এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:২৯266070
  • সে, মুসলমানের থেকে কেনায় মুশকিল আপনি বলছেন। কিন্তু তাপসবাবু তো নিজের সম্পত্তি বিক্রি করছেন। তো সেটা তিনি তো নিজের আইন অনুযায়ী ই বিক্রি করবেন? এতে অভিন্ন আইনের কি ইস্যু?
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:২৬266069
  • http://muslimcanada.org/muspersonallaw12.html

    de র জন্যে। এটা শুধু একটা আইন, সুন্নিদের জন্যে হানাফি আইন। এছাড়াও অনেক আইন আছে।
    শুধু স্থাবরই নয়, অস্থাবরেও সমস্যা।
    উইল থাকলেও তা কার্য্যকর নয়, কারণ, http://www.advocatekhoj.com/library/lawareas/will/wills.php?Title=Will%20-%20Muslims&STitle=Wills%20Under%20Indian%20Succession%20Act

    "A will made by a Hindu, Buddhist, Sikh or Jain is governed by the provisions of the Indian Succession Act, 1925. However Mohammedan are not governed by the Indian Succession Act, 1925 and they can dispose their property according to Muslim Law"

    এই মুসলিম ল হচ্ছে মুসলিম পার্সোনাল ল। এর মূলতঃ দুটি শাখা শিয়া ও সুন্নি, এবং প্রচুর প্রশাখা। প্রত্যেকের সম্পত্তি আইন ভিন্ন।

    উত্তরাধিকার আইনে এত বেশি শরিক থাকে যে অনেক সময় সব শরিককে ইন্‌ক্লুড না করেই (সময় ও ঝামেলা বাঁচাতে) সম্পত্তির উত্তরাধিকার নেওয়া হয়। তারপরে সম্পত্তি বেচে দেয়, যাতে আর কোনো ট্রেস না থাকে। কিন্তু বেচে দেবার পরেও সমস্যা হতে পারে। যে সমস্ত শরিককে জানানো হয় নি, তারা দেরিতে হলেও খবর পেয়ে তাদের অংশ দাবি করতে পারে। হাতাহাতি কাটাকাটির ব্যাপারটা বাদ দিলেও এরা তখন ফের আইনের দ্বারস্থ হয়, স্থাবর সম্পত্তিটির জন্যে, যেটা বেচা হয়ে গিয়েছে।
    যিনি কিনেছেন, তিনি ঝামেলায় পড়েন।

    আইনতঃ তো বলাই আছে - প্রোভাইডেড দেয়ার ইজ নো ডিস্‌পিউট্‌, কিন্তু এইটা আইনের ভাষা। ডিস্‌পিউট যে নেই, তা প্রমাণ করা খুব ঝামেলার।

    কেন মূলতঃ এটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রেই হয়?
    কারণ, শরিক প্রচুর। একটা বাড়ি মনে করুন। তাতে যদি আটটা ঘর থাকে, আর শরিক কুড়িজন, তবে সেই স্থাবর সম্পত্তিটা কীভাবে ভাগ করবেন? তখন শরিকদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আবার সকলের শেয়ার সমান সমানও নয়, কারোর ভাগে বেশি তো কারোর ভাগে কম।
    সহজ সলিউশান বাড়িতা বেচে দেওয়া। কিন্তু সকলে তাতে রাজি না ও হতে পারে। সেইকারণেই কিছু শরিকের কাছে তথ্য গোপন করে সম্পত্তি হস্তান্তর হয়, পরে তারা জানতে পেরে গিয়ে ঝামেলা করে।

    তখন কোর্ট কেস ঝামেলা নোটিস উকিল অনিশ্চয়তা এইসব চলতে থাকে।
  • b | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:৫৬266067
  • http://www.lawyersclubindia.com/experts/Buying-a-commercial-property-from-muslim-owner-353621.asp#.VGR4rjTQWAg

    এখানে একজন লিখছেনঃ
    Dear Sir,
    I need your advice.
    we are planning to buy a commercial property from Muslim owner.
    the name of property is in the name of mother.
    mother have 4 boys and 3 girls.all married having grand sons.
    kindly give precations in buying land from muslims is there is any law governing muslims? according to their law only they is register the documents as per muslim law only they will act? we are Hindu.
    the property value is 85 lakhs. seeking your advice.and also requesting the checklist in buying land.
    nidhish

    তার উত্তরে খলিল আহমেদ লিখছেনঃ
    yes you can purchase the property from Muslim owner without any hesitation, provided the property should be free from all disputes.There is no need to count the Muslim owner's decendants. As a matter of fact, in the life time of Muslim male or female no body have any legal rights over her or his property either he or she herself or himself earned the property or succeeded the property in his or her share.If you purchased the property the deed shall be registered by the seller only.There is no need to take consent from the heirs or successors.You have mentioned that you are Hindu, it does not effect to deal . Purchaser may be Hindu or Muslim or Sikh, or Christian or non believer of the God.
  • * | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:৪৬266066
  • টি সি এসের আইপি দিয়ে কি প্রমাণ হল?
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:৩৫266065
  • কিংবা টিসিএসের আরেকটা আইপিও দেয়া যেতে পারে। :-))
    নাঃ, কাটি।
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:৩৪266064
  • আস্লে ভালো দেখে গাঁট্টার স্টিকার চাই একটা, তো সেটা খুঁজতে তো এর ইঞ্জিরি লাগবে, সেখানেই আটকে গিছি।
  • * | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:৩৩266063
  • আইনজ্ঞ, পরোপকারী, দূরদর্শী - এদের ধরে ধরে মন্ত্রী বানিয়ে দিলেই হত।
  • de | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:২৭266062
  • ইংরেজরা গাঁট্টা মারে না!
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:২৬266061
  • 'গাঁট্টা'-র ইংরেজী কী হবে?
  • jhiki | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:২৫266060
  • আমিও জানতাম না, আসলে কোনদিন জানার দরকারই পড়েনি।
  • de | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:২১266059
  • সে - দেওয়ানী আইনের এই তফাতের কথাটা জানতাম না তো। সময় পেলে লিখবেন একটু?
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:১৪266058
  • নতুন নয় তো এটা। বরাবরই।
    এর মধ্যে দ্যাখো আমি কত সেকুলার, দ্যাখো আমি কত মুসলমানদের ভালোবাসি, এসব নেই।
    বিজেপি এই আইন বানায় নি, প্লাস এইভাবেই লোকে সম্পত্তি বিক্রি বদল করে থাকে। মুসলমানদের থেকে স্থাবর সম্পত্তি কিনলে প্রচুর ঝামেলা। হস্তান্তরের পরেও সম্পত্তি বেহাত হয়ে যায়। সবাই ভবিষ্যৎ সচেতন। লোকে উইল করে না? বৌয়ের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খোলে না? পয়সা জমায় না? সম্পত্তি খরিদ করে না? সন্তানদের বড়ো করে তোলে না? - সমস্তই ভবিষ্যৎ সচেতনতা।
    এবার আমি চললাম। কাজ আছে।
  • * | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:০৬266057
  • তার মানে লোকে কোন ভবিষ্যতে কি হবে সেটাও ভেবে রাখছে? আজ বাড়িটা ইসলাম ধর্মাবলম্বী একটা লোক কিনলে তারপর তার কাছ থেকে আরো কারো কিনতে অসুবিধা হতে পারে ভেবে চেতাবনী দিচ্ছে? সে তো আরোই আচ্ছে দিন! একাধারে পরোপকারী এবং ভবিষ্যত-সচেতন...
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:০৩266056
  • অল্পস্বল্প দেওয়ানী আইন জানা তো খারাপ কিছু নয়। আইন এক্কেবারে না জানার মধ্যেও কোনো বাহাদুরি নেই।
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:০১266055
  • এর সঙ্গে বিজেপিকে জড়িয়ে লাভ নেই। বিজেপির জন্মের আগে থেকেই এগুলো লোকের জানা। অন্ততঃ যারা প্রপার্টি নিয়ে কাজ করে, বা কেনাবেচা করেছে। সেইসব অভিজ্ঞতাই একজন অন্যজনের থেকে জানতে পারে।
    এই আইনের সঙ্গে বিজেপির কোনো ষাট নেই।
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:৫৯266054
  • লোকে জানে যে মুসলমানের প্রপার্টি কেনা খুব ঝামেলার ব্যাপার।
  • * | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:৪৭266053
  • লোকজন প্রপার্টি ইনহেরিটেন্সের আইনগুলো মুখস্ত করে বাড়ির বিক্রেতাকে চেতাবনী দিচ্ছে? আচ্ছে দিনই বটে!
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:৪১266052
  • তাপসবাবুর "মুসলমানকে যেন বিক্রি না করা হয়" এর পেছনে একটা কারণ আছে জানেন কি? সাম্প্রদায়িকতা নয় সেটা। দেওয়ানী আইনের কিছু নিয়ম। সম্ভবতঃ সেই কারণেই লোকজন ফোন করছে।
    অভিন্ন দেওয়ানী আইন থাকলে এটা হোতো না।
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:৩৮266051
  • একুবাউ ভেবে ভেবে এক একটা বেশ বার করেন কিন্তু। ঃ)
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:১৩266050
  • চুঁ কি এত গুরুগম্ভীর কথা সইতে পারে? এতো চুঁ থেকে ঘুষির টই হয়ে যাচ্ছে !
  • jhiki | ১৩ নভেম্বর ২০১৪ ১১:৩৯266048
  • ওখানে কলরব না করার অজুহাতও হতে পারে ঃ)
  • b | ১৩ নভেম্বর ২০১৪ ১১:২৬266047
  • এ জিনিস খেইচি তো। বার্মা বাজারে।
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৪ ১১:১৯266045
  • ভাটিয়া৯ঃ

    name: pi mail: country:

    IP Address : 24.139.221.129 (*) Date:13 Nov 2014 -- 12:05 AM

    ওদিকে কালকের আলিগড় মুসলিম ইউনিতে মেয়েদের লাইব্রেরিতে ঢুকতে না দেবার খবরটা নাকি ভুয়ো ছিল !
    Aligarh Muslim University Women's College Students' Union (AMUWCSU) and AMU Students' Union (AMUSU) on Wednesday organized a joint protest against alleged "biased media reports" over the issue of access to girls to the university's central Maulana Azad Library.

    More than 2000 girls took out a procession culminating at the Sir Syed crossing here.
  • d | ১৩ নভেম্বর ২০১৪ ১১:০৫266044
  • আলিগড়ের খবর 'ভুয়ো' এটা আবার কে বলল?
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৪৯266043
  • আলিগড়ের খবরটা ভুয়ো ছিল না, ভিসির বক্তব্য অন ক্যামেরা আমি নিজে দেখেছি টিভিতে।
  • তাপস | ১৩ নভেম্বর ২০১৪ ১০:৩৪266041
  • বারাসাতে বাড়ি বিক্রি করব। তা, এলাকার লোকজন ফোন করে জানাচ্ছে, যেন ঠিক লোকজনকেই বিক্রি করি। প্রথমে ঠিক বলতে কী সেটা বুঝতে পারছিলাম না, তারপর খটকা লাগায় জিগেস করলাম, ঠিকঠাক লোকজন মানে কী বোঝানো হচ্ছে? উত্তরে যা বুঝলাম, কোনো মুসলমানকে যেন বিক্রি না করা হয়। ছাগল গাধা কিছু বলি নি অবশ্য, শুধু একজনকে বললাম, বোকাচোদার মতন কথা বলছেন কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত