এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৬ নভেম্বর ২০১৪ ২১:০৮264930
  • ছেলেরা তো এমনিই শহরের বিভিন্ন জায়গায় প্রস্রাব করে। সেদিন-ই একজন পুলুশকে দেখলাম। লসাগুদা সেটারেই বিপ্লব বলে ধরে ন্যান না ক্যানো?
  • sm | ০৬ নভেম্বর ২০১৪ ২১:০২264929
  • সব কিছু কি এলাউ করা যায়? একটু ভিড় ট্রেনে সহযাত্রীরা বাংলার বোতল খুলে খেতে শুরু করলে কি পোতিবাদ করবেন না?
    ডাক্তারের মুখে মদের গন্ধ পেলে কি প্যাল্পিতেশন বাড়বে না?
    ব্রাত্যর প্রশ্ন টা আমারও প্রশ্ন।
    সত্যি কি আজকের জেনেরেশনের ছেলে মেয়েরা এত টা লিবারেল যে কারো মা বা বাবা প্রকাশ্যে পাড়ার কাকু বা বৌদি কে চুমু খেলে কোনো রকম মানসিক অস্থিরতা দেখাবে না?
    বা, নিজের পিতা মাতার প্রকাশ্যে চুমু খাওয়া কেও স্পোর্টিংলি নেবে?
    নাকি আমি ইয়ং গেনেরেষণ, তাই এদ্ভান্তেজ নিচ্ছি, এটাই মনোভাব ?
  • dd | ০৬ নভেম্বর ২০১৪ ২০:৫৯264928
  • এইটা ন্যাদোষ ঠিক কইলেন। কোনখানে যে লাইন টানতে হবে সেটা বলা মুষ্কিল। খামোখা রাগারাগি করে লাভ নেই।

    তবে আরেসেসের জ্যাঠামির এগেইন্স্টে সব কিছু আন্দোলনেই আমি আছি। কিসি মিসি দেওয়া তো সামান্য ব্যাপার।

    না। নট এগজ্যাক্টলি। ভয়ানক কোঁৎকা কোনো কনিষ্ঠবল আমায় কিসি দিতে আসছে বা আমাকে উমা ভারোতীকে হামি দিতে হচ্ছে, ইভেন অ্যাজ প্রতিবাদ, ভাবলেই কিরম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ২০:৫৪264927
  • লোকে অ্যাতো অ্যান্টিচুমু ক্যানো?
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ২০:৫৩264926
  • আমি সেরকম কোন কথা বলিওনি। কিন্তু সুলভ আমাদের দেশে পাবলিক হেল্থের জন্য একটা বিপ্লব বলেই মনে করি। সব কিছুই সবাই মিলে কলরব করেই হতে হবে বা হয়েছে, এমন কথাও বলিনি।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ২০:৪৯264925
  • পাইম, পাবলিক প্রস্রাবাগার নিয়ে এমন কোনো আন্দোলন হয়েছিল, যেখানে ছেলে-মেয়েরা বিভিন্ন শহরে পাবলিক জায়গায় দল বেঁধে প্রস্রাব করা শুরু করছিল -- এবং সেই আন্দোলনের ফসল হিসেবে সুলভ শৌচালয় তৈরী হয়েছে। এরকম কিছু হয়ে থাকলেও শুনি নি। মিস করে যেতে পারি।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ২০:৪৪264924
  • ঠিক আছে - টয়লেট ফর এভরিওয়ান। কাজের জিনিস।

    এখন, এই পাবলিক চুমু রাইট্‌স ফর এভরিওয়ান, এটার দুটো সাইড আছে।

    একদিকের যূক্তি হল, এটা মরাল পুলিশিং-এর বিরুদ্ধে প্রতিবাদ। আজ চুমু খেতে দেখলে পুলিশ হ্যারাস করছে, কাল হাত ধরতে দেখলে করবে, পরশু গল্প করলে ধরে নিয়ে যাবে, ইত্যাদি। সুতরাং, এটা এখনই বন্ধ করা উচিত। প্রতিবাদ করা উচিত।

    অন্যদিকের যুক্তি হল, আজ চুমু খেতে অ্যালাউ করলে, কাল আরো প্যাশোনেট কিছু, পরশু পাবলিকলি ইন্টারকোর্স করতে চাইবে, ইত্যাদি। সুতরাং, এটা অ্যালাউ করা ঠিক হবে না।
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ২০:২৮264923
  • সুলভ তো একরকম বিপ্লবই।
  • I | ০৬ নভেম্বর ২০১৪ ২০:২৬264922
  • নাকের রসে হাবুডুবু খাচ্ছি। এ পৃথিবী ভালোবাসিতে জানে না রে পোদো! আমায় কেউ চুমু খাস নে ! ভাইরস।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ২০:২০264920
  • সারাক্ষণ সবই হচ্ছে। বাচ্চাদের গান থেকে সিনেমা ওভার্টলি সেক্সুয়ালাইজড, সেসব পাব্লিক গোগ্রাসে গিলছে।
  • lcm | ০৬ নভেম্বর ২০১৪ ২০:২০264921
  • যথেষ্ট পাবলিক প্রস্রাবাগার না থাকার প্রতিবাদে হোকপ্রস্রাব চাই - কিছু কাজের কাজ হোক।
  • d | ০৬ নভেম্বর ২০১৪ ২০:১৭264919
  • আঃহা হাগুমুতু কফথুতু পাবলিক প্লেসে পাবলিকলিই হয় তো।
  • a x | ০৬ নভেম্বর ২০১৪ ২০:১৪264918
  • দেখুন মশাই পাব্লিক প্লেসে গলা খাঁকারি দেওয়া যাবেনা! দিতে হলে বাড়ি বসে দিন, আমরা এসব অ্যালাও করবনা! অ্যাঁ, সেকি? কেন? না না, এখন বলছেন গলা খাঁকাড়ি দেবেন, কাল আরেকজন বলবেন কফ ফেলবেন, কফ ফেলতে দেখলে কারো যদি বমি পায় আর হড়হড় করে বমি করে তখন? এবার তাই দেখে যদি কারো হাগা পায়? সামনে বসে হাগে, তখন, তখন কী করবেন? তখন সেটাও মেনে নেবেন তো?
  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৫৬264917
  • পাই,
    এখন ব্যাপারটা বুঝলাম। মানে কীসের থেকে ট্রিগার হোলো।
  • rabaahuta | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৫৩264916
  • হোকচুমুতে খুব বিশাল কিছু হবে বলে আমিও বিশ্বাস করি না, কিন্তু এই অমল মুখো, শীর্ষেন্দু প্রতিদিন ইত্যাদি কালচারকাকু নীতিপুলিশ প্রমুখদের আকুলিবিকুলি দেখে আনন্দ পাচ্ছি। চুমুটা কোন বড় ব্যাপার নয়, সেতো এমনি এমনি খাওয়া যায়, কিন্তু নানাবিধ দাদাগিরির মুখের ওপর বিরুদ্ধতার প্রতীক হিসেবে ভাবতে ভালো লাগছে। সুচিন্তিত কালচারানুগামী আন্দোলন তো অনেক হলো, কিন্তু একটু ঝাঁকিয়ে দেওয়া দরকার। কলরব না হলে সেটা হচ্ছেনা।

    ত্রিপুরায়, আগরতলার উপকন্ঠে একটা হলো সেদিন, সালিশী ইত্যাদি। এক ভদ্রমহিলাকে খুঁটিতে বেঁধে সে কি মারধোর, ফেসবুকে আবার লোকজন ভিডিও শেয়ার করেছে। তো সেসব মিডিয়াতে এসে যাওয়ায় হৈচৈ হয়, রাজ্যপাল হস্তক্ষেপ করেন। তো অনেকের মত, নিশ্চয় কিছু গন্ডোগোল আছে, না হলে পাড়ার লোক পেটায় কেন।

    তো একটু কলরব, কোলাহল, চুমু, ডিফায়েন্স এইসব প্রয়োজন। হোক।
  • :) | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৫০264915
  • "against moral Policing and against vandalizing-on-excuse-of-an-alleged-immoral-activity"

    এইরকম।
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৪৮264914
  • সত্যিই দারুণ !
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৪২264911
  • এই প্রশ্নটা বুঝলাম না। যারা মোরাল পোলিসিং এর বিরুদ্ধে প্রোটেস্ট করছে, তারা কোথায় ভ্যাণ্ডালাইজ করলো ?
  • 0 | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৪২264912
  • হিন্দু বিয়েতে 'I declare you husband & wife, now you may kiss'-গোছের কিছু মন্তর, যেমনি ক্রিস্চান বিয়েতে হয় আরকি, তেমনি কিছু অ্যাড হ'লে বেশ হয়। ছিছিবাবুরা ঠিক শুধরে যাবেন :-)
  • :) | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:৩৯264910
  • "You are protesting against moral Policing and vandalizing on excuse of an alleged immoral activity, how do you define morality then?" - এরকম কোনো প্রশ্ন ছিল না?
  • Blank | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:২৭264909
  • মদ খেলে পরের দিন আধঘন্টা ভাষন দিতে হবে ইহা কি র‌্যাগিং নয় !!
  • কেসি | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:২৫264908
  • গুড| একসেলেন্ট|
  • কেসি | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:২৪264907
  • একটা টেস্ট করছি|
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:২৩264905
  • ওহ, আমার ৬ঃ৩৫ এর পোস্টটা দিল্লির রায়টের ঘটনাগুলো নিয়ে ছিল।
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:২৩264906
  • কিস অব লাভের ইভেন্টটা সাম্প্রতিক একটা ঘটনা থেকে ট্রিগারড। মোদি আসা পর থেকে বিশেষ গোষ্ঠীর উৎপাতটা বেড়েছে।
    The Kiss of Love protest was sparked in October 2014, when Jai Hind TV, a Malayalam news channel owned by Indian National Congress, telecasted an exclusive report on alleged immoral activity at the parking space of Downtown Cafe in Kozhikode. The video showed a young couple kissing and hugging each other. A mob of attackers, who were later identified as belonging to Bharatiya Janata Yuva Morcha vandalized the cafe following the report.
  • pi | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:১৯264904
  • কেরালার কিস অব লাভ ক্যাম্পেনের পক্ষ থেকে আসা কিছু 'প্রশ্ন'এর উত্তর দেওয়া হয়েছে। দেখলাম ব্রাত্যবাউর কোশ্চেনের মত কোশ্চেনও এসেছে। তার উত্তরগুলো এইরকমঃ

    Yo, will you be bringing your mother or sister?
    A: ‘Mother’ and ‘sister’ are two independent individuals. If they want to, they will participate. If they participate my family’s morals will not collapse. Everyone who participates similiarly will be someone’s sister, mother, father or brother...
  • সে | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:১৭264903
  • মোদি আসবার পরে চুমু খাওয়া নতুন করে বন্ধ হয়ে গেছে নাকি? এটা এক্কেবারেই নয়! এই সংস্কৃতি তো বরাবরই ছিলো। ৫০ টাকা ফাইন, ৫০০ টাকা ফাইন। তখন মোদি কোথায়?
  • Blank | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:১৬264902
  • :( :(
  • Abhyu | ০৬ নভেম্বর ২০১৪ ১৯:১৪264901
  • বুনু, চৌখাম্বা শৃঙ্গের কাছে ওদের একটা আপিস আছে, ওখানে গেলে একটা সিডিতে ভরে ঐ এক্স এম এল ফাইলটা দিয়ে দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত