এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pi | ২০ অক্টোবর ২০১৪ ০৪:৪২262380
  • উফ্ফ। সাড়ে চারটের সময় বেরোনো পোষায়?ঃ(
  • Atoz | ২০ অক্টোবর ২০১৪ ০৩:১৩262379
  • জলধরে হলধরে দেখা হলো মন্তরে
    আনন্দ হিল্লোল খেলে গেল অন্তরে।
    ঃ-)
  • Atoz | ২০ অক্টোবর ২০১৪ ০৩:০২262378
  • এরুপ্লেনে দেখা হয়ে যাবে অভ্যুতে আর ভাগীরাজে। ঃ-)
  • Abhyu | ২০ অক্টোবর ২০১৪ ০২:৪৮262377
  • হ্যাঁ ভাগী।
  • aranya | ২০ অক্টোবর ২০১৪ ০২:৩৬262376
  • অভ্যু এটা ভাল লিখেছে
  • Bhagidaar | ২০ অক্টোবর ২০১৪ ০২:২৮262375
  • অভ্যু কি এবার শীতকালে দেশে যাচ্ছ?
  • Bhagidaar | ২০ অক্টোবর ২০১৪ ০২:২২262374
  • সেই! এই হলধর প্রেক্ষিতে মনে পড়ল, একবার সিকি এসে জিগিয়েছিল ন্যান-টু কি? ভাগ্যিস হলধররা কেউ জিগায়নি, তাহলেই আবার এক গঙ্গা কথা শুনতে হত!
  • Abhyu | ২০ অক্টোবর ২০১৪ ০২:২০262373
  • আরে মেক্সিকান উচ্চারণ হলে হ হবে, স্যান হোসে যেমতি। আসলে ব্যাপারটা একই।
  • Atoz | ২০ অক্টোবর ২০১৪ ০২:১৮262372
  • হতে পারে আসলে সবই কম্বি। যখন যেভাবে ডিটেক্টেড হবে, সেইভাবেই দেখা যাবে। কোয়ান্টাম এনটিটিদের মতন। ঃ-)
    সেই যে গান আছে না, " কখনো শ্বেত কখনো পীত কখনো নীললোহিত রে-"
    ঃ-)
  • aranya | ২০ অক্টোবর ২০১৪ ০২:১৫262371
  • আমার ধারণা ছিল আমরা জ। এখন এট্টু কনফিউজড
  • Atoz | ২০ অক্টোবর ২০১৪ ০২:০৬262370
  • আমি কিছুতেই বুঝে উঠতে পারি না, কারা জ আর কারা হ। একদিন দেখি এরা জ ওরা হ, আবার পরদিন এসে দেখি উল্টে গ্যাছে ওরা জ এরা হ।
    ঃ-)
  • aranya | ২০ অক্টোবর ২০১৪ ০১:৫৬262369
  • আমরা এনারাই-রা কি জলধর না হলধর না দুটো ই?
  • a x | ২০ অক্টোবর ২০১৪ ০১:৫৩262368
  • আমার পোস্টটা কেমন কেসির মত শোনাচ্ছে।
  • a x | ২০ অক্টোবর ২০১৪ ০১:৪৫262367
  • এই কাগজটাই শঙ্খবাবুকে নিয়ে নোংরামো করেছিল না? কীটস্য কীট।
  • Atoz | ২০ অক্টোবর ২০১৪ ০১:২৩262366
  • হ্যাঁ গো কেউ একটু বলবেন সেই আন্দোলনটার কী হলো?
  • | ২০ অক্টোবর ২০১৪ ০১:১৮262365
  • নাঃ,তা কেন হবে? ভাইবেরাদরেরা দেশে বসে সায়েব হয়ে অন্যদের হলধর বাউ কইবেনঃ)
  • Atoz | ২০ অক্টোবর ২০১৪ ০১:০০262364
  • আরে মিসকল মেরে মেরেই নাকি কত প্রেম ট্রেম হয়ে বে থা হয়ে গেল!
    ভাবা যায়? বিনা খরচে!
    ঃ-)
    একটা গল্পে এই মিস মারা শুনে প্রথমে বুঝেই উঠতে পারিনি কী ব্যাপার। শুরুতে ভেবেছিলা চোখ মারা বুঝি। ঃ-) তারপরে গপ্পো আরো এগোতে তবে বুঝি ব্যাপার ঘোরেল। ঃ-)
  • Abhyu | ২০ অক্টোবর ২০১৪ ০০:৫৩262363
  • ঘুমুবি? সবে তো কলির সন্ধ্যে?
  • সিকি | ২০ অক্টোবর ২০১৪ ০০:২৫262362
  • আমি কি ঘুমুতে যেতে পারি?
  • kiki | ২০ অক্টোবর ২০১৪ ০০:১৪262361
  • অভ্যু,
    ঃ)
  • Ekak | ১৯ অক্টোবর ২০১৪ ২৩:৫৮262360
  • বিনাপিয়্সা নয়, অনেক কম পয়সায়।
  • Ekak | ১৯ অক্টোবর ২০১৪ ২৩:৫৭262359
  • এরকম মিসড কল দিয়ে ফ্রি তে মেসেজ সেন্ড করাও সম্ভব বলে মনে হচ্ছে।
  • Ekak | ১৯ অক্টোবর ২০১৪ ২৩:৫৫262358
  • মিসড কল দিলে তো ট্রাফিক অকুপাই হচ্ছে এদিকে বিলেবল ইউস হচ্ছেনা। এটা সার্ভিস প্রভায়দারের পক্ষে ক্ষতিকর। মজার ব্যাপার বেশ।
  • π | ১৯ অক্টোবর ২০১৪ ২৩:৩৫262357
  • নির্মল আনন্দ। ঃ)


    এর আগে অসীম গিরিকে নিয়ে পড়েছিল।
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৪ ২৩:২৯262356
  • বোঝো হলধররা এক্সপেক্ট করেন তাদের দেশোয়ালি ভাইবেরাদররা স্রেফ চাট্টি ডালভাত খেয়ে থাকবেন! ঃ((
  • robu | ১৯ অক্টোবর ২০১৪ ২২:৫৯262355
  • হাইফেন এর গপ্পোটা সুকুমার রায়ের লেখায় পড়েছিলাম মনে হয়।
  • Abhyu | ১৯ অক্টোবর ২০১৪ ২২:৪৮262354
  • আরে কিকি বোলো না, আমার বউ আমাকে ইউরোপ থেকে স্কাইপ দিয়ে কল করত, একটা হিজিবিজি নাম্বার আসত, সে নাম্বারটা মোবাইলে সেভ করা ছিল। একদিন কলটা আসতেই নিলাম, ও মা দেখি আই এস আইয়ের এক বন্ধু কানাডা থেকে স্কাইপ দিয়ে ফোন করছে!
  • kiki | ১৯ অক্টোবর ২০১৪ ২২:১০262353
  • আমরাও পয়সা বাঁচাতে একে অপরকে মিসকল দিয়ে স্কাইপে আসতুম। কিন্তু ঐ রোজ করার ফলে ভিয়েতনামিস্ফোং কর্তারা কি একটা করে দিয়েছে যে, যে কল ই আসুক না কেন, মানকে সেটা প্রাইভেট কল বা অদ্ভুত নাম্বার দেখতে পায়, নাম নয়। ফলে বোঝা যায় না কার কল। মানে আমায় এমন কয়েছে আর আমি বিশ্বাস করেছি। তবে ইন্ডিয়াতে নামেই কল আসে, মানে আসার ক্ষেত্রে প্রবলেম নাই, যেতেই যত প্রবলেম।
  • - | ১৯ অক্টোবর ২০১৪ ২১:৩৯262351
  • অনেক পুরোনো দিনের ঘটনা পড়েছিলাম। কোনও এক দেশে নিয়ম ছিল চিঠি লিখলে, চিঠিতে যতগুলি শব্দ থাকবে তার ভিত্তিতে পয়সা দিতে হবে। কেউ যদি সাদা পাতা পাঠায়, তবে তা বিনামূল্যেই যাবে। তো, এক গরীব ছেলে গেছিল যুদ্ধে। তার বাবা ছেলের কুশল জানতে চাইত কিন্তু পয়সা কোথায়! ছেলেটি তার বাবাকে বলে গেছিল, যে, সে নিয়ম করে একটা সাদা কাগজ পাঠাবে, যার মানে, "আমি ভালো আছি।"
    মিস কল গপ্পটা মনে পড়িয়ে দিল।
    পর অবিশ্যি দেশের শাসক এইরকম ঘটনা দেখে, শব্দ সংখ্যার উপর চিঠির মূল্যধার্য করার নিয়ম তুলে দিয়েছিলেন বলে শোনা যায়।
  • | ১৯ অক্টোবর ২০১৪ ২১:৩৯262352
  • প্রচুর লোকজন অফিসে এসে কুট করে একটা মিসকল দিয়ে দেয় ঠিকঠাক পৌঁছেছে জানাতে। ট্যাক্সিওলা বাড়ীর নীচে পৌঁছে মিসকল দেয় পৌঁছে গেছে এবার বেরিয়ে আসতে হবে এটা জানাতে। এগুইলো মোটেও কিপটেমি নয়, এসবক্ষেত্রে খামোখা কল করে বলার আছেই৯ বা কী!
    বিভিন্ন বিল্ডাররা নতুন প্রজেক্ট লঞ্চ করার সময় মিসকল দিয়ে সাইট ভিজিটের ইচ্ছা জানাতে বলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত