এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৪ জুলাই ২০১২ ০৩:০১26461
  • কুমড়ো ফুল অব্দি পৌঁছে পিপি-র দুঃখের সমব্যথী হলাম। আমার এক বন্ধুর ভাই থাকে নিউজিল্যাণ্ডে। ভাই বেচারা ওখানে মাছ খেতে পায় না, এই দুঃখে বন্ধু নিউ জার্সী-র দোকান থেকে মাছ কিনে প্যাকেটে ভরে পোস্ট আপিসে যায় পার্সেল হিসেবে পাঠাবে বলে।
    তাপ্পর মাছ এভাবে পাঠানো যাবে না শুনে প্রতিবাদ, চেঁচামেচি, তক্ক, মাছের গন্ধে চারিদিক আমোদিত ইঃ।
  • pi | ২৪ জুলাই ২০১২ ০২:৫৭26458
  • আসল জিনিসটাই বাদ গেছে। আঃ বীঃ।
  • Ishan | ২৪ জুলাই ২০১২ ০২:৫৭26459
  • যাক্কলা, আমি আমাদের কথা, মালদার কথা, শালবনির কথা, কিছুই অবজার্ভ করিনি। গড়পড়তা আমেরিকানদের কথা লিখেছিলাম।
  • aranya | ২৪ জুলাই ২০১২ ০২:৫৩26457
  • বুঝলাম :-)। উইকেণ্ডে এট্টু খেলাধূলো আর পার্টি নিয়ে ব্যস্ত ছিলাম - আজ দেখি অনন্ত ভাটপাতা, পড়ে কার সাধ্যি।
  • aka | ২৪ জুলাই ২০১২ ০২:৪৮26456
  • ল্যাদোষ দা আইভিআর হেবি ভালো হয়ে গেছে এখন। সেদিন জানি কোথায় কথা বললাম। দুর্দান্ত এক্সপেরিয়েন্স।

    অরণ্যদা, ভাটে এখন অনেকে অনেককে সিগন্যাল দিচ্ছে। কে কাকে কিভাবে সিগন্যাল দিল বা দিল না তার অর্থনৈতিক, রাজনৈতিক মানে ব্যক্তিগত অভিজ্ঞতার থিওরাইজেশন চলছে এবং কনক্লুশন হল হুগলী বাংলার ওঁচা জেলা গুলোর মধ্যে এক নম্বরে। ইত্যাদি প্রভৃতি। বাকিটা আমিও জানি না।
  • aka | ২৪ জুলাই ২০১২ ০২:৪৬26455
  • ঈশান, অবজারভেশনে ভুল হল, আমরা যারা ইংরিজিতে কাজ করি তাদের মনে হয় ইংরিজি আন্তর্জাতিক ভাষা। শালবনি কিংবা মালদায় কেউ মনে করে না। একবার করে ভাবি মালদায় গিয়ে থাকলেই হয়, ধকে কোলায় না, তাই কষ্টেসৃষ্টে ইংরিজি শিখে নি, আম্রিগায় থাকব বলে। কি আর করা, মজবুরি কা নাম জিন্দেগি।
  • aranya | ২৪ জুলাই ২০১২ ০২:৪৩26453
  • এই যে আকা, গত দুদিনের ভাটের একটা সারসংক্ষেপ করে দেবে?
  • lcm | ২৪ জুলাই ২০১২ ০২:৪৩26454
  • যাক, তুমি তো তবু কোনো জলজ্যান্ত মানুষের সাথে কথা বলেছ।
  • aka | ২৪ জুলাই ২০১২ ০২:৪২26452
  • পিপির মতন অভিজ্ঞতা আমারও এইচপির কাস্টোমার সাপোর্টে। অ্যাকসেন্টটি না হয় দেশি, না হয় আম্রিগান। অদ্ভূত মাখানো। এর থেকে আস্তে আস্তে থেমে থেমে বললেই হয়।
  • aranya | ২৪ জুলাই ২০১২ ০২:৪০26451
  • কি দারুণ একটা শিলাবৃষ্টি হল, একদম ছোটবেলার মত - চরাচর শিলে সাদা হয়ে গেছে
  • lcm | ২৪ জুলাই ২০১২ ০২:২০26450
  • এই যে, এই গানটা --

    ইক বগল মে চাঁদ হোগা, ইক বগল মে রোটিয়া
    ইক বগল মে নিদ হোগি, এক বগল মে লোরিয়া
    হাম চাঁদ পে রোটি কি চাদর ডাল কর সো যায়েঙ্গে
    আউর নিদ সে কহে দেঙ্গে লোরি কাল শুনানে আয়েঙ্গে...

    এক অদ্ভুত মাদকতা - সুরে এবং গায়কের কন্ঠে



    গায়কঃ পীযুষ মিশ্র
  • Abhyu | ২৪ জুলাই ২০১২ ০১:২৬26449
  • পড়তায় পোষাবে কি না ডিপেন কচ্চে তুমি কতোটা পাগল তার উপর। :)
    এখন ফেডেক্সের ওয়েব সাইটে গিয়ে শিপিং ক্যালকুলেট করো!
  • pipi | ২৪ জুলাই ২০১২ ০১:১৫26448
  • কিন্তু কথা হচ্ছে পোস্টে কত পড়বে। ২ টাকার মাল পোস্টাতে যদি ২০ টাকা লাগে তো পড়তায় পোষাবে না।
  • pipi | ২৪ জুলাই ২০১২ ০১:১৩26447
  • ধুস। আইস প্যাক তো ঐজন্যই। গললেও পুরো জল হবার আগেই পৌঁছে যাবে। আর জিনিসপত্তর ঠিকই থাকে। বায়ো ল্যাবে ঐ করেই তো দেশ বিদেশ থেকে ডেলিভারি আসে।
  • Abhyu | ২৪ জুলাই ২০১২ ০১:১১26446
  • গরমে বরফ গলে জল হয়ে গেলে?
  • pipi | ২৪ জুলাই ২০১২ ০১:০৯26445
  • কেন আইস প্যাক চাপা দিয়ে পাঠাবেঃ-)
  • Abhyu | ২৪ জুলাই ২০১২ ০১:০০26444
  • একবার এক প্যাকেট কুমড়োফুলের মধ্যে একটা জ্যান্ত মৌমাছি ছিল। ফেডেক্স করতে গেলে কি আর কুমড়োফুল তাজা থাকবে?
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ০০:৫৬26443
  • আসলে অ্যাক্সেন্টের গোলমালে ভুস শুনতে লাগছে। ঃ)
  • pipi | ২৪ জুলাই ২০১২ ০০:৫৫26442
  • আটলান্টা বাজারের ঐ দু টাকার ২৭ খানা তাজা কুমড়োফুল ফেডেক্স করতে কা'টকা লাগবে?
  • pipi | ২৪ জুলাই ২০১২ ০০:৫৪26441
  • দীর্ঘশ্বাসঃ-)
  • Abhyu | ২৪ জুলাই ২০১২ ০০:৫৩26440
  • তাহলে ভুস করে কি ফেললে?
  • pipi | ২৪ জুলাই ২০১২ ০০:৫২26439
  • হ্রস্বশ্বাস আবার কি? আমি কখনো ফেলেছি কিনা মনে করতে পারছি না।
  • Abhyu | ২৪ জুলাই ২০১২ ০০:৫১26438
  • আর আটলাণ্টায় দুটাকায় ২৭টা তাজা কুমড়োফুল পাওয়া যায়।
  • Abhyu | ২৪ জুলাই ২০১২ ০০:৫০26437
  • লোকে ফোঁস করে দীর্ঘশ্বাস আর ভুস করে হ্রস্বশ্বাস ফেলে!
  • pipi | ২৪ জুলাই ২০১২ ০০:৪৫26436
  • পিছনের কোন একটা পাতায় হঠাৎ চোখে পড়ল মামীর গাছে চোদ্দো খানা কুমড়ো ফুল!! অ মামী, দু একটা বড়া ফেডেক্স করা যায় না? ঃ
  • pipi | ২৪ জুলাই ২০১২ ০০:৪২26435
  • আমার চীনে কলিগ স্বপ্ন দেখে সারা দুনিয়া একদিন চীনে ভাষায় কথা কইবে আর তাহলে আর তাকে কষ্ট করে ইঞ্জিরি কইতে হবে না। এর সাথে একবার হোটেল রুম শেয়ার কত্তে গিয়ে রাত্রে যা হয়েছিল ভাবলে এখনো ফ্যাকফেকিয়ে হাসি পায়।
  • pipi | ২৪ জুলাই ২০১২ ০০:৪০26434
  • এই মাত্তর GE Healthcare এর টেক সাপোর্টে ফোনাতে ফোং তো গেল এক দেশী জনতার কাছে। নাম বলল মহেশ। তারপরে কি রগড়ারগড়ি তার উশ্চারণ বুঝতে! ফোনটাকে খামচে কানের সাথে জোর করে চেপে ধরে আছি নইলে তার কথা বোঝাই যায় না ভাল করে। টেকনিক্যাল নলেজ নিয়ে বিশেষ প্রশ্ন নাই কারণ মোটামুটি যা জানতে চেয়েছিলাম তা সে বলল কিন্তু কেন জানি না আমি ঠিক কনভিন্সড হতে পারলাম না। আমি আরো একটু ইন্ফো আশা করেছিলাম। সে যাই হোক, ফোং কল্লে কি ফোং ধল্লে হ্যালোর বলে নিজের নাম বলা আমার বহু পুরাতন অভ্যেস, সেই নাজী মুলুক থেকে। তো হেথায় বলা মাত্র ওপাশের জনতা বুঝে গেছে আমিও দেশী। তারপরে ইনফো পুল আউট করছি একটু ওয়েট কর এই না বলে মাল হ্যাজাতে শুরু করেছে! কেমন যেন গায়ে পড়া টাইপের হ্যাজানো। প্রথমে নিজের নামের সাথে কোন ইউনি থেকে ফোং করছি সেটা বলেছিলাম এখন মাল জিজ্ঞাসা করে ইউনিটা কোথায়। আমার ফোং নাম্বার, মেল আইডি কি। আমি প্রথমে ভাবলাম এই ইনফো গুলো হয়তো ওদের দরকার তাই দিব্যি ল্যাবের নাম্বার, মেল আইডি দিয়ে দিলাম। তারপরে যখন মর্কট জানতে চায় আমার লাস্ট নেম কি আমার কেমং সন্দো হল। জিজ্ঞাসা করলাম লাস্ট নেম দিয়ে কি হবে, ওটা জরুরী কিনা। তখন মর্কট আমতা আমতা করে বলে না আপত্তি থাকলে জানাতে হবে না, জরুরী নয়। আমিও কড়া গলায় হেঁকে দিলাম যে সারনেম বা অন্য কোন ইনফো শেয়ার করতে আমার ঘোর আপত্তি আছে। তরপরে মর্কট সুড়সুড় করে কাজের কথা শুরু করল!
    এতখানি না হলেও এর আগেও কয়েকবার বিভিন্ন ক্ষেত্রে কাস্টমার কেয়ারে ফোন করে অ্যাক্সেন্ট বুঝতে ভাল মতন বেগ পেতে হয়েছে।
    তো মোদ্দা কথা হলে ব্যস্ত সময়ে তুমি যখন কোন জরুরী ইনফো চাইছ সে সময় ফোং করে অ্যাক্সেন্ট বুঝতেই যদি তোমায় এত পরিশ্রম করতে হয় তো অধৈর্য্য হওয়া খুব স্বাভাবিক। আমরা বিশেষত স্টুডেন্টরা একইরকম অধৈর্য্য হয়ে পড়ি যখন কেউ টক দিতে আসে তার কথা ভাল মতন কিছু বোঝা যায় না তার অ্যাক্সেন্টের কারণে। যে যা ভাববে ভাব তবে দুবার আমি হল ছেড়ে বেরিয়ে এসেছিলাম বিরক্ত হয়ে লেকচারের মধ্যে, একবার টক দিচ্ছিলেন মাদ্রাস ইউনির এক প্রফ আরেকবার এক ফ্রেঞ্চ প্রফ।
    অন্যদিকে এদেশের কালো লোকেদের অ্যাক্সেন্ট বুঝতে আমার ঘোর সমস্যা হয়। দোকানে হাটে বাজারে ফোনের ওপাশে যদি কালো কোন মহিলা বা পুং থাকেন তো আপনা থেকে ভুস করে একটা দীর্ঘঃশ্বাস আগে বেরিয়ে আসে এইবারে কতক্ষণ ধ্বস্তাধ্বস্তি কত্তে হবে ভেবেঃ-(
  • Qy | ২৪ জুলাই ২০১২ ০০:৩৮26433
  • সেই হিসাবে ইংরেজীকে গ্যালাক্টিক ভাষা ও বলা যায়। ঃ-)
  • Qy | ২৪ জুলাই ২০১২ ০০:৩৭26432
  • এলিয়েনরাও ইংরেজি বলে, কী চোস্ত ফটফট ইংরেজী রে বাবা! গোটা গ্যালাক্সি ঘুরে ঘুরে ভাল্কান, টেলুরিয়ান, বেটাজয়েড, ক্লিংগন রোমুলান আরো কত রেস পেলো, কিন্তু এমন কাউকে পাওয়া গেলো না যারা ইংরেজী বলে না ও বোঝে না। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত