এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৩ জুলাই ২০১২ ২৩:৪৮26400
  • ঈশান, তুমি দুটো ভিন্ন লেভেলে কথা বলছ। একটা হল তোমার শুরুটা ছিল যে তোমার ও তোমার চেনা লোকজনের যৌনতাই জাগেনা। আরেকটা হল সে যখন "এলিট" ক্লাসের ডিফাইন্ড শিক্ষা ইত্যাদি পায়, তখন জাগে। এই দুটোর মধ্যে যে ব্যবধান সেটাকে লিবেরালরা নানাভাবে ক্যামোফ্লাজ করছে।

    আমি বলছি প্রথমও বারও জাগে, দ্বিতীয়বার অ্যাকস্পেটন্স পায় সেই জায়্গাটা। দুটো এক না। তুমি জাগার জায়গাটাই ডিনাই করেছিলে। আমি ব্যক্তিগত ভাবে বুক ঠুকে বলতে পারি জাগে। শুধু যৌনতার জাগাও না, একজন পুরুষকে আমি সেক্সুয়াল বিয়িং হিসেবেই দেখছি, তার শ্রেণি নির্বিশেষে। এবং মিনিবাসে আমার পাশে ঠেসে বসলে আমি কোট-স্যুট পরা ও লুঙ্গি পরা দুজনকেই ইকুয়ালি থ্রেটনিংও ফিল করছি।

    এবার যৌন-আকর্ষন হওয়া আর সেটাকে নিয়ে এগোনোর মধ্যে অসংখ্য জায়গা আছে। সোশ্যাল ট্যাবু আছে। কম্প্যাটিবিলিটি আছে, সুযোগের ব্যপার আছে ইত্যাদি। তুমি বলতে পার ঐ সোশ্যাল ট্যাবুটাকেই আসলে কম্প্যাটিবিলিটির দোহাই দিয়ে ক্যমোফ্লাজ করা হচ্ছে। এখানে একমত, অনেক ক্ষেত্রেই তাই। কিন্তু এই ক্যামোফ্লাজ আর প্রথম প্যারার ক্যামোফ্লাজ এক না।
  • pi | ২৩ জুলাই ২০১২ ২৩:৪৭26399
  • এই লোন ডিফল্ট, ব্যাংক লসের অঙ্কটা কেউ ভাল করে ও সহজ করে বুঝিয়ে দেবে(ন) ?
  • sdfsdfaadfdgfds | ২৩ জুলাই ২০১২ ২৩:৪৪26398
  • ওরে স্যান, ঘুমায়া পড়।
  • aka | ২৩ জুলাই ২০১২ ২৩:৪২26397
  • তার কারণ ঐ টোল ফ্রিতে একটা বকচ্ছপ অ্যাকসেন্ট শোনা যায়। আমারই বুঝতে অসুবিধা হয়। খাঁটি দেশি নিজেদের নাম বলে অ্যালেক্স। তারপরে ব্যপক বাজে কোয়ালিটি বেসিকালি কোনরকমে ফোন রাখতে পারলেই বাঁচে। খুব টেনশনে থাকে। ইত্যকার বহুবিধ ঝামেলার কিউমিউলেটিভ আর কি। সেটাকে আমরা শুধু অ্যাকসেন্ট বলে ভুল করি। ফিলিপিনস নিয়ে নিল কমরেড।
  • san | ২৩ জুলাই ২০১২ ২৩:৩৯26395
  • "আর গোটা সমাজে "ও কিন্তু এসসি" কথাটা ফিসফিসিয়ে চলেনা বললে, সেটা আদপেই কোনো অবজার্ভেশন বলে মানতে আমার আপত্তি আছে। "
    ======

    অর্থাৎ অন্যের অবজার্ভেশন তখনি ভ্যালিড যখন তা আমার অবজার্ভেশনের/থিওরির সঙ্গে মেলে। ঃ-)))

    তা, এই ধরণের ভ্যালিডিটি টেস্টের পদ্ধতির পরে এ নিয়ে আলোচনা করার ইচ্ছা বাকি নেই। একতরফা থিওরি চলতে থাক।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২৩:৩৯26396
  • আমি মর্কেল হলে এইটা কর্তামঃ

    ব্যাঙ্ককে কম লোন ডিফল্ট করিয়ে ট্যাক্সপেয়ারের পয়সায় ব্যাঙ্কগুলিকে স্পেশাল প্যাকেজ দেব। সবই অল্পের উপর দিয়ে মিটে গেল।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২৩:৩৫26394
  • তা হেজান। হেজিং করা ভালো। গুছনো লোকে হেজিং করে। ঃ)

    কিন্তু আমেরিকানরা টোলফ্রি নাম্বারে ফোং করে নিজেদের অ্যাক্সেন্ট না শুনলে প্রচণ্ড বিরক্ত হয়, এইটাও সইত্যের পথে অবিচল থাকার কারণে কইয়েই যাবো।

    মানে যতক্ষণ না কমঃ আকা আরো হেজে যান। ;-)
  • aka | ২৩ জুলাই ২০১২ ২৩:৩৩26392
  • লোনের ডেটা মেলাতে হবে দিন, মিলিয়ে দিচ্ছি।
  • Sibu | ২৩ জুলাই ২০১২ ২৩:৩৩26393
  • কম লোন ডিফল্ট হওয়া ভাল সেটা তো ঠিক। কিন্তু কথা হল ডিফল্ট কল্লে লস কে নেবে? এখন ডিফল্ট কল্লে ব্যাঙ্কেরা লস নেবে। যদি জার্মানি লোন দেয়, আর সেই লোন নিয়ে গ্রীস ব্যাঙ্কের লোন শোধ করে তারপর জার্মান লোন ডিফল্ট করে তো জার্মান ট্যাক্সপেয়ার লস নেবে।

    মার্কেলের পক্ষে কোনটা পলিটিক্যালি মোর প্যালেটেবল হবে ভাবছি।
  • aka | ২৩ জুলাই ২০১২ ২৩:৩১26391
  • দুর বাঁ* সকাল থেকে ডেটা মেলাতে গিয়ে হেজে গেলাম।
  • Sibu | ২৩ জুলাই ২০১২ ২৩:৩০26389
  • ঐ ম্যাঞ্জারকে তেল দিচ্ছিলাম। আজ একটু ফাঁকা।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২৩:৩০26390
  • বেশি লোন ডিফল্ট হবার থেকে কম লোন ডিফল্ট হওয়া ভালো নয়?
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২৩:২৯26387
  • কিন্তু রিদ্ধি কই? এলেই কাঁচা যৌনতা, পাকা কথা বলে টই খুলতে হবে। :)
  • | ২৩ জুলাই ২০১২ ২৩:২৯26388
  • শিবু দা, কেমন আছো? অনেক দিন দেখি না...
  • Sibu | ২৩ জুলাই ২০১২ ২৩:২৮26386
  • জার্মানি আর বেইল-আউট না করলে জার্মান ব্যাঙ্কগুলো লস খাবে। মানে গ্রীক লোন ডিফল্ট হবে তো। সেটা কি মার্কেল হজম কত্তে পারবে?
  • | ২৩ জুলাই ২০১২ ২৩:২৭26384
  • ঠিক কথা। বিতর্ক করতে গিয়ে চাপ নেওয়া নেই।
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২৩:২৭26385
  • আকাকেঃ লিখেই তো দিলাম, সত্যিই সব আমেরিকান এমন ভাবে তা নয়। ওটা জাস্ট অ্যানালজি।

    স্যানকেঃ আমি তো কাউকে পার্সোনালি এলিট বলে গাল পাড়ছিনা। ইন ফ্যাক্ট গালই পাড়ছিনা।যে গোষ্ঠী নিয়ে কথা হচ্ছে, তাতে আমিও বিলং করি। খালি "শিক্ষা"র পদ্ধতিটা নিয়ে কথা হচ্ছে। ব্যস।
  • san | ২৩ জুলাই ২০১২ ২৩:২৪26383
  • আমার অবজার্ভেশন আমি লিখেছি। যাঁর অবিশ্বাস্য মনে হবে, তিনি মানবেন না। মিটে গেল।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২৩:২৩26382
  • জার্মানি আর বেইল আউট করবে না তো লিখেই দিয়েছে।

    And here’s a quote from Germany’s economic minister (who’s also vice-chancellor under Angela Merkel):
    Meanwhile, German Economy Minister Philipp Rösler said on Sunday he was “more than skeptical” that Greece’s reform efforts will succeed. “If Greece no longer meets its requirements there can be no further payments,” he said in an interview with German public broadcaster ARD. “For me, a Greek exit has long since lost its horrors.”
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২৩:২২26381
  • আমেরিকানরা দেশি বিপিও কর্মীরা আমেরিকান অ্যাকসেন্ট কথা না বললে প্রচন্ড বিরক্ত হয়।

    মানে ইন্ডিয়াতে কল গেলেই বিরক্ত হয়।
  • Sibu | ২৩ জুলাই ২০১২ ২৩:২১26380
  • সকালে এনপিআর আর কইলো গ্রীসকে আইএমএফ আর এইড দেবেনা কয়েছে। এখন খবরে আবার অন্য রকম দেখছি।
  • pi | ২৩ জুলাই ২০১২ ২৩:১৯26379
  • আগেরদিন মেন্টাল কম্প্যাটিবিলিটির কথা বলছিলাম। সেটা কিন্তু একরকম করে প্রথাগত শিক্ষা, ডিগ্রী, দিয়েই মেপে নি আমরা। যে শিক্ষা সবাইকে সমান করে, সেটা কোন শিক্ষা ? আমাদের শিক্ষা তো ? মানে, স্ট্যান্ডার্ডটা আমরাই ? নানা জায়গা থেকে এসে আমাদের সমান হতে হবে। তবে আমরা তাকে গ্রহণ করবো।
  • aka | ২৩ জুলাই ২০১২ ২৩:১৮26377
  • আমেরিকান অ্যাকসেন্টের গল্পটা ঠিক নয়। সবাইকে এক অ্যাকসেন্টে কথা বলতে হবে এটা আমেরিকানরা মনে বোধহয় করে না। তবে সবাইকেই প্রচেষ্টা করতে হবে যাতে একে অন্যের কথা বোঝে/বোঝাতে পারে।

    কোকা কোলার সিইওর অ্যাকসেন্ট একদম আমেরিকান নয়।

    http://money.cnn.com/video/news/2011/02/04/best_advice_muhtar_kent.fortune/

    যাস্ট সইত্যের খাতিরে কইলাম।
  • | ২৩ জুলাই ২০১২ ২৩:১৭26376
  • এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ!! ঃ((
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২৩:১৩26374
  • আরেক আপদ গ্রীস। এইটা বেরোলেও বাঁচি। ফিসফিস করে না, সজোরে কইচি। ঃ)
  • | ২৩ জুলাই ২০১২ ২৩:১৩26375
  • সবার টার্ন আসে বোধহয় ঃ(
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২৩:১২26373
  • "শিক্ষা" তো সত্যিই সবাইকে "সমান" করে। সবাই সত্যিই অ্যামেরিকান অ্যাকসেন্টে ইংরিজি বলতে শুরু করলে অন্তত কোনো একদিকে "সমান" হবে। :)

    এই সমতার দাবীটাই তো এলিটিজম। এলিটিজম তো আলাদা করে অন্য কিছু নয়।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ২৩:১০26371
  • স্পেন আজকে একা দায়িত্ব নিয়ে সেনসেক্স নামিয়ে দিয়েছে।
  • Ishan | ২৩ জুলাই ২০১২ ২৩:১০26372
  • আর গোটা সমাজে "ও কিন্তু এসসি" কথাটা ফিসফিসিয়ে চলেনা বললে, সেটা আদপেই কোনো অবজার্ভেশন বলে মানতে আমার আপত্তি আছে। এটা সর্বত্র চলে। যার অস্যার্থ হল "যতই আমাদের মতো হোক না কেন, আসলে কিন্তু..."

    এর উল্টো পিঠটা আমরা পাইনা। কিন্তু ফিসফিসানির উল্টো দিকে যে প্রতিক্রিয়া, সেটা তো থাকবেই। লজিকালি। একঘর মেয়ের সামনে আমাকে যদি একলা একটা ঘরে ঢুকতে হয়, এবং মেয়েরা যাদি আমাকে দেখেই ফিসফিস শুরু করে, তাহলে, ছেলে হওয়া কোনো অপরাধ নয়, জানা সত্ত্বেও আমি সঙ্কুচিত হব। হবই।

    এই সঙ্কুচিত হবার প্রক্রিয়াটাকে ঢেকে ফেলাই আমাদের শিক্ষা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত