এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫৯264660
  • আহা যারা রাগ করছেন, তাঁরা না হয় চুরমুর খান। র দুটো জায়্গামতন রেখেই খান। ঃ-)
  • Lama | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫৮264659
  • (টাইপ করতে সময় লাগছে। এটা আসলে সেই গল্পটা যেটা ব্যাং কে বলব বলে আধঘন্টা আগে বলেছিলাম)
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫৭264658
  • অসীম চট্টোপাধ্যায়ের মন্তব্যটা পড়ে মামুর লেখা মনে পড়ে গেল ঃ) হ্যাঁ, সেদিন যেটা বলেছিলাম, আরেকদল হয়তো মরাল পোলিসিং করবেন না, কিন্তু এক্কেবারে এই মনোভাব।

    'এই কিস অফ লাভ নিয়ে অস্বস্তির শেষ নেই। ভাবখানা এরকম, যে, বেশ তো গম্ভীর গম্ভীর জিনিস নিয়ে আন্দোলন করছিলাম, গোমড়া মুখে মিটিং মিছিল করছিলাম, তার মধ্যে এসব কী ছ্যাবলামি? এ তো পুরো রসভঙ্গ। আমরা হলাম আদি ও অকৃত্রিম আন্দোলনের দোকান, আমাদের কোনো শাখা নাই, আমাদের ডানহাতে মার্কস ও বাঁ হাতে গ্লোরিয়া স্টেইনাম, কন্ঠে জোন বেজ ও হাতে বিশ্ববিপ্লবের পতাকা, কোনটা ইস্যু ও কোনটা ইস্যু নয়, সে আমাদের অঙ্গুলীহেলনে চলবে, এই সুখের ইডেনে জ্বলজ্যান্ত আদম ও ইভ টপকালো কোথা থেকে? চুমু খেয়ে কি মানুষের আশু কোনো সমস্যার সমাধান হবে? চুমু কি খাদ্য? যদি হয়ও বা তাতে কি প্রোটিন আছে? একান্তই যদি প্রোটিন নাই থাকে, যথেষ্ট ক্যালরি আছে কি, যা ক্ষুধার্ত ভারতবাসীর পেট ভরাবে? চুমু কি দুর্নীতি দূর করবে? চুমু খেয়ে কি শ্রেণী সংগ্রাম হবে?
    খুব পষ্টো করে বলা যাক, না, এসবের কিস্যু হবেনা। মন ভরলেও ভরতে পারে, কিন্তু চুমুতে চাট্টি লালা বিনা পেটে কিছু যায়না, ও খেয়ে কারো পেট ভরেনি ও ভরবেনা। "প্রকাশ্যে চুমু খাও" আন্দোলনে শ্রেণী সংগ্রাম হচ্ছে না, দলিতের অধিকার রক্ষা হচ্ছেনা। যেমন সমকামীদের অধিকার রক্ষার আন্দোলনে শ্রেণী সংগ্রাম হয়নি। দিল্লীর নির্ভয়া-উত্তর আন্দোলন কোনো মানুষের পেটে এক কণা ভাতও জোগায়নি। বাংলাদেশের শাহবাগ হোক কি পশ্চিমবঙ্গের হোক্কলরব, কোত্থাও কোনো "মূল" সমস্যা নিয়ে আন্দোলন হয়নি। এখানেও হচ্ছেনা।
    আসলে গোলমালটা হল কোনটা মূল সেটা খুঁজে বার করাতেই। মকবুল ফিদা হুসেনের নগ্ন স্বসস্বতী আঁকার অধিকার নিয়ে আমরা চিল্লেছিলাম, এটা জেনেই, যে, ওই ট্যারাব্যাঁকা সরস্বতী এমনকি আমাদের পাড়ার পুজোতেও কোনো কাজে লাগবেনা। বাপি পালকে নিয়ে হট্টগোল এই জন্য করিনি, যে, তিনি মুখ্যমন্ত্রীকে গাল দিয়ে খুব মহৎ কাজ করেছেন, এবং গোটা ব্যবস্থার শিকড় ধরে নেড়ে দিয়ে একদম সমস্যার মূলে পৌঁছে গেছেন। আসলে এই সমস্ত ক্ষেত্রেই মূল প্রশ্নটা "ব্যক্তি" ও তার "স্বাধীনতা"র। আওয়াজটা গোঁড়ামির বিরুদ্ধে, দাদাগিরির বিরুদ্ধে, জগদ্দল রক্ষণশীলতার বিরুদ্ধে। এর কোনো মূল নেই, সবই তৃণমূল। যে সমাজ খাপ পঞ্চায়েত ঘটায়, সেই সমাজই অপারেশন মজনু নাম দিয়ে ঘনিষ্ঠ যুগলকে তুলে এনে চড়-থাপ্পড় লাগায়। লিভ-ইনের বিরুদ্ধে গলা গলা ফাটায়। এর কোনো শুরু বা শেষ নেই, পুরোটাই একই ব্যবস্থার অংশ।
    লিবারালরা স্থির করুন, তাঁরা নাক-কোঁচকাবেন না পক্ষে থাকবেন, সে তাঁদের চয়েস। তবে চুমু খেলে আজ যে মরাল পুলিশ থানায় নিয়ে যায়, মিনিস্কার্ট পরলে সেই মরাল পুলিশই কালকে হুড়কো দেবে। তখন, "আমরা বাপু চুমু খাবার পক্ষে নই, কিন্তু মিনিস্কার্টের পক্ষে" বলে কোনো লাভ হবেনা। মিনিস্কার্টের অধিকার "মূল", আর চুমুর অধিকার গৌণ, মেয়েদের রাত্তিরে একা একা ঘরে ফেরার অধ্কার "মূল", আর প্রেমিক বা প্রেমিকার হাত ধরার অধিকার গৌণ, নারীর নিজের শরীরের উপর অধ্কার "মূল" আর যুগলের নিজেদের শরীরের উপর অধিকারের প্রশ্ন গৌণ, এরকম হিসেব নিকেশ কিছু হয়না। এই তফাত করাটাই আসলে সেই রক্ষণশীলতার, সেই গোঁড়ামির, সেই খাপ পঞ্চায়েতের উত্তরাধিকার, যার বিরুদ্ধে আওয়াজ তোলাটা দরকার। চুমু আন্দোলনে লিভ-ইনের পক্ষের আওয়াজে সেই কথা তোলা হচ্ছে। যাঁরা তুলছেন, পুলিশি হামলার শিকার হচ্ছেন, তাঁদের এই অধমের পক্ষ থেকে চুমুর অঙ্গীকার রইল। হ্যাঁ, প্রকাশ্যেই।'
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫৬264656
  • প্যাশনেট কিসিং দেখিনি, তবে সাদারা যেসব হাঁটুর বয়সী বা আরও ছোট মেয়ে বগলদাবা করে ঘোরে, তাদের সাথে রাস্তায়-ঘাটে-দোকানে-সুপারমার্কেটে বেশ ইন্টিমেটই থাকে, কাউকে কোনদিন আপত্তি জানাতে দেখিনি।

    অর এখানকার মেয়েরা নারী-পুরুষ নির্বিশেষে হাগ দেয় ও গালে গাল ঠেকিয়ে শুন্যে চুমু দেয়। ছেলেরা সেসব করেনা, করলেও আমার চোখে পড়েনি।
  • Lama | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫৬264657
  • আমার রুমমেট বগার বাড়ি ছিল দমদম এয়ারপোর্টের রানওয়ে ঘেঁষা নারায়ণপুর গ্রামে। হ্যান্ডু চেহারা, সপ্রতিভ আচরণ আর স্মার্ট চেহারা, কথাবার্তা দেখেশুনে বোঝা যেত না গ্রামের ছেলে। তার ওপর পড়াশোনার পরিধি- সবকিছু মিলিয়ে কলেজের ডন গোছের (তা সে ডন আমিও একটু আধটু চিলাম, হেঁ হেঁ, কিন্তু সে অন্য গল্প)। আর হ্যাঁ আদর্শবাদী এবং নিষ্ঠাবান এসেফাই কর্মী/ নেতা।

    গ্রাম জীবনের আকর্ষণে, কাকিমার আদরযত্ন আর খুব কাছ থেকে প্লেন দেখার লোভে ওদের বাড়ি খুব যেতাম। বিশেষতঃ আমার বাড়ি আগরতলা হওয়াতে অন্য ছেলেদের মত শনিরবিবার বাড়ি যাবার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম, তাই ওদের বাড়ি যেতে বেশ উৎসুক ছিলাম।

    কোন বছর মনে নেই, পরীক্ষার আগে। কি একটা ব্যাপারে ক্যাম্পাসে কি একটা গন্ডগোল পাকিয়ে উঠেছে। এস এফ আই স্ট্রাইক ডাকবে শোনা যাচ্ছে। জনতা বেশ উত্তেজনার আগুন পোহাচ্ছে।

    সেরকম একটা সময়ে, কোন এক শীতের রবিবার সকাল বেলা বগা বলল 'আমার টাকাপয়সা ফুরিয়ে গেছে, তুই আমার বাড়ি গিয়ে কিছু টাকা নিয়ে আয়। আমি বাবাকে চিঠি লিখে দিচ্ছি।'

    আমি বললাম 'আমি একা যাব? তুই যাবি না?'। বলল 'আমার একটা ওয়ার্কশপের রিপোর্ট সাবমিট করার আছে। যেতে পারব না। এদিকে টাকাটা আজই দরকার। হাতে কিছু নেই।'

    আমি সরল বিশ্বাসে রাজি হয়ে গেলাম।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫৫264655
  • গেরুয়া হয়তো এই নিয়ে প্রকাশ্য সঙ্ঘবদ্ধ সন্ত্রাস চালায়, কিন্তু মরাল পোলিসিং কোন রঙেই কম পড়ে নাই।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫৪264654
  • স্যার এখানে তো ছাত্রছাত্রীরা ইয়ে করছে স্যার ঃ-)))
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫২264653
  • ব্রাত্য কী বলেছেন?
  • ব্যাং | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫১264651
  • ঝিকি ঃ)
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫১264652
  • ব্র্যাত্যর কথা আমার ভালো লেগেছে। পুরো ক।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৫০264650
  • PDA (Public Display of Affection)

    Europe and North America

    In most of the Western world, such as Europe, Australia, New Zealand, Canada, South Africa and the United States, it is very common to see people holding hands, hugging and sometimes kissing in public. It is not socially acceptable to be overly explicit, such as engaging in sexual activities. Kissing is more commonly seen in adult night-life, such as nightclubs.

    China

    China promotes modesty in public between the two sexes. Kissing is regarded as nearly as intimate as any form of sexual contact and tends to be a secretive act for many Chinese individuals.

    Indonesia

    Heavy or passionate kissing could carry a “maximum penalty of five years in jail or a 250 million rupiah ($29,000 fine).

    Middle East

    Decency laws do not allow public displays of affection. Penalties can be severe. Travelers have been sentenced to lengthy jail sentences for kissing in public, according to the U.S. Department of State.

    Japan

    In general, public displays of affection are less prevalent in Japan. It is rare for anything more intimate than hand-holding to occur; kissing goodbye is likely out of the question.

    India

    Public display of affection is regarded as unacceptable in India. Kissing and hugging are taboo. However, same sex physical contact is allowed. Under section 294 of the Indian Penal Code, causing annoyance to others through "obscene acts" is a criminal offence with a punishment of imprisonment up to 3 months or a fine, or both. In the state of Kerala, a public hugging and kissing campaign was launched on November 2014 in protest against moral policing.
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৪৯264646
  • ওহো, এই তো, প্রথম পাতাতেই আছে।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৪৯264647
  • কী সব্বোনাশ! বাড়ীল্লোকে ঐ প্রশ্নগুলো জানতে পেরেছিল? ঃ-)
  • | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৪৯264648
  • ওহোহো পেয়ে গেছি পেয়ে গেছি। হে হে শীষেন্দুর এক্কেরে .........
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৪৯264649
  • ফেবু গ্রুপে লোকজন দিয়েছে। বললো এই সময়ে বেরিয়েছে। ব্রাত্য বাবুর মন্তব্য নাকি েরিয়েছে আবাপ য়।
  • | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৪৫264645
  • শীর্ষেঁদুর জ্বলনটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে?
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৪৪264644
  • তোমার কেস অনেক কম, আমার বন্ধু তো যা-তা কেস খেয়েছিল।

    র‌্যাগিং পিরিয়ডে হোস্টেলের পাতি পরীক্ষায় ফার্স্ট হয়ে সে বেশ ভালো একটা পেন পুরষ্কার পেয়েছিল।

    বাড়ী গিয়ে বলেছিল কুইজ কনটেস্টে পেয়েছে।

    সেই সময় প্রতিদিন বা ঐরকম কোন একটা কাগজ সদ্য চালু হয়, ওদের পুজোর সময় কাগজ বন্ধ থাকতনা, কাজেই পুজোর সময় সবাই ঐ কাগজই কিনত। আর ঐ কাগজেই সপ্তমীর দিন প্রথম পাতায় বিক্কলেজের হোস্টেলের পাতি পরীক্ষা সম্বন্ধে লেখা হয়েছিল, এমনকী হোস্টেলের নাম ধরে কিছু স্যম্পল প্রশ্নও ছাপা হয়েছিল!

    সে বেচারার কী দশা হয়েছিল সে আর বললাম না ঃ)
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৪২264642
  • এই সেরেছে! আমি তো ভাবলাম দিল আশনা হ্যায় দেখার সময় বুঝি চুকলিবাজ কেউ দেখে ফেলে বাড়িতে জানিয়ে দিয়েছে। ঃ-)
  • Pi | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৩৬264640
  • হ্যা। গুরুর গ্রুপের পোস্ট নিয়েই। বেজায় তর্ক চলেছে কদিন। তবে ওর বক্তব্যের সমর্থক কিছু কম নেই। নাম করলাম্না। আমার ওয়ালেও দেখতে পারো।
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৩৩264639
  • শুনি শুনি শুনি
  • Lama | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৩২264638
  • তাহলে শোন গল্প
  • | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৩১264637
  • হ্যা হ্যা হ্যা হ্যা বিন পরে হাঁটাটা হেব্বি তো।

    অদিতি ফাল্গুনীও তো কিসিমিসি নিয়ে ভারী ক্ষেপ্ত।
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:৩০264636
  • সকালবেলার আনন্দবাজার দেখে মনখারাপ হল। সাংবাদিকগুলোর এত মন্দ স্বভাব কী বলব! কী বলে ছোট ছেলেমেয়েদুটোকে কেস খাওয়ালি? এবার এদের বাড়ির লোকরা কি এদের ছেড়ে কথা বলবে?

    একবার সিইউয়ের অশিক্ষক কর্মচারীরা বন্ধ ডেকেছিল কোলকাতার কলেজগুলোতে। এদিকে সেদিনই আবার সবাই মিলে দিল আশনা হ্যায় দেখতে যাওয়ার কথা। বাবা তো আর সেকথা জানে না, সকালবেলায় বলল "আজ তো কলেজ বন্ধ থাকবে"
    আমি তেড়িয়া হয়ে বললাম "আমাদের কলেজে ওসব হয় না। সরকারি কলেজ তো আর না। আমাদের ছোট গেট দিয়ে ঢুকিয়ে ক্লাস নেওয়া হবে বলেছেন স্যাররা"
    বাবা ঠিক যুক্তি দিয়ে কাটাতে পারল না, নাকি ইচ্ছে করেই চুপ করে গেল কে জানে!
    পরের দিন সকালে দেখি আনন্দবাজারে বেরোবি তো বেরো, আমাদের কলেজেরই শুনশান চেহারা ও বন্ধ গেটের ছবি বেরিয়েছে। উফ্ফ সে কী কেস খেয়েছিলাম। মা একবারে বিশ্বরূপ দর্শন করিয়ে দিয়েছিল।
  • Lama | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:২৯264635
  • ক্কে? ক্কে? ক্কেঘুমায়
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:২৪264634
  • বুঝলে ব্যাংদি, আবার ঘুমিয়ে যদি দ্যাখো ওকে, কানদুটো টেনে টুনে দেখো। ঃ-)
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:২৩264633
  • এতোজ, ঐ কানের কথাই ঘুমের মধ্যে ভাবছিলাম, ভাবলাম - এবাবা সময় থাকতে ন্যাড়াবাবুর কানগুলো ভালো করে দেখে নিই নি কেন? ইন্দ্রনীলের কানগুলৈ বা কেমন ছিল? এখন কী হবে? এটা কাকে দেখলাম, কী করে বুঝব?
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:২১264631
  • জানি তো পাই,। সীনটা ভেবে তো আমার হাসি পেয়ে গিয়েছিল। জিগালাম, "ধপ করে পড়ে যাস নি? এই কাজটা করতে গেলিই বা কেন?" বলল, "খুব বোর হচ্ছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে, তাই।"
    বললাম, "হাতের লেখাটা ভালো করতে কদ্দিন ধরে বলে আসছি? ঐরকম হাতের লেখা দেখলে মানুষের মাথা তো গরম হবেই।" শুনলাম, "কোনটা চাও? হাতের লেখা ভালো হোক, নাকি পরীক্ষায় পেপার লেখা শেষ হোক? যেকোনো একটা পেতে পার।"
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ০৮:২১264632
  • বাহ।শীর্ষেন্দুকাকুর হেব্বি জ্বলেছেঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত