এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৪ ১১:৫২264180
  • এটা আমারও এক্সপিরিয়েন্স, হায়দ্রাবাদে সবচেয়ে বেশি জালি রিজিউমওয়ালা ছেলেপুলে থাকে। বেশির ভাগই টেলিফোনিক নিতে হয়, দুটো কথা বললেই বোঝা যায় জালি মাল, এদিকে এসসিজেপি, সিসকো সাট্টিফায়েড, আইবিএম সাট্টিফায়েড, ইত্যাদি ইত্যাদি। গোটা গোটা করে কোম্পানি লিখে রাখে আইবিএম, এদিকে হয় তো আইবিএমে কনট্র্যাক্ট ওয়ার্কার, পে-রোলে নেই।
  • lcm | ০৩ নভেম্বর ২০১৪ ১১:২১264179
  • From 2000 through 2013, at least $29.7m was illegally withheld from about 4,400 tech workers here on H-1B visas, US Department of Labor documents show.

    জালি রেজিউমে প্রবলেম তো আছেই, হায়দ্রাবাদে বেশী বলছে --
    Inflated work experience is a typical problem with many H-1B visa applications in India, according to a 2009 US State Department cable.
    ..
    Hyderabad, India, has been the source of the vast majority of India’s fraudulent documents tied to H-1B visa applications, according to a 2009 US State Department cable.

    বিয়ের বাজারের কথাও লিখেছে -
    And landing a US tech job offers more than money: it can improve an Indian graduate’s social status and marriage prospects, according to Xiang Biao, a University of Oxford anthropologist who spent a year researching the Indian body shop industry.

    আটালান্টার কোম্পানি - মালিক তামিল, তার উকিল বাঙালি - এমপ্লয়িদের ধরে ধরে সু -

    http://www.theguardian.com/us-news/2014/oct/28/-sp-jobs-brokers-entrap-indian-tech-workers
  • - | ০৩ নভেম্বর ২০১৪ ১০:৪৯264178
  • গোটা আঙুর থেকে এমনি এমনি রস বেরোয় না বলে!
  • Bhagidaar | ০৩ নভেম্বর ২০১৪ ১০:৩৮264177
  • আঙ্গুর ফাটিয়ে রস বার করতে হয় কেন?
  • d | ০৩ নভেম্বর ২০১৪ ১০:২৪264176
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৪ ১০:২২264175
  • দুল হানিয়া লে যায়েঙ্গে - স্বস্তিকার নেক্সট ছবির টাইটেল?
  • d | ০৩ নভেম্বর ২০১৪ ১০:১৫264174
  • ধুসস কীবোর্ডের কিছু অºম্শ অকেজো হয়ে গেছে।

    মোটকথা খবরটা হল স্বস্তিকা নাকি সিºগাপুরের এক দোকান থেকে একটা দুল দেখছিলেন তারপর আর সেই দুল খুºন্জে পাওয়া যাচ্ছে না।
  • Abhyu | ০৩ নভেম্বর ২০১৪ ১০:১৪264173
  • Abhyu | ০৩ নভেম্বর ২০১৪ ১০:১২264172
  • যাক্কলা!!
  • d | ০৩ নভেম্বর ২০১৪ ১০:১১264171
  • যাক্কলা!!

    ;হ্ত্ত্পঃ//্ব।এপপের।এইসময়।োম/এপপেরিমগেস/৩১১২০১৪/৩১১২০১৪-ম্দ-এম-১/২৪৩২৮৮৫৯।জ্প্গঃ
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৪ ১০:০৭264170
  • :)
  • lcm | ০৩ নভেম্বর ২০১৪ ১০:০৫264169
  • ডিডিদা ল্যাখলেন না, ভোটের প্রচারে গানবাজনা, তাসা নাচ --- এই প্রসঙ্গে মনে পড়ল।
    সে ছিল ঠান্ডাকাল, মধ্য আম্রিগা, মাইনাস দশ ফারেনহাইট - আপিস থেকে একডা হোটেলের মধ্যে দিয়া শর্ট কাট মারতাম আমরা। দখিন ভারতীয় সহকর্মী পবনের সাথে হোটেলের মধ্যে দিয়া যাইতে যাইতে দেখি খুব হৈ চৈ - ভাবলাম কোনো পার্টি চলতাসে। এক সাহেব আমাদেরকে দেইখ্যা কইল - আসেন, ভেতরে আসেন, ভোটের প্রচার হইতাসে। উঁকি মাইরা দেখি ভেতরে ভলোমন্দ খাবার দাবার আছে, গানবাজনার আওয়াজও আসতাসে। আমরা দুইজন ঢুইক্যা পরলাম। ভেতরে এলাহি আয়োজন। হলঘর ভর্তি লোকজন। ক্যামেরা, প্রেসের লোকজন একদিকে। উপরে প্র্কান্ড ঝাড়বাতি। একজন মহিলা কিছু বলতেসিলেন - জানলাম উনি হইলেন বব ডোল-এর স্ত্রী। খানিক বাদে, বাজনার ভল্যুম চড়া সুরে উঠল - নাউ, প্রেজেন্টিং আওয়ার নেক্স্ট প্রেসিডেন্ট জর্জ ডাবলু বুশ - সাথে ঢ্যাঙা ঢ্যাঙ্‌ বাজনা। সাহেব বক্তিতা দিতে শুরু করলেন, আমরাও ধীরে ধীরে খাদ্যের সন্নিকটে -- খুব একটা ভাল খাবার না, তেমন কিছু নাই - যত গর্জে তত বর্ষে না -- বেশীক্ষণ না - মিনিট কুড়ি বোক্তিতার পর সাহেবের সাথে ছবি তোলা শুরু হল - আমি আর পবন ও দাঁড়াইয়া পড়লাম - হ্যান্ডশেকের সময় বুশ জিগালেন - হাউ ডু ইউ ডু, কইলাম- ভালোই, খাবার নিয়ে মনোকষ্টের কথা আর উল্লেখ করলাম না। সেই শ্যাষ দেখা। তারপরে আর দেখা হয় নাই।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৫৯264168
  • যাক, ভালো লাগল।
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৫৮264166
  • ক্যাপজেমিনির এক ভদ্রলোকের সঙ্গে কনট্যাক্ট ছিল যাঁর ভেলোরে হুল্লাট ঠেক। যথারীতি কালের নিয়মে সে কনট্যাক্ট হারিয়ে ফেলেছি। উনি পনেরো বছর ধরে শ্রীসেন্নাইয়ের বাসিন্দা। দেখি পাওয়া যায় কিনা।
  • hu | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৫৮264167
  • অর্পণ, টিমের মাকে ডাক্তার দেখানো হয়েছে। তুমি যাঁকে রেফার করেছিলে তিনি নন। অন্য একজনের ডেট পাওয়া গেল তার আগেই। তোমাকে তাই আর জানানো হয়নি। এখন কাকিমা ভালো আছেন।
  • hu | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৫৬264165
  • সিএমসির পাশেই অনেকগুলো হোটেল আছে। তারই একটাতে আগের বার ওরা ছিল। কিন্তু সেইসব হোটেল বড্ড নোংরা। দুজন ডাক্তার দেখানোর মধ্যে দিন ছয়েকের গ্যাপ ছিল। ঐ কটা দিন পন্ডিচেরী পালিয়ে গিয়ে বেঁচেছিল। আমি অবশ্য বললাম - ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তোমরা ডাক্তার দেখাতে গিয়েও ঘুরে নিলে ঃ-)
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৫৫264164
  • এখনই থ্যাংকস দিও না। টিমের বাড়িতে কল করে খোঁজ নেব বলেছিলাম সেটাও কলকাতায় কাজের চাপে করে উঠতে পারিনি। সেই থেকে বেশ লজ্জিত হয়ে আছি। আশা করি ওনারা ভালো আছেন।

    বাই দ্য ওয়ে, সেই অর্থোপেডিক ডাক্তারের সুলুক সন্ধান লিখে নিয়ে এসেছি। সময় বার করে টুকে দেব জনহিতার্থে।
  • hu | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৫২264163
  • অর্পণ, থ্যাঙ্কস। বেশি দাবিদাওয়া নেই। পরিস্কার-পরিচ্ছ্ন্ন হলেই হবে।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৫১264162
  • পিনাকীও ছিল। ডিসি থাকেন।

    এইবারই ট্রেনে এক ভদ্রলোকের সাথে আলাপ হল তিনিও যাচ্ছিলেন চিকিৎসার জন্য। ফোন্নং নিয়ে রাখা হয়নি। নইলে কাজে আসত।
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৪৮264160
  • ভেলোর চিনি না। ডিডিদা বলতে পারবে হয় তো। রোবুও ছিল এককালে।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৪৮264161
  • হু, খোঁজ নিয়ে জানাচ্ছি। আমার আপিসের কলিগরা আশা করি হেল্প করতে পারবে।
  • Abhyu | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৪২264158
  • আগে কইলেও কয়ে দেন
  • hu | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৪২264159
  • এখানে ডিডিদা ছাড়া আর কে কে শ্রীসেন্নাইয়ের খবর রাখেন? সিকি ছিলে না ওখানে কিছুদিন? আমাকে ডিসেম্বরে দিন দশেকের জন্য ভেলোরে থাকতে হবে মা-বাবাকে নিয়ে। ইন্টার্নেটে হোটেল যা দেখছি পছন্দ হচ্ছে না। এর আগের বার ওরা যেখানে ছিল সেটাও বিশেষ ভালো না শুনেছি। কারোর কোন ফার্স্ট হ্যান্ড এক্ক্ষপেরিয়েন্স আছে? ঐসব জায়গায় হোম-স্টে পাওয়া যায় না? কোনও ছোঁয়াচে অসুখ নেই। কাজেই কাউকে অসুবিধায় ফেলবো না আশা করি।
  • lcm | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:৪১264157
  • যাহ, সদাশিব চলে গেলেন। কোন কোন সিনেমায় যেন দেখেছিলাম - গোবিন্দোর সিনেমায় ভিলেন।
  • সিকি | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:২৮264156
  • সদাশিব অম্রপুরকর মারা গেলেন।
  • lcm | ০৩ নভেম্বর ২০১৪ ০৯:২১264155
  • আমি একবার আম্রিগায় ইলেকশন ক্যাম্পেনে দেখেছিলুম, সে গপ্পো কি কয়েচি। আগে না কইলে কইব।
  • dd | ০৩ নভেম্বর ২০১৪ ০৮:২৯264154
  • ডি জে? আম্মো চিনি না। এটা ক্ষি?

    কিন্তু লুরুতে একটা জিনিস ফাস ক্লাস। দুনিয়াও কোথাও নেই।

    এখানে পোলিটিক্যাল সভা প্রেকটিকেলি হয় না। পাড়ায় পাড়ায় তো নয়ই। অ্যান্ড নো মিছিল।

    ইলেকশনের আগে নেতারা মাটাডরে চড়ে পাড়ায় বেড়োন। সামনে থাকে এক দংগল ছেলে পুলে। ৮-১০ বছুরে কাচ্চা বাচ্চাও প্রচুর। হুলিয়ে তাসা পার্টী সামনে বাজনা বাজায়। ঢিংকা চিকা ঢিংকা চিকা। গুম গুম গুম। ছ্যা রা রা রা। আর তার সাথে হুল্লাট নাচ। তাতেও কান না দিলে একটানা পটকা। ডেসিবেলের চুড়ান্তো।

    ঐ সব প্ল্যাকার্ড,ব্যানার নিয়ে গম্ভীর পদযাত্রা। উজ্জীবীত স্লোগান। "বন্ধুগন" বলে ঘ্যান ঘ্যানে বক্তৃতা.... নাথিং। তার চে'"হোক হট্টগোল"।
  • aranya | ০৩ নভেম্বর ২০১৪ ০৭:৪৫264153
  • অভ্যু, চ্যাঙ-রে খুব চেনা চেনা লাগে, কিন্তু ঠিক মনে পড়ে না, স্মৃতি ধুসর :-(
  • π | ০৩ নভেম্বর ২০১৪ ০৭:২৮264152
  • কাল আই আই টি বম্বেতেও কিস অব লাভ ইভেন্ট হয়েছিল।
  • π | ০৩ নভেম্বর ২০১৪ ০০:১০264151
  • কাল সাড়ে পাঁচটায় যাদবপুরের ৪ নং গেটের সামনে কলরব। এই মরাল পোলিসিং এর বিরুদ্ধে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত