এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:৩২265260
  • মানে লোকজনের কমেন্ট পড়ে পড়ে মনে হচ্ছে এটার পক্ষেই ভোট দি।
  • Blank | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:৩১265259
  • নাহ, ক্রমশ এই (না) আন্দোলন টার পক্ষে চলে যাচ্ছি।
  • pi | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:২৫265258
  • প্লাস্টিক সার্জারি নিয়ে খোরাক করলে খাজুরাহোর উদাঃ কেন দেওয়া যাবে না, এই পয়েন্টটা ক্লিয়ার হল না। খাজুরাহো তে যৌনতার সেলিব্রেশন ছিল, এটা তো ভুল নয় ! আর, প্রেম পাপ নয়, প্রেমের সন্তানও পাপের ফসল নয়, এটা দেখানোর জন্যেও যদি করে থাকেন, তাহলে সেটা নিজেই তো বেশ মুক্ত চিন্তাভাবনা !
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:১৯265257
  • ইয়ে নির্ধারিত বয়সে বাবা-মা হওয়া স্রেফ আইনি কচকচি না, এর বায়োলজিকাল গুরুত্ব আছে।
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:১৩265255
  • একটা সময় তো মনুষ্য সমাজ তো খোলামেলাই ছিল। লজ্জা নিবারণের জন্য মানুষ তেমন পোষাক আষাক পরত না। ঢাকাঢুকি, পোশাক শুরু হল, এক সময় তো পুরো অঙ্গ ঢেকে রাখা ছিল খুব প্রোগ্রেসিভ, ফ্যশনেব্‌ল ব্যাপার, যা আজ মনে হচ্ছে সেকেলে।

    খোলামেলা যৌনতা কমন প্র্যাক্টিস ছিল। কিন্তু সেটা ট্যাবু হয়ে গেল। প্রাইভেসি হয়ে উঠল প্রোগ্রেসিভ।

    পিউবার্টি এসে গেলেই বাচ্চারা বাবা-মা হয়ে যেত। কোনো রেস্ট্রিকশন ছিল না। সরকারি আইন করে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া, মানুষকে স্বাধীনভাবে প্রিয়জনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবার জন্য নির্ধারিত বয়েস বেঁধে দেওয়া - সেভাবে দেখলে এগুলিও মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এগুলি হল প্রোগ্রেসিভ।

    আজ মনে হচ্ছে পাবলিকলি চুমু খাওয়া আধুনিকতা, এগিয়ে যাওয়া, সভ্যতা। কাল এটাকেই সেকেলে মনে হতে পারে, আইন করে মানুষই বন্ধ করতে পারে।

    ইউ নেভার নো। কাল বড় বিষম বস্তু।
  • sm | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:১৩265256
  • খাজুরাহ এইসব মন্দিরের একটি আপাত গ্রাঝ্য বাখ্যা আছে। আগেকার দিনে মন্দিরে দেবদাসী প্রভৃতি অনেক কিছুর ব্যবস্থা ছিল।
    উদ্দেশ্য, প্রকৃত ভক্ত,এই সব এরোটিক জিনিস পত্র জীর্ণ বস্ত্রের মত ত্যাগ করে গর্ভগৃহে অধিষ্ঠিত দেবতার উপর মনোনিবেশ করবে।
    যারা বহিরঙ্গের রসে মজবেন, তারা পার্থিব ইন্দ্রিয় সুখ নিয়েই কালাতিপাত করতে পারেন।
    আমার মতে দুটোই ভালো।
  • sm | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:০৮265254
  • লিভ ইন রিলেশনশিপ নিয়েও কিসব আপত্তি দেকছিলামনা?
    ---
    আপত্তি তা রিলেসশিপ নিয়ে নয়। আপত্তি দায়িত্ব এড়িয়ে যাওয়া কে নিয়ে।
    আইনি বাধ্য বাধকতা না থাকলে, কেউ রিলেশনশিপ কাটিয়ে বেরিয়ে আসতে পারে। তখন সন্ম্তান সন্ততি অতান্তরে পড়বে; অন্তত ভারতে, যেখানে সোশাল সিকিউরিটি সিস্টেম দুর্বল।
  • একক | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:০৩265253
  • লজ্জাগৌরী কে আপনারা কীভাবে নেন একটু শুনি
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১৩:০০265252
  • এই যে এখানে খানিক আলুচানা আছে। তান্ত্রিক কাল্টের সাথে বা দেবদাসী সিস্টেমের সাতেহ যোগসূত্র আছে বলছে। দেবদাসী সিস্টেম দিয়ে ওড়িশা ও অন্যত্র যে ইরোটিক স্কাল্পচার দেখা যায় সেটাও ব্যাখ্যা করা যায়।
    http://www.academia.edu/2408684/Shilpi_Saini-_The_Representation_of_Women_in_the_Erotic_Sculptures_of_Khajuraho
  • Du | ০৭ নভেম্বর ২০১৪ ১২:৫৯265251
  • প্লাস, জারজ রাজা যদি সেই কারনেই প্রেমকে ভাল বলে থাকেন, তবে একই যুক্তিতে বিয়েজ রাজারা বিয়েকে ভালো বলেছেন নিজেরা বিয়েজ বলেই। কোনটাকেই অ্যাবসলুট নেবার কিছু নেই।
    গোটা মহাভারতটাই লিখলেন এক জারজ সন্তান।
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৪ ১২:৫২265250
  • চাঁদের সাথে মিলনের কথা ইচ্ছে করেই লিখিনি, ওটা তো সুগারকোটিং
  • dd | ০৭ নভেম্বর ২০১৪ ১২:৪৬265249
  • ইরোটিক স্কালপচার তো? ওঃ। ও তো ভারতের সর্বত্রই রয়েছে।এমন কি অজানা গাঁয়ের ছোটো মন্দিরেও আছে। সাউথ ইন্ডিয়াতেও - কম হলেও রয়েছে। নেপালেও আছে।

    কে জানে ক্যানো। মেকস নো সেন্স।
  • . | ০৭ নভেম্বর ২০১৪ ১২:৪৩265248
  • আজকের এবেলায় কিন্তু লেখা আছে ভারতীয় দন্ডবিধির ২৯৪ ধারায় প্রকাশ্যে "অশালীন" ব্যবহার শাস্তিযোগ্য।
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১২:৩৯265247
  • চন্দ্রবর্মনের গল্পটা (জারজ রাজা) সম্ভবত কবিকল্পনাই। কারণ সেখানে চন্দ্রবর্মনের মায়ের সাথে স্বয়ং চন্দ্রদেবের মিলনের কথা বলা আছে।
  • b | ০৭ নভেম্বর ২০১৪ ১২:৩৪265246
  • ঝিকি,শুধু খাজুরাহো কেন, কোনার্ক, ভাটকল, আসামের মদন কামদেব মন্দির, অজন্তা-য় (মারকন্যা) এমনকি ভালো করে দেখলে পুরীর মন্দিরের গায়েও ঐ ধরণের ভাস্কর্য্য আছে। এনাদের প্রতিষ্ঠাতারা সবাই জারজ ছিলেন বলে তো শুনি নি।
  • hu | ০৭ নভেম্বর ২০১৪ ১২:৩৩265245
  • কিছু প্রশ্নঃ

    ১) শুধু খাজুরাহোতেই কি নারী-পুরুষের ঘনিষ্ঠতার ভাস্কর্য দেখা গেছে?
    ২) নারী-পুরুষের ঘনিষ্ঠতার ভাস্কর্য থাকার জন্য কোন মন্দির কি সমালোচিত/পরিত্যক্ত হয়েছিল?
    ৩) এই ঘনিষ্ঠতার ভাস্কর্য কি শুধু সাধারণ নারী-পুরুষেই সীমাবদ্ধ ছিল, নাকি হিন্দু দেব-দেবীদের নিয়েও এই ধরনের ভাস্কর্য তৈরী হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেই মূর্তি কি সাধারনত সমালোচিত/পরিত্যক্ত হয়?

    উপরের প্রশ্নগুলোর উত্তর যদি নেতিবাচক হয় তাহলে ধরে নিতে হবে যৌনতা বিষয়ে প্রাচীন ভারত খুব একটা রক্ষণশীল ছিল না। যদিও প্রাচীন ভারত কি ছিল তার সাথে আজকের দিনে কি আন্দোলন হবে তার যোগসূত্র খুঁজতে যাওয়া অর্থহীন মনে হয়।
  • PM | ০৭ নভেম্বর ২০১৪ ১২:৩০265244
  • jhiki খাজুরাহো নিয়ে অনেক গল্প গাথা আছে তার মধ্যে এটা একটা মাত্র। এটাই একমাত্র নয়। জানেন বোধ হয় খাজুরাও আবিষ্কৃত হয় এই মত্র কদিন আগে জঙ্গলের মাঝে। তার আগে এর সম্পর্কে কেউ জানতো না। কোনো নথি/পুথি নেই। তাই সব থিওরি গুলৈ পরবর্ত্তী কালের "কবি" দের কল্পনা।

    এ ব্যাপারে মুলকরাজ আনন্দ (খুব সম্ভবত) এর একটা জনপ্রীয় থিওরী আছে জেটা পরে অনেকে খন্ডন Kঅরেন। নারায়ন সন্যাল ও তার বইতে ( ঈংরাজী বাংলা) বইতে ঐ মতের বিরোধীতা Kঅরেন তথ্য সহ।
  • - | ০৭ নভেম্বর ২০১৪ ১২:২২265243
  • ঝিকি, ক্ক!
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৪ ১২:১৬265242
  • কথায় কথায় খাজুরাহোর উল্লেখ দেখি। কিন্তু খাজুরাহো তে গিয়ে শুনেছিলান যিনি চান্দেলা বংশ শুরু করেছিলিলেন তিনি জারজ ছিলেন। রাজ্য দখল করার পর তিনি নিজের জন্মকে লেজিটিমেসি দেওয়ার জন্য নতুন মন্দির তৈরী করিয়ে সেই মন্দিরগাত্রে কামসূত্রের বিভিন্ন মুদ্রা খোদাই করান। তিনি এই বক্তব্য প্রচার করতে চেয়েছিলেন যে প্রেম পাপ নয়, প্রেমের সন্তানও পাপের ফসল নয়। পরে এধরণের মন্দির তৈরী করা ঐ বংশের ধারা হয়ে যায়।

    রেফারেন্স জিগাবেন না, তাহলে এখন চান্দেলা বংশের ইতিহাস ঘাঁটতে হবে ঃ)

    সেই রাজার অর্থ ও ক্ষমতা ছিল, তাই মন্দির তৈরী করিয়েছিলেন। বর্তমান অন্দোলোনকারীদের সমর্থকদের সেই পরিমাণ অর্থ ও ক্ষমতা নেই, তাই তারা খাজুরাহো রেফার করে ঃ)

    এত কথা লিখলাম এই কারণে যে প্রাচীন ভারতে প্লাস্টিক সার্জারী থেকে খুল্লমখুল্লা যৌন আচরণ কোন কিছুর সাপেক্ষেই খুব জোরালো প্রমাণ কিছু নেই। একটা নিয়ে খোরাক করব আর অন্যটাকে সুবিধামত জায়গায় ব্যবহার করব এটা দ্বিচারিতা ঃ)
  • Tim | ০৭ নভেম্বর ২০১৪ ১২:১৫265240
  • সদার বারোটা ছত্রিশের কমেন্টে লাইক উইথ চুমু।
  • Bhagidaar | ০৭ নভেম্বর ২০১৪ ১২:১৫265241
  • "পেরাইভেট স্পেস এ আবার কে হামলা করলো রে বাবা? ঘরে কিছু করলে, বাইরের লোক বলবে কেন?"

    লিভ ইন রিলেশনশিপ নিয়েও কিসব আপত্তি দেকছিলামনা?
  • চুমু না | ০৭ নভেম্বর ২০১৪ ১০:৪৫265239
  • dd | ০৭ নভেম্বর ২০১৪ ১০:৪২265238
  • এইয্যে। এই য্যে। অ্যাও।

    চুমু শেষ হোলো আপনেদের ?
  • sch | ০৭ নভেম্বর ২০১৪ ১০:২২265237
  • পাই দিদির 9:39 am

    " Sayantani, who kissed friend Suchitra on Wednesday"

    এটা প্রতিবাদ হল না তো। আমার মনে হয় না কোনো মা বা বাবা তার ছানাকে চুমু খেলে, বা কোনো ছেলে বা মেয়ে দীর্ঘদিন বাদে দেখা হওয়া সমলিঙ্গের বন্ধুকে জড়িয়ে ধরে চুমু খেলে বিজেপি ভি এইচ পি'র মাকড়াগুলো ঝামেলা করবে। করবে তখনই যখন সায়ন্তনী খাবে সায়ন্তনকে বা সুচিত্রা খাবে সুচিত্রকে

    এটা কি করে হায়েস্ট ফর্ম অফ প্রোটেস্ট হলে - এটা দিফেন্সিভ হয়ে গেল তো
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ১০:২১265236
  • কাকে আর্টিআই? পুলিশকে করা যেতে পারে। করে দিলেই হয়। :-)

    কিন্তু আন্না। কাল।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ১০:২০265234
  • এই নিয়ে কাল বাণী দেব। এমনিতেই এত টাইপে মাথা ধরিয়ে ফেলেছি। :-)
  • Arpan | ০৭ নভেম্বর ২০১৪ ১০:২০265235
  • আরটিআই করলেই তো বলে দেবে। দেবে না?
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১০:১৬265233
  • বোঝো! ভারতীয় ফৌজদারি আইনে প্রকাশ্যে চুম্বন অপরাধ নয়। তাইলে যে এত তক্কো হল সব জলে গেল...
  • lcm | ০৭ নভেম্বর ২০১৪ ১০:১৩265232
  • কিন্তু ঈশান - এই যে এটা সেটা, ফিচকেমি থেকে ফুক্কুড়ি, চুমু থেকে উকুন যা পাচ্ছি তাই আঁকড়ে ধরে একখানা আন্দোলন শুরু করে দেওয়া - এটার একটা ইন্স্‌ট্যান্ট ইম্প্যাক্ট তৈরী হয় সন্দেহ নেই, বিশেষ করে একটু মিডিয়া বাইট পেলে - কিন্তু এতে করে আন্দোলন ব্যাপারটাই ফিচকেমিতে পরিণত হলে - হিতে বিপরীত।
  • Ishan | ০৭ নভেম্বর ২০১৪ ১০:১০265231
  • ধুর মানবাধিকার কমিশনের কথায় কী হবে। সুপ্রিম কোর্টকে দিয়ে বলাতে হবে। সেও কোনো একদিন হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত