এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২৪ জুলাই ২০১২ ১০:৫৪26519
  • আবাপও ল্যাকসে। শুধু তাই নয়, রোজ সকালে বাইরে বেড়োনোর সময় বউএর মাথায় হাত দিয়ে ঠাকুরের নাম জপ করে দ্যায়। সেই জন্যই বোধ হয় ঝগড়া হয়না।

    ঠাকুর ঠুকুর মানতে হয়। নয়তো পাঁচ দিনে দুবার করে ভাব বাচ্যে কথা বলতে হয়। হাত দেওয়ার জন্য মাথাও পাওয়া যায়না।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ১০:৫৪26520
  • যাহ, দ কি আমাকে দুদির সাথে গোলালো নাকি!
  • | ২৪ জুলাই ২০১২ ১০:৫৩26518
  • আইডিয়ালি সেটাই হওয়া উচিৎ অর্পণ, কিন্তু বাস্তবে তা খুবই কম হয়। একে অপরের পরিচয় ঠিকই জেনে যায় এবং সেই নিয়ে কিছু গুজগুজ চলেই এবং সেটা যাদের নিয়ে চলে তারাও জেনে যায়।

    লোকে যদি জাস্ট কেয়ার না করত, সেইটা আইডিয়াল হত। কিন্তু আদতে তো তা হয় না।
  • Du | ২৪ জুলাই ২০১২ ১০:৫০26517
  • পোঁবদা সাপ গায়ে উইঠ্যাগ্যাসে দিখাও চুপ কইরা সিলো, কাজেই কেমন ঠান্ডা মাথা ভাবো।
  • Toba Tek Singh | ২৪ জুলাই ২০১২ ১০:৪৮26516
  • পোঁবদা আর তার বউ নাকি ৫৫ বছরে একবারও ঝগড়া করে নাই!!!! TOI ল্যাখসে।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ১০:৪৬26514
  • লোকে কীসব "অপ্রয়োজনীয়" কারণে কনফারেন্স রুম বুক করে রাখে। $@^%$
  • Du | ২৪ জুলাই ২০১২ ১০:৪৬26515
  • জাতিপরিচয় ঘোষণা না করাটাই তো কাম্য বলে মনে হয়। ইনফ্যাক্ট পুরো ব্যাপারটাই ছোটদের না শেখানো~ই উচিত। জাত জিনিষটাই যখন ঢপের, এমনকী স্কিন ডিপও নয়। জানা থাকলেই মিথ্যে অহংকার অথবা হীনমন্যতা।
  • Toba Tek Singh | ২৪ জুলাই ২০১২ ১০:৪৩26513
  • আমি এখন পেল্লায় ঝামেলায় পড়েছি।

    একখান জার ফাইল - যে অবস্থায় আছে, সেই অবস্থায় চালালে একরকম আউটপুট দেয়। সেই জার ফাইলটাকেই ডিকম্পাইল করে কম্পাইল করতে গেলে ঝাড় খাচ্ছিলো - সেসব ঝাড় ঠিকঠাক করে চালালে ব্যাটা একই ইনপুটে এক্কেরে আলাদা আউটপুট দেয়। কেং কোয়ে?
  • | ২৪ জুলাই ২০১২ ১০:৩৯26512
  • নাঃ স্যানের রাত 10:31 এর দ্বিতীয় অবজার্ভেশানের সাথে একেবারেই একমত নই। আমার মতে অবজার্ভেশানটা আধাখ্যাঁচড়া (সিকিখ্যাঁচড়া বললেও ঠিক হয়)।
  • | ২৪ জুলাই ২০১২ ১০:২৯26511
  • আমাদের দোকানে প্রচুর SAP লোক নিচ্ছে। কলকাতা,ব্যাঙ্গালুরু,হায়্দ্রাবাদ,পুনে,নয়্দা সব আছে।। ছোট থেকে বড় সব। সব মিলিয়ে ১৪২ টা পজিশন। কেউ ইন্টারেস্টেড থাকলে বলো।
  • | ২৪ জুলাই ২০১২ ১০:২২26510
  • সে তোমাদের লোক তোমরা বুঝবে।
  • kc | ২৪ জুলাই ২০১২ ১০:১৯26509
  • পোঁবদাও আসছে।
  • siki | ২৪ জুলাই ২০১২ ১০:১৮26508
  • হেউ। সকাল হল।
  • | ২৪ জুলাই ২০১২ ১০:১৬26507
  • বিবি দা এ সপ্তাহে কলকাতায় আসছে।
  • | ২৪ জুলাই ২০১২ ১০:১৫26506
  • আবাপের অবদান হল 'খুলিট'
  • rajdeep | ২৪ জুলাই ২০১২ ১০:০৮26505
  • তবে যে রেটে গুরুতে "সেশ" লেকা চলছে তাতে ব্যাকরণই না চেঞ্জ হয়ে যায় !

    ঐশিকের নাম ব্যাকরণে অক্ষয় হয়ে থাকবে
  • kc | ২৪ জুলাই ২০১২ ১০:০৬26504
  • গুলিদ, গুলিট, খুলিট, খুলিত, গালিদ, পুউরো কেসটাই হল সেই হামুস, হামাস, হুমুস, হুমিস এর মত কেস। সেকেণ্ড ব্যাপারটায় আবাপ এখনো সেশ কথাটা জানায়নি বলে লোকে তক্ক করে চলেছে।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ১০:০৪26503
  • কলেজের সকলের বীচ শুকিয়ে গেল

    - হেকুপা।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ০৯:৫২26502
  • শ্রীনিকেতন তো এখন কেনাকাটার আনন্দনিকেতন।
  • kc | ২৪ জুলাই ২০১২ ০৯:৫০26501
  • আর ভাই।
  • rajdeep | ২৪ জুলাই ২০১২ ০৯:৪৯26500
  • খাড়াইলো এটা যে ... আমার কলকাতা যাত্রার ছুটি আরো দুইদিন প্রলম্বিত করিতে সমর্থ হইয়াছি ঃ-)
  • Toba Tek Singh | ২৪ জুলাই ২০১২ ০৯:৪৮26499
  • ও যেটা কদিন ধরেই বলবো ভাবছি।

    ডাচ ভাষায় গুলিটকে গুলিটই বলে, অন্ততঃ গুলিট নিজেই তাই বলে। আবাপ দাবী করেছিলো না - যে ডাচ ভাষয় ওটা "খুলিত"? রেডিও মির্চিতে দুবেলা অ্যাড হচ্ছে - মির্চি পাড়া ফুটবলে - সেখেনে গুলিট নিজেকে গুলিটই বলে, খুলিত নয়।
  • Toba Tek Singh | ২৪ জুলাই ২০১২ ০৯:৩৯26498
  • কালকেরটাই চলতিসে? তাইলে কী খাড়াইলো?
  • | ২৪ জুলাই ২০১২ ০৯:২৫26497
  • ওফ। লোকজন কিছু ভাটিয়েছে তো....
  • pi | ২৪ জুলাই ২০১২ ০৮:৩১26495
  • sc, st ব্যাপারে মামু, খোয়াইএর সাথে একমত। sc, st রা আমাদের সমাজের মধ্যে কোথায় নিজেদের আইডেন্টিটি প্রকাঅশ করে, সেটা বজায় রেখে সম্মানিত, জানিনা। যখন যেখানে নিজেদের একটা গোষ্ঠী তৈরি করতে পেরেছেন যেখানে, সেখানে তাঁদের নিজস্ব স্বর শোনা গেছে। ঐ গে লেসবিয়ানদের মতই কেস অনেকটা।
    নিচুতলার প্রশ্নটা শুধু গরীব, বড়লোক টাকাপয়সার অভাবের নয়। নিচুতলা মানে 'নিচু' পেশা। কম সম্মানজনক পেশা। তার সাথে অবধারিতভাবেই বেশিরভাগ ক্ষেত্রে কম আয় জড়িত। তাই ব্যাপারটা গরীব, বড়লোকেও দাঁড়িয়ে যায়।
    অ্যাকচুয়ালি, এখানে যৌনকর্মীদের তুলনাও টানা যায়। লেভেলিং নিয়ে কথা হচ্ছিলো না ?
    এঁরা আমাদের সমাজের মূল স্রোতে তখনি মেশেন, যখন 'আমাদের সমাজের' উপযুক্ত হয়ে 'পুনর্বাসিত' হতে পারছেন। কল্লোলদা লিখেছিল না, ঐ রিহ্যাবিলিটেশন একটা ভারি মজার টার্ম ! আমাদের সাথে সমান হতে হলে আমাদের মত হতে হবে। একজন দর্জি দর্জি হিসেবেই, রাজমিস্ত্রি রাজমিস্ত্রি হিসেবেই, যৌনকর্মী যৌনকর্মী হিসেবেই সম্মান পাবেন না কিন্তু। ভালোভাবে বাঁচার মত জীবনও পাবেন না।
    এখানে ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছেনা কিন্তু। ইন্টেনশন অবশ্যই ভাল। ভাল করার ইন্টেনশন। প্রশ্নটা আমাদের তৈরি 'ভাল' র সংজ্ঞা নিয়ে আর সেই খোপেই সবাইকে ফিট করানোর চেষ্টা নিয়ে। চাষার ছেলে চাষা হওয়া আমাদের সেই সংজ্ঞায় 'ভাল' নয়। এখানে পড়াশুনা শুখবে না, এমন কথাও হচ্ছে না। কিন্তু পড়াশুনা শিখে, কৃষি নিয়ে পড়াশুনা করে চাষী হওয়ার ট্রেন্ড কতটুকু ? প্রায় নাই।
    শ্রীনিকেতনের শ্রী ও ক্রমবিলীয়মান।
    আমাদের ঐ তথাকথিত লেভেলারগুলো আসলে নিচুতলার আইডেন্টিটিগুলোর বিলোপ করিয়ে অপেক্ষাকৃত একটা উঁচুস্তরের লেভেলে এনে মিশিয়ে দেবার চেষ্টা। উচ্চস্তরে যেতে যেতে শেষ পর্যন্ত বোধহয় আম্রিগা :P। মোক্ষ। ঃ)

    আর যতক্ষণ না আমাদের মত সমান হচ্ছে, তখন, আমরা লিবারেলরা সেই বিভাজনকে আমাদের মেনে নেওয়াটাকে বহুসময়ই, ঐ মামুর টার্মদুটো ধার করেই বলি, ক্যামোফ্লাজ কি ট্রিভিয়ালাইজ করে যাবো, ব্যক্তিগত, ইমোশানাল, সামাজিক ফ্যাক্টর এনে। আসলেতে তার একটা বড় অংশই নৈতিক নজরদারি। এবং সেটাকে অস্বীকার করবো ঃ)
  • | ২৪ জুলাই ২০১২ ০৮:১৬26493
  • অক্ষ,দেখে কাম বা প্রেম জাগে নিদেন পক্ষে মন আনচান করে এমতি রিক্সাওলা আমি কখনো দেখিনি।তবে ট্যাক্সি ড্রাইভার দেখেছি- দেখে-কথা বলে মনে হয়েছে, বেশ তোঃ)
    তবে ভেবে দেখলাম,সে বোধহয় ড্রাইভার বলতে আমরা যা বুঝি, তার চাইতে সব দিক দিয়েই আলাদারকম ছিলো। মানে ঐ আমাদের মত আর কিঃ)
  • sch | ২৪ জুলাই ২০১২ ০৮:১৬26494
  • Qy যে ঘটনাটি বললেন - তার একটি উলটো ঘটনা আমার জানা আছে। বেশ মজার। আমাদের সাথে ১১-১২ এ একটি ছেলে পড়ত, SC/ST কোটায় এসেছিল। আমরা জানতাম - কিন্তু স্বাভাবিক অস্বস্তিতে কখনো এ বিষয়ে কোনো আলোচনায় যাই নি। কিন্তু ছেলেটি প্রায়ই বলত, আরে তোরা খেটে পড় আমি দেখবি হাফ পরিশ্রমে কোটায় ঢুকে যাব। সে যে পড়াশুনায় ভালো ছিল না একদমই তা নয়, সাংঘাতিক ব্রিলিয়ান্ট না হলেও বেশ ভালো ছিল - এবং general লিস্টেও মাঝের দিকে তার নাম এসেছিল জয়েন্টে - তবে সে "কোটা" ব্যবহার করে অনেককে টপকে "ভালো" ডিপার্টমেন্টে চান্স জোগাড় করে।
    কিন্তু তার এই বারবার বলা কথাটা আমার মনে sc/ST Quota সম্বন্ধে একটা ভীষণ বাজে ফিলিং এনে দিয়েছিল
  • মিলা | ২৪ জুলাই ২০১২ ০৮:০৫26492
  • সানন্দা TV তে আরেকটি সিরিয়াল দেখায় যার নাম ভুলে গেছি, যার নায়ক সম্রাট বলে এক অভিনেতা, গল্পে তাদের নাকি 'kidnapping ' এর পৈত্রিক ব্যবসা :|

    আরেকটি সাধারণ পর্যবেক্ষণ, এখনকার বেশির ভাগ সিরিয়াল এই দেখি একজন নায়ক এর দুই বা ততোধিক নায়িকা, বলি, ছেলে কি কম পড়িয়াছে?
  • mila | ২৪ জুলাই ২০১২ ০৮:০৩26491
  • আহা সকাল সকাল ইষ্টিকুটুম এর গল্প পরলাম, এখন সারাদিন হাসব বসে
    সেই গল্পে ফর্সা সাঁওতাল আছে (বাহামনি নয়, তার ফর্সা হওয়ার কারণ তার কালো ও-সাঁওতাল বাবা, কিন্তু বাহামনির মা-ও অত ফর্সা কেমন করে? ), সেখানে সাঁওতাল রমনী ও-সাঁওতাল বিপ্লবীর সন্তানের জন্ম পর্যন্ত দিতে পারে বিয়ে না করে, কিন্তু এক সাঁওতাল রমনী বর্ষার রাত এ খাবার পৌছতে গিয়ে বৃষ্টিতে আটকে গেলেও তাদের জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়
    আর সাঁওতাল রা যে ঐভাবে সব কথার শেষে একটা করে 'ঠো' লাগায় সেটা তাদের নিজেদের ভালোর জন্যেই তাদের জানা দরকার
    এই সিরিয়াল মোট দুদিন দেখেছি, আশা করি আর কখনো দেখতে হবেনা :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত