এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৮264717
  • দ্যাখেন বাপু, আমার সোজা কথা। বয়স কম থাকতে থাকতে চুমু খাওয়া, হাত ধরা, চুলে বিলি কেটে দেওয়া এসব করে নেওয়াই ভালো। নয়তো আর কটা বছর পরেই তো ঐ মুখ দেখলেই মুড়োঝ্যাঁটা মারতে ইচ্ছে করবে, মুন্ডুতে হাতুড়ি মারতে ইচ্ছে করবে ইত্যাদি।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৮264718
  • হাত ধরে হাঁটা, ক্লাসরুমে কথা না বলা, প্রকাশ্যে কথা না বলা, সবাই কী পরিমাণে গুলিয়ে দিচ্ছে !
  • hu | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৮264719
  • লসাগুদা, বিদ্যাসাগর যখন বিধবাবিবাহের জন্য সই জোগাড় করছিলেন তখনও মেজরিটি মনে করেছিল এতে সমাজ দূষিত হচ্ছে। মেজরিটিকে অত গুরুত্ব দেওয়ারও কিছু হয়নি যতক্ষণ না কাজটা কোন মানুষের ব্যক্তিগত অধিকারে সরাসরি হস্তক্ষেপ করছে।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৮264720
  • নাহ, আমি কিচ্ছু বলবনা। আমি ভালো হয়ে গেছি।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৭264715
  • ল্যা! এটাতো জানতামনা, মালয়ালি তো অনেক দেখেছি, দেখছি!

    এটা তো আমার দীর্ঘদিনের কথ্য ভাষা ঃ(
  • d | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৭264716
  • ডিপেন করবে চুমু খাওয়াকালীন হাতটা কোথায় ছিল তার ওপরে।
  • ^ | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৬264714
  • যাদপ্পুর থানা বা ৮বি বাসস্ট্যান্ডের ধুলো-ধোঁয়া-ভিড়ে চুমু খাওয়াটা বেজায় আনরোম্যান্টিক। অ্যান্টিরোম্যান্টিকও হতে পারে। সিকিমের কোনো উপত্যকায় বা অতলান্তিকের পারে বা পারীতে স্যেনের প্রমেনাডে হলে একটু রোমান্টিক হয়। এ ছাড়া কেউ চুমু খেলো না হাত ধরে হাঁটলো তাই নিয়ে কারো বিশেষ মাথা ঘামানোর দরকার দেখি না। পবিত্র সরকার মন্দ বলেননি।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৫264712
  • চুমু খেতে হাত ধুতে হবে? কেউ হিনী দেবে না দেবেনা?
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৫264713
  • কেবলই প্রশ্নপত্র - নো উত্তরপত্র - সে পরীক্ষা বোরিং না?
  • d | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৪264711
  • এই সেদিন বললাম না আমার মায়েদের সময় মেয়েরা কলেজের ক্লাসে শিক্ষকের পেছন পেছন ঢুকত আবার শিক্ষকের পেছন পেছনে বেরিয়ে নিজেদের কমনরুমে গিয়ে বসত। সেই সময় ক্লাসের সহপাঠীর সাথে সরাসরি কথা বললে এইর্তকম শীর্ষেন্দুর মত লোকজন তেড়েমেড়ে বলত। তখনও মোটামিটি এই কথাগুলোই বলা হত, পাবলিক প্লেসে অশোভন ইত্যাদি।
    স্থানঃ উত্তরপাড়া কলেজ, কালঃ ১৯৫৪-৫৫,
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৩264709
  • উফ্ফ ঝিকি সর্বত্র এই মালয়ালিদের ল্যা আর ল্যাঃ শুনে শুনে কান পচে গেল, আর এই ভাটেও এখন তুমি আমদানি করলে!
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০৩264710
  • হুচি, প্রশ্ন তা নয় - প্রশ্ন হচ্ছে যে মেজরিটি যখন মনে করবে অস্বস্তিকর, বা ধরো, দেশের নাগরিক হিসেবে তারা এ জিনিস পাবলিকলি দেখতে চায় না, তারা চোখে পটি বেঁধে থাকতে চান না কারণ তাতে তাদের ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে - তখন তাদেরকে তুমি কি বলবে? আজ থেকে একশো বছর আগে কি হয়েছে, বা, দুশো বছর পরে কি হবে সেকথা তারা শুনতে চান না। এখন, বর্তমানে এটা তাদের মেনে নিতে অসুবিধে হচ্ছে।

    পাই-এর উত্তর আমি জানি - মেজরিটির কথা শুনলে এক্ষেত্রে সেটা সামাজিক প্রগতির বিপক্ষে, তাই মেজরিটির কথা এক্ষেত্রে শুনলে চলবে না, এর সঙ্গে পাই অনেক উদাহারণ দেবে - তাহলে তো এই হলে এই, বা ঐ হলে ঐ - ইত্যাদি।

    কিন্তু, এতে করে কি মেজরিটির নাগরিক অধিকার ক্ষুন্ণ হল?
  • kc | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০২264708
  • হ্যাঁ,সব কিছুই চোখে সইয়ে নিতে হবে। রাস্তা ঘাটে অভুক্ত শিশু, সহায়সম্বলহীন বুড়ো, ন্যাংটো পাগল, ডাস্টবীনে শিশু ভ্রুণ, সবই চোখে সয়ে গেছে। চুমুও সয়ে যাবে।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ১০:০০264707
  • 'পাবলিক প্লেসে কিসিং আজ যে অস্বস্তির সৃষ্টি করছে এক-দেড়শো বছর আগে হাত ধরা, এমনকি প্রকাশ্যে কথা বলাও সেই রকম অস্বস্তিকর ছিল বলে শুনেছি।'

    যাহ হুচিও প্রকাশ্যে কথা বলার মত সম্পর্কহীন প্রসংগ এনে গুলিয়ে দিল !
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৮264705
  • লসাগুদা এগুলোর মধ্যে কোন সম্পর্ক পেলেন না, গুলিয়ে দেওয়া দেখলেন দেখে খুব অবাক লাগলো। অবশ্য এটা আপনার স্টাইল কি স্টাইল নয়, এরকম ধরণের মন্তব্য করতে চাইনা। আপনার মন্তব্যের ধরণটা ভালো লাগলোনা।
  • kc | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৮264706
  • আমিতো ডাইরেক্টই খেলি, তা সে ন্যাড়াদা যতই গালমন্দ করুক না কেন।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৭264704
  • ল্যা, কেসিদা যে ব্যাঙ-এর মত কথা বলে!!!
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৬264703
  • যাক, কেসি ডাইরেক্ট উত্তর দিয়েছে।
  • hu | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৫264701
  • পাবলিক প্লেসে কিসিং আজ যে অস্বস্তির সৃষ্টি করছে এক-দেড়শো বছর আগে হাত ধরা, এমনকি প্রকাশ্যে কথা বলাও সেই রকম অস্বস্তিকর ছিল বলে শুনেছি। সবই চোখে সয়ে যাবে।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৫264702
  • মেয়েরা কবে আওয়াজ তুলবে যে লুঙ্গী পরা-খালি গা পুরুষ দেখা ভীষণ ভীষণ অস্বস্তিকর, রাস্তার কোণায় প্যান্ট খুলে দাঁড়িয়ে পড়া পুরুষও ভীষন অস্বস্তিকর!!
    মেয়েদেরকে অনেক অ্যাকিউজ করা হয়, এবার মেয়েদের গলা তোলা উচিত।
  • kc | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৪264699
  • মেজরিটি যা বলবে তাই হবে। সংসদীয় রাজনীতি কিংবা ক্যাঙারু কোর্ট সব কিছুতেই সেই অবস্থায় মেজরিটির কথাই শিরোধার্য্য।

    তাছাড়া রাস্তাঘাটে হাওয়ায় অনেক জীবাণু উড়ে বেড়ায়। তাই ভাল করে মুখ হাত ধুয়েই চুমু খাওয়া উচিত, নইলে সেটা রোমান্টিক হলেও অস্বাস্থ্যকরতো বটেই।

    "চুমু চুমু চুমু চাই, চুমু খেয়ে বাঁচতে চাই" ----- যত্তসব ন্যাকাপনা।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৪264700
  • নাঃ, আপনি বুঝছেন না। উত্তরটা আমি দিয়ে দিয়েছি। আমার মতে এই নিয়ে প্রশ্ন তুললে ঠিক একই যুক্তি নিয়ে পোশাক আশাক, হাত ধরাধরি নিয়েও প্রশ্ন উঠতে পারে। সেখানে মেজরিটির আপত্তি কি জানতে চাওয়া হয় নাকি আপত্তি থাকলে সেটা বন্ধ করার কথা বলা হয় ? যদি না হয়, তাহলে এক্ষেত্রেও বলার কারণ দেখিনা। মেজরিটির নৈতিক আপত্তি থাকলেই সেটা বন্ধ করে দিতে হবে, এই লাইনটাকে বিপজ্জনক মনে করি।
  • Du | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৫২264698
  • পাব্লিক প্লেসে কি পরিমান অসহিষ্ণু আর হেট কথাবার্তা শুরু হয়েছে বিশ্বাসই করতে পারছি না। এ কি হল দেশটার !
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৫১264697
  • আবার গুলিয়ে দিয়েছে। পাবলিক প্লেসে কিসিং নিয়ে আলোচনা, কাগজে ছবি বেরোচ্ছে - এর সাথে হাত ধরা ধরি, চোখে চোখে তাকানোর সম্পর্ক নাই।

    পাই-এর স্টাইলটা হল, অন্য কিছু নিয়ে পাল্টা প্রশ্ন করবে - তার পরে অভিযোগ করবে যে ওর প্রশ্নের উত্তর দিল না।

    প্রশ্নের বদলে প্রশ্ন নয়।
    সোজা উত্তর চাই।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৪৭264696
  • আমি পাব্লিক প্লেসে হাত ধরাধরি আর ছোট পোশাক পরা নিয়েই প্রশ্ন তুললাম তো। প্রকাশ্যে অ্যাফেকশন প্রকাশ নিয়ে প্রশ্ন তুললে হাত ধরা নিয়ে প্রশ্ন তোলা কেন গুলিয়ে দেওয়া হবে বুঝলাম না।
    ছোট পোশাক, পাব্লিক প্লেসে - অনেকের মতে এটা অস্বস্তিকর। সেটা যদি মেজরিটি হয়- তখন কী করা উচিত ? এটাও প্রশ্ন ঃ)
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৪২264695
  • এই হল পাই-এর মুশকিল - সব গুলিয়ে দেওয়া। সমকামিতা, ছোটো পোষাক, হাত ধরাধরি - এসব নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে পাবলিক প্লেসে কিসিং নিয়ে, শুধুমাত্র এটা নিয়ে কথা হচ্ছে। মনে রাখতে হবে, পাবলিক প্লেসে - এই ব্যাপারটা নিয়েই আসল আলোচনা।
    এবার - অনেকের মতে এটা অস্বস্তিকর। সেটা যদি মেজরিটি হয় - তখন কি করা উচিত। এই হল প্রশ্ন?
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৩৫264694
  • কিন্তু পাব্লিক প্লেসে তো অন্যের ক্ষতি কিছু করা হচ্ছে না !
    উল্টে আপত্তি তোলা মানে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা। আর এই যুক্তি ধরে এটাও বলা যায়, এবং বলা হয়ও, ছোট জামাকাপড় পরে রাস্তায় বেরোনো যাবেনা, সেটাও অশ্লীল, ডার্টি ইঃ ইঃ ( ধর্ষণের প্রোভোকেশনের পয়েন্টে এলামই না)। তাহলে সেই নিয়েও বিধিনিষেধ আরোপ করা উচিত ? যার দেখতে অস্বস্তি হবে, চোখ ফিরিয়ে নিলেই তো হল। ইন ফ্যাক্ট লোক্জনের দেখার জন্যেই করা হচ্ছে, ঠিক এমনটাও তো নয়। এদিকে ফিরে তাকানোরই বা কী আছে ?
    লিখতে গিয়ে মনে হল, হাত ধরাধরি করে চললেও পাব্লিক ডিসপ্লে না ?
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:২৪264692
  • সমকামিতা সম্পূর্ণ অন্য ব্যাপার, ঐ ইস্যুতে হিউম্যান রাইট্‌স এসেট্রা এসে যায়।

    পাবলিক ডিসপ্লে - এটা আলাদা। একজন স্বাধীন নাগরিক পাবলিক প্লেসে এমন কিছু করল - যেটা কিছু লোক মাইন্ড করছে না, কিন্তু কিছু লোকের অপছন্দ। কী করবে? কোন দিকে যাবে?
  • byaang | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:২২264691
  • একটা তো ছিল না পাই। একাধিক ছিল। আমি আপাতত জমানো মানুষে তুলে দিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত