এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ নভেম্বর ২০১৪ ২১:১৪266100
  • ছত্তিশগড়ের মৃতের সংখ্যা চোদ্দ ছুঁলো, আরো কত বাড়বে কে জানে। যদি সত্যিই জালি ওষুধের কারণেও হয়, যেভাবে যে পরিবেশে গণস্টেরিলাইজেশন চলে, এরকম কিছু হয়তো হতই। তবে এরকম অবস্থা তো প্রচুর জায়গাতেই। আজ ঐ ঘরে মাকড়সার জাল, শুলো ছিলো বলে রিপোর্ট হচ্ছে, ক'টা সরকারি হাসপাতালের অবস্থা এর থেকে ভাল ?
  • কুরুকূলপ্রদীপ | ১৩ নভেম্বর ২০১৪ ১৮:৩৮266098
  • দৃঢ়চেতা, তেজস্বী, ফর্সা
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৪ ১৮:৩৩266097
  • আবার একটা ! আবার দু লাইন -

    যাদবে বিনিতে লাগায়েছে তেড়ে জোট
    কত তাড়াতাড়ি ফুটবি রে তোরা ফোট
  • quark | ১৩ নভেম্বর ২০১৪ ১৮:২৯266096
  • মানে ব্যাপারটা বলা যতটা সহজ .....
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৪ ১৮:২৪266095
  • কর্বুরকুলের সৈন্য হতেছে নিধন নিয়মিত ব্যবধানে
    কতক্ষণ টিকিবে তাহারা ভগা ঠিকঠিক জানে?

    ইয়ে মানে লঙ্কার ব্যাপার তো, তাই একটু মধুসূদনের মত...
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৪ ১৮:১৫266094
  • বিরাট কোহলিকে আর বাকি তিনজনকে বোধায় সারাক্ষণ নন-স্ট্রাইকারে ফেলে রেখেছিল, ওভারের লাস্ট বলে সিঙ্গল নিয়েছে বারবার, যা খেলার আমি খেলব, অন্যদিকটা খালি মাটি কামড়ে পড়ে থাক। শেষ চারজন সেই ভূমিকাই পালন করেছে মনে হচ্ছে।
  • quark | ১৩ নভেম্বর ২০১৪ ১৮:০৮266093
  • কিন্তু ক্রিকেটে কি পার্টনারশিপ উঠে গেল? ২৬৪'র পরের রান ৬৬? এ কী ক'রে হয়?
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৪ ১৮:০৬266092
  • যতই খাজা হোক, রোহিত শর্মা ২৬৪ করে বীর হানুমানের মত লঙ্কা দহন করে দিল আর তার জন্যে শুধুমাত্র কেশীদার একটা পোস্ট !! কী হবে আপনাদের ! স্যা স্যা স্যা !

    শ্রীলঙ্কা এইরকম মার খেয়েছিল সেই ৯৯ বিশ্বকাপে সৌরভ (১৮৩) আর রাহুল (১৪৫) জুটির হাতে। এ তো তাকেও যোজন দূরে ফেলে দিল। ইডেনের দেড়শো বছরে কী শানদার মাইলস্টোন পোঁতা হয়ে রইল, আহা আহা !
  • spa | ১৩ নভেম্বর ২০১৪ ১৭:৫৪266091
  • এই শ্রী লন্কা টিম টা অতি খাজা।
  • ^ | ১৩ নভেম্বর ২০১৪ ১৭:২৪266089
  • বাড়ি ভাড়া নিতে গিয়ে হিন্দু না মুসলমান, হিন্দু হলে বিবাহিত না অবিবাহিত, ভেজ না ননভেজ এসব অনেক দেখেছি। বর্ধমানের ঘটনার পর লোকে প্যানিকে এসব বলছে এমন হয়ত হতেও পারে। দেওয়ানি আইন জেনে বলছে এটা কষ্টকল্পনা মনে হল।
  • cb | ১৩ নভেম্বর ২০১৪ ১৭:১০266088
  • কেউ ইডেনে যায় নি কো?
  • kc | ১৩ নভেম্বর ২০১৪ ১৭:০৭266087
  • তক্কের চোটে লোকে খেলা দেখা ভুলে গেল নাকি? রোহিত শর্মাতো ইডেন গার্ডেন্স জ্বালিয়ে পুড়িয়ে সেশ করে দিল। আজকে হাইলাইটস দেখতেই হবে।
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৭:০৪266086
  • ঠিক।
    ইন্ট্যারন্যাশনাল স্কুলগুলোর ওপরেও সরকার থেকে নিয়ম ও বিধিনিষেধ চাপিয়ে দেয়। এরকম একটা ঘটনা আছে পাকিস্তানের। ১৯৭৯-৮১ অবধি সেখানে পড়ত এক বর্মী ডিপ্লোম্যাটের মেয়ে। স্কুলের ইউনিফর্ম তো ছিলো স্কার্ট ব্লাউজই কিন্তু কড়াকড়ি ছিলো অনেক মেয়েদের ওপর। হাঁটু দেখা গেলে ছিলো শাস্তির ব্যবস্থা।
  • jhiki | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:৫৩266085
  • সে, এটা ইন্ট্যারন্যাশনাল স্কুলগুলোর ওপর সরকার থেকে চাপিয়ে দেওয়া সাবজেক্ট। দেশী স্কুলগুলোতেও নিশ্চয়ই পড়ানো হয়, আমার ছেলে তো ড্রাইভারের সামনে বলে বলে মুখস্ত করল, উচ্চারণ শোধরালো।

    ও হ্যাঁ তিনি এখন তৃতীয় শ্রেনীতে, পরীক্ষা শুরু হবে চতুর্থ শ্রেনী থেকে। গ্রেড ক্লাস পারফরমেন্স আর ইউনিট টেস্টের রেজাল্টের ভিত্তিতে হয়।
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:৪৬266084
  • এটা কি ইস্কুলের সাবজেক্ট? তাহলে তো ধর্ম নিরপেক্ষ দেশ নয়।
    এটা কি সিটিজেনশিপ পরীক্ষার সাবজেক্ট? তাহলে তো সব জেনেশুনেই সিটিজেনশিপ নেওয়া হচ্ছে।
  • Kaju | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:৪৩266082
  • না ভগবান বিশ্বাস আর ধর্মনারায়ণ বিশ্বাস দুটো আলাদা লোক।
  • jhiki | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:৪৩266083
  • kd, ঐ অর্থে বলিনি। ইন্দোনেশিয়াতে অনেক হিন্দুও থাকে, আর তারা এক ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করেনা।
  • kd | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:৪০266081
  • ঝিকি, ভগবানে বিশ্বাস আর কোন এক ধর্মে বিশ্বাস কি এক?
  • jhiki | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:৩৮266080
  • সে, প্রথমের জিনিসগুলোতো নীতিশিক্ষা, সেগুলো মোটামুটি দেশকাল ভেদে একইরকম।

    আইন আর একটু বড়দের বিষয়।
  • jhiki | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:৩৬266078
  • তবে গ্রাজুয়েশনের সময় একটা অপশনাল বিষয় হিসাবে সাধারণ দেওয়ানি ও ফৌজদারি আইন থাকলে মন্দ হয়না।
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:৩৬266079
  • আইন তো ইস্কুলের কারিকুলামে শেখানো উচিৎই। এবং ছোটো ক্লাস থেকেই একটু একটু করে। বাচ্চারাই তো বড়ো হয়ে দেশের নাগরিক হবে। নীতিশিক্ষার থেকেও উপকারি হতে পারে আইনের জ্ঞান ভবিষ্যৎ নাগরিকদের জন্যে। দেওয়ানি ও ফৌজদারী দুটোই দরকার।
    পথাঘাটে চলফেরা ট্র্যাফিক ও অ্যাক্সিডেন্ট জনিত নিয়ম কানুন খুব ছোটোবেলা থেকেই শেখালে ভালো।
    তারপরে চুরি ছেন্তাই জালিয়াতি গোছের অপরাধ ও তার শাস্তি। স্কুলের বাচ্চাদের মধ্যে এর প্রবণতা থাকে। তারা হয়ত এগুলোকে অপরাধ হিসেবে দেখে না। সেগুলো বুঝিয়ে দেওয়া।
    নিজের অধিকার সম্পর্কে আইন। খুব খুব দরকার। বিশেষ করে নিজের শরীরের প্রতি অধিকার, তাকে রক্ষা করা। এবং নিজের অধিকারের গণ্ডিটুকু জানা।
    আর তো রয়েইছে উত্তরাধিকার আইন, বিবাহ আইন। এ সমস্ত।
    আইন জানা থাকলে অনেক কিছু বুঝতে সুবিধে হয়, চট করে ঠকে যাবার সম্ভাবনা কম, আবার অপরাধ করবার আগেও তার পরিণতি সম্পর্কে ওয়াকিবহাল থাকবে।
  • kd | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:৩৩266077
  • মরেছে! আজকালকার লিন্গোতে "নবেন্দু" কোন অসুব্বো কথা না কি (ও'দেশের "ডিক","জন"এর মতন)? অভ্যু যে তারা মেরে লিখলো?
    কবে যে সব শিখে উঠতে পারবো :(

    কাজু, আমাদের অঞ্চলে গাঁট্টাকে knocker বলে ৷ তবে ভুলেও ওটার প্লুরাল করে বোলো না - তার মানে একদম আলাদা (তবে "ঠিকঠাক" হ'লে রেজাল্টিং এফেক্টটা প্রায় একই হ'তে পারে :))
  • jhiki | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:২৯266076
  • আইন আরও বাজে, আমার পুত্তুরকে সিটিজেনশিপ সাবজেক্টের জন্য ইন্দোনেশিয়ার পঞ্চশীল মুখস্ত করতে হচ্ছে, ইংলিশ ও বাহাসায়। সে যে কী কষ্টকর অভিজ্ঞতা!!

    পঞ্চশীল বলতে মনে পড়ল, এর প্রথমটাই হচ্ছে বিলিভ ইন ওয়ান সুপ্রিম গড। এর থেকেই বুঝে নেওয়া যেতে পারে দেশটা কেমন 'ধর্মনিরপেক্ষ' ঃ)
  • de | ১৩ নভেম্বর ২০১৪ ১৬:১১266075
  • সে - অনেক ধন্যযোগ - আইনি ব্যাপার-স্যাপার স্কুলে সাবজেক্ট করে পড়ানো উচিত - হাবিজাবি ইতিহাস-ভূগোলের থেকে সেটা অনেক বেশী কাজের জিনিস!

    "মুসলমানদের প্রচন্ড ভালোবাসি" টা শুনতে যা লাগলো না! ঃ))
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:৫০266074
  • সিঙ্গল অ্যাকাউন্ট উইদাউট নমিনি* (নমিনি থাকলে অসুবিধে নেই)।
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:৪৮266073
  • হিন্ডু সাকসেশান ল তেও গ্যাঁড়াকল হয়। বিশেষ করে মাইনর থাকলে।
    ধরুন বাবা মরে গেছে, লিগ্যাল সাকসেসার বউ ও দুটো মাইনর চাইল্ড।
    ব্যাঙ্কের যে অ্যাকাউন্টগুলো বউয়ের সঙ্গে জয়েন্ট করা নেই, সেগুলোয় সমস্যা হবে। সিঙ্গল অ্যাকাউন্টের টাকা ওঠাতে গেলে সাকসেশান সার্টিফিকেট নিতে হবে (যদিনা কোনো উইল থেকে থাকে)।
    এই সাকসেশানের ফলে বউ ও দুটি সন্তান প্রত্যেকে সমান ভাগ পাবে। এক তৃতীয়াংশ করে। নাবালকদের অর্থ তখন ফ্রিজ করা থাকবে যতদিন না তারা সাবালক হয়। স্ত্রী এই অর্থে হাত দিতে পারবে না। কারণ, সে নিজের সন্তানকে ঠকাতে পারে। বা তার যদি পরে রিম্যারেজ হয় তখন তার সন্তানরা এই অর্থ আদৌ মায়ের কাছ থেকে পাবে কি না সেটাও একটা সমস্যা। সেই কারণেই ঐ অর্থ ফ্রিজ করা থাকে। এর নড়ন চড়ন হয় না। কিন্তু, অনেক ক্ষেত্রে লোকে অসাধুতা অবলম্বন করে। মৃতকে নিঃসন্তান দেখিয়ে, বা মৃতের একট সন্তান যদি সাবালক থাকে অন্যটি নাবালক - তখন সাবালক কে দেখানো হয়, নাবালক কে লুকিয়ে ফেলা হয়, ও সাকসেশন নেওয়া হয়।
    অনেক ক্ষেত্রেই নাবালক এসব ব্যাপার জানতে পারে না ও নিজের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়।
  • hu | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:৪৫266072
  • দেওয়ানী আইনটা যা বুঝলাম বেশ বাজে জিনিস। কিন্তু রিয়েল এস্টেটে শুধু ঐ কারণে মুসলিমদের ডিসক্রিমিনেট করা হয় বলে মনে হয়না। আমরা যখন বাড়ি দেখছিলাম তখন এজেন্ট বলছিল - লোকালিটি খুব ভালো, বিল্ডিং এ একজনও মুসলমান নেই - এইসব। তো তার টোনটা শুধুই সম্পত্তি আইন সংক্রান্ত মনে হয়নি।
  • সে | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:৩৬266071
  • Du,

    সেই আরকি, কেনায় মুশকিল। বেচায় মুশকিল নেই। বেচার পরেই তো কেনা। তাই সম্ভবতঃ..

    আমি কিন্তু মুসলমানদের প্রচণ্ড ভালোবাসি। কিন্তু আইনটা অন্য জিনিস। সেইটে বলতে চেয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত