এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ০৬ নভেম্বর ২০১৪ ১১:৪১264840
  • প্রাচীন ভারোতে পিডিএ ? মাতা খারাব? লোকে আপোত্তি করতো। পাড়ার দাদারা রীতিমতোন মার্ধোর করতো। পুলুশ এসে পইসা চাইতো।

    নাকালের একসা রে দিদিভাই।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ১১:৩৬264839
  • ডিডিদাকে অনেকক্ষণ থেকেই জিগাবো ভাবছিলাম, পিডিএ নিয়ে প্রাচীন ভারতে কি স্ট্যাণ্ড ছিল ? ইন ফ্যাক্ট অনেক আদিবাসীদের মধ্যেও তো বিশেষ ট্যাবু আছে বলে মনে হয়না।
  • ন্যাড়া | ০৬ নভেম্বর ২০১৪ ১১:৩৫264838
  • অক্ষদাও কীরকম সিপিয়েম টাইপের হয়ে যাচ্ছেন। অসুবিধের প্রশ্ন হলেই আর জবাব দেন না - বেশ কিছুদিন লক্ষ্য করছি। বয়েস, হায়, সকলি নিয়ে যায়।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১১:৩৩264837
  • ন্যাড়াদাকে আব্বুলিশ।

    এলসিএম, সমাজের দুর্বল যে অংশ, তাদের ওপর বরং অনেক ব্রাহ্মিনিকাল ভ্যালুস চাপানো হয়েছে। বিধবা বিবাহ নিয়ে উচ্চবর্ণ হিন্দুদের আন্দোলন করতে হয়েছে, কিন্তু দুর্বল অংশে বিধবা বিবাহ ট্যাবু ছিলনা। কাজেই যাহা কিছু আপাত প্রগতিশীল তাহাই পশ্চিমি ও তাহাই ধার করা এমন তো না।

    এবার ঘুমোতে গেলাম।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ১১:৩২264836
  • কিন্তু মেজরিটি অব আপত্তি তো এখনো সমাজের সবল, অতি সবল অংশ থেকেই আসছে। অর্থনৈতিকভাবে দুর্বল অংশ এতে কী মনে করে সেই ভয়েজ খুব কমই আসছে। হয়তো দেখা যাবে, তাঁদের যতটা রক্ষণশীল আমরা ধরেই নি, তা হয়তো নয়। উল্টোটাও হতে পারে। ইন ফ্যাক্ট, এই পুলিশি মরালগিরির ফল অর্থনৈতিকভাবে দুর্বল অংশকেও কিছু কম ভুগতে হয়না।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ১১:২৯264835
  • অনেক এয়ারলাইন্সে এয়ার হোস্টেসের বা হাদপাতালের কর্মীদের ড্রেস কোড শাড়ী হতে পারলে শিক্ষিকাদের ক্ষেত্রে আপত্তি কেন?

    তবে হ্যাঁ, চাকরীর ক্ষেত্রে শুরুতেই ড্রেস কোডের ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত। পোষালে চাকরী কর, নইলে কোরোনা।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ১১:২৮264834
  • ঠিক আছে।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১১:২৭264833
  • আমার যে পয়েন্টটা ছিল, গুছিয়ে লেখা হয় নি -- মেজরিটি অফ আপত্তি যদি সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশ থেকে আসে, তখন কিন্তু কাজটা কঠিন।

    বেশির ভাগ সময়ই যেটা হয় - ওরা প্রগতিশীলতার কি বোঝে, যত গাইয়ার দল - এই হয়ে দাঁড়ায়।

    সেক্ষেত্রে, যেটাকে সামাজিক প্রগতিশীলতা মনে হচ্ছে সেটা কিন্তু একটা সামাজিক ব্যারিয়ার হয়ে যায়। তাই, সরকারের মরাল পুলিশির বিরুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যেমন প্রয়োজনীয়তা আছে, তেমনই আইডিয়াটিকে সমাজের সর্বস্তরে গ্রহণযোগ্য করে তোলার কঠিনতম কাজটির দিকে নজর দেওয়ারও সমান গুরুত্ব আছে। দুটি একসঙ্গে না হলে কিন্তু উদ্দেশ্যটি সফল তো দুরের কথা, বরং, উল্টো হবার সম্ভাবনা থাকে।
  • ন্যাড়া | ০৬ নভেম্বর ২০১৪ ১১:২৬264832
  • আর-এস-এস-ও এই পুশিং দ্য অনভেলাপের পক্ষে, কিন্তু উল্টোদিকে। তাহলে অক্ষদার আপত্তি কোথায়?
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১১:২০264831
  • পাই, একটা কথা বলেই ফেলি। তাক্কোর সময় যা বলি তাতে কিছু মনে কোরো না। আমি খুব একটা তাক্কিক নই। তক্কো করতে গেলে অনেক জানতে লাগে, মনে রাখতে হয়, গুড ডিবেট ইজ অ্যান আর্ট। শুনতে ভালো লাগে, মনোমত বিষয় হলে, যেরকম সবার লাগে আর কি।
  • hu | ০৬ নভেম্বর ২০১৪ ১১:১৯264829
  • স্কুল শিক্ষিকাদের ড্রেস কোড যেমন আরেকটা। বহু মানুষের কাছে তাদের সালওয়ার কামিজ পরে ক্লাস নিতে যাওয়াটা দৃষ্টিকটু। অনেককে হ্যারাস হতে হয় এর জন্য। স্টুডেন্টরা ক্লাস বয়কট করেছে এমনও হয়েছে। এই মেজরিটির পক্ষ নিয়ে এবার কি আমরা শিক্ষিকার পোষাক নির্বাচনের ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি?

    আমি যে স্কুলে পড়তাম সেখানে ক্লাস নাইন থেকে শাড়ি পরে যেতে হত। অত ছোট বয়সে অনেকেই শাড়ী ম্যানেজ করতে পারত না। কিন্তু সেটা কখনও শোনা হয়নি। আমরা বেরিয়ে আসার দু-বছর পরে ড্রেস কোড চেঞ্জ হয়। সালোয়ার কামিজ পরে আসার নিয়ম হয়। তখনও আমাদের মফস্বলে ছিছিক্কার পড়ে গেছিল। এমনকি ছাত্রীরাও তাতে সামিল ছিল।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ১১:১৯264830
  • পুলিশ সবসময় ফালতু হ্যারাস করেনা, ঝোপে ঝাড়ে অনেক দেহব্যবসায় জড়িত মেয়েও খদ্দেরের সাথে বসে থাকে।

    দেহব্যবসা এখনও আমাদের দেশে বেআইনি।

    এরপর যেটা থাকে সেটা পুলিশটির/দের ব্যক্তিগত সততা, পুলিশি চোখ ইত্যাদি। আমার তিনবারের অভিজ্ঞতায় আমি ঠিকঠাক পুলিশের পাল্লায় পড়েছিলাম, কেসিদা হয়ত একবারও পুলিশের পাল্লায় পড়েনি, আর অন্যরা হয়ত অসৎ পুলিশের পাল্লায় পড়েছিল বা কারোর থেকে অতিরঞ্জিত গল্প শুনেছে।

    এবার চরম মীমাংসার জন্য সংখ্যাবিদদের লাগবে।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১১:১৭264828
  • পাই কিন্তু, চাইল্ড সাইকোলজিতে এটা বোধহয় আছে। সোসেন, অক্ষ, তোমরা যারা গবেষণার সঙ্গে যুক্ত আছ তারা নিশ্চয়ই রেফারেন্স পাবে। বাবা-মার ইন্টিমেসি এবং চাইল্ড সাইকোলজি। আর, পাবলিক প্লেসে পেরেন্ট্‌স বিহেভিয়র নিয়ে তো গাইডলাইন্‌স ও আছে।
    আসলে, বিচ্ছিন্ন ভাবে এদিক ওদিক পড়েছি। ঐ ম্যাগজিন পোড়া যেমন হয় আর কি।
  • Tim | ০৬ নভেম্বর ২০১৪ ১১:১৫264827
  • হুম, পড়বো
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১১:১৪264826
  • টিম,
    ইনফ্লুয়েন্স অ্যান্ড হেজিমনি অফ কালচার - এরকম কিছু একটা লেখা পড়েছিলাম। ঐ ম্যাগাজিনে কোথাও। কেনো, পৃথিবির এক সংখ্যক মানুষ কেন পশ্চিমী কালচারের বিরুদ্ধে - তা নিয়ে বেশ ভালো অ্যানালিসিস ছিল। খুঁজে দেখতে হবে।
  • π | ০৬ নভেম্বর ২০১৪ ১১:১৩264825
  • যুক্তি দেওয়া হচ্ছে, ইন্টিমেসি দেখার অ্যাক্সেপ্টেন্স নেই বলে ইন্টিমেট হওয়া উচিত না। ইন্টিমেসি দেখেনা বলে বলেই অ্যাক্সেপ্টেন্স নেই, একথাটাও মাথায় রাখা দরকার।
  • hu | ০৬ নভেম্বর ২০১৪ ১১:১১264824
  • সামাজিক আন্দোলনটা করতেই হয় না যদি পুলিশ বা নীতিবাগিশরা বেআইনি কাজ না করে এবং বেআইনি কাজ করার জন্য শাস্তি পায়। পাবলিক প্লেসে প্রেম করা কি আমাদের সংবিধানে নিষিদ্ধ? তাহলে পুলিশ বা কোন গুন্ডা যতবার কোন কাপলকে হ্যারাস করছে ততবার তাদের শাস্তি হবে না কেন? কেন যে অধিকারটা আমার অলরেডি আছে তার জন্য এত ফাইট করতে হবে?
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১১:১০264822
  • না, না, ঝগড়ার ইন্টিমেসি নয় ঃ-)
  • Tim | ০৬ নভেম্বর ২০১৪ ১১:১০264823
  • এলসিএমদা, এই রিপ্রেশন মনে হওয়ার কি কোন সীমারেখা আছে? এতো ভাবাবেগে আঘাত লাগার মত ঐ কুমীরছানা দেখিয়ে কত কী বলা যায়
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১১:০৭264820
  • এগজ্যক্টলি। এই পুশিং এনেভেলপ-টার জন্য একটা মেইল ডেলিভারি সিস্টেম চাই, অর্থাৎ, সোশ্যাল স্ট্রাকচার। সেটা না থাকলে হিতে বিপরীত হবার সম্ভাবনা থাকে। যেটাকে সামাজিক আন্দোলন মনে হচ্ছে সমাজের একটা অংশের, অন্য অংশের কাছে সেটাই বিভাজন রেখা যেন না হয়ে যায়।
    মানে, যা আমাদের কাছে প্রোগ্রসিভ মনে হচ্ছে, সেটা এক বিশাল সংখ্যক মানুষের কাছে রিপ্রেসিভ মনে হতে পারে।
  • Tim | ০৬ নভেম্বর ২০১৪ ১১:০৭264821
  • :-)
  • kc | ০৬ নভেম্বর ২০১৪ ১১:০৪264819
  • কি অদ্ভুত, আপনি বল্লেন পুলুশ ডায়মনহাবরায় মামদোবাজি করে। আমি বল্লুম আমি কত্তে দেখিনি। তারপরেও 10:56 AM এ আবার এই কথা? তার আগে "আউটলায়ার" বলে দেওয়া!!!

    গুলিয়ে দেবার অপচেষ্টা নিপাত যাক
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১১:০৩264818
  • টিম, হ্যাঁ করেছিলাম। এবং, সে এখন পুলিশে চাকরি করে ;-)
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১১:০২264816
  • ইন্টিমেট থিংস বলতে বাবা-মার ঝগড়া নিয়ে সংবেদনশীল হয় জানি, কিন্তু ভালোবাসার প্রকাশ নিয়ে বিশেষ রকমের সংবেদনশীল হয়, এরকম আমি জানিনা।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৪ ১১:০২264817
  • '-', প্রেম করা সমস্যা কে কয়েছে? টাইমপাস। ভাটের পাতাও তাই ঃ)

    ফালতু চাপ নিচ্ছেন কেন?
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ১১:০১264814
  • one has to keep pushing the envelope, এলসিএম। হ্যাঁ, এই অর্থনীতিতে, এই জিনিসগুলো আরো ধাঁ ধাঁ করে হবে এবং হওয়াটা একটা আর্থ-সামাজিক স্তরেই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যত্র অর্থনীতি খোলা থাকবে, সমাজ ফিউডাল থাকবে, এটা ভারতের বহু জায়গাতেই হবে।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ১১:০১264815
  • অক্ষ,
    কিন্তু চাইল্ড সাইকোলজি ঠিক উল্টো কথা বলে না। যে ইন জেনারেল কিড্‌স আর ভেরি সেন্সিটিভ অ্যাবাউট প্রাইভেসি - স্পেশালি ইনিমিটেট থিংস বিটুইন পেরেন্ট্‌স।
  • Tim | ০৬ নভেম্বর ২০১৪ ১১:০০264813
  • গুয়ের টেক্সচার ইত্যাদি বিচার না করে এসব বলা যাবেনা। ইন্দোদা রঙ্গনদা বা ব্ল্যাঙ্কি সিঁফো এরা থাকলে এই নিয়ে বিশদে আলোচনা করা যেত।
  • Tim | ০৬ নভেম্বর ২০১৪ ১০:৫৮264812
  • হুতোদা জেগে আছে না? একটা মুড়ো ঝাঁটা এঁকে দিতে পারে তো
  • Tim | ০৬ নভেম্বর ২০১৪ ১০:৫৭264811
  • দেওয়া না দেওয়ার তুমি কে এই সরোল জিজ্ঞাসা কেউ করেছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত