রিতিক্স বলে গ্যাছেন, সুতরাঙ্গ নো চিন্তা।
    তবে আজ আমি চিলি চিকেন, ছানা ভাজা, প্যাজ নন্গ্কা নেবু দিয়ে বাদাম মাখা, সল্টেড কাজু, ফিশ ফিঙ্গার ও প্রন পপ্স সহযোগে এট্টু ( নাকি অনেকটা) হুস্কি (সস্তার) পান করে একটু দ্রব, তা বলে ফিলিঙ্গটা কি আর মিথ্যে নাকি!
    বে'র পর শুক্কুরবার্গুলো ভালই কাটে।
  • Arpan | ১৮ অক্টোবর ২০১৪ ০১:০৩262118
  • রোবু, এবার হল না মনে হয়। আমি রোব্বার রাতে বেরিয়ে পড়ছি।
  • robu | ১৮ অক্টোবর ২০১৪ ০০:৫৬262117
  • ২০১৫ পৌরসভা ফোরগোন কনক্লুসিওন। ২০১৬ তে ভোট দেবো না। প্রাণে ধরে তিনোদের ভোট দিতে পারবো না।
    সদা ও অপ্পোণদা, একবার বসার ইচ্ছে রইলো। যদিচ কোন্নগর আর আপিস সামলে খুব কটিন হয়ে যাচ্ছে।
  • শ্রী সদা | ১৮ অক্টোবর ২০১৪ ০০:৫০262116
  • বিজে মার্কেটের পাশে তো লরেন পাট্টির বড় বড় ফ্লেক্স খাটিয়েছে।
  • শ্রী সদা | ১৮ অক্টোবর ২০১৪ ০০:৪৭262115
  • অপ্পনদা, ফেবুতে পিং করেছি। তোমার নং আমার কনট্যাক্টে নেই, আমার নং ৭০৪৪০০৩২৮১।
  • Arpan | ১৮ অক্টোবর ২০১৪ ০০:৪০262114
  • পাড়ায় কয়েকজনের আংগুল ফুলে কলাগাছের চালচলন দেখে ভালো লাগল না।

    চারিদিকে জোর ফিসফাস - এরা এবার ক্ষমতায় আসতে চলেছে। এরাও মনেপ্রাণে বিশ্বাস শুরু করে দিয়েছে।
  • Arpan | ১৮ অক্টোবর ২০১৪ ০০:৩৫262113
  • সদা, একবার কল করবি? অ্যাসাপ?

    পুঃ আমি এখন কলকাতায়
  • robu | ১৮ অক্টোবর ২০১৪ ০০:৩২262112
  • সবাইকে ডুবতে দেখছি। সবাইকে। ভয় হয়।
  • pi | ১৮ অক্টোবর ২০১৪ ০০:০৮262111
  • একজন লিখেছেন,
    'আমার এক মুসলমান বন্ধুর সঙ্গে দেখা হল শুনলাম তাকে নাকি কোন কারন ছাড়াই লবণ হ্রদের একটি বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে বাধ্য হয়ে ওকে শেষে ঠাকুরপুকুরে একটি মুসলমান বাড়ি তে ভাড়া নিতে হল, মিড়িয়ার দৌলতে কি বাংলা কি এবার মেরুকরনের রাস্তায় হাঁটবে? /

    রাণার পোস্টটাও থাক/। 'বাড়ি ভাড়ার ঘটনা কিন্তু অনেক আগে থেকেই।আর শুধু একদিক দেখলে হবেনা।বহরমপুরে অনেক মুসলিম বাড়ির মালিকও হিন্দু ভাড়াটিয়া চান না।'

    এদিকেও আসামের লোকজনের সাথে কথা বলি। এমনি দিব্বি সব লোকজন। শুধু ঐ একটা ব্যাপারেই .. আমাকে বললো, দিদি, ঐ দিকটায় বেশি যেয়োনা। জায়গা ভাল না। কেন ? আরে, ওখানে 'ওরা' থাকে না ?
    আমার কলীগ বললো, দূরে থাকি, খুব চিন্তা হয় বাবা মা র জন্য। আমাদের এলাকাতে আবার 'ওরা'ই বেশি। নাহলে এত চিন্তা ছিলনা।

    কোথায় যে এই বিদ্বেষের মূল নাকি সবই বিষচক্র, হলে তার থেকে বেরোনোর উপায়ই বা কী, আর দিনদিন সেই পাকে এবং পাঁকে আরো বেশি ঢুকে যাচ্ছি কিনা কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত