এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৩:৫১262500
  • না, ডিফেন্ড করা হল বলতে চাইছি না, কিন্তু আমার প্রশ্ন এই কাউন্টার এক্সাম্পলগুলো কতটা রিলিজিয়ন বেসড, আর কতটা ভৌগোলিক? প্যালেস্তাইন, ইজরায়েল, আফগানিস্তান, ইরাক, ইরানে যেটা সহজ কারণ হতে পারে, বাংলাদেশ, বালি, ভারত - এইসব দেশেও কি সেগুলোই কারণ?
  • . | ২১ অক্টোবর ২০১৪ ১৩:৩৯262498
  • দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম কয়েকটা প্রশ্নের উত্তর খুব কঠিন নয়।

    একটা কারণ হয়তো এই যে উনিশ শতকের মাঝে ব্রিটিশদের আফগানিস্থান যুদ্ধের পর থেকে যাবতীয় যা গন্ডগোল ঘটেছে তার সিংহভাগটাই সেসব দেশে যেখানে অধিকাংশ লোক কোরান-হাদিসই পড়ে। একটা বিশেষ ধর্মের লোকজনকে যদি তাদের নিজেদের দেশ এবং বিদেশ থেকে ক্রমাগত মাটিছাড়া করা হয় বা ঘেটো বানিয়ে আটকে রাখা হয় তাহলে যা হওয়ার তাই হয়েছে।

    এর মানে কিন্তু সেটাকে ডিফেন্ড করা হল না।
  • সে | ২১ অক্টোবর ২০১৪ ১৩:৩২262497
  • ধর্মীয় পুস্তক থেকেই তো মধ্যপ্রাচ্যে দেশ তৈরী হয়ে গেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বলেদিলো কোন জমিতে কাদের অধিকার। সেই নিয়ে গত ৬০ বছরেরো বেশি সময় ধরে রক্তক্ষয় তাহলে হচ্ছে না? ব্রেশ।
  • dd | ২১ অক্টোবর ২০১৪ ১৩:২৫262496
  • সিকি একটা বড়ো সাবাসি পেলো আমার কাছ থেকে।

    আপাততঃ এটুকুই।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৩:২২262495
  • খুলে কথা বলাটা খুবই দরকারি, কিন্তু কতটা খুলে বলা হবে, তারও বোধ হয় একটা লিমিট থাকে। সেমন্তীর লেখায় সেই বক্তব্যগুলোই পেলাম যেগুলো নিয়ে আমরা সবসময়ে নাড়াচাড়া করি। খুব নতুন কিছু পেলাম না। হ্যাঁ, বেশির ভাগ মানুষই সেমন্তীর লাইনে ভাবে না, কিন্তু আমরা যারা গুরুতে যাওয়া আসা করি, তারা সবাইই মোটামুটি সেমন্তীর লাইনে ভাবি, ফলে সেমন্তীর লেখাটা এখানে অ্যাপ্রিশিয়েটেড হবে, এটা আগে থেকেই বলে দেওয়া যায়।

    কিন্তু সমস্যাটাকে কি ছুঁতে পেরেছেন সেমন্তী? সোজা কথা সোজা করে বলি, আমি ধর্মহীন মানুষ, আমার কাছে সব ধর্মই সমান অপ্রয়োজনীয়, সেই আমার মনে একটা প্রশ্ন আসছে, কেন এই জঙ্গিবাদটা মাদ্রাসা থেকেই উৎপন্ন হচ্ছে? মাদ্রাসা মানে বিদ্যালয়, মাদ্রাসা মানেই খারাপ জায়গা নয়, সবকিছু মেনে নিয়েও এটা তো ফ্যাক্ট যে ইসলামি জঙ্গিপনার যে বাড়বাড়ন্ত আমরা দেখে চলেছি, সেটা মূলত মাদ্রাসা থেকেই উৎপন্ন হচ্ছে, দেশে বিদেশে? মূলত কোরান আর হাদিসের, ভুল হোক ঠিক হোক, হাফ কুকড হোক, মূলত এই কোরান আর হাদিসের লেখাজোখার ইন্টারপ্রিটেশন করেই ব্রেনওয়াশড হচ্ছে লোকে, বিশ্বজুড়ে? সেই দিকে কেন আঙুল তোলা হবে না? খুব কি দরকার আছে সেইসব বইপত্র পড়ানোর, যেগুলোর খুব সহজেই ভুল এবং মানবসভ্যতার পক্ষে ভয়ঙ্কর ব্যাখ্যা হতে পারে? খুব কি দরকার আছে যেগুলো পড়ে দুনিয়া জুড়ে অনেক মানুষই জঙ্গি তৈরি হচ্ছে না বটে, কিন্তু অনেক মানুষ সেই টেক্সট পড়েই জঙ্গি তৈরি হচ্ছে?

    আজ, ২০১৪ সালে, কই কখনও তো শুনি না, বাইবেল পড়ে বা গীতা পড়ে বা জেন্দাবেস্তা পড়ে মানুষ ধর্মের নামে আতঙ্কবাদের দিকে ঝুঁকছে? কেন এই জিনিসটা শুধু কোরানের সঙ্গেই হচ্ছে? কেন এই লিঙ্কেজগুলো শুধু কিছু মাদ্রাসার সাথেই ঘটছে, কেন কোনও চতুষ্পাঠী, টোল, ব্যাসিলিকা, গুরদোয়ারা বা অন্য ধর্মের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ে ঘটছে না? কই, কখনও তো লেখার প্রয়োজন হয় না, ব্যাসিলিকা বা মিশনারি স্কুলের বাংলা অর্থ কী, আরবি অর্থ কী। কেন শুধু মাদ্রাসার জন্যেই এত এক্সপ্ল্যানেশন দিতে হচ্ছে?
  • Arpan | ২১ অক্টোবর ২০১৪ ১২:৩৫262492
  • পাওয়ারের উত্তরাধিকারী কে? ভাইপো না মেয়ে?
  • সে | ২১ অক্টোবর ২০১৪ ১২:৩৫262493
  • কাজিরাঙ্গায় হাতির পিঠে চেপে ঘোরা, গণ্ডার দেখা, আহা, সব ছবির মতো মনে পড়ছে।
  • Arpan | ২১ অক্টোবর ২০১৪ ১২:৩৫262494
  • পাওয়ারের উত্তরাধিকারী কে? ভাইপো না মেয়ে?
  • de | ২১ অক্টোবর ২০১৪ ১২:৩২262491
  • দারুণ সুন্দর কাজিরাঙ্গা -
    অসম সরকারের গেস্ট হাউসে হাতিকুলি চা বাগানের চা খেও পাই - খুবই ভালো!
  • Pi | ২১ অক্টোবর ২০১৪ ১২:৩০262490
  • কাজিরাঙ্গা কী অসম্ভব সুন্দর!))
  • d | ২১ অক্টোবর ২০১৪ ১২:২৪262489
  • আরে হিঞ্জেওয়াড়ি হল পাওয়ার ও তস্য কন্যার এলাকা। গোটা পুণে শহরে লোডশেডিং এদিকে আমাদের শুধু মেইনটেন্যান্সের জন্য ছাড়া গত দুই বছরে এক মিনিটের জন্যও কারেন্ট অফ হয় নি।
  • de | ২১ অক্টোবর ২০১৪ ১২:২৩262488
  • খুলে কথা বলাটা খুব দরকারী - ফিসফিস, হাশ হাশ করে সংখ্যালঘু তাস খেলে লাভ নেই - সেই চেষ্টাটা আছে সেমন্তী ঘোষের লেখায়!

    আজকেই দেখলাম সিদ্দিকুল্ল্লারা মিটিং করেছেন মাদ্রাসায় ঢুকতে গেলে পুলিশকে বাধা দিতে প্ররোচনা দিয়ে, টেররিস্ট মেয়েদুটির জন্য সহানুভূতি টাইপ কিছু একটা দেখিয়ে - এই উসকানি গুলো থাকবে না, যদি একটু ওপেন কনভারসেশান বাড়ে।
  • de | ২১ অক্টোবর ২০১৪ ১২:১৯262487
  • এমেনেস হারায় আমি পোচোন্ডো খুশী - শিবসেনা গোহারান হারলে আরো খুশী হতাম - মাহা তে বিজেপি লেসার ইভিল!

    পাওয়ারটা তো করাপ্টের পাঝাড়া - কংরেসও তথৈবচ!
  • d | ২১ অক্টোবর ২০১৪ ১২:১৮262485
  • সেমন্তীর লেখাটা আমারও খুব ভাল্লাগলো। আজকাল আবাপ নিয়মিত পড়া হয় না বলে অনেককিছু মিস যায়।

    অপ্পন, মাক্কালি!! উফ! সাধে আর কুম্ভমেলা কানেকশান। আম্মূ বেজায় বেজায় খুশী হয়েছি।
  • সে | ২১ অক্টোবর ২০১৪ ১২:১৮262486
  • সত্যমেভ জয়তে তিন্নং সীজন





  • সে | ২১ অক্টোবর ২০১৪ ১২:০৯262484
  • শিরোনামে এখন অস্কার পিস্টোরিয়াসের শাস্তি কেমন হবে, মোনিকা লেউন্‌স্কির খবর, ইত্যাদি। ইবোলা ভাইরাস ঝিমিয়ে পড়েছে।
  • Arpan | ২১ অক্টোবর ২০১৪ ১১:৫৫262483
  • আপাতত এমেনেস গোহারা হারায় প্রচণ্ড খুশি হয়েছি।
  • dd | ২১ অক্টোবর ২০১৪ ১১:৪৬262482
  • সেমন্তী ঘোষের লেখাটা খুবি ভাল্লাগ্লো।

    বেসিক থীমটা একেবারে সঠিক। একদিকে সিদিকুল্লা গোছের লোক, যাদের কমরেড হচ্ছেন নানান হিলেলি, এদের ঠ্যালায় স্বচ্ছন্দে মান্যতা পায় সংগীত সোম আর স্বামী (কি জানি নামটা? পজীর পাঝাড়া), এইসব মর্কটেরা।

    খুব ভাল্লাগে যখোন দেখি দু দলই ভোটে চুটিয়ে হারছে।
  • b | ২১ অক্টোবর ২০১৪ ১১:৪০262481
  • ডিডি কি অ্যাটমগুলো রোদে সেঁক্ছেন?
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১১:৩৯262480
  • ভালো লেখা ঠিকই, তবে কিছু অবভিয়াস পয়েন্টকে সম্পূর্ণ ইগনোর করে লেখা। সেফ মোডে লেখা। সঠিকভাবে সমস্যাটাকে অ্যাড্রেস করা হয় নি।
  • d | ২১ অক্টোবর ২০১৪ ১১:২৮262479
  • যে যায় লংকায় ইত্যাদি
  • সে | ২১ অক্টোবর ২০১৪ ১১:২৬262478
  • একদম। পোলিটিক্যালি কারেক্ট থাকতে গিয়ে সমস্যা আরো বেড়ে যাচ্ছে। সমস্যাগুলোকে গুলিয়ে ফেলা হচ্ছে। এটা নতুন নয় - দীর্ঘদিন ধরেই।
  • dd | ২১ অক্টোবর ২০১৪ ১০:৫৩262476
  • কুডানকুলাম বন্ধো? ভালো এটম পাচ্ছে না বোধয়। এটা বোধয় সীজন ও নয়। এক্টু রোদ টোদ উঠলেই আবার চালু হয়ে যাবে।
  • Arpan | ২১ অক্টোবর ২০১৪ ১০:৫০262475
  • ছেলেবেলায় প্রোজেক্টের অডিটের ডেট পিছিয়ে গেলে সাময়িক একটা স্বস্তি হত, তদ্দিনে হিসেবপত্তর সব ঠিক করে ফেলব এই আশায়।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১০:৪৬262474
  • কাগবাবুর তো নথিপত্তর জমা দেবার আজই লাস্ট দিন। হিসেব মেলাতে না পারলে বোধ হয় আড়ষ্ঠ হয়ে যাবেন।

    আর ছিবিআই দুদিন ধরে কী সব "দুজন রাজনৈতিক অতি ইনফ্লুয়েন্সিয়াল লোক"কে নাকি শ্যাডো করে যাচ্ছে। যে কোনওদিন নাকি ধত্তে পারে।
  • Arpan | ২১ অক্টোবর ২০১৪ ১০:৪৩262473
  • উত্তেজক খবর চাই? আজকের কাগজেই দেখলাম কুড়ানকুলাম প্ল্যান্ট বেশ অনেকদিনের জন্য বন্ধ করে দিয়েছে।

    ন্যান, এইবার পাতার পর পাতা ভরান।
  • Arpan | ২১ অক্টোবর ২০১৪ ১০:৩৮262472
  • এবার দিওয়ালিতে একদিন ছুটি নিলেই লং উইকেন্ড। পুরনো কিছু মানুষজনের সাথে গিয়ে দেখা করব। জানি না সামনের বছর আর দেখা পাব কিনা।
  • dd | ২১ অক্টোবর ২০১৪ ১০:৩৭262471
  • কিন্তু চতুর্দিকে একটা ভাঁটার টান। থ্যাপ থ্যাপে।

    নিউসে আর সেই উত্তেজনা নাই। এটা খ্যাল করেছেন ?

    সারদা নিয়ে ব্যাপক কলরব - কিন্তু এখন কেমন গেঁজিয়ে যাচ্ছে। রোজই ভাবি আজই বোধয় মদনাকে আর/বা কাগবাবুকে আড়ষ্ঠ করবে। কিন্তু তেমন আর কই হচ্ছে।

    তারপর চল্লো মাদ্রাসা। সেটাও আর টানা যাচ্ছে না। তেম্নি মাসকুলার খবোর কই ? হেথায় হোথায় তল্লাসী চালাচ্ছে, যাদেরই খুঁজছে সবাই ভাগোলবা।

    পুজো নিয়ে কটলো কদিন, এক দিন গ্যালো ফুটবলে। দেড়দিনে লরেন বাবুকে নিয়ে। ব্যাস।

    এ ভাবে চলে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত