এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৪ অক্টোবর ২০১৪ ২২:৩০262950
  • নিজের পোষা পশুপাখীর মৃত্যুতে তাকে দিয়ে ভোজ? ভাবতেও খারাপ লাগছে।
  • Atoz | ২৪ অক্টোবর ২০১৪ ২২:২৭262949
  • বিরাট বাগানে বিরাট পুকুর কাটুন।সেখানে হাঁস পুষুন, অনেক হাঁস। মাছও পুষুন, অনেক মাছ। মাঝে মাঝেই খান। ডাঙায় মোরগ-মুরগীর বিরাট দলও পুষতে পারেন।
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৪ ২২:২৪262948
  • একটু পেঁপের আঠা দিয়ে রাতভর ম্যারিনেট করে রাখলেই হবে, পেঁয়াজ আদা রসুন টম্যাটো সহযোগে
  • aka | ২৪ অক্টোবর ২০১৪ ২২:২১262947
  • কিন্তু খবর্দার বাদুড়ের মাংস খেও নাকো, ইবোলা হবে। আচ্ছা টিয়া খেলে কি ইটোলা হতে পারে।
  • সে | ২৪ অক্টোবর ২০১৪ ২২:২০262944
  • আমার পোষা টিয়া মারা যেতে তাকে কবর দিয়েছিলাম। পোষা ময়না মারা যেতেও ঐ একই ব্যবস্থা নিয়েছিলাম।
  • cm | ২৪ অক্টোবর ২০১৪ ২২:২০262945
  • বুশমীটে ইবোলা হবে শেষে।
  • | ২৪ অক্টোবর ২০১৪ ২২:২০262946
  • এইসব পাষন্ডদের ছবি আর ফোননং মাসিকে পাঠাচ্ছি
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৪ ২২:১৭262943
  • আচ্ছা ভালো করে পরিষ্কার করে শুক্তো বানালেই হবে তাহলে। মন খারাপে শুক্তোই বেটার।
  • I | ২৪ অক্টোবর ২০১৪ ২২:১৬262942
  • টিয়ার মাংস শক্ত। আর একটু তিতকুটে মত।ভালো করে পরিষ্কার না করলে ফুড পয়জনিং হয়।
  • cm | ২৪ অক্টোবর ২০১৪ ২২:০৯262941
  • আগে কখনো সেভাবে খেয়াল করিনি LOTRএ রেসিস্ট এলিমেন্ট আছে মনে হচ্ছে।
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৪ ২১:৪৭262940
  • আচ্ছা পোষা মুরগী মারা গেলে তো খেয়ে নেওয়া হয় নিশ্চয়ই, টিয়ার মাংস কি খায়?
  • robu | ২৪ অক্টোবর ২০১৪ ২১:৪১262939
  • মোরমালাগা ঃ-)
    হেব্বি জিনিস।
  • cm | ২৪ অক্টোবর ২০১৪ ২১:৩৫262938
  • মুনুয়াকে মোরপলাকা খাওয়াতে হবে। তামিলরা অমন করেই বলে, শুকনো লঙ্কার অমন খাসা প্রিপারেশন কমই আছে।
  • aka | ২৪ অক্টোবর ২০১৪ ২১:২৫262937
  • হ্যাঁ ছোটজনও বেরবে, তারও কস্টিউম হয়েছে, সে দাদার ওপর দিয়ে যায়, কমপ্লিটলি আউটগোয়িং আর বন্ধু করতে ওস্তাদ। এমন করে অচেনা লোকের দিকে তাকিয়ে হাসবে যেন কতদিনের চেনা। কাল ওয়াই এম সি এ তে এক বুড়ো লোকের সাথে হাঁটতে শুরু করেছিল। সে আমাকে বলল বি কেয়ারফুল ইউ মে লুজ ইওর সান। খানিক ভয়ই হল। দাদা ছিল সাবধানী প্রকৃতির, এর কোন ভয়ডর নেই।
  • | ২৪ অক্টোবর ২০১৪ ২১:১৬262936
  • কিশোরকন্ঠী কে
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৪ ২১:১৪262935
  • 09:11 কাকে বলা হল?
  • | ২৪ অক্টোবর ২০১৪ ২১:১১262933
  • নিজের পেতিভা কে আন্ডারএস্টিমেট কোরো নাকো।
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৪ ২১:১১262934
  • ছোটোজনও বেরুবে নাকি?
  • aka | ২৪ অক্টোবর ২০১৪ ২১:১০262932
  • আর কাল পিনহোল ক্যামেরা বানিয়ে সূর্য্য গ্রহণ দেখলাম।

    আর এবারে হ্যালোউইনে টেকি কস্টিউম বানাচ্ছি। অনেকরকম অপশন আছে, হলে ভিডিও আপলোড করে দেব।
  • aka | ২৪ অক্টোবর ২০১৪ ২১:০৮262931
  • সেদিন স্যামসে একটা ক্যারাওকে দেখলাম। গান গেয়ে দেখা যাচ্ছে। আমার গলাটা কেমন কিশোর কুমারের মতন শোনাল। ভাবছি কিনব কিনা। আহা কি মেশিন।
  • aka | ২৪ অক্টোবর ২০১৪ ২১:০৬262930
  • এই পেট ও তার দুই ইঞ্চি এদিক ওদিক নিয়ে গুরু ও বাঙালী মোলো। পেটের তিন চার ইঞ্চি ওপরে হৃদয় নিয়ে কোনই খ্যাল নেই। যত্তসব।
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৪ ২১:০৪262929
  • হ্যাঁ আমিও আমার পেটকে খুব ভালো করে ট্রিট করায় বিশ্বাসী। ভালোমন্দ একটু না খেলে বাঁচা কিসের জন্যে?
  • aka | ২৪ অক্টোবর ২০১৪ ২১:০২262928
  • আঃ নিজের লোক হলে যা যা করে এখানেও তাই করছে। বোঝো ওনার এখন আত্মীয় বিয়োগের মতন মনকষ্ট। বামপন্থী হলে কমিউনিস্ট ম্যানিফেস্টো শোনাতেন। কেরেস্তান হলে বাইবেল।
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৪ ২১:০১262927
  • "পেটরা অনেক সময়েই পেটের সন্তানতুল্য ট্রিটমেন্ট পায়"
    দুই পেট কি এক?
  • | ২৪ অক্টোবর ২০১৪ ২০:৫৯262926
  • পোষ্য নিয়ে বাহুল্যে আমার কোনো আপত্তি নাই। সরব সমর্থন ই আছেঃ)
    তাই বলে গঙ্গাজল দিয়ে কানের কাছে হরিনাম আর গীতাপাঠ;)
  • aka | ২৪ অক্টোবর ২০১৪ ২০:৫১262925
  • আহা পেটরা অনেক সময়েই পেটের সন্তানতুল্য ট্রিটমেন্ট পায়। আমার মাসির বাড়ির দুই কুকুর মারা যাবার পরে আমার খুব মনখারাপ হয়েছিল।
  • Abhyu | ২৪ অক্টোবর ২০১৪ ২০:৪৯262924
  • :)
  • | ২৪ অক্টোবর ২০১৪ ২০:৪৪262923
  • একটু আগে ছোটমাসিকে ফোন করেছিলাম। কেমন আছো জিজ্ঞেস করামাত্র বাবু উ উরে তুই এমন সময় ফোন কল্লি বলে ডুকরে উঠলো- এদিকে আমার হাতপা সেঁদিয়ে যায়২।

    হয়েছে কি, ছোটমাসির মুনুয়ার কাল সন্ধ্যে থেকে খুব যায় যায় অবস্থা। কদিন ধরেই নাকি'' হার্টের গন্ডগোল'' হয়েছে। মনে হয় ''স্ট্রোক'' হয়েছে। উঁচুতে উঠতে গেলেই পড়ে যাচ্ছে। ডানদিকটা ''অবশ'' হয়ে গেছে। কাল বিকেলে তার পা দুটো শক্ত হয়ে গিয়েছিলো। বাড়িতে খুব কান্নাকাটি পড়ে যাওয়ার পর পাশের বাড়ির ফাজিল ডাক্তারের পরামর্শে তাকে বুকে চেপে ধরে গরম কাপড়ে খুব সেঁক দেওয়াতে নাকি সে একটু বেটার হয়েছিলো। তারপর অল্প গরম দুধ খেয়ে একঘন্টা পরে সে আবার যেই কে সেই।

    এদিকে বাড়িতে কাল পুজো ছিলো। মুনুয়াকে একটু সুস্থ দেখে মেয়ের কাছে রেখে সবে মাসি পুজোর আসনে বসেছিলো। মেয়ের চিল চিৎকারে উঠে গিয়ে দেখে মুনু কাৎ হয়ে কোলে পড়ে আছে। ''বুকটা বুঝলি বাবু( সজল গলায়) উঠছে আর নামছে। কি আর করি। মুখে একটু গঙ্গা জল দিলাম''এই হুল্লোড়ে পুজো টুজো ফেলে পুরোহিত মশাই ও সামনে এসে দাঁড়িয়েছেন। উনি কবার নাকি কানে কানে হরেকৃষ্ণ বলে চলে যাচ্ছিলেন। মাসি ওনাকে দিয়ে গীতার দু চারটি শ্লোক পাঠ করিয়ে নিতে চেয়েছিলো,কিন্তু পুরুতমশাই দেরী হয়ে যাবার 'অজুহাত' দিয়ে পালিয়ে গেছেন।(পরে মাসি ওকে দেখে নেবে)
    তখন মাসিই নিজে ভালো করে 'অল্পএকটু' গীতাপাঠ করে আরো গঙ্গাজল দিয়ে ভগবান কে বলেছে,ওকে আর কষ্ট দিয়ো না তুলে নাও। ভগবান শোনেনি- ওকে তোলেনি।সে এখনো যায় যায় অবস্থাতেই আছে।
    বাড়িতে কান্নাকাটি শুনে প্রতিবেশীরাও এসে খোঁজ নিয়ে গেছে।

    আমি মেসো কে ফোন করলাম। মেসো( কোলকাতার বাইরে) নাকি একবার মাসিকে ফোন করে সমবেদনা জানাচ্ছে, পরেই আবার মেয়েকে- দুজনেই পালা করে জানাচ্ছে কারুর ই এখন বর/বাবার সঙ্গে কথা বলার মুড নেইঃ(
    বাড়িতে খাওয়ার পাট চুকে গেছে।মেসো খেয়ে নিতে বলায়( মাসির হাইপারগ্লাইসেমিয়া)- এই রকম পাষন্ড র সঙ্গে ঘর করছি বলে মাসি আরো ডুকরে কেঁদে অল্প ঝগড়া করে নিয়েছে।

    আবার কাল ফোন করে খবর নিতে হবে। মুনুর জন্যে কাল ছোটমাসির ভাইফোঁটার সব প্ল্যান ক্যানসেল।

    ***মুনু হলো ছোটমাসির ২৫ বছুরে যুবক টিয়াপাখি।
  • rabaahuta | ২৪ অক্টোবর ২০১৪ ২০:১২262922
  • তাও তো এবার মুম্বাইয়ে এয়ারলাইনের শাটলের অপেক্ষায় না থেকে ট্যাক্সি নিয়ে সান্তাক্রুজ থেকে আন্ধেরী টার্মিনালে গিয়ে কোনক্রমে ফ্লাইট ধরতে পেরেছি। সেই একবার হিথরো থেকে ওহেয়ারের ফ্লাইট মিস করে সে কি ঝামেলা। এবার থেকে দেখে শুনে টিকিট কাটতে হবে, উফ।

    অবশ্য দেখে শুনেও লাভ হয় না। এই যে শিপ্রা এক্সপ্রেস ডিট্যুর হলো, সারাদিন ধরে ১৩৯, কাস্টমার কেয়ার সবাই ভরসা দিল, আর সন্ধ্যে বেলা স্টেশন ম্যানেজারের চামচা বললো টিকিট ফাড়কে ফেক দিজিয়ে, তো কি আর করা গেল।
  • kumu | ২৪ অক্টোবর ২০১৪ ২০:১০262921
  • লুরুভাটের দিন একটু গুছিয়ে বসেই দেখলাম -মেঝেতে বসিত/অর্ধশায়িত একক ও ডিডিদার মাথার ওপরেই একটি জানলা,উঠতে গেলেই ঠকাস লাগবে,মাথা ফুটো হয়ে যেতে পারে।আর এরা দুজন বসে ২ অঙ্ক কষচে কত স্পীডে উঠতে হবে,কে আগে উঠবে এইসব।বন্ধ করতে বলায় বল্ল কীসব বাকসো মাকসো আছে বলে নাকি বন্ধো করা যাবে না।তা তাদের সরিয়ে জানল বন্ধ করা হল।

    হায়,তখন দমু থাগলে ইতিহাস অন্যভাবে লেখা হোতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত