এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৯ অক্টোবর ২০১৪ ১১:১৯263340
  • কোয়ার্ক, ১ ও পুরানো খবর ঃ)
  • lcm | ২৯ অক্টোবর ২০১৪ ১১:১৮263339
  • Cough -এর মতনও হতে পারে।
  • - | ২৯ অক্টোবর ২০১৪ ১১:১৬263338
  • এই Gough-এর উচ্চারণও কি শিল্পী ভ্যান Gogh-এর মত? এক ফেমিলিই মনে হচ্ছে ঃ-)
  • lcm | ২৯ অক্টোবর ২০১৪ ১১:১৫263337
  • হে হে, হাতির মাথা! হনুমান/শিম্পাঞ্জি/বেবুনের হার্ট মানুষের বাচ্চার বুকে বসিয়ে দেওয়া অবধি শুনেছি।
  • quark | ২৯ অক্টোবর ২০১৪ ১১:১২263336
  • সিকির লিংকে ঐটেই বিপ????
  • quark | ২৯ অক্টোবর ২০১৪ ১১:১১263334
  • ধুস! সর্দার প্যাটেলের জন্মদিন-টিন ওসব পুরনো খবর। নতুন খবর দুটো -

    ১। কর্ণের জন্ম মাতা কুন্তীর গর্ভে হয় নি, ওটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। এছাড়াও গণেশের হাতির মাথা হ'ল প্লাস্টিক সার্জারির ব্যাপার। অর্থাৎ কিনা এসব জিনিস ভারতে সেই মহাভারতের সময় থেকেই ছিল।

    ২। আইআইটির ক্যান্টিনে মাছ মাংস দেখে তৃণভোজী ছেলেমেয়েরা লোভে পড়ে মাংসাষী হ'য়ে পড়ছে। যেটা সনাতন ভারতীয় "ভয়ালুজ" এর পরিপন্থী। তাই এমেইচআরডি আইআইটিগুলিকে আমিষ-নিরামিষ ক্যান্টিন আলাদা করতে বলেছে। এবং এ বিষয়ে কী করা হ'ল তা জানাতেও বলেছে।
  • - | ২৯ অক্টোবর ২০১৪ ১১:১১263335
  • গোপন কথাটি হল ডিডির নাম ৬২৮ নং-এ আছে ঃ-)
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৪ ১১:০৫263332
  • ডিডিদা সাবধান। ৬২৭ খানা নাম জমা পড়েছে সুপ্রিম কোর্টের কাছে। সুইস ব্যাঙ্কের।
  • সিকি | ২৯ অক্টোবর ২০১৪ ১০:৫৯263331
  • কবে কোথায় কী হচ্ছে সার্চ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। গুগলেও নেই। অন্যান্য জিনিস তো দিব্যি খুঁজে পাওয়া যাচ্ছে।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৪ ১০:৫২263330
  • গ্রেট! খুব সুন্দর বানিয়েছে ডকুটা। বেশ প্রফেশনাল হয়েছে।
  • d | ২৯ অক্টোবর ২০১৪ ১০:৫০263329
  • আরে হ্যাঁ, অ্যাটেনশান ঈশানঃঃ অনুসন্ধান একেবারে কাজ করছে না, কিসব হাবিজাবি খুঁজে আনছে, যার সাথে সার্চ কীয়ের কোনও মিল নেই।

    লসাগু'র 10:38 এ ক্ক।
  • pi | ২৯ অক্টোবর ২০১৪ ১০:৪৫263328
  • লসাগুদা, হ্যাঁ। যারা এই ডকুমেন্টারিটা বানিয়েছে ওরা ওদের সাথেও কন্ট্যাক্ট রাখে।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৪ ১০:৪২263327
  • পাই, উত্তরবঙ্গের ব্যাপারে স্মৃতি/পল্লয়ীব-দের কথা বলে দেখতে পারো। একটা পোস্ট করলাম কিছুক্ষণ আগে।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৪ ১০:৩৮263326
  • ওহে সিকি - একটু শান্ত হও বাবা। জটাশংকর না কে জানি কল্লোলদার সঙ্গে তক্কো করছেন - করতে দাও না। এমন তেড়েমেড়ে ঝাঁপিয়ে পরলে লোকজন পালাবে। সব মতই থাকুক না। আর যখন ওয়ান-অন-ওয়ান কনভার্সেশন হচ্ছে তখন হতে দাও না। অশালীন বা আপত্তিকর কিছু হলে তো সবাই প্রতিবাদ করবে।
  • pi | ২৯ অক্টোবর ২০১৪ ১০:৩৭263325
  • ওদিকে কাল বিজেপি সাংসদ জয়ন্ত সিনহার সাক্ষাতকার শুনলাম। বিজেপি র ইকনমিক পলিসি নিয়ে অনুষ্ঠান ছিল। বললেন বিজেপি গান্ধীজীকে অনুসরণ করছে বা করতে চায় এরকম কিছু। এটা অবশ্য অসম্পূর্ণ বলা হল। গান্ধী+দীনদয়াল উপাধ্যায়+মার্কেট ইকনমি।
  • pi | ২৯ অক্টোবর ২০১৪ ১০:৩৩263324
  • সার্চ নিয়ে যে কী ঝামেলা হচ্ছে ! কেউ, 'লবে কোথায় কি হচ্ছে' টইটা খুঁজে দেবে(ন)?
  • lcm | ২৯ অক্টোবর ২০১৪ ১০:৩০263323
  • হে হে, বল্লভভাই প্যাটেলের অবদান। মৌলানা আজাদ যার সমালোচনা করেছিলেন তাড়াহুড়ো করে ভারত ভাগের মদত ব্রিটিশদের দেওয়ার জন্য।
  • pi | ২৯ অক্টোবর ২০১৪ ১০:২৪263322
  • এই শনিবার এটার স্ক্রিনিং।



  • b | ২৯ অক্টোবর ২০১৪ ১০:২২263321
  • আমার এক আই আই টি তে পড়ানো বন্ধুর কাছ থেকে এই খবর পেলাম।
    ৩১।১০ ২০১৪ তে সর্দার প্যাটেলের জন্মদিন। এম এইচ আর ডি বলেছে দিনটিকে জাতীয় একতা দিবস হিসেবে পালন করতে, সব আই আই টি তে (এবং যেখানে যেখানে এম এইচ আর ডি ফান্ডিং দেয়)। সেই উপলক্ষে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করতেও "অনুরোধ" এসেছে। ডিসকাশনের টপিক-ও এম এইচ আর ডি ঠিক করে দিয়েছেঃ "Sardar Patel's contribution to Unity, Security & Safety"
  • 00 | ২৯ অক্টোবর ২০১৪ ১০:২১263320
  • দেখে নিন ্চোতুশ্কোন ঃ
  • Du | ২৯ অক্টোবর ২০১৪ ১০:২০263319
  • তাজাবুল কি আরেকটা? না ঐটাই?
  • lcm | ২৯ অক্টোবর ২০১৪ ১০:০৭263318
  • লাগে রহো ড্ন(DAWN) - স্মৃতি ফিলিপ, পল্লয়ীব এবং অন্যান্যরা..
    ..
    Tea Garden Union Lauds Union Minister Efforts

    Criticising the role of the state government on the issue of tea workers’ wage settlement, leaders of the Joint Forum (JF) of 21 trade unions in the tea industry today appreciated efforts made by the Union minister of state for commerce and industries Nirmala Sitharaman.

    Ms Sitharaman held an interactive session of all stakeholders in Guwahati on 13 October and urged the implementation of the Minimum Wages Act in the tea industry of West Bengal and Assam.

    WB Government Agrees to Set Up Panel for Tea Garden Wage Review .

    State labour minister Malay Ghatak today said the government would soon form a committee of administrative officials and representatives of tea unions and planters to work on fixing a minimum wage for garden workers.
    ...
    DAWN (Darjeeling and Dooars Tea Workers Relief Organization)
  • jhiki | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:২৩263317
  • সে যেভাবে দেখবে ঃ)
  • | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:২১263316
  • ঐ যে বললাম। সঠিক সময় এবং সুযোগের অপেক্ষাঃ)
  • jhiki | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:২০263315
  • সেকী, মহারাষ্ট্রে এত কিছু হচ্ছে, তার পরেও একথা বলছ?
  • | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:১৭263314
  • রাজনীতিতে উপেক্ষা বলে কোনো শব্দ আছে বলে বিশ্বাস হয় না। ওটা হচ্ছে সঠিক সময়ের জন্যে অপেক্ষা এবং ঝোপ বুঝে কোপঃ)
  • | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:১৬263313
  • অসম্ভব ভালো ভালো ছবি।সাদাকালো। কোনো নেতাকেই বাদ দেয়নি। স্তালিন আর চার্চিল যাকে বলে টু গুডঃ)
  • jhiki | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:১৫263312
  • আকার এই পোস্ট পড়লে অমিত শাহ আকাকে দলে নেবেনা ঃ)
  • jhiki | ২৯ অক্টোবর ২০১৪ ০৯:১৩263311
  • বর্ধমানে আইনুল হক করসেবার অপরাধে বর্তমানের বীরভূমের বিজেপির জেলা সভাপতির হাত ভেঙে দিয়েছিল? এসব কখনও শুনিনি। যদিও আইনুল আমাদের পাড়ার জামাই ও এলাকার কাউন্সিলর ছিল। এখন হয়ত উল্টোটা ঘটবে। না ঘটলেই ভালো, রাজনীতিতে উপেক্ষা করতে শেখা একটা বড় গুণ....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত