এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১৪ নভেম্বর ২০১৪ ১৮:০০266189
  • বাই দ্য ওয়ে সিকিস্যার ৪ঃ০০ কোন ভূত জাগার কথা বলা হল?
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ১৮:০০266190
  • sch, ব্যাঙ্গ করে লাভ নেই। রামকৃষ্ণ নটী বিনোদিনীকে আশীর্বাদ করার ফলে সাধারণ রঙ্গালয়ের মেয়েরা ঠিক কি কি অধিকার অর্জন করেছিলেন? এমনকি নটি বিনোদিনীও কিছু পেয়েছিলেন বলে তো জানি না। বরং অন্যরকম গল্প শুনেছি। তাঁর নামে থিয়েটার করার লোভ দেখিয়ে তাঁকে জোর করে এক বড়লোকের রক্ষিতা হতে বাধ্য করা হয় এবং শেষ পর্যন্ত সেই থিয়েটারের নামও তাঁর নামে হয় না। যাঁরা এই কাজ করেছিলেন তাঁদের মধ্যে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্য ব্যক্তিও ছিলেন। এই প্রতারণার ঘটনা যখন ঘটেছিল তখনও রামকৃষ্ণ বেঁচে আছেন। সেই সময় তিনি বিনোদিনীর অপমানে মলম লাগাতে এসেছিলেন এমনও নয়।
  • Kaju | ১৪ নভেম্বর ২০১৪ ১৭:৫৭266188
  • সচদা দুর্দান্ত দিয়েছেন ৫ঃ৩৫। এসব এখনো লিখে বোঝাতে হয়...
  • Kaju | ১৪ নভেম্বর ২০১৪ ১৭:৫৬266187
  • ব্যাস বাল্মীকি প্রসঙ্গ ঃ

    দ-দি, আমি গিরিশ ঘোষের উদ্ধৃতি দিয়েছিলাম মাত্র, উহা আমার স্বীয় উক্তি নহে।

    স্থান - কাশীপুর উদ্যানবাটী
    কাল - ১লা জানুয়ারী ১৮৮৬, কল্পতরু হইবার দিন
    ঠকুর প্রশ্ন করেছিলেন - "তুমি যে এত লোককে আমার সম্বন্ধে এত সব বলে বেড়াও, তুমি নিজে কী জেনেছ কী বুঝেছ?"
    তার উত্তরে বলেছিলেন।
  • sch | ১৪ নভেম্বর ২০১৪ ১৭:৩৫266186
  • hu, না রামকৃষ্ণদেব বিশেষ কিছু করেন নি - শুধু তখন স্টার থিয়েটারে গিয়ে নটী বিনোদিনীর শো দেখে তাকে আশীর্বাদ টাশীর্বাদ করে এসেছিলেন তাতেই ওনার এবং ওনার মতো তখনকার দিনের থিয়েটার করা মেয়েরা অল্প সম্মানিত বোধ করেছিলেন। আর নরেন্দ্রনাথ দত্ত বলে একজন ভদ্রলোক রামকৃষ্ণ দেবের কাছে গ্যাস ট্যাস খেয়ে ইন্সপায়ার্ড হয়ে বিদেশে গিয়ে গুটি কয় বক্তৃতা দিয়েছিলেন - তার ফলে ভগিনী নিবেদিতা, মিসেস মাকলাউড - এই রকম জনাকয়েক মেয়ে এদেশে এসে নারীশীক্ষার প্রচারে কিছু কাজ কম্ম করেছিলেন - যার ফলে মেয়েদের ইস্কুল টুল খোলা হয়েছিল। লোকে বলে ওই স্কুলটা নাকি অনেক সাধারণ মেয়েদের জীবন বদলে দিয়েছিল। শিওর ভাট বলে।
    আসলে এই রামকৃষ্ণদেব বলে হোমো স্যাপিয়েন অনেক মানুষকে অনেক কাজ করতে ইন্সপায়ার করেছিলেন যার লং টার্ম ফল আমরা এখনো রামকৃষ্ণ মিশান বলে একটা অরগ্যানাইজেশানের মাধ্যমে দেখা টেখা যায় - স্পেশালি যখন ন্যাচারাল দিসাস্টার হয় টয়। তাদেরও লিস্টি ধরে দোষ বের করা যায় -- কিন্তু ওই কিছু করে আর কি।

    মুস্কিল হল বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেরকম কিছু হল না - তাতে বিদ্যাসাগরের মহিমা কমে না - কিন্তু কি আর করা
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:৫৮266184
  • কথামৃত থাকতে টু দি পয়েন্ট কীরকম লেখা চান ? ফিলোসফিকাল ক্রিটিক লেখার চর্চা বাঙালির নাই। ওসব সভ্য দেশে হয়।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:৫০266183
  • আপাতত কলকাতায় আবার মিছিল নেমেছে। নেতৃত্বে অশোক গাঙ্গুলি, রানী রাসমণি রোডে চলছে এখন। শঙ্খ ঘোষ নৈতিক সমর্থন জানিয়েছেন।
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:৪১266182
  • যে জাতি যা ডিসার্ভ করে তাই পায়। বিদ্যাসাগর সারা জীবন পাত করে মেয়েদের লেখাপড়া শেখালেন, বিধবাবিবাহের অধিকার দিলেন, বহুবিবাহের দুঃখ ঘোচালেন, অথচ সেই জাতের মেয়েরা তাঁকে নিয়ে শুধু ইস্কুলের রচনা লিখে এল। ঠাকুর হলেন শ্রীরামকৃষ্ণ। ইনি যে কি কাজ করেছেন তাই নিয়ে আজ পর্যন্ত কোন টু দ্য পয়েন্ট লেখা দেখলাম না। শুধুই ফেনিল ভাবোচ্ছ্বাস।
  • jhiki | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:১৮266181
  • ঠিক, কিন্তু যারা কয়েন করে তারাও সেই গ্লোরিফাই-পন্থীই ঃ)
  • de | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:০৭266180
  • তখনকার টাইমফ্রেমে সারদামণি যথেষ্টই ভাগ্যবতী! পাঁচ বছরে পঁচিশ বছরের ভদ্রলোকের সাথে যাঁর বিয়ে দেওয়া হয় - তাঁর এতো ভাগ্য নাও হতে পারতো - চাইল্ড রেপ কেসেই মারা যেতে পারতেন -- অনেকে যেতোও সেই সময়।

    ঝিকি - এই মেনে নেওয়ার আবার নানা নাম আছে - মেনে না নিলে সেগুলোকে কয়েন করতেও মেয়েদেরই দেখেছি -
  • jhiki | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:০০266178
  • দ, মেনে নেওয়ার ব্যাপারে একমত। বিভিন্ন ডিস্ক্রিমিনেশন মেনে নিতে আর তাকে গ্লোরিফাই করতে অনেককেই দেখেছি, দেখি।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৪ ১৬:০০266179
  • হে হে, আবার ভূত জেগেছে :)
  • d | ১৪ নভেম্বর ২০১৪ ১৫:৪৮266177
  • হু,
    শুধু তখন কেন এখনও তো অনেক মেয়েকেই দেখি অমন মগজধোলাই হয়ে মেনে নেয়া টাইপ। তো, সেই হিসেবে 'দেবত্ব'এর গ্লোরি ইত্যাদির অংশভাগী হওয়া ইজ নট আ ব্যাড ডিল।
  • d | ১৪ নভেম্বর ২০১৪ ১৫:৪৫266175
  • খাইসে! ব্যাস আর বাল্মিকী টো আলাদা টাইমফ্রেমের লোক। এরা কার আবার ইয়ত্তা করতে গেল? দুজনেই করতে গেলে দুজনের চেয়েও একটু আগের কোনো লোক দরকার।
  • Kaju | ১৪ নভেম্বর ২০১৪ ১৫:৪৫266176
  • মেনে নেয়ানেয়ির কিচ্ছু নেই। শ্রীমা নিজের ইচ্ছেয় ওই কৃচ্ছ্রসাধনের পথ বেছে নিয়েছিলেন, কেউ ওনাকে জোর করেনি যে ওই নহবতের ঘরে থাকতে হবে। তাঁর মনস্তত্ব পাতি চিন্তাভাবনায় বুঝতে গেলে মুস্কিল আছে।
  • Kaju | ১৪ নভেম্বর ২০১৪ ১৫:৪১266174
  • মাপার তো একটা লেভেল আছে। যা তা বকলে তো 'বাল'-খিল্য হয়ে যায়। ;-)
    সে যতই বাল দিবস হোক না কেন...
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ১৫:৩৪266173
  • তবে সারদামণি মেনে নিয়েছিলেন। তখনকার মেয়েরা মেনেই নিতেন। যতই চোখে লাগুক এখন এসব নিয়ে কচলে লাভ নেই। আর দেবত্বের ভাগও সারদামণি পেয়েছেন। সেটা কিছু কম না। ঐ সময়ের আর পাঁচটা মেয়ের তুলনায় ভাগ্যবতীই বলতে হবে।
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ১৫:৩০266172
  • হিন্দু পুরোহিতদের কি ব্রহ্মচর্য মানতে হয়? পুরোহিতদের জন্য সিঙ্গল অ্যাকোমোডেশন মনে হয় দেওয়া হত না জেনারেলি। রাসমনি কি করেছিলেন জানি না।
  • sch | ১৪ নভেম্বর ২০১৪ ১৫:০৩266171
  • যে যার মতো মাপবে কাজু - হাতির গল্প তো আগেই বলা আছে। মেপে কি পাবে সে জানবে। মাপা তুমি আটকাতে পারো না - তাহলে অধিকারে হস্তক্ষেপ

    আর কতোটা দেবত্ব আরোপ করবে সে তো ব্যক্তি বিশেষর ব্যাপার। অনেকে তো কবির সুমনের মতো পাবলিককেও পূজো করে - যার যা ভালো লাগে। কেউ ইচ্ছে করলে সানি লিওনকেও পূজো করতে পারে
  • Blank | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:৫৯266170
  • আজ আবার বাল দিবস
  • Kaju | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:৪৬266169
  • 'ব্যাস বাল্মীকি যাঁর ইয়ত্তা করতে পারেন নি', তাঁকে মাপতে এসেছেন কারা....

    সত্যি আজ শুক্কুরবার বোঝা যাচ্ছে !!
  • Blank | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:৪৪266168
  • তো নিজেও ছোট ঘরে এসে থাকতে পারতো। নইলে পাতা ফেলে অন্য কোং।
  • sch | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:৩৮266167
  • রাসমণির কোয়ার্টারে উইথ ওয়াইফ থাকার পারমিশান ছিল ? যদি বলে পুরোহিতের জন্য ওটা সিঙ্গল একোমোডেশান
  • Blank | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:৩২266166
  • মাইনে পেতো যে। আর বেড রুম টা তো আপিস ছিলো না, রাসমনির দেওয়া কোয়ার্টার ছিল। সেখানে থাকতে না দিয়ে অমানুষিক পরিবেশে রাখার দায় টা ইকোনমিক অ্যাবিউসেই পরবে।
  • sch | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:৩০266165
  • কোন ক্লসে জানার ইচ্ছে - একটাই applicable clause আছে - economic abuse
    সেটার ভারসান তো নিচে দিলাম। মুস্কিল হল ওনার নিজের কোনো সম্পত্তিই ছিল না।
  • Blank | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:২৭266164
  • হ্যা ঐ ছোট ঘুপচি। খাট পালং নিয়ে তার আশে পাশেই তো বেশ বড় স্ট্যান্ডার্ড ঘরে ঘুমোতো রামকেষ্ট। এই কেস তো অ্যাবিউসে পরবেই। সেক্সুয়াল ব্যপার স্যাপার বাদ দিয়ে শুধু এতেই জেল হবে।
  • sch | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:২৬266163
  • কাজু এখানে লিখতে গেলে তোমাকে কিছু সেমি অবস্কিওর লেখকের বইপত্র পড়তে হবে - তারপর তুমি লিখতে পারবে। তুমি কি শঙ্করীপ্রসাদ বসু পড়লে এর উত্তর দিতে পারবে ভেবেছ? তুমি আলোচনার যোগ্য বলে বিবেচিতই হবে না
  • sosen | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:২০266162
  • বর্তমানের লেখাটা পড়ে জাস্ট হতভম্ব হয়ে গেলাম।
    লেখকের নাম পড়ে আরো একটু।

    আর এইটা পড়ে হতবাক " চুম্বনের ইংরেজিকে ওরাল সেক্স বলা যেতে পারে।"
    নাঃ। কিল দিল দেখে আসি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত