এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toba Tek Singh | ২৪ জুলাই ২০১২ ১৩:৩৫26580
  • ক্লাস ফাইভের পোলাকে ইস্কুলের নেচার ক্যাম্পে পাঠানো কি ঠিক হবে? আমরাও গেছি, তবে সেভেন/এইটে। ক্লাস ফাইভ বলেই ভাবছি, আর পোলাটাও তো একটা ভ্যাবলা হনুমান।
  • | ২৪ জুলাই ২০১২ ১৩:২১26579
  • তরকারী পছন্দ নয় বলে কালকে টিফিন আনি নি। তিন বন্ধু মিলে ভ মা তে খেয়ে এসেছি। অগত্যা..
  • Kaju | ২৪ জুলাই ২০১২ ১৩:১৬26578
  • বোতিন্দা কী খাটায় বৌঠানকে ! একটু চক্ষুলজ্জার খাতিরেও তো বলতে পারো, এত কিছু দরকার নেই, একটাই যথেষ্ট।
  • | ২৪ জুলাই ২০১২ ১৩:০৫26576
  • যাই খেয়ে আসি। আজকে ধোঁকার তরকারি আর ডিমের ভুজিয়া।
  • প্পন | ২৪ জুলাই ২০১২ ১৩:০৫26577
  • সিকি আর দে'কে থ্যাংকু।

    সিকি, মেল করে দিও।
  • de | ২৪ জুলাই ২০১২ ১৩:০১26575
  • আমার নাম মনে পড়ছে না -- এক্জন সমাজসেবী ভদ্রমহিলা একবার একটা মুভমেন্ট শুরু করেছিলেন-- যেকোন বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে শুনলেই গিয়ে বেল বাজাও, তাতে কাজ হবে, সাময়িকভাবে হলেও সেই মূহুর্ত্তে মেয়েটি ডোমেস্টিক ভায়োলেন্সের থেকে রক্ষা পাবে-- আর অত্যাচারীও সতর্কিত হবে। ওনার দাবী ছিলো --এইভাবে বহু এলাকায় উনি ডোমেস্টিক ভায়োলেন্স কমাতে সমর্থ হয়েছেন -
  • dukhe | ২৪ জুলাই ২০১২ ১২:৫৭26574
  • আরে ওটাই তো ট্রিক। সত্যি পেটানো হলে ভয় কেটে যেত।
  • san | ২৪ জুলাই ২০১২ ১২:৫৪26572
  • আমাকে ছোটবেলায় ভয় দেখানো হত 'মেরে হাড় গুঁড়ো করে দেব'। আমি ভয়ও পেতাম, কেন কেজানে, কোনোজন্মে কেউ আমার গায়ে হাত তোলে নি, তাতেও ঃ-(
  • শ্রাবণী | ২৪ জুলাই ২০১২ ১২:৫৪26573
  • কিছু করবনা ভেবেও ফোন লাগালাম এক প্রতিবেশীকে.....কী হল, দুজনেই আমাদের অফিসের, সাত মাসও হয়নি বিয়ে হয়েছে!
    প্রতিবেশী মহিলা (বাঙালী) শুনে উল্টে এক ধমক,
    -"চুপ করতো, কে যাবে ওদের বাড়ি। ওদের তো রোজ ঝগড়া হয়, তুমি কোথায় থাক। আমাদের ফ্লোরে সবাই পরেশান। যত রাত বাড়ে তত ঝগড়া, তুমি দিয়ে শুরু করে তুই তোকারিতে নেমে আসে। এই তো মেয়েটা ছেলেটাকে বলছিল, "তুই একটা ফ্রড", আর ছেলেটা মেয়েটাকে বলল, "তোর আর তোর মায়ের কাহিনী সব আমার জানা, বেশী কথা বলতে আসিস না।"......রাত দুপুর অবধি ঝগড়া করে, বাড়িতে অসুস্থ বাবা, বুড়ি মা, কোনোদিকে খেয়াল নেই!
    ইচ্ছে করে তখন গিয়ে বেল বাজিয়ে দুটোর মাথা ঠুকে দিয়ে আসি"!

    আমি আর কথা বাড়াই না। আমার নেটওয়ার্ক বেশ বাজে, কোনো খবরই রাখিনা। কাল আবার প্রতিবেশী মহিলা আমাকে এসে আপডেট দিয়ে গেল, এখন নাকি সাময়িক শান্তি স্থাপনা হয়েছে, তবে কতদিন বলা যায়না!
  • siki | ২৪ জুলাই ২০১২ ১২:৫১26571
  • নারে স্যান, আমি এমংকি বীরভূমেও থাকি নি কোনওদিন। কোনও বাইল্যবন্ধু পাওয়া যাবে না।
  • dukhe | ২৪ জুলাই ২০১২ ১২:৪৮26570
  • বাবা মায়ের ভয় দেখানো কি আর আনন্দের জন্য কুমুদি ? নিরুপায় হয়ে ভয় দেখানো। নইলে গৃহত্যাগী হতে হয়।
  • শ্রাবণী | ২৪ জুলাই ২০১২ ১২:৪২26569
  • শুক্রবার রাতে উল্টোদিকের সোস্যাইটিতে যাচ্ছি, আত্মীয়ের বাড়ি, এমন সময় ফোন এল,
    -"দিদি, আমাকে চিনতে পারছেন? সেই যে হসপিটালে দেখা হল, অমুকের বাবা যখন ভর্তি ছিলেন"।
    -"হ্যাঁ মনে পড়েছে? কী ব্যাপার বলুন তো?"
    -"আপনি একটু আপনাদের নীচে অমুকের বাড়িতে যাবেন, ওখানে একটা কিছু হচ্ছে"?
    (একটু চিন্তিত হই, পড়শী যতই হোক, কী আবার হোলো)
    -"কিছু হচ্ছে মানে কী হচ্ছে?"
    -"না মানে আমি ফোন করেছিলাম, ফোনটা অন করে কেউ কথা বলল না, তবে শুনলাম ওদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হচ্ছে, মারামারিও।"
    -"মারামারি হচ্ছে তো আমি গিয়ে কী করব! স্বামী স্ত্রীর ব্যাপার, আমি ওদের অত ক্লোজ কিছু নই, দরকারে হেল্প করেছি এই পর্যন্ত।"
    -"দিদি, আপনি গিয়ে একটু বেল বাজান, অন্তত আপনাকে দেখে হয়ত মারামারিটা বন্ধ হবে। আমি আসলে এখন ট্যুরে আছি, খুব বিচ্ছিরি ঝগড়া হচ্ছে।"
    -"সব বুঝলাম, আমিও বাইরে, অন্য বাড়িতে। তুমি ভাই এসব অন্যের বাড়ির চিন্তা ছেড়ে, দুরে কাজে গিয়েছ, কাজ কর। স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ঢোকা ঠিক নয়।"
    -"না মানে, তাহলে আপনি একটু অন্য কাউকে আপনার পড়শীকে বলুন, বেল বাজাতে।"
    (কমলী ছাড়বেনা)
    -"ঠিক আছে আমি দেখছি, তবে ওরা কারুর সাথেই ক্লোজ নয়, কেউ রাজী হবেনা এই রাত দুপুরে ওদের বেল বাজাতে। তবু তুমি রাখ, আমি দেখছি।"
  • kumu | ২৪ জুলাই ২০১২ ১২:৪১26568
  • দ,আমার কথা হল সেটা একটা স্কুলই,অনেক ছেলেমেয়ে পড়ে/পড়ত।ঐ ভাবে একটি স্কুলের নাম করে ভয় দেখানো অত্যন্ত অন্যায়।আর দুটি শিশুকে ভয় দেখিয়ে কীসের আনন্দ পেতেন অভিভাবকরা?
  • kumu | ২৪ জুলাই ২০১২ ১২:৩৭26566
  • আমাদের ঝগড়া হয় তবে বয়েস,ছেলেদের বড় হওয়া ইঃ কারণে ফ্রিকোয়েন্সী কমে এসেছে।

    সত্যের পথ ইঃ
  • san | ২৪ জুলাই ২০১২ ১২:৩৭26567
  • সিকি দেখো এরকম কোনো বাল্যবন্ধু ফিট করতে পারো কিনা ! আশা থাকতেও পারে
  • shdfsdgsfdgd | ২৪ জুলাই ২০১২ ১২:৩৬26565
  • এখন থাক। পরে দেখা হলে বলব।
  • | ২৪ জুলাই ২০১২ ১২:৩৪26564
  • নানা ওনার বাল্য বন্ধু বলেছে উনি রোজ মন দিয়ে স্কুলের ঘর ঝাঁট দিতেন
  • | ২৪ জুলাই ২০১২ ১২:৩৩26561
  • ও কুমু, তুমি পড়েছ? ক্কি কান্ড! আমি ভাবলাম লোকে গন্ধ্রে ভয়েই স্কিপ করে গেছে।

    হ্যাঁ ভয়ের তো ছিলই। তোমাকে যে পড়তে হয় নি ওখানে, সে অনেক ভাল। ওখানে তখন পড়লে, মানে আমার মত যে বা যারা পড়েছে তারা কেউ ফেসবুক, অর্কুটে নিজের স্কুলের বন্ধু খুঁজে পাবে না .............
    ইত্যাদি ইত্যাদি।
  • san | ২৪ জুলাই ২০১২ ১২:৩৩26562
  • তার উপর?
  • | ২৪ জুলাই ২০১২ ১২:৩৩26563
  • কবি বলেছেন Opposite pole attracts!!
  • গান্ধী | ২৪ জুলাই ২০১২ ১২:৩২26560
  • সিকিদা

    পোঁবদা কে সত্তর বা কারাগার দিলে উলটো এফেক্ট হতে পারে।
  • kc | ২৪ জুলাই ২০১২ ১২:২৯26558
  • এখানে কেউ আছেন যাঁদের ঝগড়া হয়না? একদম ১০০% একই দিকে, এরকম হবে কি? এই পেত্থমবার?
  • dfsdghsfdsgdds | ২৪ জুলাই ২০১২ ১২:২৯26559
  • কাগজে যত্তো ঢপঢাপ! একে বদমেজাজি বুড়ো তার উপর.... যাগ্গে!
  • Toba Tek Singh | ২৪ জুলাই ২০১২ ১২:২৪26557
  • ঝগড়া হয়নি ইয়ানি কাটলারির খরচ কম (ভাঙে না), কার্পেন্টার ডাকতে হয় না (দরজা/জানলা/ডেস্ক ইত্যাদি আস্ত থাকে) - কত্ত ফায়দা। পোঁবদা কি এম্নি এম্নি অর্থমন্ত্রী ছিলেন নাকি?
  • san | ২৪ জুলাই ২০১২ ১২:২২26554
  • ঝগড়া না হওয়াই তো ভাল।
  • শ্রাবণী | ২৪ জুলাই ২০১২ ১২:২২26555
  • লাজদি, সত্তর, হাম্বা এসব আমাদের খুবই প্রিয়, কিন্তু রাষ্ট্রপতিকে দিলে কী হবে সেকী বলা যায়! এমন ঝুঁকি কে নেবে?
  • Kaju | ২৪ জুলাই ২০১২ ১২:২২26556
  • ঝগড়ার ঠেলায় গাছ থেকে
    টপাটপ আম পত্ত
    তবেই না দাম্পত্য...
  • kumu | ২৪ জুলাই ২০১২ ১২:১৯26553
  • ঝগড়া না হলে আর দাম্পত্য কিসের?
    এইটা ঠিক ধত্তে পাল্লাম না।
  • Kaju | ২৪ জুলাই ২০১২ ১২:১৭26552
  • তোমার ফেলাট আমার ফেলাট, আমার ফেলাট নেই
    পথে ফেলে দিলে আমায় পথেই পড়ে রই
    কারো কেউ নই তো আমি...
  • kumu | ২৪ জুলাই ২০১২ ১২:১৬26550
  • ছি সিকি,আমার ফেলাট কি তোমার ফেলাট নয়?

    @দ,ভাগাড়্পাড়ার স্কুলের কথা পড়ে কত কথা মনে পড়ল।কোন্নগরে আমাদের বাড়ী ছিল,কিন্তু আমরা কলকাতা,কৃষ্ণনগর ইঃ জায়গায় পড়াশোনা করেছি।এতটুকু দুষ্টুমি করলেই বা না করলেও শুনতাম কোন্নগরে নিয়ে গিয়ে ভাগাড়্পাড়ার স্কুলে ভর্ত্তি করে দেব,ঐখানে পড়বি।সারা ছোটবেলা শুনেছি।
    সেই ইস্কুলে তুমি পড়তে?সত্যি?তবে তো আমাদের অত ভয়ের কিছু ছিল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত