এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:৩১264570
  • জার্মানীর রেল স্ট্রাইকের জেরে এখানকার ট্রেনগুলো এখন লেট যাচ্ছে। মে এখনো ঘরে ফেরে নাই, এসেমেস করে জানালো ট্রেন ২৯ মিনিট লেট!!!
  • pi | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:২৮264569
  • না অতটা পাগল হয়নি।
  • Atoz | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:২৬264568
  • ছ বছরের বাচ্চাদের কম্পিউটার বানিয়ে নিয়ে যেতে বলেছিল????? ঠিক শুনলাম?
    এই প্রচলিত কম্পিউটার? নাকি আবাকাস ধরনের কিছু?
  • | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:২৩264567
  • অজান্তে
  • potke | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:১৬264566
  • সিফন, আমার এক পরমশ্রদ্ধেয় টিচার এক কিছুদিন আগে আমাকে বল্লেন " Most educators in our country need to educate themselves" ঃ
  • pi | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:১২264565
  • সরকার থেকে অ্যাকাউন্ট অ্যাকসেস করলে সেটা কি বোঝা যায় বা জানানো হয়, নাকি পুরো অজান্তে হয় ?
  • pi | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:১১264564
  • অবশ্য শুধু আচ্ছেদিন বলেই বা কী হবে, এবছরের গোড়ার থেকেই তো এই অবস্থা।

    আরো।
    India is also ranked second, just behind the US, in terms of government requests for access to users and accounts
  • pi | ০৫ নভেম্বর ২০১৪ ২৩:০৯264563
  • #আচ্ছেদিন

    ‪#‎Facebook‬ has restricted access to nearly 5,000 pieces of information on its website in India in the first six months of 2014, the highest for any country, following requests from government.

    সোর্স, দ্য হিন্দু।
  • sifon | ০৫ নভেম্বর ২০১৪ ২২:৪৩264562
  • ছয় বছরের বাচ্চা তো স্কুলে সবে A B C D.......শেখে, রাইমস শেখে। স্কুল কি করে এক্সপেক্ট করে তারা পোজেক্ট করবে। এটা স্কুল ম্যানেজমেন্টের বোকামি। বুঝতে পারি না তারা কি তৈরি করতে চায়।
  • একক | ০৫ নভেম্বর ২০১৪ ২২:৪১264561
  • *অন্তঃসলিলা
  • একক | ০৫ নভেম্বর ২০১৪ ২২:৪০264560
  • অন্তস্থ লীলা অভিমানটা যাচ্ছেতাই হয়েচে :) আলী সাহেবের পড়শীর এমিটিন খেকো বিলাই কে মনে করিয়ে দিলো :))
  • sifon | ০৫ নভেম্বর ২০১৪ ২২:৩৮264559
  • ধন্যবাদ সে
  • pi | ০৫ নভেম্বর ২০১৪ ২২:৩৬264558
  • আমার ছ বছরের দ্যাওরপোর ইস্কুলের প্রোজেক্ট ছিল কম্প্যুটার বানিয়ে নিয়ে যাওয়া। বলা বাহুল্য, সে বানায় নি। শুনলাম, স্কুল থেকে নাকি এক্সপেক্টও করা হয়না যে বাচ্চারা নিজেরা বানাবে ঃ)
  • সে | ০৫ নভেম্বর ২০১৪ ২২:৩৩264556
  • সিফন স্বাগতম্‌।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২২:৩১264555
  • এই ইতিহাসের প্রোজেক্টটা ক্লাস ফাইভে ছিল।
  • sifon | ০৫ নভেম্বর ২০১৪ ২২:২৯264554
  • আমি ভাটিয়ালি তে আজ প্রথম এলাম। আপনাদের মতামত পড়ে মনে হল। বাচ্চাদের পড়াশুনা নিয়ে আলোচনা হচ্ছে। একজনের লেখায় পরলাম ইউকেজির বাচ্চা প্রজেক্ট করেছে। আমার মতে যে স্কুলে ইউকেজির বাচ্চাকে প্রোজেক্ট করতে হয় সে স্কুলের টিচাররা বাচ্চাদের কি ভাবে ? এরকম স্কুলে না পড়ানোই ভাল।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২২:২৫264553
  • ও আজ তো কোহলির জন্মদিন। ঐজন্য দেখাচ্ছে।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২২:২৪264552
  • অভ্যু ঃ))
  • Abhyu | ০৫ নভেম্বর ২০১৪ ২২:২২264551
  • আচ্ছা এখানে http://abpananda.abplive.in/livetv/ আমি যা দেখি আপনারাও কি তাই দেখেন? আগে দেখছিলাম শ্যেন ওয়ার্নের রঙিন জীবনের সঙ্গিনীরা, এখন দেখাচ্ছে কোহলির সঙ্গে জড়িয়েছেন যে সমস্ত নারীরা।

    এই সব জেনে আমার কি হবে?
  • Abhyu | ০৫ নভেম্বর ২০১৪ ২২:১৯264550
  • ও ব্যাটা গেছে বেশ হয়েছে ব্যাঙদি - অমনি বন্ধু না থাকাই ভালো।

    তবে আমারো একটা সিমিলার এক্সপিরিয়েন্স আছে সেটা বলে দেওয়া উচিত। আমার হিস্ট্রি প্রোজেক্ট দেখিয়ে বলা হয়েছিল আর্টের প্রজেক্ট হতে হয় এই রকম। :(
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২২:১৩264549
  • আমিও, এটা অন্যায়। বাচ্চারা না শিখলে অবশ্যই টীচারের দোষ।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২২:১২264548
  • গতবছর আমার প্রায় এই একই কারণে বন্ধুবিচ্ছেদ ঘটে গেছে।

    আমার ছেলে যখন ইউকেজিতে পড়ে, তখন জানতে পারি, আমার এক বাল্যবান্ধবী আম্রিগা থেকে ফিরে তার ছেলেকেও এই স্কুলেই ভর্তি করেছে। আমার ছেলেরই ক্লাস ও সেকশনে পড়ে ছেলেটা। তো জন্মদিনে নিমন্ত্রণ, ক্রিকেট কোচিংয়ের খবর দেওয়ানেওয়া এসব দিব্যি হত। দুই বাবাতেও বন্ধু হয়ে গেছিল কিছু কমন ফ্রেন্ড বেরোনোয়। তো গত বছর ঋভুর ক্লাসটিচার যিনি কিনা ঈংরিজি ও ইতিহাস পড়াতেন, তিনি ঋভুর ইতিহাসের প্রোজেক্টটি নিয়ে সব্বাইকে দেখালেন পেরেন্ট-টিচার মিটিংয়ে, বললেন "প্রোজেক্ট হলে এরকমই হওয়া উচিত।" পেরেন্ট-টিচার মিটিংয়ের পর ওর বর কথা বললেও আমার ছোটোবেলার বন্ধুটি মুখ বেঁকিয়ে চলে গেল, আজ অব্দি সে আর কথা বলে নি।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২২:০৬264547
  • তবে আমি বাপু ঝিকির ইস্কুলের অন্য মাগুলোর পক্ষই নেব।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২২:০৪264546
  • গত বছর এখানে একজনের একটা স্পীচ শুনেছিলাম, লুরুর একটা ইন্টারন্যাশনাল স্কুলে কোনো এক টিচার একটি ফাইভের ছেলেকে দাঁড়িয়ে থাকতে বলেছিলেন পড়া না পারার জন্য। ছেলেটি নাকি উল্টে টিচারকে জিগিয়েছে "ইজ দিজ দ ওয়ে ইউ শুড ট্রিট ইয়োর কাস্টোমার?"

    আর এদিকে আমাদের কিকি কথায় কথায় অবাক হয়।
  • jhiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৫৭264545
  • আমার কোন গল্প নেই, তিনি পেটের ভেতর সোয়া চারকেজির হয়ে মহানন্দে হাত-পা ছুঁড়ছিলেন। এদিকে কোন ব্যাথা বেদনা ছাড়াই নির্দিষ্ট তারিখের পরও পাঁচদিন কেটে যায়।

    তারপর ডাক্তারকে প্রায় বাধ্য করি সি-সেকশন করাতে!
  • pi | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৫৩264544
  • টিম, হ্যাঁ, তবে এর জেরে গ্রুপ আবার রিপোর্টেড হয় কিনা ভাবছি। মরাল কাকু কাকিমাদের ( সে দলে বেশ কমবয়েসী ছেলেপুলেও আছে!) ঘুম উড়ে গেছে।
  • byaang | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৫২264543
  • আমার এদিকে নর্মাল ডেলিভারি আর কাঁচি ডেলিভারি নিয়ে নিজের গল্প লেখার ছিল। কিন্তু ঘুমে চোখ জড়িয়ে আসছে।
  • kiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৫০264542
  • ও চাঁদমামু! যাগ্গে সময় শ্যাস। গুন্নাইট।
  • kiki | ০৫ নভেম্বর ২০১৪ ২১:৪৮264540
  • কি মুস্কিল ! একটা বাচ্চা ঠিক ভাবে কিছু শিখছে সেটা বলা যাবে না! আমাদের তো ছোটবেলাটা একে তাকে দেখিয়েই কাটিয়ে দিলো। এতে এত মনে করার ই আছে টা কি। বাচ্চাদের থেকে প্যারেন্ট্সরা বেশি সেন্সিটিভ হয়ে গেলে বড় মুস্কিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত