এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৪ জুলাই ২০১২ ০৭:১৪26490
  • ভাটপাড়ায় তালে ইন্সেস্ট সামাজিক ভাবেই অ্যালাওড ?এটা ইন্টারেস্টিং তো। পাগলের সংখ্যা কম নয় বলতে, এমনি বিবাহের ফলে জাত সন্তানেরা অনেকেই পাগল ?
  • pi | ২৪ জুলাই ২০১২ ০৭:১১26489
  • নতুন কথা কী ? এতো যুগ যুগের নাটক নবেল, বাংলা আর হিন্দি সিনিমার গপ্পো ঃ)
  • aka | ২৪ জুলাই ২০১২ ০৬:৪৭26488
  • ইন জেনারাল ময়ের সাথে একমত প্রেম, ভালোবাসা, সেক্ষ সবই হয়। কিন্তু অসম বিয়ে হলে বেশির ভাগ সময়ে প্রচণ্ড ঝামেলা হয়। তিন ভুবনের পারে কেস করতে গিয়ে অন্তত দুজনকে জানি যারা নিজেরাই জীবনে কেস খেয়ে গিয়েছিল।
  • aka | ২৪ জুলাই ২০১২ ০৬:৪২26487
  • তো শুনুন আর এক অদ্ভূত শহরের কথা, নাম ভাটপাড়া। ব্রাহ্মণ আর পণ্ডিতে ভর্তি। কেউ সংস্কৃত পণ্ডিত তো কেউ আবার অংক, স্ট্যাটিসটিক্সে পণ্ডিত। গোঁড়া বললে কম বলা হয়। অন্যের হাতের জল খাবে না বলে কলকাতায় গেলে ডাব খেতে হয়। আর অন্যের ছোঁয়া খাবেন না বলে সেই ডাব কাটার জন্য একটা দাও রাখা থাকে আপিসে। এহেন রক্ষণশীল ভাটাপাড়ায় বিয়ের ব্যপারে অদ্ভূত লিবারাল। মামার সাথে ভাগ্নীর, পিসতুতো ভায়ের সাথে বোনের বিয়ে একেবারে অবাক করা ব্যপার নয়। কারণ হল ভাটপাড়ার লোকেরা মনে করত যে তাদের বিশেষ 'রক্তে' অন্য 'রক্ত' ঢুকে পড়লে পিওরিটি নষ্ট হবে। ফলত এমন ব্যবস্থা। আর ফলে ভাটপাড়ায় পাগলের সংখ্যা কম নয়। সময় বদলেছে কিন্তু এখনও রয়ে গেছে পুরনো সেই ঐতিহ্যের চিহ্ন এদিকে ওদিকে, এঁদো গলির মধ্যে, বিন্দুবাসিনী রোডে।
  • Qy | ২৪ জুলাই ২০১২ ০৬:০১26486
  • চা খেতে যাবার ব্যাপারেও আমার একই এক্সপি, যারা আমাদের বাড়ীতে যারা বিকালে বেড়াতে বেড়াতে চা টা খেয়ে যেতেন বা আমরা বিকালে বেড়াতে বেড়াতে যাদের বাড়ীতে গিয়ে চা টা খেতাম, তারা সব শুধু চেনা জানাই না, আর্থ-সামাজিক অবস্থার দিক থেকে উনিশ বিশ মাত্র।

    আর এস সি এস টি বিষয়টি নিয়ে আমার এক্সপি বেশ ওয়াইড স্পেকট্রামে। পাড়ায় দেখেছি গুজগুজ হাশ হাশ টাইপ, কয়েক ঘর বিশ্বাস, পোদ্দার, প্রামাণিক ইত্যাদি ছিলো পাড়ায়, তো তাই নিয়ে "অমুকেরা শিডুল" এই নিয়ে বাকীরা আলোচনা করছে। সে না হয় হোলো, পাড়ায় লোকেরা লিবেরাল নয় যথেষ্ট সে নাহয় মেনে নেওয়া গেল। কিন্তু স্কুলে যা শুনেছি সে একেবারে মারাত্মক, এক ব্রাহ্মণ বান্ধবী এই এসসি দের "পেটে বোমা মারলে এক অক্ষর ইংরেজী বেরোবে না, এদিকে ইলেক্ট্রিক অফিসে চাকরি পেয়ে গেছে", এই রকম উৎকট ভাষায় বাপের বয়সী লোকের সম্পর্কে কথা বলতো। আশ্চর্যের ব্যাপার, বাকীরা সবাই চুপ করে শুনতো! (যারা শুনতো, তাদের মধ্যে একজন খুব মেধাবী স্ট্যান্ড করা এস সি মেয়ে ছিলো, ক্লাসের সেকেন্ড গার্ল, সে চুপ করে শুনতো কারণ কিছু বল্ল্লেই সে নিজে এক্সপোজ্ড হয়ে যাবে এই ভয় পেতো। সে কিন্তু কোনোরকম কোটা ছাড়াই ক্লাসে স্ট্যান্ড করতো! )আরো অনেক লিবেরাল জায়্গাতেও পরে দেখেছি অক্লেশে সোনার চাঁদ সোনার টুকরো বলে বিষোদ্গার করে যাচ্ছে বড় বড় "শিক্ষিত" জন, "ওরা" নাকি সব দুর্গতির মূল, ভারতের অধিকাংশ গন্ডগোল নাকি ঐ এস সি এসটি নামক নির্বোধ গাড়ল অদক্ষ ওয়ার্থলেস দের অন্যায্য সুযোগ দেওয়ার জন্য হয়ে থাকে। একজন তো বলেই বসলো পদবী দেখে তবে ডাক্তারের কাছে যাবে।
  • | ২৪ জুলাই ২০১২ ০৫:৪৩26484
  • পুরোনো পাতার জের টেনে এনে বলি- শিক্ষা দুজন মানুষকে একটা কমন প্ল্যাটফর্মে এনে দাঁড় করায়- ভারি সত্যি কথা।
    প্রেম টেম ও দিব্যি জমে ওঠে।তবে বিয়ের পর সাধারণ ভাবে তুলনামূলক ভাবে যে উচ্চ অবস্থান থেকে এসেছে,তার সোসাইটির নিয়ম টিয়ম গুলো ই মূলত মেনে চলতে হয়।যারা মেনে এবং মানিয়ে নেয়- অধিকাংশই তলা বদলে উপরে যেতে ভালোবাসে বলে অনেকটা হজম করে বদলে নেয়- কিন্তু যারা পারে না,তাদের শ্যাম এবংকূল দুই নিয়ে প্রচুর ঝামেলা পোহাতে হয়।
    বিয়ে মানে এখনো অন্য একটি পরিবারের সঙ্গে সম্পর্ক। বাড়ির ড্রাইভারকে ভালোবেসে পালানো যায়- কিন্তু সাতঘর ভাড়াটের কমন কল থেকে ভোরবেলা রোজ জলের লাইনে দাঁড়ানোটা ভালোবাসার শর্তে ফাইনপ্রিন্টে লেখা থাকে।আর কে না জানে ভালোবাসা অত ফাইনপ্রিন্ট দেখতে পায় না,ফলে খুব বিপদ ঘটতে থাকে।

    আর যারা শিক্ষার সম প্ল্যাটফর্মে এসে সম্পর্ক তৈরি করেন,তাদের অনেকেরই হয়তো বাড়িতে পায়খানা নেই, বা থাকলেও চটে ঘেরা- এরা অনেকেই গ্রামের বাড়ি যান না, গেলেও থাকেন না- থাকলেও ওখানে কি করে মানুষ থাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন- এদের অনেকের স্ত্রী/স্বামীর পরিবারের সাথে যোগাযোগ খুব ক্ষীণ।
    আমরা প্রত্যেকেই নিজেদের চেনা পরিমন্ডলে স্বস্তি বোধ করি। তফাৎ টা খুব বেশি হয়ে গেলে সব সময়' দোঁহে কুহুতান' হয় না। সে যতই আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়াই না কেনঃ)

    মনে রাখবেন, প্রেম আর বিয়ে কখনো ই একজিনিস নয়।
  • | ২৪ জুলাই ২০১২ ০৫:২৪26483
  • দেশে ইংরেজি না জানা টা অত্যন্ত লজ্জার বিষয় এবং প্রায় অপরাধ। দুই বাঙালি মহিলাও নিজেদের মধ্যে বিশেষ অ্যাকসেন্টে ইংরেজিতে গপ্পো করেন।এখানে সেই সমস্যা টা নেইঃ)
  • | ২৪ জুলাই ২০১২ ০৫:১৮26482
  • মা সাবু, আমরা তো কালই তোমার নাম করতে করতে হাপুস হুপুস করে সেই বড়াগুলো খেয়ে ফেল্লাম। ফুল এখান থেকে ফেডেক্স কল্লে পড়তায় পোষাবে না। পরের বার আমি বানিয়ে রাখবো,দরকার হলে বানিয়ে ফ্রিজারে রেখে দেবো। তুমি এসে আবার খেয়ো।
  • Qy | ২৪ জুলাই ২০১২ ০৫:১৪26481
  • কালকে আমি সত্যজিত রায় পড়ে পড়ে নানা ভাষা শিখছিলাম। একজায়্গায় আছে শঙ্কুকে একজন সকালের খাবার ট্রেতে করে এনে বলছে "ইর ফ্রুস্টুক।" মানে আপনার ব্রেকফাস্ট। শুনে বড়ই মজা লাগলো কেজানে কেন! ঃ-)
  • aka | ২৪ জুলাই ২০১২ ০৫:০৯26480
  • অরণ্যদা এই একটা জিনিষই আমি ফলো করি এখন। আর খুব মজা লাগে যে পাব্লিক স্পিকিংয়ে শুধু আমার নয় এখানকার ছেলেমেয়েদেরও ভীষণ ভয়।

    আর একটা জিনিষ শিখেছি সেটা হল মুখোমুখি কনভারসেশনের জন্য ওপেন ইওর মাউথ। আস্তে আস্তে কথা বলো, আর মুখ খোলো, সবাই বুঝবে। আস্তে, ধীরে কথা বললে এমনকি আইভিআরও কথা বোঝে। এই একটা টেকনলজি যা উন্নতি করল গত কয়েকবছরে বলার নয়।
  • aka | ২৪ জুলাই ২০১২ ০৫:০৬26479
  • অরণ্যদা ইহা কিছু না, কেসি কয়েছে, লোকের বীঃ ফেঃ হয়েছে। ;)

    আমি ইংরিজি বলতে পারি না মানে প্রায় জিরো বললেও হয়। লিখতে গেলে কেয়ারফুল না হলে প্রতি দুটো সেন্টেন্সে খান তিনেক ভুল হয়। এই নিয়ে ভারতে থাকা কালীন আমার হীনমন্যতার শেষ ছিল না। এখানে এসে গেল। লোকে যখন আমার থিক অ্যাকসেন্টের কথা শুনে মুখে চেপে না হেসে সরি টরি বলে চোখ মুখ লাল করে বোঝার চেষ্টা করতে শুরু করল আমারও হীনমন্যতা কাটল। সইত্যের খাতিরে কয়ে গেলাম।
  • Abhyu | ২৪ জুলাই ২০১২ ০৪:০১26478
  • :))
  • Qy | ২৪ জুলাই ২০১২ ০৩:৫৫26477
  • ওঃ, "ধনের ক্ষেতে খেলিয়ে গেলো ঢেউ", রিদ্ধি র টাইপো পর্যন্ত সাংঘাতিক! ঃ-)
    কী চিত্রকল্প! ঃ-))))
  • Sibu | ২৪ জুলাই ২০১২ ০৩:২৪26476
  • কুমড়ো বীচি ভেজলে কুমড়োফুলের ইন্টারেস্ট লসটাও ধরতে হবে তো।
  • pi | ২৪ জুলাই ২০১২ ০৩:২৩26475
  • এই দোষে আমিই দুষ্ট ঃ(
  • lcm | ২৪ জুলাই ২০১২ ০৩:২১26474
  • হাই স্পিডে কথা বলা সহজ, শোনা কঠিন।
  • pi | ২৪ জুলাই ২০১২ ০৩:১৯26473
  • কিন্তু যারা দোকানে কুমড়োফুল পায়না, তারা কি কুমড়োও পায় না ?
  • aranya | ২৪ জুলাই ২০১২ ০৩:১৮26472
  • ফরফরিয়ে ইয়ানি কি হাইস্পীডে ইংরিজি না বলে আস্তে আস্তে প্রতিটি শব্দ স্পষ্ট করে বলা দরকার - আম্রিগান কলেজে প্রথম শিক্ষা।
  • pi | ২৪ জুলাই ২০১২ ০৩:১৭26471
  • ফেডেক্স করলে কুমড়োফুলের বিচি পাঠানোই ভাল। লং টার্মে সাশ্রয়জনক।
  • aranya | ২৪ জুলাই ২০১২ ০৩:১৪26468
  • এই পোস্টের জন্য আকা-র কোন দায় দেখচি না, রানারা টই-ই দায়ী।
  • Sibu | ২৪ জুলাই ২০১২ ০৩:১৪26469
  • ফেডেক্সে কুমড়োফুল ভেজতে কত খচ্চা পড়ে কেউ জানতে পারল?
  • Ishan | ২৪ জুলাই ২০১২ ০৩:১৪26470
  • আম্মো একটা গপ্পো বলি। মনে পড়ল। ঘটনাচক্রে দীঘার রাস্তায় একটি মেয়ের সঙ্গে হাঁটছি। তার স্কার্টটি ছোটো, মানে হাঁটুর বেশ উপরে। পিছনে দুটি গ্রামের লোক যাচ্ছিল। লোকালই হবে। তারা কন্যেকে পিছন থেকে দেখে একজন আরেকজনকে বলল, "যা ফরফর করে ইংলিস বলে না।"

    ছোটো স্কার্ট == কেতা == ফরফরিয়ে ইংরিজি বলা, সব্বাই জানে। গাঁয়ের আম আদমী অবধি। আম্মো জানি, কিন্তু এই সহজ সমীকরণ কারো কাছে প্রকাশ করবার সাহস হয় নাই। :)
  • aranya | ২৪ জুলাই ২০১২ ০৩:১২26467
  • কোন সহৃদয় জনতা যদি শুধু ঋদ্ধির ভাটে গত দুদিনের পোস্টগুলো 'ঋদ্ধি উবাচ' টই-তে তুলে দিত :-(।
    কোন ভূমিকার দরকার নেই, জাস্ট পোস্টগুলো। আর সবকিছু মিস করা যায়, কিন্ত্তু ঋদ্ধির লেখা মিস করলে বড় দুঃখ হয়।
  • Abhyu | ২৪ জুলাই ২০১২ ০৩:০৯26465
  • রেফারেন্সের জন্যে।

    name: aka mail: country:

    IP Address : 85.76.118.96 (*) Date:21 Jul 2012 -- 09:55 PM

    কালকে রাতে বিজ্জো সহ মাল খেয়ে আজ সকালে প্রচূর হ্যাং হল। হ্যাং হলে অমন কত মাল ছেড়েছি। নতুন কিছু না।

    কাল একটু ওভারডোজ হয়ে গিয়েছিল। বিয়ার, মার্গারিটা, একটু হুস্কি।
  • riddhi | ২৪ জুলাই ২০১২ ০৩:০৯26466
  • কালোদের কথা তো কিছুই বোঝা যেত না। প্রচুর গ্যাংস্টার সিনেমা টিনেমা দেখে কিছুটা উন্নতি হয়েছে।
  • pi | ২৪ জুলাই ২০১২ ০৩:০৮26464
  • অরণ্যদা, ঃ)

    ঋদ্ধি, :D
  • aranya | ২৪ জুলাই ২০১২ ০৩:০৫26462
  • আঃ বীঃ টা যদি শনিবার আকার হ্যাং-এর সময় মানে কিনা দুব্বল মুহুর্তের পোস্ট-কে রেফার করে, তাইলে সেইটা আমি পড়েছি। ইন ফ্যাক্ট সেটা পড়ে হেকুপা হয়ে ফুরফুরে মনে ব্যাডমিন্টন, সকার, পার্টি ইঃ শুরু করলাম।
    সাধে কি আর হ্যাং-গ্রস্ত অবস্তায় কবি লিখতে বারণ করেচেন।
  • riddhi | ২৪ জুলাই ২০১২ ০৩:০৫26463
  • জি আর ই দিতে যাব। শুনলাম ডেট নেবার জন্য একটা দিল্লীর মেয়ের সাথে কথা বলতে হবে। মানে জি-আর-ই কোম্পানীর কোন মহিলা। আমাদের কলেজের সকলের বীচ শুকিয়ে গেছে। কার্ণ এমন সাহেবি উচ্চারনে মহিলা কথা বলেন কেউ বওঝে না। আমি বল্লম দুর দুর কত দেখল। ওমা, আমার বেলাও তাই হল।। ১০০ বার জিগেস করে তবে বুঝলাম। নিজেকে ্ভ্ছগলের মত লাগছিল। এগুলো পাতি হ্যারাসমেন্ট ছাড়া কিচু না। ওনারা কি জানেন না ওনারা দেশী জনতার সাথে কথা বলচেন। উল্টে চাব্কানোর নীচে কি কোন শাস্তি ধার্য করা যয়? আরেকেটা এখাকর ইংরেজি ওয়াল দের গুল হল, যত তাড়াতাড়ি পার ম্রেজী বল,। স্পীড। যারা ভাল ই`'রেজী জানে তাদের্কে নিয়ে বলা হয়, আরে ফোয়ারর মত ই`'রেযি ঝাড়ছে। বাবা বলল, 'তুই তো বেসিকালি একটা স্লো মাল '

    প্লেনে ভয়ে কাপতে কাপতে এলাম।
    তারপার এখান্কার সাদার্ন মাসীমাদের শুনে ভাষাটা নিয়ে অবার একটু কন্ফি ফিরে পেলাম। কি ভাল। এ তো আমার চেনা ইংরেযি নয় এ যেন 'ধনের খেতে খেলিয়ে গেল ঢেউ' ঐ উত্তম কুমার অগ্বিশ্নরে যেমন বলেছিলেন 'তোমাদের সাথে আমার আগে দেখা হয় নি কেন' ঠিক সেরকম ফিলিং।
  • pi | ২৪ জুলাই ২০১২ ০৩:০১26460
  • সত্যের খাতিরে কয়ে যাই, আমার কাঃ সাঃ তে দেশী জনতা নিয়ে দুর্ভোগ তেমন হয় নাই। কিন্তু আম্রু অ্যাকসেন্ট নিয়ে ঘোরতর বিপাকে পড়ি।
    আর যন্ত্রের সাথে কথা বলার থেকে যন্ত্রণা কম ই আছে। কেবল একটাই সুবিধা। মনের সুখে খিস্তি মারা যায়। তারপরেও মিষ্টি করে বলবে, সরি আই ডোন্ট ইউ, ক্যান উ প্লিজ রিপিট ঃ)

    পু-উ-রো স্ট্রেস অ্যাবসর্বার ঃ)-য়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত