এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ২১ অক্টোবর ২০১৪ ১৬:১১262530
  • শুধু বেঁচে কেউ থাকে না। বেঁচে থাকার উপর প্রায় সব মানুষই অর্থ আরোপ করে। তার বেঁচে থাকার কারণ হিসেবে। ডিফেন্স মেকানিজম। অমুক মহৎ কাজ, নেহাৎ তমুকের ভালোর জন্যে বেঁচে থাকে ব'লে ভাবে।
  • Du | ২১ অক্টোবর ২০১৪ ১৬:০৪262529
  • সেই অঞ্চলের, সেই সময়ের বাস্তবতা কি ক্যাপসুল হয়ে রয়ে গিয়েছে সমস্ত সময়, সমস্ত অঞ্চলের জন্য?
  • kc | ২১ অক্টোবর ২০১৪ ১৫:৫৯262528
  • আরবী ভাষা বেশ কঠিন ভাষা। তো ইসলাম ধর্মকে এরকমভাবে দেগে দেবার আগে একটু আধটু সর্বজনগ্রাহ্য কিছু লোকের লেখা একটু আধটু চেখে দেখলেই তো হয়, যেমন এই রাহুল সাংকৃত্যায়ন। ওনার লেখা একটা বই আছে ইসলাম ধর্মের রুপরেখা। একটু পড়লেই হয়। কোরানে অত কিছু ভুলভাল আমি অন্তত পাইনি। এর থেকে বহুগুন বেশী ভুলভাল অন্য বইতে পেয়েছি।
  • . | ২১ অক্টোবর ২০১৪ ১৫:৫৮262527
  • জানে, বা সেরকমভাবে জানানো হয় যাতে ওরা বিশ্বাস করতে শুরু করে যে ওদের শুধু বেঁচে থাকা একটা অবাস্তবতা।
  • . | ২১ অক্টোবর ২০১৪ ১৫:৫৩262526
  • ঠিক কোন কারণে মানুষ জঙ্গী হয়ে ওঠে সেটা আপনার-আমার মত লোক আমাদের মধ্যবিত্ত গৃহকোণ থেকে হয়তো কখনো বুঝতে পারবো না। ফিস্ক ওঁর বইয়ে যা গ্রাফিক বর্ণনা দিয়েছেন সেগুলো পড়লে গা শিউড়ে উঠবে। কিন্তু তার পরেও সেগুলো ঘটে। খাগড়াগড়ের ওরা হয়তো মধ্যপ্রাচ্যের কিছুই জানে না, কিন্তু হয়তো মুজফ্ফরনগরের কথা জানে। মৌলবাদ হাত ধরাধরি করে চলে, একটা বাড়লে অন্যটাও বাড়ে।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৫:৪৫262524
  • এমনকি যদি ধরেও নিই, পয়সা বা সামান্য সাচ্ছন্দ্যের লোভে গরীব মানুষকে জঙ্গী বানিয়ে ফেলা যায়, তাহলেও অভিযোগের আঙুলটা সরছে না।

    টাকা পাঠাচ্ছে কারা? আরব দেশ। ওয়াহাবী সেক্ট হোক, অমুক হোক তমুক হোক, তারা কেন পাঠাচ্ছে সন্ত্রাসবাদের সমর্থনে? কারণ তারা অন্য ধর্মকে অন্য মতকে অসম্ভব ঘৃণা করে। কেন করে? না ঐ, কোরান বা হাদিসে যা লেখা আছে তা তারা অক্ষরে অক্ষরে মেনে চলে। তাদের রাষ্ট্রনীতি তৈরি হয় কোরান হাদিসের লাইন ধরে ধরে। আরব দেশে অনেক উচ্চশিক্ষিত মৌলবী আছেন, কোরান নিজেই আরবী ভাষায় লেখা, সেখানে ভুল ইন্টারপ্রিটেশন হবার চান্সটা অপেক্ষাকৃত কম। আরব রাষ্ট্র লাইন বাই লাইন কোরান হাদিস ফলো করে তাদের রাষ্ট্রনীতি বিদেশনীতি বানায়। তার ফল যদি এই হয়, তা হলে তো প্রশ্নটা সেইখানেই এসে দাঁড়ায়। কোরান কি আদৌ একটি নিরীহ বই?
  • Du | ২১ অক্টোবর ২০১৪ ১৫:৪৫262525
  • মানুষ বলতে আমরা যা বুঝি, সেই বোধটাতেই প্রশ্নচিহ্ন এসে যায় এরকম আচরন দেখে।
  • তাপস | ২১ অক্টোবর ২০১৪ ১৫:৩৯262522
  • মান বোমা = মানে বোমা
  • তাপস | ২১ অক্টোবর ২০১৪ ১৫:৩৯262523
  • সব হিংসাকে ওরকম করে এক ভাবে বিশ্লেষণ করা যাবে না বোধহয়। প্রত্যেক হিংস্রতার চরিত্র একই রকম মনে হলেও, মান বোমা ফাটিয়ে মানুষ মারা হলেও, ওই এন্ড রেজাল্ট দিয়ে বিশ্লেষণ করলে ঠিক হবে না মনে হয়। একজন আদিবাসী যে কারণে অস্ত্র নেয়, একজন মাদ্রাসা পড়া বা আদৌ না পড়া মানুষী সে কারণে অস্ত্র তোলে না।
    আমজনতা হয়ত এত কথা বুঝতে চাইবে না, কিন্তু বিশ্লেষকদের তো বুঝতে হবে।
  • de | ২১ অক্টোবর ২০১৪ ১৫:৩৭262521
  • এটা একটা বেসিক কোশ্চেন - অনেক টাকার জন্য বা একটু স্বাচ্ছন্দ্যের জীবনের জন্য যেকোন গরীব মানুষকেই কি জঙ্গী বানিয়ে ফেলা যাবে?
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৫:৩৫262520
  • হয়তো মানুষগুলো পরিণতি বুঝে কাজ করে নি। মেনে নিচ্ছি। কিন্তু চোখের সামনে যখন পরিণতি দেখল, তাদের সন্তানের বাবা ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে সামনে, তখনও কি শুধুই খেতে পাবার লোভ, পয়সার লোভ তাদের চোখের জলকে আটকে রেখেছিল? অতিসাধারণ মানুষ কি পয়সার লোভে এতটা হৃদয়হীন হতে পারে? স্বামীকে সামনে নিহত দেখে একটা নিরক্ষর গ্রামের মেয়ে এইরকমের ব্যবহার করতে পারে?
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৫:৩২262519
  • মান্টো পড়েছি। খুশবন্ত পড়েছি।

    এক্সপ্লয়েট করা হয়। ইয়েস। কিন্তু সেই এক্সপ্লয়েটেশন শুধু পয়সা খাবার দিয়ে বোধ হয় করা যায় না। এরা গরীব ছিল ঠিকই, কিন্তু হতদরিদ্র ছিল না। দুবেলা খাবার ঠিকই জুটত।

    না, মাওবাদী সুইসাইড স্কোয়াডের সবাই মাওকে চেনে না, রেডবুক পড়ে নি। কিন্তু কেউ তো আছে যারা তাদের বোঝানোর দায়িত্ব নেয়। রেডবুকের খুব জ্বালাময়ী ইন্টারপ্রিটেশন করে তাদের বোঝায়?
  • . | ২১ অক্টোবর ২০১৪ ১৫:২৬262518
  • টিভিতে যতটা লোকগুলোকে দেখেছি মনে হয় না এরা পরিণতি বুঝে কাজ করছিলো। আমার ধারণা এদের লোভ দেখানো হয়। এমনিতে হয়তো খাবার জোটে না, দুটো বোমা বেঁধে খাবার কেনার পয়সা আসে। বা আরো বড় কোনো লোভ দেখানো হয়ে থাকতে পারে। মাওবাদী বলে যাদের দেখানো হয় - ধরুন সুচিত্রা মাহাতোর মত - কজন রেডবুক পড়ে মাওবাদী হয়? মাওবাদী সুইসাইড স্কোয়াডের কটা বাচ্চা মাও-এর নাম শুনেছে?

    না খেতে পাওয়া গরীব মানুষকে এক্সপ্লয়েট করা খুব সহজ। ৪৬-৪৭ এর দাঙ্গার ইতিহাসেও সেরকম কথা আছে। মান্টো বা খুশবন্ত সিং-এর লেখা দেখতে পারেন।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৫:১৮262517
  • সম্ভবত হাদিস এই সেক্টগুলোর জন্য আলাদা। শিয়া, সুন্নি, ওয়াহাবী। আহমদীদের কেসটা একটা রিফর্মড ইসলাম। প্রোটেস্টান্ট টাইপের।

    কোরান তো সবার জন্যেই এক?

    পশ্চিম উত্তর প্রদেশে প্রায়ই এই ধরণের দাঙ্গা লাগে। ছোট স্কেলে। কাগজে বেরোয় না। চেপে দেওয়া হয়। দাঙ্গা চলে মীরাটে, বুলন্দশহরে, মুজফফরনগরে। বিজেপি আসারও আগে। মীরাটের রেললাইনে একটা ছেঁড়া পাতা পড়ে ছিল, কোরানের। কে ফেলেছে, কীভাবে একটাই পাতা ওখানে এল, কেউ জানে না, কিন্তু ঐ একটা ছেঁড়া পাতা মীরাটে দুদিনের জন্য আগুন জ্বালিয়ে দিয়েছিল, প্রচুর লোক আহত হয়েছিল, মারাও গেছিল কয়েকজন।

    গাজিয়াবাদেরই ইন্টিরিয়রে কিছু একটা ইস্যুতে বুদ্ধের নামে সাজানো একটা পার্ক রীতিমতো ভ্যান্ডালাইজ করে একগুচ্ছ মুসলিম জনতা। বুদ্ধের মূর্তি ভাঙা হয়, তার মাথায় চড়ে নাচানাচিও করা হয়। গাজিয়াবাদে সম্ভবত বৌদ্ধ কেউ নেই, ওগুলো এমনিই সাজানো ছিল, যেমন নয়ডার জেলা গৌতম বুদ্ধ নগর, আমাদের পাড়ার নাম বৈশালী, পাশের পাড়ার নাম কৌশাম্বি, এখানে গৌতম বুদ্ধকে নিয়ে সরকারি লেভেলে অল্পবিস্তর চর্চা করা হয়।

    তো, এগুলো খবরের কাগজে বেরোয় না, কিন্তু সোশাল মিডিয়ায় তো সাথে সাথে ছড়িয়ে যাচ্ছে। আমজনতা এগুলোকে ঠিক যেভাবে দেখা সম্ভব, সেভাবেই দেখছে।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৫:১০262516
  • কটা প্রশ্ন মাথায় আসছে আবার।

    রামকে শুধু মাত্র গল্পের চরিত্র বলার রিট্যালিয়েশন হিসেবে প্রতিরোধ আসছে। সহিংস প্রতিরোধ। আমি যাকে শ্রদ্ধা করি, তুই তাকে অসম্মান করবি কেন? অসম্মানের ডেফিনিশনও পাল্টে গেছে এখন। আজকের দিনে জন্মালে রাজশেখর বসুও জেল খাটতেন বা চাড্ডিদের হাতে ক্যালানি খেয়ে যেতেন। যাই হোক, যারা এইসব প্রতিরোধ টতিরোধ করছে, তারা খুব বেশি ধর্ম পড়ে জেনে বুঝে করছে এমন নয়, ঐ মমতার নামে টন্ট করলে মমতাভক্তরা যা করে, রামভক্তরাও তাইই করে রামের নামে টন্ট করলে।

    অন্যদিকে দেখছি, কোনও ইনপুট দরকার হচ্ছে না। জাস্ট একটা ধর্মগ্রন্থে বলা আছে ধর্মের নামে জান কুরবান করে দাও, বেহেস্তে গিয়ে হুরীপরীআঙুরশরবত সব পাবে। কোনও ভাবাবেগে আঘাত ইত্যাদির দরকার হচ্ছে না, এমনিই ইসলামিক জেহাদের পুণ্যলগ্নের আশায় কিছু হতদরিদ্র নিরক্ষর লোক ঘরে বসে আইইডি তৈরি করে যাচ্ছে, ঘরে মিলছে মৃত্যুর সহজ উপায় লেখা বই।

    ইয়েস, আরব দেশের পয়সা আসছে। ইনপুট আসছে। কিন্তু শুধু পয়সা দিয়ে কি এই জিনিস তৈরি করা যায়? মানুষ, যত হতদরিদ্র মানুষই হোক না কেন, সে কোনও দেশের বিরুদ্ধে জেহাদে নামার আগে দশবার ভাববে। মানুষ, যত বোকাহাবাই হোক না কেন, আসলে সে উন্নত লজিকাল ব্রেনের একটি প্রাণী। এই রামসেনা, ভিএইচপি ইত্যাদিরা দেশজুড়ে যত বাঁদরামোই করুক না কেন, জাস্ট টাকা দিয়ে এদের কি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়ে দেওয়া যাবে? আমার মনে হয়, যাবে না। যুদ্ধ বা ছায়াযুদ্ধের অংশীদার হওয়া, মানুষ মারায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনভলভড হওয়া, এসবে আইদার খুব ক্ষুরধার রাজনৈতিক কূটনৈতিক বুদ্ধি লাগে, নয় তো লাগে বিস্তর ব্রেনওয়াশ। আমাদের সেনাবাহিনীতেও ব্রেনওয়াশের কাজ করা হয়। তার অনেক ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। সে কথা থাক।

    কথা হচ্ছে, এই যে শাকিল আহমেদ, রাজিয়া বিবি, আমিনা বিবি। এরা কারা? এরা আরব আমেরিকার গল্প জানে না, ইরাকের ইতিহাস জানে না, জীবনের ওয়াইল্ডেস্ট ড্রিম হয় তো ছিল মক্কায় গিয়ে হজ করে আসা। এরা ঠাঁইনাড়া হয় নি, অ্যাজ সাচ কোনও পোটেনশিয়াল থ্রেট তাদের জীবনে ছিল না। বাসন, কাপড়, জুতো বেচা, মিস্ত্রির কাজ করা, এইসবই হয়ে থাকে তাদের জীবনে। এই রাজিয়া আর আমিনা না কী যেন নাম বউদুটোর, এরা নাকি গ্রামের মধ্যে হাবা-তম মেয়ে ছিল। পড়াশোনা বেশিদূর হয় নি, কথা বলতে পারত না। তাদের যখন মিডিয়া দেখছে, তখন তারা এক হাতে কোলের বাচ্চা, এক হাতে বন্দুক নিয়ে লোকদের আটকাচ্ছে, সদ্যমৃত স্বামীর গা থেকে বেরিয়ে আসা রক্ত মুছছে, পাশে আরেকজন যন্ত্রণায় কাতরাচ্ছে, সেদিকে না দেখে আগুনে পোড়াচ্ছে নথিপত্র, সিমকার্ড, এসডি কার্ড। চোখে একফোঁটা জল নেই।

    শুধু আরব দেশের পয়সায় এতটা হয়? রবার্ট ফিস্কের বই এর এক্সপ্ল্যানেশন দিতে পারে?
  • de | ২১ অক্টোবর ২০১৪ ১৫:০৭262515
  • আমজনতার চশমাটা সেক্যুলার ঠুলীর চাইতে বেশী গুরুত্বপূর্ণ! ইসলামী জঙ্গীপনাকে ইসলামী বলতে আপত্তি কেন থাকবে? হিন্দু বা বৌদ্ধ জঙ্গীপনাকেও সেই নামেই ডাকা হোক!

    পিএমের পোস্টগুলো খুব তথ্যপূর্ণ। এই ওয়াহাবী মাদ্রাসায় কি শিয়া বা আহমেদীরা যেতে পারে না?
  • PM | ২১ অক্টোবর ২০১৪ ১৪:৫৪262514
  • আর একটা ভুল ধারনা আছে আমাদের। পাকিস্তানের জন্য রক্তক্ষয়ী আন্দুলন করে কিন্তু মুলতঃ মধ্যবিত্ত শিয়া আর আহমেদীরা। কলকাতা আর লক্ষনৌ এর দাঙ্গাতে তারাই অংশ নেয়। সুন্নি, ওয়াহবী আর দেওবন্দী রা হয় নিরপেক্ষ ছিলো বা বিরোধী ছিলো। অদ্ভুট কথা জামাতী ইসলাম দেশ ভাগের বিরোধী ছিলো।

    অথচ ইতিহাসের ট্রাজেডী দেখুন। স্বাধীনতার ঠিক পর থেকে পাকিস্তানে আহমেদী আর শিয়ারা কচুকাটা হচ্ছে। ৫০ এর দাঙ্গায় হাজারে হাজরে আহমেদী মরেছে পাকিস্তানে। আজও প্রতিদিন কিছু শিয়া /আহমেদী মরছে মৌলবাদীদের হাতে পাকিস্তানে। আহমেদীরা নিজেদের মুস্লিম বলে কোথাও দাবী করলে পাকিস্তানের ব্লাস্ফেমী আইন অনুযায়ী মৃত্যুদন্ড প্রাপ্য। নিজভুমে পরবাসী।

    আজ যাদি আপনি পয়্সা দিয়েও ভারতীয় শিয়া বা আহমেদীদের বলেন পাকিস্তান যেতে, কেউ যাবে বলে মনে হয় না। অথচ তারাই পাকিস্তান তৈরী করেছিলো এককালে।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৪:৩৭262513
  • হুচি,

    দুটো বোধ হয় কমপেয়ারেবল নয়। পরে লিখছি, দাঁড়া।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৪:৩৫262512
  • কজাল অ্যানালিসিস করি। প্রায় প্রতিদিনই করে চলেছি। তার পরেই এই প্রশ্নগুলো উঠছে।

    আরও ক'লাইন লেখার আছে। একটু কাজ সেরে নিয়ে লিখছি।
  • hu | ২১ অক্টোবর ২০১৪ ১৪:৩৩262511
  • সিকি আমজনতার চশমা পরে দেখছে। এই দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুতে যাওয়া আসা করা গুটিকয় মানুষ কিভাবে বিশ্লেষন করেন তার থেকেও। কারন যাই হোক না কেন এটা ঘটনা যে সাধারন মানুষ ইসলামী জঙ্গীপনাকে "ইসলামী" হিসেবেই দেখতে শুরু করেছে। তবে এটা মানতে পারি না যে অন্য ধর্মগ্রন্থ পড়ে মানুষ সন্ত্রাসের পথে হাঁটছে না। রামকে শুধুই একটি গল্পের চরিত্র ভাবতে গেলে কতখানি প্রতিরোধ আসে তা কি আমরা জানি না?
  • . | ২১ অক্টোবর ২০১৪ ১৪:৩১262510
  • causal analysis করুন।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৪:০৮262509
  • .

    উত্তরটা খানিক নিজেই দিলাম, কারণ এই উত্তরটাই আমি সর্বত্র বিস্তারিতভাবে দিয়ে থাকি। সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। বিভিন্ন আইডিওলজির ওপর বেস করে সন্ত্রাস গড়ে ওঠে। কখনও তা ধর্ম (ইসলামি জঙ্গি), কখনও তা ভাষা (তামিলনাড়ু/আসাম), কখনও তা রাজনৈতিক মতবাদ (মাওবাদী), কখনও তা "এথনিসিটি" (বাংলাদেশ, শ্রীলঙ্কা)। কোনও মতবাদ যখন মানুষকে অন্ধ করে ফেলে তখন সে সেই মতবাদের নামে যা খুশি করে ফেলতে পারে, সেটা মতবাদের দোষ হয় না। একই যুক্তিতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত বলে মমতাকে কেউ গালাগাল দিলে তাকে পিটিয়ে হাত ভেঙে দিই, পুলিশ থানায় নিয়ে গিয়ে তিন দিন আটকে রাখি।

    এ সব যুক্তি আমি নিজেই দিই। কিন্তু কেন জানি না, ইসলামি জঙ্গিপনার ক্ষেত্রে এই যুক্তিগুলো আমার নিজেরই একটু দুর্বল ঠেকছে। আমি কি সংকীর্ণমনা হয়ে যাচ্ছি? কে জানে। ভালো লাগছে না ভাবতে, কিন্তু ভাবছি।
  • . | ২১ অক্টোবর ২০১৪ ১৪:০৩262508
  • এবং এই গ্লোবাল জিহাদের কেন্দ্র সৌদি আরবই। শত্রুর শত্রু আমার বন্ধু তত্ত্ব মেনে বিন লাদেনকে খাড়া করে জিহাদের বীজ পুঁতেছিলো কয়েকটা দেশ। বিন লাদেনকে মারলেও কি আর সেই বীজটা বীজই রয়ে গেছে?
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৪:০১262506
  • দ, ওপর ওপর দেখছি না। আমি আমজনতার চশমা পরে দেখছি।
  • . | ২১ অক্টোবর ২০১৪ ১৪:০১262507
  • ক ভাষার লোক খ ভাষার লোকেদের উপর অত্যাচারের সময় ভিন্ন ভাষা দেখেছে।
    গ বর্ণের লোক ঘ বর্ণের লোকেদের উপর অত্যাচারের সময় ভিন্ন বর্ণ দেখেছে।
    উত্তরটা তো খানিকটা আপনি নিজেই দিলেন।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৪:০০262505
  • পিএম অনেকটা টু দি পয়েন্ট বলেছেন। অ্যাকচুয়েলি এই ডিতেলটা সেমন্তীর লেখায় চেয়েছিলাম। আমজনতা বুঝবে কী করে, কোন মাদ্রাসা খতরনাক, আর কোন মাদ্রাসা নয়?
  • d | ২১ অক্টোবর ২০১৪ ১৩:৫৮262503
  • অজিত পাওয়ার রাজ্যে উত্তরাধিকারী আর কেন্দ্রীয় পর্যায়ে মেয়ে।

    আর সিকিও খানিক ওপর ওপরই দেখছে। আপাতত এইটুকু।
  • সিকি | ২১ অক্টোবর ২০১৪ ১৩:৫৮262504
  • ভৌগোলিকভাবে সবল কর্তৃক দুর্বলের ওপর অত্যাচার, দশকের পর দশক ধরে, শতকের পর শতক ধরে, অনেক অনেক জায়গাতে ঘটেছে। ঠাঁইনাড়া হতে হয়েছে অসংখ্য মানুষকে। ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গায়ের রঙের ভিত্তিতে। কোথাও কিন্তু অত্যাচারিত, জঙ্গিপনার মাধ্যমে নিরপরাধকে মেরে প্রতিশোধ নেয় নি। একটাই কমন ফ্যাক্টর তাদের মধ্যে, তারা কেউ কোরান হাদিস পড়ত না। শুধুমাত্র কোরান হাদিস পড়া অত্যাচারিত ঠাঁইনাড়ারাই কেন এই জঙ্গিবাদের দিকে ঝুঁকছে?
  • PM | ২১ অক্টোবর ২০১৪ ১৩:৫৫262502
  • সব মাদ্রাসা নয়। এই উপমহাদেশে মৌলবাদী ট্রেনিং দেওয়ার অভিযোগ যা ওঠে তা মুলতঃ ওয়াহাবী মুসলিম মাদ্রাসা গুলোর বিরুদ্ধে। কি ভারত, কি পাকিস্তান, কি বাংলাদেশ সর্বত্র একই চিত্র।

    এই ওয়াহাবীরা সুন্নিদের একটা সেক্ট। অত্যন্ত অ্যাগ্রেসিভ, পরমত অসহিষ্নু ধর্মমত। ওয়াহাবি সুন্নি ধর্ম সৌদি আরবের রাশ্টীয় ধর্ম। একটা হিসেবে দেখা যাচ্ছে সৌদি শুধু সরকারী ভাবে ওয়াহাবী ধর্ম বিশ্বে প্রচারের জন্য গত ২-৩ দশকে ৩৩ বিলিয়ন ডলার খরচ করেছে। তা ছড়া ব্যক্তিগত ধর্মীয় দান ধ্যান তো আছেই।

    উপমহাদেশে পাড়ার মোরে ছোট্টো এক কামরার মাদ্রাসার জায়গায় যে সব ঝাঁ চকচকে মাদ্রাসা গড়ে উঠছে সে গুলো সব-ই ওয়াহাবী মাদ্রাসা।
  • . | ২১ অক্টোবর ২০১৪ ১৩:৫৩262501
  • শরীরে র‌্যাশ কি একই জায়গায় আটকে থাকে? যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত