এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ০৫ নভেম্বর ২০১৪ ১৫:৪১264480
  • এককও প্রসব যন্ত্রণা উপেক্ষা করেছেন! আমি জান্তুম একক বুঝি একটা লোক।
  • একক | ০৫ নভেম্বর ২০১৪ ১৫:৩৮264479
  • এই এপিদিউরাল এনেস্থেসিয়ার কল্যানে টানা দুবছর পা ঝিনঝিন-অবশ ভাব সহ্য করেছি | অপারেশনের সময় তো দিব্যি মজা সার্জেন দের সঙ্গে গপ্পে গপ্পে কাটলো | তারপর দুবছর পা ঝিনঝিন :/
  • Du | ০৫ নভেম্বর ২০১৪ ১৫:২৯264478
  • সে তো পুরোটাই একটা রঙ্গমঞ্চ। তোমার রোলে কী কী সিন (সকলার্থে) আছে সেইটাই তফা। দি এন্ড হবার আগে ঃ)।
  • জটাশঙ্কর ওঝা | ০৫ নভেম্বর ২০১৪ ১৫:২০264477
  • আমি কিছু কই নাই। একখান প্রশ্ন মাত্তর। উত্তর নিয়াও কোন ধারণা নাই। যেই সব পেপার মাস্টারেরা জলের মত বুঝাইত তার খানিক খানিক ভুইল্যা গেছি। আর যেগুলা ক্লাসে কিছুই বুঝি নাই নিজে খাইটা বুঝছি সেগুলা খুব মনে আছে।
  • de | ০৫ নভেম্বর ২০১৪ ১৫:১১264476
  • নর্ম্যাল ডেলিভারীতে যাদের কমপ্লিকেসি হয় তাদের অবস্থা সব লেভেল ছাড়িয়ে যায় - আট্টু হলে কন্যা সহ আমি পরপারের সওয়ারী হয়ে যাচ্ছিলাম --

    প্রসব যন্ত্রণা সহ্য করা নিয়ে মেয়েদের একটা হাইপ খাওয়ানো হয় - অনেক আগে থেকেই এই ব্রেনওয়াশটা শুরু হয়ে যায়। আদারওয়াইজ সক্কলের সিজারিয়ান হলেই বা কি এমন খামতি থাকে বুঝি না - জন্ম দেবার পরেও যেন কষ্ট কিছু কম থাকে! শুধুমুধু ওই যন্ত্রণা সহ্য না কল্লেই নয়?
  • kc | ০৫ নভেম্বর ২০১৪ ১৫:০৯264475
  • জটাবাবু দিনশুরুই করলেন একটি হিনীযোগ্য পোস্টো করিয়া।

    হিনী,
  • জটাশঙ্কর ওঝা | ০৫ নভেম্বর ২০১৪ ১৫:০২264474
  • কষ্ট করে পাওয়া ধন কি বেশি দামী হয়? যে জিনিস নিজে খেটে বুঝেছি তা বেশ মনে থেকে যায়।
  • Tim | ০৫ নভেম্বর ২০১৪ ১৫:০০264473
  • আচ্ছা এই কালের কণ্ঠে কোন প্রুফ রিডার নেই?
  • kc | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:৫৩264472
  • মেয়েদের কথা জানিনা, তবে আমার মনে পোচ্চুর প্রতিহিংসা জমে আছে।
  • সে | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:৫২264471
  • নর্মাল লেবারের যন্ত্রণা আজকাল স্পাইনে ইন্‌জেকশান দিয়ে কমিয়ে দেয়। পেইন লেস লেবার। প্রসব যন্ত্রণারও কোনো কদর রইলো না।
  • Du | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:৩৫264470
  • মেয়েদের মনে যে কি পরিমান প্রতিহিংসা জমে আছে বেচারা কেসি তা কি আন্দাজও করতে পারেন।
    যদিও হেসে গড়িয়ে পড়া দেখে সেই বাঁশ, নারকেল ও কাঁঠাল ভেট দেবার গল্পটা মনে পড়লো। গল্পটা বলা যাবে না, মামাদের কাছে শোনা আর সেইপদেরই জঘন্য গল্প ঃ)।
  • d | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:৩২264469
  • এহে ওটায় জল আছে। মানে ঐ কিডনি স্টোনে। ব্যথা মাপা হয় যে ইউনিট দিয়ে তার নাম ডোল। রঙ্গন বলেছিল নর্মাল ডেলিভারীর যন্ত্রণা নাকি সবচেয়ে বেশী ডোল।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:১৬264468
  • যাই, আবার ঘুমিয়ে পড়ি। আহা জ্বর, বাহা জ্বর। কতদিনের ঘুম যে বাকি আমার।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:১১264466
  • থ্যাংকু ডিডিদা।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:১১264467
  • স্ত্রীদের প্রিয়জন তাদের স্বামীরাই হন, এমন কথা কেসি-কে কে বলল?
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:১০264465
  • অঃ বুঝেছি। দমুর লিং হল প্রেক্ষিত।
  • dd | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:০৯264464
  • বেং, শিগ্গির সিংগুল ডিএর দেওয়া লিংটা পড়ো। ঐ কেসির পোস্টের নীচেই আছে।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:০৬264462
  • ন্যাড়ার ১ঃ৫৯
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ১৪:০৬264463
  • কেসির ১ঃ৪৭ আর ন্যাড়ার ১ঃ৫৭, এই দুটো পোস্টের প্রেক্ষিতটা যদি আমাকে কেউ একটু বলে দেন?
  • ন্যাড়া | ০৫ নভেম্বর ২০১৪ ১৩:৫৯264461
  • কোন এক মহিলার লেখায় পড়েছিলাম যে কিডনি স্টোনের ব্যথা নাকি প্রসব যন্ত্রনার থেকেও বেশি। সেই পড়ে বেশ বিজয়ীর হাসিও হেসেছিলাম। সেটা কেড়ে নিসনি মা!
  • lcm | ০৫ নভেম্বর ২০১৪ ১৩:৫২264460
  • হ্যাঁ, স্ট্রাইক হয়। আমাদের পাড়ার লোক্যাল ট্রেন বন্ধ হয়ে গেছিল ইউনিয়ন স্ট্রাইকে।
    স্কুল টিচার, নার্স-দের স্ট্রাইকও দেখসি।
  • kc | ০৫ নভেম্বর ২০১৪ ১৩:৪৭264459
  • "আর বিশেষ সময়টিতে স্ত্রীরা হাসতে হাসতে গড়িয়ে পড়েন।" এই জায়গাটা বিশ্বাস হলনা। প্রিয়জনের যন্ত্রনায় হাসিতো আসেনা।
  • সে | ০৫ নভেম্বর ২০১৪ ১৩:১৭264457
  • আচ্ছা, আম্রিগায় স্ট্রাইক হয়? (অকুপাই ওয়াল স্ট্রীট নয়, ওটা স্ট্রাইক নয়)।
  • সে | ০৫ নভেম্বর ২০১৪ ১৩:০৯264456
  • হপ্তা তিনেক আগে দুড়ুম করে শনিবার ট্রেন বন্ধ করে দিয়েছিলো।
    তার পরের হপ্তায়ও বোধকরি। এসব দেখে ভয় করছে TGV ও না এরকম স্ট্রাইকের মতলোব করে, তাহলেই চিত্তির।
  • Kaju | ০৫ নভেম্বর ২০১৪ ১৩:০৬264455
  • মামীশ্রীকে একটা কথা জানিয়ে রাখি, যদিও এখন মার্কেটে আপনি নেই।

    আপনার পোস্টে আমার নাম দেখে পড়তে শুরু করেছিলাম। কিন্তু ওই যে লিখেছেন - 'অন্তঃ সলিলা অভিমানের ক্ষতি' ওইখানেই আটকে গেলুম আর বাকিটা পড়া হল না। মানে না বুঝলে এগোই কী করে? আর অভিমান তো বলে 'খুউপি খ্রাআআপ', তাহলে তার আবার ক্ষতি কীরকম - এইসব ঘেঁটে গিয়ে ফলে ওইখানে প্রসেসটি মগজের কম্পাইলেশনে এরর খেল এবং সোজা বেরিয়ে এল। ঠিক আছে পর্যন্ত, কিন্তু এর ফলে যেটা হল - কাল বেরোনোর সময় ওটি দেখলুম, ফাঁকা মনে ঘুরতে থাকল নিস্তরঙ্গ জলে যেরকম কাগজের টুকরো ঘুরেই যায় ঘুরেই যায়। রাত্তিরের ঘুমটি বিপর্যস্ত হল, স্বপ্নের মধ্যে দেখলুম - বলছি, আমার পষ্ট জানি করোনারি থ্রম্বোসিস হয়েছে, আপনি এসব বাংলায় কী লিখছেন প্রেসক্রিপশনে ? 'অন্তঃ সলিলা অভিমানের ক্ষতি' !! এ আবার কী রোগ? বলে 'তবলি' নামে একটা ট্যাবলেট লিখে দিলেন। দেখুন ভেবলি হয়ে গেল তবলি, স্বপ্নের মধ্যে তো ! এবার ঘুম ভালো না হলে পরদিন সকালে যা হয়...

    তো এতদ্বারা আমার অনুরোধ - প্রতি-আক্রমণে একটু সোজা বাংলা ব্যবহার করবেন, নইলে 'অন্তঃ সলিলা অভিমানের ক্ষতি' হয় কিনা জানি না, শারীরবৃত্তীয় ব্যাপারগুলোর ক্ষতি হয় খুব।
  • lcm | ০৫ নভেম্বর ২০১৪ ১২:৫৫264454
  • ধুস্‌ - এ কোনো স্ট্রাইক হল! গোটা দেশ বন্ধ হবে, স্কুল/কলেজ/আপিস/কাছারি/দোকানপাট... সব ব্ন্ধ - তবেই না বন্ধ। ডয়েচ-বন্ধ্‌।
  • জটাশঙ্কর ওঝা | ০৫ নভেম্বর ২০১৪ ১২:৫৪264453
  • তাই নাকি! সামনের সপ্তাহে হলেই তো আমার আক্কেল গুড়ুম। বাসের ব্যবস্থা দেখি।
  • সে | ০৫ নভেম্বর ২০১৪ ১২:৫০264452
  • গত ক হপ্তা ধরে তো শনিবার শনিবার করে স্ট্রাইক করছিলো। এখন টানা চাদ্দিন। :-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত