এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৩ জুলাই ২০১২ ২৩:০৯26369
  • শিক্ষা সকলকে সত্যি সমান করে বলে আমি মনে করি। সেটা নিজের কোনো লুক্কায়িত এলিটিজমকে ঢাকাচাপা দেবার জন্য বলছি না। যেমন যেমন চারপাশকে পাল্টাতে দেখছি, তেমনই বলছি।
  • | ২৩ জুলাই ২০১২ ২৩:০৯26370
  • আমি ভাবলুম পোনু দা প্রেসিডেন্ট হলে সেনসেক্স বাড়বে। কিন্তু ....
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২৩:০৭26368
  • শুঃবাঃরা রাষ্ট্রপতি নির্বাচন সেশ হতে না হতেই পেট্রোল প্রাইস বাড়াচ্ছে।
  • aka | ২৩ জুলাই ২০১২ ২৩:০৬26367
  • আমি সবসময়ে লাস্ট বেঞ্চে বসতাম। ঐজন্যই পড়াশুনো হল না।
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২২:৫৭26366
  • একজন আমেরিকান ভাবে (সত্যিই সবাই ভাবে তা বলছিনা), সারা দুনিয়ার সকলে যদি আমার অ্যাকসেন্টে ইংরিজি বলে তাহলেই বিশ্বে সাম্য আসবে। এবং এই "আমার অ্যাকসেন্টে ইংরিজি বলা" বা "ইংরিজি বলা" এটাকেই সে রিলেট করে "শিক্ষা"র সঙ্গে। যে "শিক্ষা"র মানে হল আসলে "আমাদের মতো" করে তোলা।

    আমরা যখন আমাদের শিক্ষা নিয়ে কথা বলি, সেটাও ওই একই ধরণের সাম্যের কথা। "আমাদের মতো" করে তোলার সাম্য। এর বাইরের জগৎ, স্রেফ হাওয়া। ফার্স্ট বেঞ্চে যারা বসে, তারা যেমন আদপেই লাস্ট বেঞ্চের অস্তিত্ব টের পায়না। কিন্তু "সবাই পড়াশুনোতে ভালো হয়ে ফার্স্ট বেঞ্চে বসলেই আর বৈষম্য থাকবেনা" এটা তো কোনো দাবী হতে পারেনা।
  • pi | ২৩ জুলাই ২০১২ ২২:৫৬26365
  • আমাদের অ্যাক্সেপ্টেন্সটা আসে আমাদের মতন করে নিয়ে, এবং আমাদের মতন হলে, তবেই। একমত।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২২:৫৪26363
  • ঈশানের 10:50-এর পোস্টের সাপেক্ষে কিছু লেখার ছিল। কিন্তু কিন্তু খেতে বসে বাঁ হাতে এত টাইপানো যাচ্ছে না। অতএব একটু ওয়েট করুন কমরেড। ঃ)
  • san | ২৩ জুলাই ২০১২ ২২:৫৪26364
  • বললাম তো আমার দেখা এর বিপরীতে যায়। এখন তোমার দেখাকে ধ্রুবসত্য ভাবলে তুমি থিওরাইজ করবে, আমারটা ধ্রুবসত্য ভাবলে আমি করব। কোনোটাই প্রমাণ কিছু হবেনা।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২২:৫১26362
  • এডুকেশন ইজ আ গ্রেট লেভেলার কারণ বাঙালি লিবেরাল মধ্যবিত্ত ক্লাসের কাছে এডুকেশন একই সাথে নিরাপত্তা ও এলিটিজমের আল্টিমেট সেন্স নিয়ে আসে।
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২২:৫০26360
  • এবং অন্য বিষয়টায় আমি এক্কেবারে একমত হতে পারছি না। কোনো এসসি এসটিকে আমি তার জাতিপরিচয় প্রকাশ্যে ঘোষণা করতে দেখিনি। আপিসে কাছারিতে হস্টেলে, কলেজে কোত্থাও না। খুব ঘনিষ্ঠতার মধ্যেও না। তারা ওটা নিয়ে চুপচাপই থাকে। অনেকটা গে দের মতো। তারা একেবারেই "আমাদের মতো"। এবং এডুকেশন এই "আমাদের মতো" করে তুলে লেভেল করে। যাতে "গোপন" জিনিসটা গোপনই থাকে। আমাদের চোখে না পড়ে। এবং আমরা "শিক্ষা সকলকে সমান করে" বলে আমাদের শিক্ষার বিজয়কেতন বহন করতে পারি।
  • pi | ২৩ জুলাই ২০১২ ২২:৫০26361
  • একটা তো অপরের সাথে সম্পর্কিত। শিক্ষার পালিশ নিচুতলার ছাপ, যা কিনা বিকর্ষিত্করত, তাকে ঢেকে দিতে পারে তো।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২২:৪৯26359
  • ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স ঠিকঠাক মেন্টেন না করলে, মানে এক্সেলে মেন্টেন করলে বহুত চাপ আর ফাঁকি মারার বহুত সুযোগ। তার উপরে মাস্টার এক্সেল হলে কে ফাঁকি মেরেছে ধরার উপায়ও নেই। ঃ)
  • pi | ২৩ জুলাই ২০১২ ২২:৪৭26358
  • হ্যাঁ, আমি তো বল্লাম ই তুমি তফাত করছো। তফাত আছে, এনিয়ে আমি কিছুটা একমতও। আর তফাত করতে গেলে ঐ নিজেদের নৈতিক নজরদারির ক্লজটা ঢোকাতেই হবে। তোমার ১০ঃ১৬ র কথাটাই কাল বলেছিলাম। ঐ বিভাজনটাকে ট্রিভিয়ালাইজ করা হচ্ছে, চাপা পড়ে যাবে, ওগুলোকেই সামাজিক চাপের যুক্তি দিয়ে ক্যামোফ্লেজ করা বলেছি।

    তবে, নিচুতলা + ভালমতন শিক্ষাদীক্ষা হলে, আমার মতে, নিজেদের ঐ বেরিয়ারটা ভাঙতে অনেক সাহায্য করে। অন্তত নিচুতলার ছেলেদের জন্য। খুব গরীব কিন্তু মেধাবী, শিক্ষিত হলে ব্যাপারটা নিজেদের দিক দিয়ে ট্যাবু সেভাবে থাকেনা। আর মেয়েদের বেলায় হয়তো ফর্সা, খুব সুন্দরী হলে, নিচুতলা অমন বিকর্ষণ করেনা। মানে ব্যাপরগুলো অতটা 'অসম' হয়ে নিজেদের কাছে প্রোজেক্টেড হয় না।
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২২:৪৬26357
  • ওই জন্যই তো ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। আইডিয়ালি। :)
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২২:৪৪26356
  • স্যানের অবজার্ভশনে ক।

    আর্বান এরিয়ায়, এডুকেশন ইজ আ গ্রেট লেভেলার।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২২:৪০26355
  • আমর ওই গুষ্টির পিণ্ডি নিয়েই কারবার। ঃ)

    সমস্যাটা হল লোকে ফাঁকি মারছে, ঠিকমত ডকুমেন্ট না বানিয়েই রিভিউ পাস করে দিচ্ছে, কেউ কেউ অসাম সাহসী হয়ে ডকু না বানিয়েই, কিন্তু ধরতে সময় লেগে যাচ্ছে।

    মোটমাট নজরদারি বাড়াতে হবে লোক না বাড়িয়ে। অতএব এসব টুল নেড়েচেড়ে দেখা হচ্ছে।
  • san | ২৩ জুলাই ২০১২ ২২:৩৯26354
  • এবং শিক্ষাগত পার্থক্যটুকু সরে যাওয়া মাত্র মধ্যবিত্ত ভদ্রলোক শ্রেণীতে তাদের অ্যাকসেপ্টেন্স দেখে আমার খুব জোরালো ভাবে মনে হয়েছে সো-কলড বিভাজনের মধ্যে ইনকম্প্যাটিবিলির আশংকা ছাড়া অন্য কিছু, অন্তত লিবারাল শ্রেণীর মধ্যে কমই থাকে।
  • san | ২৩ জুলাই ২০১২ ২২:৩১26353
  • এতক্ষণে অতীত হয়ে গেছে তাও আমার ছোট্টো দুটি অবজার্ভেশন ছিল। সকালেই লিখব ভেবেছিলাম।

    ১) আমার ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতায় 'অন্যস্তরের' মানুষের প্রতি যৌন আকর্ষণ আমরা বেশিরভাগ সময়েই নিজের কাছে অন্তত অ্যাকনলেজ করি। এখানে আমি ঋদ্ধি এবং অক্ষদির সঙ্গে অত্যন্ত একমত, কিন্তু আমার কোন থিওরি নাই। শুধুই নিজস্ব ও পরস্মৈপদী অভিজ্ঞতা।

    ২) দ্বিতীয় কথা হল উচ্চশিক্ষায় যে কজন বন্ধু বান্ধবীকে আমি দেখেছি যারা বর্ণহিন্দু নয়, কাউকেই প্রায় তাদের sc/st/obc পরিচয় নিয়ে কুন্ঠিত হতে দেখিনি। তাদের অনেকেরি বাবামার পেশা সো-কলড মধ্যবিত্ত সমাজে সামাজিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল ছিল না। কিন্তু এডুকেশন ইজ আ গ্রেট লেভেলার। ঠিক এক জেনারেশন লেগেছে তাদের 'ভদ্রলোক/মধ্যবিত্ত' সমাজে প্রেম ও বৈবাহিক সম্পর্কে অ্যাকসেপ্টেড হতে।

    ডিঃ এই সব অবজার্ভেশনের স্যাম্পল সাইজ থিওরি খাড়া করার মতন বড় কিছু না। কিন্তু ঈশানের সকাল ৯-০৯ এর পোস্টে দেখেছিলাম 'মনে হতে পারে অমুক গোষ্ঠীকে শিক্ষিত করে তুললে এই বিভাজন ঘুচবে। কিন্তু তা নয়'। আমার দেখা এই হাইপোথিসিসের একদম উল্টোদিকে যায়। এটুকুই রেজিস্টার করা।
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২২:২৯26352
  • হ্যাঁ, হ্যাঁ, ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। তাতে এতো লাইন আইটেম, যে, তা দিয়ে কিছুই ট্রেস করা যায়না। ওই সিসিটিভির মতো। লোকে ফেঁসে গেলে তখন ওইটাকে ধরে স্কেপগোট বার করে। :)
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২২:২৭26351
  • সে কি ভয়ানক জিনিস, দেখলেই গা গুলোবে।
    প্রথমে একটা মাস্টার এক্সেল। সেখানে অনেক গুলো মাস্টার আইটেম। যেমন ইউজ কেস তৈরি, ইউজ কেস পিয়ার রিভিউ, ইউজ কেস আর্কিটেক্ট রিভিউ। সবকটায় চেক মার্ক পড়লে পাস। এরকম সোর্স কোড, ইউনিট টেস্ট, বিল্ড স্ক্রিপ্ট, সবের জন্য আছে। প্রত্যেকটার করসপন্ডিং গাদা গাদা রিপোর্ট।

    এ গেল টেকনিকাল সাইড। ম্যানেজমেন্ট সাইডে আরও গাদা গাদা গুষ্টির পিন্ডি এক্সেল।
  • pi | ২৩ জুলাই ২০১২ ২২:২৪26349
  • আমাদের যেমন সিকিওরিটিকে প্রায়শঃই ওতে চোখ লাগিয়ে বসে থাকতে দেখি।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২২:২৪26350
  • এইটা মেট্রিক্সের জন্য ঠিক ইউজ করি না। ট্রেসিবিলিটি আর রিভিউ ম্যানেজমেন্ট আর ভার্সন কন্ট্রোলের জন্য।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২২:২৩26348
  • ফাগোল নাকি? দরকার পড়লে দেখে।
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২২:২২26347
  • উরেত্তারা হেবি জিনিস তো। মানে পড়ে তাইই মনে হয়।

    আমাদের ওসব চল নেই। গাদা গাদা মেট্রিক্স বিভিন্ন এক্সেলে বোঝাই করে রাখা হয়। :)
  • pi | ২৩ জুলাই ২০১২ ২২:২০26345
  • *পড়লে
  • pi | ২৩ জুলাই ২০১২ ২২:২০26346
  • এই সিসিটিভি র ফুটেজ গুলো কি নিয়মিত দেখা হয়, নাকি দরকার পড়্লে, তবেই ? অমরজ্যোতি কলিতাকে হাওড়ার সিসিটিভিতে দেখা গেছে, সেটা তিনদিন আগের ঘটনা।
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২২:১৭26342
  • সেটা কি জিনিস?
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২২:১৭26343
  • কেসি, থ্যাংকু।

    একটা সাহায্য দরকার। কেউ কি MKS Integrity ইউজ করেছে? সিকি, মামু?
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২২:১৬26340
  • না। তফাত আছেই।
    হিন্দু-মুসলিম ইত্যাদি হল গ্রস "সামাজিক নজরদারি"। "লিবারাল" শিক্ষা সেটাকে আইডেন্টিফাই করতে সক্ষম। আর এটা হল "লিবারাল" শিক্ষার অন্তর্গত নজরদারি। শিক্ষা সেটা আইডেন্টিফাই করেনা।

    মানে, আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি তোমার বাড়ির কাজের লোকের সঙ্গে প্রেম করলেনা কেন, আমি বলব, প্রেম কি জোর করে হয় নাকি, ভালো না লাগলে করব কেন। বা মতে না মিললে কি সম্পর্ক হয়। কিংবা যার সঙ্গে কথা বলতে পারবনা, তার সঙ্গে কিসের বন্ধুত্ব। এটা হয় আমি বলব, কিংবা আমার বন্ধুবান্ধব বাপ-মা আমাকে বোঝাবে। আকারে ইঙ্গিতে স্পষ্ট করে। আসলে যে একটা বিভাজন আছে সেটাকে ট্রিভিয়ালাইজ করা হবে, অন্যান্য নানা ব্যক্তিগত, ইমোশনাল ফ্যাক্টর এনে। এবং বিভাজনটা চাপা পড়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত