এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১১ নভেম্বর ২০১৪ ২২:১১265830
  • দশরকমের স্যাম্পল লাগবে। মনে দশ রকমের পাতা আর দশ রকমের ওষুধ। প্লাস কুড়ি পাতা লেখা।
  • byaang | ১১ নভেম্বর ২০১৪ ২২:১০265829
  • লালবাগে দশটা মেডিসিনাল প্লান্টের চারা পেয়ে যাব অর্পণ?
    এইখানে একজন বলল ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির কাছে ধন্বন্তরিভানা (ধন্বন্তরি বন) বলে একটা জায়গা আছে, সেখানে নাকি সব পাওয়া যাবে। আর সেটা নাকি আমাদের বাড়ি থেকে তিরিশ কিলোমিটার-চল্লিশ কিলোমিটার। এদিকে পিঠের ব্যথায় সোজা হতে পারছি না রোব্বার থেকে। সেদিন তো প্রায় হামাগুড়ি দেওয়ার অবস্থা হয়েছিল। কী করে অতদূর যাই কাল!
  • I | ১১ নভেম্বর ২০১৪ ২২:০৯265828
  • মোহরের সাইটে ঢুকে কোনো লাভ নাই। চুমু তো নাইই।
  • Arpan | ১১ নভেম্বর ২০১৪ ২২:০৮265827
  • ক রকমের স্যাম্পল লাগবে?

    তুলসী আর নিমপাতাও সহজলভ্য।
  • Arpan | ১১ নভেম্বর ২০১৪ ২২:০৭265826
  • হলুদের শেকড় তো পাড়ার মুদির দোকানে থাকবে।

  • byaang | ১১ নভেম্বর ২০১৪ ২২:০৬265825
  • থ্যাংকু অক্ষ, ইন্দোডাক্তার, মোহর। মোহরকে বোধহয় কাল থেকে খুব সম্ভবত সে ব্লক করে দিয়েছে।
  • Arpan | ১১ নভেম্বর ২০১৪ ২২:০৫265822
  • হলুদের চারা পেতে গেলে লালবাগ যেতে হবে। সিরিয়াস। য়ার্কি না।
  • byaang | ১১ নভেম্বর ২০১৪ ২২:০৫265823
  • হলুদের শিকড় কোথায় পাই? আগামীকালই পেতে হবে। পরশু পাঠাতে হবে। এই প্রোজেক্টের জন্যই আমার মরণ তরান্বিত হবে। প্রতি হপ্তায় একটা করে কুড়ি নম্বরের প্রোজেক্ট আর পারা যায় না।
  • Arpan | ১১ নভেম্বর ২০১৪ ২২:০৪265821
  • মোহরের দেওয়া সাইটটা আমিও দেখেছি। কিন্তু ভেতরে ঢুকলে হুব্বা হতে হবে গ্রান্টি।
  • a x | ১১ নভেম্বর ২০১৪ ২২:০৩265819
  • ব্রাহ্মী, ঘৃতকুমারী এইগুলোর চারা পাবে?
  • a x | ১১ নভেম্বর ২০১৪ ২২:০৩265820
  • একটা হলুদের শিকড় দিলে হবেনা?
  • মোহর | ১১ নভেম্বর ২০১৪ ২২:০২265818
  • ব্যাং দি --- মৈত্রেয় কে ভেংচে দিয়েছি -- বলে দিও :P

    http://www.medicinalplants.in/
  • Tim | ১১ নভেম্বর ২০১৪ ২২:০০265816
  • কাঁটাগাছ
  • byaang | ১১ নভেম্বর ২০১৪ ২১:৫৯265815
  • হলুদের চারা পাব তো লুরুতে? সঙ্গে আবার জ্যান্ত চারা আর ওষুধের বোতলও দিতে হবে।
  • Arpan | ১১ নভেম্বর ২০১৪ ২১:৫৮265813
  • ঃ)
  • byaang | ১১ নভেম্বর ২০১৪ ২১:৫৮265814
  • হবে না কেন, খুব হবে। কিন্তু ঐ ঐ ইনফোগুলো লাগবে। আর এদের ইংরিজি নাম। কোনো ভালো সাইট বলে দেবে কেউ?
  • a x | ১১ নভেম্বর ২০১৪ ২১:৫৬265812
  • হলুদ, গাঁদা, তুলসি, বাসক, যষ্টিমধু এইসবে হবে?
  • মোহর | ১১ নভেম্বর ২০১৪ ২১:৫৪265811
  • অর্পণ কে থেন্কুজ :)
  • T | ১১ নভেম্বর ২০১৪ ২১:৫৩265810
  • খিক খিক খিক...
  • byaang | ১১ নভেম্বর ২০১৪ ২১:৫২265809
  • আমাকে কেউ ইংরাজিতে দশটা ভারতীয় মেডিসিনাল প্লান্টের নাম তাদের ক্যারাক্টারিস্টিকস আর উপকারিতা বলে দিন না?
    ছেলেকে নিজেকে নেট থেকে খুঁজে বার করতে বলেছিলাম।
    ছেলে দেখলাম প্রথমেই স্যান্ডালউডের কথা লিখেছে। আর তার ব্যবহারে লিখেছে "it is internally administered in cystitis, gonorrhoea, haemorrhagia, urinary disorders and gleet"
    দেখে থেকে শরীরটা কেমন করছে! চন্দন দিয়ে গনোরিয়ার চিকিৎসা হয় আর সেটা আবার ক্লাস সিক্সের ছেলে লেখে!! জিগাতেও পারছি না অসুখগুলোর নামগুলোর মানে জানে কিনা। পরশু বায়োর প্রোজেক্ট জমা দিতে হবে।
  • π | ১১ নভেম্বর ২০১৪ ২১:৪৩265807
  • ইহা সত্য, না খিল্লি ! কেউ কনফার্ম করতে পারেন ?

    'শুনলাম আমাদের রাজ্যের একটি বিশেষ রাজনৈতিক দলের কৃপাধন্য একটি শিক্ষক সংগঠন আগামী ১৫ই নভেম্বর যাদবপুরে Indian Association for the Cultivation of Science এ একটি কনভেনশন/সভা আয়োজন করেছেন।

    প্রধান বক্তা: 'মাননীয়' উপাচার্য্য শ্রী অভিজিত চক্রবর্তী।
    বিষয়: ছাত্র আন্দোলনে শিক্ষকের ভূমিকা।

    শিক্ষামন্ত্রীও নাকি আসতে পারেন।
    তবে ছাত্ররা সেখানে আমন্ত্রিত নয়।
    এই খবর টা মিডিয়া বা জনসমখ্যে আনা হচ্ছেনা নাকি কলরব এড়ানোর জন্য।'
  • মোহর | ১১ নভেম্বর ২০১৪ ২১:৪১265806
  • কারো হাতের কাছে বৃহদারণ্যক উপনিষদ খানা আছে এই মুহূর্তে ?
  • a x | ১১ নভেম্বর ২০১৪ ২১:৩৯265805
  • পঁচাত্তর গরম, এখানে সত্তর, মৃদুমন্দ হাওয়া। শানের মশলা ঢালাও। হাওয়াতে না, বাজারে।
  • jhiki | ১১ নভেম্বর ২০১৪ ২১:৩৪265804
  • ভালো লাগার কথা, কুমড়ো ভালো জিনিস, ডাকও ঃ)
  • π | ১১ নভেম্বর ২০১৪ ২১:৩১265803
  • ফ্রাই ও না, খুব ঝোলও না। বেশ ঝোল ঝোল মাখো মাখো। দারুণ লাগে।
  • jhiki | ১১ নভেম্বর ২০১৪ ২১:২৯265802
  • কুমড়ো দিয়ে ডাকের ঝোল না স্টার ফ্রাই ধরণের?

    আমি স্কোয়াস দিয়ে ও ফুলকপি দিয়ে চিকেনের ঝোল খেয়েছি। ডাকের স্টার ফ্রাই ও ভেজি দিয়ে খেয়েছি।
  • π | ১১ নভেম্বর ২০১৪ ২১:২৪265801
  • তবে কুমড়ো ডাক টিপিক্যাল অহমীয়া রেসিপি। ডেলিকেসি।
    রঙ্গালু হান্হোর মাংসের ঝোল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত