এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:০৮265170
  • সে ভুগতেই পারে। খাওয়া পরার অভাব নেই, চাকরি-বাকরি আছে, তারপরেও হতাশা ডিপ্রেশন, তাই কাটাতে লেকের পাড়ে গিয়ে তোলা আদায় (প্র্যাকটিকালি ছিনতাইই হল)। এ খুব কঠিন ব্যধি। সহানুভূতির সঙ্গে চিকিৎসা করা উচিত।

    তবে এটা শুধু পুলিশের জন্য। আরেসেসকে এতটা ছাড় দেওয়া মুশকিল।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:০৭265169
  • সংস্কৃত তো শুধু ক্লাস সেভেন-এইটে ছিল।
  • rabaahuta | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:০৬265168
  • আর এই এক কুমীরছানা হয়েছে সংস্কৃতি।
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:০৪265167
  • আরে যারা আটকাচ্ছে তারা হতাশায় ভুগছে। যে নিজে মজায় আছে সে অন্যের মজা আটকায় না। এই সোজা কথাটা বুঝতে অসুবিধে কোথায়?
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৯:০০265166
  • এ তো খুব বেশিদিন চলার জিনিস নয়। আরেসেস চুপচাপ থাকলে থিতিয়ে যাবে। আবার তেড়েফুঁড়ে উঠলে আবার শুরু হবে। কারণ ত্যাঁদড়ামির লিমিটটা আরেসেস ক্রস করছে। শানিং ইন্ডিয়াতেও আছি সাধুবাবাতেও আছি দিয়ে কদ্দিন চলে দেখা যাক। (আমার ব্যক্তিগত ধারণা জোড়াতাপ্পি দিয়ে এখনও বছর দেড়েক চলবে)।

    ওদিকে সুব্রত মুখো দেখলাম বাংলার সংস্কৃতি, এইসব লিখেছেন। এইটা জাস্ট নেওয়া গেলনা। যে লোকটার নিজের দলেই নাম ছিল তরমুজ, সে সংস্কৃতি নিয়ে জ্ঞান দেবে?
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৫৩265165
  • এত দেখানেপনা ভাল নয় কো
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৫২265164
  • লোক দেখিয়ে খাবার আছে টা কি, নজর দেবে যখন তখন বুঝবে।
  • aka | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৫১265163
  • জটার জটা কেটে দিতে হবে। ঃ)

    আমার চাকরি আছে, গার্ল ফ্রেণ্ড আছে, দিব্য একটা চাকরি আছে, আমি শালা প্রকাশ্য দিবালোকে চুমু খাব। পুলুশে ধরলে পাত্তি দেব। আর আরএসএসে ধরলে পুলুশকে আরও পাত্তি দেব। ন্যান।
  • | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৪৯265161
  • তারপরে অন্ধকারে মেয়েদের গায়ে হাত দেবো, ভিড় বাসে কনুই চালাবো- থামলেন কেন?
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৪৯265162
  • পাড়ার খুচরো ছেলেছোকরারা করলে এরকম ভাবা গেলেও যেতে পারত। কিন্তু তারা তো এক্ষেত্রে মূল কুশীলব নয়। পুলিশের চাকরিও আছে বাকরিও আছে। নিয়মিত যৌনসঙ্গী ও থাকে সাধারণত। অথচ পুলিশই উপদ্রব করে সবচেয়ে বেশি। আর আরেসেসের নেতাদের কোনো চাকরি-বাকরি-নারীসঙ্গীর প্রয়োজন আছে বলেও মনে হয়না। তাঁদের দাবী "ভারতীয় সংস্কৃতি"র। সে তাঁরা নিজ বাড়িতে রক্ষা করুন না। বাইরে এসে হুজ্জুতি করার কী আছে। এখন যাকে বলে দ্যাক্ক্যামনলাগে দশা হয়েছে।
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৪৫265160
  • মরাল পোলিসিং বেশি চলার জন্যেও মেয়ে বন্ধু হয়না। আপনার সমস্যা মেটানোর জন্যেই মোরাল পোলিসিং এর বিরুদ্ধে বলা দরকার ঃ)
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৪২265159
  • কাঁচাবাংলায় শুনবেন? আমি মশাই ফেলটু পার্টি, চাকরি নাই, বাকরি নাই, মেয়ে বন্ধু নাই, দেখিয়ে দেখিয়ে চুমু খেতে দেবনা, ব্যস। আগে আমার সমস্যা মেটান তার পরে অন্য কথা।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৩৬265158
  • ওহো, আর বিজেপির সঙ্গে এর একটা সম্পর্ক আছে। সে আপনি মানুন বা না মানুন। শিবসেনা অনেক দিন ধরেই খুচখাচ উপদ্রব চালু করেছিল। কিন্তু বিজেপি সেটাকে গতি দিয়েছে। লাভ জিহাদ, অপারেশন মজনু, এইসব ইদানিং বেশ সোচ্চারে এবং সংগঠিতভাবেই করা হচ্ছে। দিল্লিতে লিভ ইনের বিরুদ্ধে সংগঠিতভাবে প্রচার চালানো হচ্ছে। ওদিকে কোচির ঘটনাটা নিশ্চয়ই জানেন। একটি কাপল একটা ক্যাফেতে জড়িয়ে ধরে চুমু খচ্ছিল (বোধহয় লুকিয়ে চুরিয়েই), একটা টিভি চ্যানেল স্টিং অপারেশন চালিয়ে সেটার ছবি তোলে এবং "অসামাজিক কার্যকলাপ" নাম দিয়ে সম্প্রচার করে। (এই টিভি চ্যানেলটা, আবার শুনলাম, কংগ্রেস চালায়)। তার পরে যথারীতি বিজেপির যুববাহিনী ক্যাফেতে ভাঙচুর চালায়। সেটার প্রতিবাদে কিছু লোকজন বলেন, যে, চুমু খাওয়া বা জড়িয়ে ধরা কোনো অপরাধ নয়। কোচির বিচে জড়িয়ে ধরে এবং চুমু খেয়ে প্রতিবাদের ব্যবস্থা হয়। এবং সেটার উপর আবার হামলা চালায় পুলিশ আর বিজেপি বাহিনী।

    এর পরে যদি বলেন, যে, শুধু "মিটিং প্লেস" বাড়ালেই সমস্যা মিটে যাবে, সেটা একটু বাড়াবাড়িই। এবং এ নিয়ে বিস্তর লেখাও হয়েছে। তাতে পাবলিক স্ফিয়ারে তেমন হেলদোল দেখা যায়নি, যতটা হয়েছে, এই হাতে গোনা কিছু ছেলেমেয়ে কলকাতায় জড়ো হয়ে এই ঘটনটা ঘটানোয়। করতে দিবিনা বলছিস? এই নে করলাম। এই হল বার্তা।

    দেশে মরাল পুলিশি সংগঠিতভাবে করা হবে, সংখ্যাগরিষ্ঠ জনতা চুপচাপ দেখে যাবেন, তারপর এ ছাড়া আর কীইবা করা যেতে পারত বলুন?
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৩৩265157
  • লেক নন্দন বা মলটল কিছুই আমার দেশে নাই, শুধুই ঝোপঝাড় বাদাড়। নজরটা একটু প্রসারিত কল্লে হয় না!
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:৩০265156
  • এই নিন পড়ুন, ক্ষিতি গোস্বামী থেকে ঋতব্রত, কে কী বলেছেন চুমু আন্দোলন নিয়ে। মামুর ঐ লেখাটা আবার মনে পড়ে গেল ঃ)

  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:২২265155
  • ভারতের মহিলা গ্র্যাজুয়েটদের সংখ্যা এখন বেশ ভালো হয়েছে, এদিকে তার মধ্যে মাত্র ২২% বাইরে কাজ করেন ! এক জায়গায় দেখলাম প্রশ্ন তোলা হয়েছে, the goal for many employed people is to make enough money to eventually relax, reap the financial rewards, and support their families. If women don't have to actually be employed to do all that, can they really be convinced go back to work for the good of their country?
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:১১265153
  • যুক্তি কিছু দিইনি তো।

    মিটিং প্লেস এমনিই বেড়েছে (ওই মল-টল জাতীয়)। কোনো আন্দোলন লাগেনি। ট্র্যাডিশনাল পার্ক (এই লেক নন্দন এইসব) আগের মতই বা আগের চেয়ে খারাপ অবস্থায়। নন্দনে মাঠ বা পুকুরপাড়ে তো বসা বন্ধই। মরাল পুলিশি বেড়েছে। এসব নিয়ে গুচ্ছের লিখেওছি। শুধু আমি না আরও কেউ কেউ লিখেছেন। লাভ হয়নি কিছু। কেউ এটা ইস্যুই ভাবেন নি। এখন এইসব চুমু টুমু খেয়ে লাভ হয়েছে এই, যে, ব্যাপারটা পাবলিক স্ফিয়ারে আসছে। এই ধরুন, আপনিও পার্টিসিপেট করছেন। এর চেয়ে বড়ো কিছু হয়নি, হবারও নয়।
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ০৮:১১265154
  • আরে, 'জনতা পরিবার' তৈরির কথা চলছে, এই থার্ড ফ্রন্টে আবার বামেরা নেমন্তন্নই পায়নি !
  • | ০৭ নভেম্বর ২০১৪ ০৭:৪৫265152
  • আচ্ছা আশ্লেষপূর্ণ চুম্বনের বদলে যদি ফ্লাইং কিসি দেওয়া যায়, তাইলেও কি গেলো গেলো রব উঠবে?
  • sm | ০৭ নভেম্বর ২০১৪ ০৭:১৫265151
  • ঈশান এর যুক্তি তে বেশ কিছু দুর্বলতা রয়ে গেল। আপনি নীতি শিক্ষক, মরাল পুলিশ,দাদাগিরি,বি জে পি সব একাসনে বসিয়ে দিলেন। নিজেই লিখলেন" মলগুলো হবার আগে তো বটেই, মলের বাইরে বছর দশেক আগেও এইরকম জিনিসই ছিল। কলকাতা শহরে একান্তে বসা প্রেমিক-প্রেমিকারা কী পরিমান ভালনারেবল একটি এনটিটি, সে বোঝা অসম্ভব কিছু না।"
    অর্থাত এই দশকে মল গুলি হয়ে কিছুটা হলেও প্রেমিক- প্রেমিকারা স্পেস পেয়েছে।
    সুতরাং আমার মতে আন্দোলন হওয়া উচিত, যাতে এমন মিটিং প্লেস এর সংখ্যা বাড়ে।পাবলিক ডিসপ্লে করে নয়। এতে করে ভাল্নারেবেল গ্রুপ থেকে সহানুভূতি একটু ঝাপসা হয়ে যাচ্ছে, আর মরালকাকু দের তর্জন গর্জন বাড়ছে।
    পিতিবাদ করতে চান,যত খুশি চুমু খাবার ছবি ফেইসবুক এ ছোড়িয়ে দিন, নেট এ ভাল্নারেবেল গ্রুপ সম্মন্ধে লিখতে থাকুন।
    কাগজে রিপোর্টিং করুন। কাজ হবেই।
    সমস্যার সমাধান বাস্তবোচিত হওয়া উচিত, আবেগে ভাসলে কি সমাধান হবে?
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ০৪:০০265150
  • খুব বিরাট বিপ্লব তো কিছু হচ্ছে না। বিরোধীরাই এটাকে বড়ো করছেন। সে ভালই হচ্ছে। কিন্তু পরশু থেকেই কলকাতায় সবাই সবাইকে দেখে এগ্গাল হেসে গাল কিংবা ঠোঁট বাড়িয়ে দেবে, পার্কে পার্কে সেক্সের বন্যা বয়ে যাবে, এ জিনিস তো হবেনা। এগাল হেসে গাল বাড়ানোর পার্টটা হলে ভালই হত, কিন্তু হবেনা, সে আর কী করা যাবে। :-)

    আসলে সমস্যাটা পাবলিক ডিসপ্লে নিয়ে নয়। পাবলিককে দেখাবার জন্য তো লোকে চুমু খায় না। আড়াল-আবডালই পছন্দ করে। কিন্তু নীতিশিক্ষকরা সর্বত্র। ঝোপের আড়ালে একান্তে বসার চেষ্টা করে দেখুন। তাঁরা এসে বলবেন লুকিয়ে চুরিয়ে অসভ্যতা হচ্ছে? সামনে আলোর নিচে এসে বোসো বাপধনরা। এবার সামনে এসে গা ঘেঁষে বসুন, নীতিশিক্ষকরা তখনও হাজির। সরে-সরে বসুন, সরে-সরে বসুন। এরপর আছে চাঁদা-দাদা-পুলিশ। এখনকার কথা জানিনা। মলগুলো হবার আগে তো বটেই, মলের বাইরে বছর দশেক আগেও এইরকম জিনিসই ছিল। কলকাতা শহরে একান্তে বসা প্রেমিক-প্রেমিকারা কী পরিমান ভালনারেবল একটি এনটিটি, সে বোঝা অসম্ভব কিছু না।

    যাঁরা এই দাদাগিরিটা চালাতেন বা চালান, তাঁরা খানিকটা বদ, এই ভালনারেবিলিটি টা এনক্যাশ করতে চান। আর খানিকটা "অসভ্যতা রুখছি" এই মরাল জায়গা থেকে করেন। ওই অমলবাবু যেমন লিখেছেন প্রতিদিনে। এবং এই "অসভ্যতা রুখছি" এই মরাল জায়গার উল্টো কোনো ভিউ থাকলে পারে এটা তাঁরা জাস্ট জানেনই না।

    এই তালেগোলে যেটা হল, যে, ঘনিষ্ঠতাকে "অসভ্যতা" নয়, কুবই সহজ একটি আচরণ যে ভাবা যায়, সেই ভিউটা জোরেসোরে প্লেস করা গেল। অন্য ভিউটা রাখা গেল। যাঁরা এর পরেও অসভ্যতা ভাবেন, ভাবতেই পারেন। কিন্তু অন্য লোকে অন্যরকম ভাবতে পারে, এবং "অসভ্যতা" বলে মরাল হাইগ্রাউন্ড নেবার যে বিশেষ অবকাশ নেই, এইটা কিলিয়ার করে দেওয়া গেল। বিজেপির বাড়বাড়ন্ত হয়ে একদিক থেকে ভালোই হল বলতে হবে। নইলে এমনি অবস্থায় গলা মেলানোর এত লোক পাওয়া যেতনা।
  • r2h | ০৭ নভেম্বর ২০১৪ ০৩:৩৯265149
  • aka | ০৭ নভেম্বর ২০১৪ ০৩:৩১265148
  • গান শোনেনঃ

  • Atoz | ০৭ নভেম্বর ২০১৪ ০১:৪১265147
  • জটাশঙ্কর, সে আর বলতে! এক্সপেন্সিভ তো বটেই।
    ঃ-)
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ০১:৩৫265146
  • আঃ অমন করে বলবেননা। বিভিন্ন এজেন্ডার স্পেসে একরকম পার্শিয়াল অর্ডার আছে। তার সাহায্যে তুলনা করা এক্ষ্পেন্সিভ বলেই অসুবিধে।
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৪ ০১:৩০265145
  • এইগুলোর স্ক্রিপ্ট কারা লেখে? এই যে একের পর এক নৌটঙ্কি?
  • aka | ০৭ নভেম্বর ২০১৪ ০১:২৯265144
  • এইটা কোথায় দেখলাম।

    চোখের জল মোছানোর অনেক লোক পাবেন
    কিন্তু নাকের জল মোছানোর লোক পাবেন না
    হিম পড়ছে ঠাণ্ডা লাগাবেন না।
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ০১:২২265143
  • হয়তো চুপি চুপি ইনসিওর‌্যান্স দিয়ে দিয়েছে।
  • জটাশঙ্কর ওঝা | ০৭ নভেম্বর ২০১৪ ০১:২১265142
  • ক্রেডিট কার্ডে পে করার সময় ওদের সাইটে ঠিক দেখাবার কথা, সেখানে কি দেখিয়েছে?
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ০১:০২265141
  • মেকমাইট্রিপ কী জালি। দেখালো এক অ্যামাউণ্ট, মেইল এ এল আরেক অ্যামাউণ্ট কেটেছে। মানে ঐ কুপনটা না দিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত