এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৮ অক্টোবর ২০১৪ ২০:১৬262199
  • বাংলা = baa`mlaa
    গাঁয়ে = gaa`nye
  • Aloka Sarkar | ১৮ অক্টোবর ২০১৪ ২০:১০262198
  • বামলা চ্যানেলের বা(অনুস্ব র টা লিখতে পারছি না) বামলা চ্যানেলের বামলা র আরো কিছু নমুনা
    ক দিন আগের উপনির্বাচনের ফল ঘোষণার দিন দুই প্রতিদ্ব্ন্দী প্রার্থী সম্পর্কে শুনলাম "দু জনে কান্ধে কানধ মিলিয়ে লড়াই করছেন" (চন্দ্রবিন্দু টা ও পারলাম না)
    "ভোট করুন" কথাটা ত হরদম ই শুনি
  • | ১৮ অক্টোবর ২০১৪ ২০:০৯262197
  • এই তথাকথিত ডাক্তারটিকে য়্তারপর কী করলে পাই? একদিকে এককের মত পাবলিক যে মাতৃত্ব প্ল্যান করলে দুই তিন বছর আগে জানানোর দাবী আর অন্যদিকে এই প্রচার টাইপের লোকগুলো
    দুইই এক্সট্রীম
  • Arpan | ১৮ অক্টোবর ২০১৪ ২০:০৪262196
  • হানু, চাপ নিওনা বস। একটু পরে কলাচ্ছি।
  • π | ১৮ অক্টোবর ২০১৪ ১৯:৪৮262195
  • হুম। আজ আইএনটিউসি র প্রতিনিধিও বলছিলেন, কংগ্রস সরকার লেবার ল নিয়ে অমুক করেনি, তমুক করেনি। করতে পারতো, করা উচিত ছিল, করেনি ইঃ ইঃ।
  • h | ১৮ অক্টোবর ২০১৪ ১৯:০৬262194
  • আই এন টি ইউ সি আর সি আই টি ইউ কে আমি বহুবার পার্টি লাইন এর বাইরে গিয়ে স্ট্রাইকে থাকতে দেখেছি। নিন্দুকেরা এটা কে ভেতর থেকে ছুরি মারা বলেন, অনেকে বলেন, এটা লোক দ্যাখানো। কিন্তু আমি যদি লেবার হিস্টরি নিয়ে কোন দিন লিখি, একটু অন্য ভাবে দেখি। আমার মতে এটা যদি কম্পালসন ও হয়, রেলিভ্যান্ট থাকার কমপালসন ও হয়, সেটা খারাপ না, ইত্যাদি। কারণ প্রথমত লেবার কজ এর রিপ্রেজেন্টেশন ক্রমশঃ শূন্যের দিকে ধাবমান,দ্বিতীয়ত ওভার অল সব পার্টির মধ্যেই, লেবার রিপ্রেজেন্টেটিভ রা ওভার অল ভালো জায়গায় নেই। আমি বিচিত্র অর্গানাইজেশন এর কথা যদি বাদ ও দি। যেমন ধর বেস্ট এর এম্প্লয়ি দের একাংশ স্ট্রাইঅক করলে হয়তো শিব সেনা বি এম সি এত পাওয়ারে থাকলে গিয়ে তাদের কেলিয়ে দিয়ে আসবে। এবং সেটার কাজ টা শিব সেনার ইউনিয়নের লোকেরাই হয়তো করবে। তো এটা তো ডিজাসটার, কিন্তু সব জায়গায় এটা নেই, মেন বিপদ হল, পার্টির মধ্যেও এরা কোন ঠাসা। তার আর্থ সামাজিক কারণ থাকতে পারে, কিন্তু কোণ ঠাসা এটা ঘটনা।
  • pinako | ১৮ অক্টোবর ২০১৪ ১৮:৫৭262193
  • হ্যা বিজেপির
  • h | ১৮ অক্টোবর ২০১৪ ১৮:৫৬262192
  • বি এম এস এর ভেতরে ডিবেট থাকতেই পারে। হ্যাঁ বি এম এস বিজেপি ঘনিষ্ঠ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ও এক ই সংগে। দ্যাখ ঘটনাটা হল, আমি ঠিক হিস্টরিকালি কারেক্ট বলছি কিনা জানি না, ট্রেড ইউনিয়ন এর মধ্যে প্রচুর fratricide / sectarianism হয়েছে। কিন্তু ১৯৮২ র টেক্স্টটাইল স্ট্রাইকের ব্যর্থ তার পরে, এবং বরাবর ই মোটামুটি, বড় পাবলিক সেক্টরে, ন্যাশনাল ফেডারেশন যাদের আছে, সেই সব বড় ইউনিয়ন গুলো, বা একাধিক রাজ্যের প্রেজেন্স আছে এরা অনেক সময়েই এক সংগে অন্তত কনভেন্শন করেছে বা স্ট্রাইক ডে তে কম বেশি মিলে মিশে কাজ করেছে। ইন্ডিপেন্ডেন্ট ট্রেড ইউনিয়ন জিনিসটার বয়স বেশি না, মানে আছে, কিন্তু বড় করে কম জায়গায় আছে, কিন্তু তারাও বড় লেবার ল র চেঞ্জে এক সংগেই কথা বলেছে, তার পরে রাস্তায় নিজের নিজের পোলিটিকাল অ্যাফিলিয়েশন কমপাল সন অনুযায়ী নেমেছে। এটা এস ই জেড ইত্যাদির সময়ে বা ধর এন রেগ এর সময়ে র প্যাম্ফলেট গুলো ফলো করলে দেখতে পাবি।

    শ্রমেব জয়তে তে তার কন্টিনিয়ুএশন যদি হয়ে থাকে, আলাদা কিছু না, যদিও আরো বড় বড় আরো অর্গানিকালি এক সংগে কাজ করা লোকজন থাকলে মন্দ হত না। এমনকি এ বিষয়ে ও আমার পূর্ণংগ মতামত পাওয়ার জন্য অধীর আগ্রহে থাকার দর্কার নেই, এই হ্যাজানো শুরু করলাম, এখানেই হেজিয়ে যাব ;-)
  • π | ১৮ অক্টোবর ২০১৪ ১৮:৩৩262191
  • রাজ্যসভা আর লোকসভা টিভিতে দুটো বেশ ভালো বিতর্ক দেখলাম এই নিয়ে। তবে সবার বক্তব্য শুনে একটু ঘেঁটে গেছি। হানুদার বক্তব্যও শুনতে চাই।
    তবে, একটা কেস বুঝলাম না। ভারতীয় মজদুর সঙ্ঘ কি বিজেপি র ? অনেক জয়গাত পড়েছি তাই, অথচ ওরা বলে ওরা অরাজনৈতিক। লোকসভা টিভি তেও বিজেপির বলে পরিচয় দিল, এদিকে প্রতিনিধি তাই নিয়ে তুমুল আপত্তি জানালেন। লোকসভা টিভির প্রতিনিধি অবশ্য এই রিফর্মের কিছু কিছু জিনিসের পক্ষে এদিকে রাজ্যসভা টিভিতে আসা প্রতিনিধি ঘোরতর বিপক্ষে !
  • h | ১৮ অক্টোবর ২০১৪ ১৮:১৭262190
  • অথবা অনেকে এতে বাঙালির আর কি করার আছে বলে চিন্তা করবে ;-) তাই আর এগোলাম না ;-)
  • h | ১৮ অক্টোবর ২০১৪ ১৮:১৫262189
  • লেবার রিফর্ম - আমি কিন্তু কিসু বলতে চেয়েছিলাম দাদা। এটা আমি ভালো করে ফলো করেছি, কিন্তু ভাবলাম কেউ ইন্টারেস্ট পাবে না।
  • π | ১৮ অক্টোবর ২০১৪ ১৭:৩৪262188
  • এক প্ররাচৌ কে নিয়ে এত হল্লা করলাম আমরা, এদিকে হাজারে হাজারে প্ররাচৌ। হাজারে হাজারে ডঃ রা প্ররাচৌ। এক ডাক্তারবাবু এসে জানাচ্ছেন, কেউ গর্ভপাত করতে গেলে তিনি সেটা না করার জন্য কত ভাবে বোঝান, প্রাণপণে নিরস্ত করার চেষ্টা করেন। প্রথমে মেডিক্যাল লিগ্যাল ভাট দেবার চেষ্টা করেছিলেন, দেখা গেল সেগুলো সব ভুল। এখন আসল কথা বেরিয়ে পড়েছে। বলছেন, সন্তান না জন্ম দিলে জীবের জন্ম বৃথা, মা না হতে পারলে নারীজন্ম বৃথা, তাই তিনি ওসব বোঝান।
  • π | ১৮ অক্টোবর ২০১৪ ১৩:১৩262187
  • এত বড় লেবার রিফর্ম হয়ে গেল, এখানে কোন উচ্চবাচ্যা নাই ?
  • - | ১৮ অক্টোবর ২০১৪ ১২:৩৫262186
  • হিন্দি থেকে অক্ষম অনুবাদ!
  • Paramita | ১৮ অক্টোবর ২০১৪ ১১:৫৮262185
  • বাংলা চ্যানেলের বাংলার কিছু নমুনাঃ

    "তুই কি সুন্দর লাগছিস!"
    "এক্ষুনি তুমি মায়ের কাছে সরি চাও"
    "আমি তোমাকে না কোনদিনো ভালোবেসেছি, না কোনোদিনও তোমার বন্ধুত্ব চেয়েছি"
    "কান খুলে শুনে নাও"
  • - | ১৮ অক্টোবর ২০১৪ ১১:৪৩262184
  • সেটাই তো বলছি এল্সিএম! সামহাউ আমাদের রাজনীতিকদের মাথায় এটা ঢুকে আছে এই বঙ্গে রাজনীতি করতে গেলে রাজনীতি বা দপ্তর বোঝার চেয়ে নীল রঙের শেডস বোঝা জরুরী! যদি তা না বোঝার ক্ষমতাও থাকে তবু নীলের নীলচে নীলবড়ি নিয়ে একটা রচনা অন্তত লিখতেই হবে। এবং আমরাও সেই নিয়েই সময় কাটাব।
    যদি জনতার ওটা উপেক্ষা করে রাজনীতিটা নিয়ে আলোচনার ক্যাপা থাকত, তবে অবশ্যই মোন্তিরিরাও মন দিয়ে রাজনীতিটাই করতেন!
  • lcm | ১৮ অক্টোবর ২০১৪ ১১:৩২262183
  • ব এর কথায় মনে পড়ল। একটা কার্টুন দেখেছিলাম - বাঁ হাতি, ডান হাতি কম্বিনেশন ব্যাট করছে। ওভারের মাঝে সিঙ্গল নিলে, সে কি ঝামেলা, আধ ঘন্টার গ্যাপ। স্লিপ সব এদিকে চলে এল, লেগ আম্পায়ার এদিকে, কাপ্তেন সিমেট্রি অনুযায়ী ফিল্ডিং অ্যাডজাস্ট করছে - হঠাত দেখা গেল, কমেন্টেটর দুজন এদিক-ওদিক সিট বদল করল, স্টেডিয়ামের ডানদিকের লোক সব উঠে বাঁ দিকে যেতে থাকল...
  • lcm | ১৮ অক্টোবর ২০১৪ ১১:২৫262182
  • ড্যাশ,
    ছবি আঁকলে বা গান গাইলে কুনো প্রবলেম নাই তো।
    কিন্তু এই যে রুদ্দোনিল বা ইন্দোনিল - ওরা উচ্চশিক্ষা দপ্তর বা সরকারি টেন্ডারের জানেই বা কি আর বোঝেই বা কি - এ কি অভিনয় শিল্পো নাকি সঙ্গিত শিল্পো। এক একটি ফাইলের যা সাইজ আর পুরু ধুলো - অত সহজ না, এখানে ওসব রিকেম টিমেক চলবে না।
    বা, এই যে মুখ্যমোন্তি, তিনি কি পোস্টের ওজন বোঝেন? একটু জোরে হুদহুদ এলে তেফলা কোথায় ছিটকে যাবে কে জানে। কবিতা লেখা আর পোস্ট সামলানো এক জিনিস নয়।
  • b | ১৮ অক্টোবর ২০১৪ ১১:১৫262181
  • অ-ইশান, বেদি, মনিন্দর সিং এরা সব বাঁহাতি অর্থোডক্স বোলার। অর্থাৎ ডান হাতি বোলার এর অফব্রেকের কায়দায় বাঁ হাতি বল করেন। স্বভাবতই সেই বল, ডান হাতি ব্যাট্সম্যানের লেগস্টাম্প-এ পড়ে অফ এর দিকে ঘোরে, তাই লেগব্রেক হয়ে আসে। সে হিসেবে কি এনাদের লেগ স্পিনার বলা যায় না?
  • ন্যাড়া | ১৮ অক্টোবর ২০১৪ ১০:৫১262180
  • আগে খেয়াল করিনি, লসাগু নীলের লাইনটা ভাল নাবিয়েছে।
  • | ১৮ অক্টোবর ২০১৪ ১০:৩৭262178
  • ধ্যাৎ ক্কি যে বলেন! স্কাই-ব্লু নামে একটা রং আছে, স্কাই-ব্ল্যাক, স্কাই-অরেঞ্জ বা স্কাই-ভায়োলেট কেউ শুনেছে কোথাও?
  • - | ১৮ অক্টোবর ২০১৪ ১০:৩৭262179
  • তো কালচেনীল, বেগনেনীল বা লালচেনীলও নাম নিতে পারেন। খারাপ শোনাচ্ছে? ঃ-)
  • dd | ১৮ অক্টোবর ২০১৪ ১০:৩৫262177
  • খুব ব্যাড আইডিয়া। আকাশ তো কালো ও হয়, লালচেও হয়। বেগনে ফেগনেও হয় বোধয়।

    সব ব্যাপাএই এতো কাব্য কিসের ?
  • - | ১৮ অক্টোবর ২০১৪ ১০:৩৪262176
  • না, ন্যাড়া, এখন এইরকম সিরিয়াস ইয়ার্কির সময় আমি আদৌ ফাজলামি করছি না!
    সত্যিই আমরা যদি এই সব লেখালিখি নিয়ে মাথা না ঘামাতাম তবে কাউকে রক্তের রক্তস্নানের রক্তকরবী লিখতে হত না। সত্যিই আমরা সব সময় অলরাউন্ডার দেখতে চাওয়ার অবসেশনে ভুগি। এই রোগ থেকে কবে যে মুক্তি হবে কে জানে!
  • | ১৮ অক্টোবর ২০১৪ ১০:৩২262175
  • আকাশনীল হলে আরেকটু ভাল হয় না ডিডি?
  • dd | ১৮ অক্টোবর ২০১৪ ১০:৩০262174
  • তাইলে আর রিস্ক নেই ক্যানো। চন্দোনীল না,গন্ধোনীল ও নয়। সোজা বোলবো,আমার নাম শুভ্রনীল। পোষাক দেখে মিলিয়ে নিন।
  • ন্যাড়া | ১৮ অক্টোবর ২০১৪ ১০:২৮262173
  • স্রেফ মুখ্যমন্ত্রী হয়েছেন বলে কবি ও শিল্পপ্রতিভা চেপে রাখতে হবে? ইল্লি আর কি!
  • - | ১৮ অক্টোবর ২০১৪ ১০:২৫262172
  • কেন জানি না মনে হয় বাঙালীর "কল্চর" সর্বস্ব নাকউঁচুপনাই এর জন্য দায়ী। যদি জাতটা রাজনীতিককে রাজনৈতিক কাজ দিয়ে বিচার করতে পারত তবে এমন হত না। কেউ কখনও বুশের সঙ্গীত প্রতিভার খোঁজ করেনি, স্বাভাবিক ভাবেই ওবামাকে কাব্য প্রতিভা জাহির করতে হয় নি। আমরা বুদ্ধবাবুর নাট্যকার হিসেবে বিচার করেছি। স্বাভাবিক ভাবেই চিত্রশিল্পী মুখ্যমন্ত্রী নিয়ে হেডলাইন সামলাতে হচ্ছে!
    অবশ্য জাতটারও যে দোষ আছে এমনও না। রাজনীতিটা বাঙালী কোনও কালেই বোঝেনা। যেটা বোঝে সিল্প-টিল্প; তাই দিয়েই রাজনীতিককে বিচার করতে যায়।
    তাই এইই ভবিতব্য!
  • lcm | ১৮ অক্টোবর ২০১৪ ১০:২৩262171
  • ওহ, ডিডি-দা একটা চান্স আছে -- একটা নীল লুঙ্গি সাদা শার্ট, আর নীল-সাদা হাওয়াই চটি হাঁকিয়ে যদি গিয়ে বলেন আমি চন্দোনীল - আপনাকে সোনার জাহাজের দপ্তর ঠিক দিয়ে দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত