এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৩ জুলাই ২০১২ ২০:৩৪26310
  • কদিন ধরে যা মাল বইছি আজকাল চিনিও টকটক লাগে।
  • aka | ২৩ জুলাই ২০১২ ২০:৩৩26308
  • আপেল ফল মিষ্টি। আঙুর ফল টকের মতন।
  • hu | ২৩ জুলাই ২০১২ ২০:৩৩26309
  • আরে টিম আঙুর কিনতে জানে না। আমি খুব ভালো আঙুর কিনি। তবে আজকাল খালি তরমুজ খাই। চল্লিশ ডিগ্রী গরমে তরমুজ খেয়ে খেয়ে কেমন নেশা হয়ে গেছে।
  • Tim | ২৩ জুলাই ২০১২ ২০:৩১26306
  • আপেল একইরকম। কিন্তু আঙুর হেবি টক। মাইরি! অপপ্রচারে কান দিস না।
  • hu | ২৩ জুলাই ২০১২ ২০:৩১26307
  • আম্রিকায় অনেকরকম আপেল পাওয়া যায়। তবে আমার মত হল আপেল মাত্রেই ওয়াক খেতে।
  • san | ২৩ জুলাই ২০১২ ২০:৩০26305
  • এই হু, আম্রিকার আপেল আসলে কেমন খেতে?
  • hu | ২৩ জুলাই ২০১২ ২০:২৯26304
  • দমদিকে কুড়ুলের জাউ খাওয়ালেও সে কিচ্ছুটি মনে করবে না। তিনি ক্যাপসিকামের বদলে পাকা কুমড়ো, ঘৃতকুমারীর বদলে কাঁচা গোবর ব্যবহারে সুপটিয়সী।
    কিন্তু আমার অনুসন্ধিৎসু মনের মূল্য কেউ দেয় না।
  • | ২৩ জুলাই ২০১২ ২০:২৫26303
  • ঘৃতকুমারী না পাওয়া গেলে পরিবর্তে কাঁচা গোবরের পুলটিশও দেওয়া যায়।
  • | ২৩ জুলাই ২০১২ ২০:২৩26301
  • না না এই একটু আগে ঘুগনি খেলাম, আমড়াকুচি দিয়ে। এখন আর জাউ ফাউ খাব না।
  • | ২৩ জুলাই ২০১২ ২০:২৩26302
  • ব্যাং এর মনে হয় বায়ুচড়া হয়েছে- ঘৃতকুমারীর পুলটিশ দিতে হবেঃ(

    হাসতে হাসতে পড়ে যাচ্ছি,কৈফিয়ত দিতে গিয়ে ছেলেকে মিথ্যা কথা বলছি .....

    সব ব্যাংএর দোষ।
  • aka | ২৩ জুলাই ২০১২ ২০:২০26299
  • ও দ, ডিকশনারি না দেখে মনে নেব নাকি? ইল্লি?
  • san | ২৩ জুলাই ২০১২ ২০:২০26300
  • তক্কো হচ্ছিল বিশেষ্য আর বিশেষণ কারে কয় এই নিয়ে।

    মশল্লা কেন। দমদি কোদালের বদলে কুড়ুল আনলেই কুড়ুলের জাউ খাওয়াতে পারি ঃ-)
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২০:১৯26298
  • আম্মো বলব। আগের দিনই বললাম বৈমাত্রেয় বিশেষণ, কিন্তু আকা কানে তুলললনা। খুপ রেগে গেছি।
  • siki | ২৩ জুলাই ২০১২ ২০:১৮26296
  • এইবার সবাই সবাইকে মশল্লা খাওয়াক।

    আকা, লম্বা সময়ের জন্য। বছর এক দেড়।
  • | ২৩ জুলাই ২০১২ ২০:১৮26297
  • গুড।
    আর যেন কোনোদিন বলতে না দেখি।
  • aka | ২৩ জুলাই ২০১২ ২০:১৭26295
  • সে তো কবেই মেনে নিলাম। তাইলে এতক্ষণ ধরে তক্কোটা কিসের চলল? সেটাই বুইছিলাম না। বুয়েছ?
  • | ২৩ জুলাই ২০১২ ২০:১৫26294
  • অকা,
    বৈমাত্রেয়সুলভ বলে কিছু হয় না, হয় না, হয় না। ওটা বিমাতৃসুলভ।

    বুঝেছ? না কোদাল আনব?
  • bb | ২৩ জুলাই ২০১২ ২০:১২26293
  • বোদাগু সিগনাল দিয়ে আমেরিকায় ইশারা করলেন, তারপর ইপিস্তা দেবী আর দাদুও সেই জালে জড়ালেন। কিন্তু শেষে কদাগু আর বিবির নাম এনে কবি এক কঠিন জটিলতা হাজির করিয়াছেন- সম্প্রসারন- ১০ নং।
  • aka | ২৩ জুলাই ২০১২ ২০:০৮26292
  • ঃ)

    তুমি কদ্দিনের জন্য দুবাই গেলে?
  • সিকি | ২৩ জুলাই ২০১২ ২০:০৭26291
  • আকাকেঃ

    বলছিলাম কী, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে
    অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে।

    ঃ)
  • সিকি | ২৩ জুলাই ২০১২ ২০:০৬26290
  • সিতম্বর কে মাহিনা বেশ গরম এবং আর্দ্র হয়। দিল্লি মোটেও সুখকর হয় না। কিন্তু মোটামুটি বিশে সেপ্টেম্বরের পর থেকে ব্যাপারটা বদলে যায়। গরম দ্রুত কমতে থাকে। অক্টোবরে পনেরো তারিখের পরে রাতে হিম পড়ে, অল্প ঠাণ্ডা লাগে, ফ্যান বন্ধ করে দিতে হয় বা হালকা চাদর মুড়ি দিয়ে শুতে হয়। তারপরে ঠাণ্ডা ক্রমে আসতে থাকে।

    অক্টোবর হচ্ছে দিল্লিতে পারফেক্ট টাইম। নভেম্বরের কুড়ি পঁচিশ পজ্জন্ত।

    (হায়! আমি এখনো কুড়িকে ভুলতে পারি নি)
  • kumu | ২৩ জুলাই ২০১২ ২০:০২26289
  • ভাল,ভালই।ভয়ংকর গ্রীষ্ম পার করে জনতা এট্টু দম নিচ্চে,সামনে দেওয়ালী ইঃ,তারপর আবার শীতকাল আসচে।
    তবে এবার যেমন জঘন্য গরম,কিছু কওয়া যায় না।
  • aka | ২৩ জুলাই ২০১২ ২০:০০26288
  • তাইলে কি খাড়াইল একটু সহজে একটি পোস্টে কয়ে দিলেই বুয়ে যাই।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:৫৮26287
  • হে দিল্লিবাসি ভ্রাতা ও ভগিনীগণ, সেপ্টেম্বর অক্টোবরে দিল্লির আবহাওয়া কেমন ?
  • san | ২৩ জুলাই ২০১২ ১৯:৫৭26286
  • তাই কৌন্তেয় এক মহারথী বললে কৌন্তেয় বিশেষ্য। কিন্তু এই কৌন্তেয় অর্জুন আমার প্রিয়পাত্র বললে কৌন্তেয় বিশেষণ।

    উফ্ফ জ্ঞান দিয়েই চলেছি।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:৫৬26285
  • ব্যবহারের উপর নির্ভর করে বিশেষ্য কি বিশেষণ, এমন তো হয়ই।
  • san | ২৩ জুলাই ২০১২ ১৯:৫৫26284
  • কিন্তু কাবুলিওয়ালার বাঙালি বউ বললে বাঙালি নিশ্চয় বিশেষণ কারণ এক্ষেত্রে তা সংজ্ঞানির্ধারক নয়, গুণবাচক।
  • san | ২৩ জুলাই ২০১২ ১৯:৫৩26283
  • ঠিক। বিশেষ লোক না, বিশেষ জনসমষ্টি বোঝায়। কিন্তু যতক্ষণ 'বিশেষ' বোঝায় ততক্ষণ তা বিশেষ্য। ব্যক্তি বা জাতি দুয়ের সংজ্ঞানির্ধারক শব্দকেই বিশেষ্য বলার কথা। বাঙালি বড় অলস বললে বাঙালি বিশেষ্য।
  • সিকি | ২৩ জুলাই ২০১২ ১৯:৪৮26282
  • হোল্ড অন স্যান, হোল্ড অন। কৌন্তেয় বলতে পাঁচ বা ছটি মানুষকে বোঝায়। কৌরব বলতে একশোটি ছেলে এবং একটি মেয়েকে বোঝায়। কোনও বিশেষ লোককে মোটেই বোঝায় না, এক বিশেষ জনসমষ্টিকে বোঝায়।

    তবে আরো ভেবে দেখলাম, এখানে বিশেষ্য বিশেষণের সীমারেখাটা খুবই ভেগ। একই যুক্তিতে "বাঙালি" কখনোই বিশেষ্য হতে পারে না, কারণ বাঙালি মানে বাংলা ভাষায় কথা বলা জনসমষ্টি। বাঙালি ছেলে, বাঙালি বউ, এখানে বাঙালি বিশেষণ, কিন্তু এমনিতে বাঙালি দিব্যি একটি বিশেষ্য।
  • hu | ২৩ জুলাই ২০১২ ১৯:৪২26281
  • স্যানিনি বিশেষ্য নাকি বিশেষণ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত