এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lama | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:২০264688
  • হ্যাঁ, ভাটুরে অরিজিৎ
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:২০264689
  • কী যেন নাম ছিল লামাদার টইটার ?
  • Blank | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:২০264690
  • লেখাটা কাল পড়েছি। মুভি রিভিউ হিসেবে লেখাটা অতি বাজে।
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১৮264686
  • এই সাইট থেকে অনুসন্ধান নামক ব্যাপারটা কি তুলে দেওয়া হচ্ছে ধীরে ধীরে? লামার টই খুঁজতে গিয়ে পেলাম না।
  • ন্যাড়া | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১৮264687
  • আমি যা করি, তার উল্টোটা জেনেরালি সবাই বাজে ভাবে। যারা ভাবে না তারা নিজেদের ওইভাবে ট্রেন করেছে।
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১৭264685
  • লামাটার হেব্বি ঘ্যাম ছিল কলেজবেলায়। অমন প্যাংলাকার্তিক চেহারায় অমন ঘ্যাম যে কী করে ক্যারি করত, কে জানে!
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১৬264683
  • সমকামিতা নিয়ে সমীক্ষা করলেও দেখা যাবে বহু লোক মনে করেন এ ভারি বাজে জিনিস।
  • Blank | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১৫264682
  • এবং লামাদাও কভু ডন ছিল
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১৪264680
  • এলসিএম ঃ-))))
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১৪264681
  • লামা ছ মাস মাংস খায় নি - এটাই হল গপ্পের হাইলাইট্‌স
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১৩264678
  • অরিজিত মানে ভাটুরে অরিজিত?
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১৩264679
  • এখন স্বচ্ছ ভারত মিশন চলছে, প্রকাশ্যে হিসি করলে a round of applause পেতে হবে ঃ)
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১১264676
  • ও লামাদা, গপ্পোটা একটা টইতে একজায়গায় হোক না। মানে ভাটেও হোক, কিন্তু কেউ টইতেও তুলে দিক। পরে একসাথে পড়তে পারবো।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১১264677
  • When it comes to public displays of affection (PDA) Britain is divided, with 45 per cent against public passion.

    Half of Londoners said PDA made them feel uncomfortable, while 35 per cent said kissing in front of other people was "inappropriate, rude and dirty".
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১০264673
  • ওদিকে কালোটাকা নিয়ে তো মনে হয় এত বাগাড়ম্বরই সার। এখন শোনা যাচ্ছে, ঐ ৬২৭ জনকে নিয়ে নাকি যথেষ্ট ও প্রয়োজনীয় তথ্য নেই !
  • Lama | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১০264674
  • একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম কি চলছে।

    দেখি, ফার্স্ট লবিতে একটা শতরঞ্চি পেতে কিছু ছেলেপুলে বসা। তাদের মধ্যে বগা, অরিজিৎ এরা আছে। কিসের যেন দাবিতে আমরণ অনশন ইত্যাদি লেখা পোস্টার টোস্টার ঝুলছে। বগার বাবা আর জেঠু পুলিশের গাড়ি থেকে নেমে চিন্তিত মুখে ফার্স্ট লবিতে উঠলেন, তারপর নিচু হয়ে বগাকে কি যেন বলছেন আর বগা চোয়াল শক্ত করে ঘাড় নাড়ছে।

    তারপর কি করে অনশন শেষ হল মনে নেই। তবে খবরের কাগজে বগার নাম বেরিয়েছিল মনে আছে।

    আর মনে আছে, রুমমেটকে অনাহারে রেখে তারই বাড়িতে চর্বচোষ্য সাঁটানোর জন্য মাস ছয়েক এমন অপরাধবোধে ভুগেছিলম যে ছ মাস মাংস খাই নি, আর বছর দুয়েক নারায়ণপুর যাই নি।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:১০264675
  • এখানে ভারতের মত সমাজের অনেক স্তর আছে। জাকার্তা মাল্টিকালচারাল কসমোপলিটান শহর। এখানে সমাজের নিয়ম অনেক শিথিল, সাদাদের জন্য আরও শিথিল।

    খালি অমুসলিমরা কোন মুসলিম মেয়েকে বিয়ে করতে পারেনা। সেক্ষেত্রে হয় ধর্ম পরিবর্তন নয় অন্য পুরুষটির দেশে গিয়ে সেদেশের আইনে বিয়ে।
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:০৯264672
  • ন্যাড়া | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:০৭264671
  • প্রকাশ্যে হিসি করা নিয়ে আন্দোলনের স্ট্যান্ডটা কী?
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:০৬264669
  • লামা লামা তাপ্পর তাপ্পর?
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:০৬264670
  • বগার গল্প মিনিটে মিনিটে থ্রিলিং হয়ে উঠছে। ঃ-)
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:০৫264667
  • সবাইকে পিডিএ করতে হবে এমন কোন দাবিই নেই, কিন্তু কেউ করলে তাই নিয়ে চেঁচামেচি আর হুজ্জুতি বন্ধের দাবি।
  • Atoz | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:০৫264668
  • বগা না, বগার বাড়িতে গেল তো লামা! সেখানে মনে হয় ধোলাই এর ব্যবস্থা ছিল।
    ঃ-)
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:০৪264666
  • ওঃ, ঝিকিদি দিয়ে দিয়েছে।

    ঝিকিদি, তাহলে ইসলামিক দেশে এই নিয়ে কোন সমস্যা হয়না ? মুসলিমরাও করেন নাকি ? ইন ফ্যাক্ট তোমাদের ওখানে মেয়েদের অবস্থা কেমন দেখো এটা অনেক দিন ধরেই জিগেশ করবো ভাবি। শুধু মেয়েদেরও নয়, ইন জেনেরালও।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:০৩264664
  • সেই, এতে রাগ করার বা উৎসাহিত হওয়ার মত আমি কিছু পাইনা। পিঠ চুলকানোর মত কেস। যার ইচ্ছে হবে সবার সামনে চুলকাবে, আর যার সেটা রুচিশীল লাগবেনা সে গোপনে চুলকাবে ঃ)
  • Lama | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:০৩264665
  • তারপর বগাদের বাড়িতে চর্বচোষ্য সাঁটিয়ে পকেটে বগার জন্য হাতখরচের বান্ডিল নিয়ে ('সাবধানে যেও' কথাটা বার পঞ্চাশেক শোনার পর) সাত সমুদ্দুর তের নদী ঠেঙ্গিয়ে শীতকালের ঝুপসি অন্ধকার সন্ধ্যায় যখন ক্যাম্পাসে ঢুকলাম তখন দেখি পরিবেশ থমথমে। গুচ্ছ পুলিশ দাঁড়ানো।

    ইতোমধ্যে একটা পুলিসের গাড়ি আমাকে ওভারটেক করে কলেজ বিল্ডিং এর দিকে চলে গেল।

    আরে! পুলিশের গাড়িতে ওরা কারা? বগার বাবা আর জেঠু না? এঁদের সঙ্গ্গে তো ঘন্টাতিনেক আগেই হেসে হেসে গল্প করতে করতে মাংসভাত সাঁটালাম।

    নাঃ ডাল মে কুচ কালা হ্যাল
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:০১264662
  • আরে আমি নিঃশ্বাস বন্ধ করে বসে আছি তো, তারপর বগা কী করল জানার জন্য।
    দেখছিস না, চুমু-ও আমাকে টানছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত