এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩১266249
  • ফেললে তো মহাকর্ষ মেনে মাটিতেই যাবে, মানে মাটিতে আরো টাকা ঢালো ঃ)
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২২:৩১266250
  • শ্চ-কে আরো একটা কথা বলে যাই - আমি রামকৃষ্ণের দাম্পত্য সম্পর্ক কেমন ছিল তা নিয়ে আগ্রহী নই। আগেও লিখেছিলাম সারদামণি নিজেই যখন কিছু বলেন নি তখন এই নিয়ে আর কিছু বলার থাকতে পারেনা।
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:২৯266248
  • কিন্তু ফোজ্জি ১০টা২৪,, ওটাও হাপ বোঝা। হাপ কোট করে এই সব মোজাওয়ালারা ওঁকে বড় করে দেখাবার চেষ্টা করেন। তিনি তো টাকা মাটি বলার পর দুটিই ফেলে দিলেন। অর্থাৎ রিয়েল এস্টেটে ইন্ভেস্ট করার পর প্রফিট রিটার্নটাও কিন্তু ফেলেই দিতে বলেছেন।
    এটা একটা এফেক্টিভ কাজের কথা হল? ভাবুন দিকি!
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২২:২৫266246
  • শ্চ-র 10.18 পোস্টটা ভালো লাগল। সিরিয়াসলি বলছি। সারদামা বিদেশিনীর এঁটো মানেন নি। রামকৃষ্ণ "যত মত তত পথ" বলেছেন - এগুলো তো ব্যক্তিগত লেভেলে খুবই প্রশংসাযোগ্য। কিন্তু সমাজের খোল নলচে বদলেছে শিক্ষার প্রসারের জন্য। নইলে রামকৃষ্ণ বিনোদিনীকে আশীর্বাদ করলেই কি আর নটিদের ঘৃণা করা বন্ধ হয়েছিল?
  • 4z | ১৪ নভেম্বর ২০১৪ ২২:২৪266244
  • রামকিষনজির এফেক্ট? আরে কত লোককে রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে উৎসাহ দিয়েছিলেন খেয়াল আছে? সেইইই কব্বে বলে গেছেন টাকা মাটি, মাটি টাকা, মানে জমিতে ইনভেস্ট কর, সব থেকে ভাল রিটার্ন দেবে। তা এসব কথা আপনারা বুঝলে তো...
  • sosen | ১৪ নভেম্বর ২০১৪ ২২:২৪266245
  • আর বিদ্যাসাগর নিজের স্ত্রীয়ের প্রতি অত্যন্ত দুর্ব্যবহার করতেন শুনেছিলাম। তাঁর মা-ও করতেন। তবে এই রাত্তিরে লিং চাইবেন্না
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:২০266242
  • নাঃ, একক ১০টা১১, বিদ্যাসাগর কাজ করেছিলেন। তাই ওঁর অন্য কোনও বেপারে কথা হবে না। শুধু সময়মত গিয়ে মূর্তি থেকে মুন্ডুটা আলাদা করে দিয়ে আসলেই হবে। ঃ-)
  • sosen | ১৪ নভেম্বর ২০১৪ ২২:২০266243
  • আমার কাছে রামকৃষ্ণ খুব ইন্টারেস্টিং চরিত্র। অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন নিজেকে নিয়ে-কিছু একটা টান তো ছিল, নইলে তখনকার তাবড় তাবড় শিক্ষিত মানুষেরা এতটা অভিভূত হলেন কি করে?
    রাধাভাবিনী আর একজন সাধক ছিলেন। প্রভু জগবন্ধু। ইনি সবসময় মেয়েদের মতো সর্বাংগে শাদা কাপড় জড়িয়ে রাখতেন। শুনেছি স্ত্রী-অঙ্গ স্পর্শ করলে এনার সর্বশরীর লাল হয়ে যেতো। যেরকম রামকৃষ্ণেরও হতো।
    এই রকম সাইকোসোম্যাটিক লক্ষণ তো অন্য লোকজনেরও থাকে। সেগুলো ভন্ডামি নয় বলেই মনে হয়। অবসেশন ইত্যাদি। তবে রামকৃষ্ণ কারুর তেমন ক্ষতি করেছেন বলে মনে করিনা।বরম বিবেকানন্দ অনেক মহিলাকে এক্সপ্লয়েট করেছেন বলে ননে হয়।
  • sch | ১৪ নভেম্বর ২০১৪ ২২:১৮266240
  • আহ একক ওরম করে না - এতো জড়িয়ে দিলে পায়ে বেঁধে পড়ে যাবে।

    আমার কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না কবীর সুমনের জাজমেন্ট করার সময় তার ধর্মান্তর, বিয়ের সংখ্যা এগুলো বিচার্য্য হওয়া উচিত নয় বলে যারা মনে করেন তারা কেন রামকৃষ্ণদেব স্ত্রীকে পূজো করবেন না তার সাথে সেক্স করবেন, রাধা ভাবে থাকবেন না কৃষনভাবে থাকবেন এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন।ওনার যদি আদৌ কোনো কন্ট্রিবিঊসান থেকে থাকে সেটা তো সেক্স গুরু হিসেবে না। এটা ওনার পার্সোনাল চয়েস হিসেবে ছেড়ে দিলে হয় না। এই নিয়ে ওনার তো কোনো পাবলিক বাণী নেই।

    ওই ঊনবিংশ শতাব্দীতে রামকৃষ্ণদেব কিন্তু "যত মত তত পথ" বলেছিলেন, নিজে বিভিন্ন ধর্ম পালন করেছিলেন - এটা তো একটা বিশাল ইম্প্যাক্ট। যেটাকে দরকার মতো দুগগিবাজ পলিটিক্যাল নেতারা ১০০ বছর বাদেও ভাঙ্গিয়ে খান। সেই যুগের পরিপ্রেক্ষিতে এটা প্রায় চৈতন্য দেবের মতোন ইম্প্যাক্টফুল কাজ। আর চৈতন্যদেব তো well edicated ছিলেন - কিন্তু এই প্রথাগত শিক্ষাহীন মানুষটির কাছে সে যুগের বহু পণ্ডিত মানুষ ছুটে ছুটে গেছেন ? কেন ?

    তারা গুরুচণ্ডালী করতেন না বলে খুব কম জ্ঞানগম্যি রাখতেন? একেবারে ফার্স্ট গ্রেড গান্ডু ছিলেন।,

    আর এই মানুষটির স্ত্রী - যিনি ছোট্ট ঘরে থেকে "ডোমেস্টিক ভায়োলেন্সের " শিকার হয়েছিলেন - তিনি কিন্তু সে যুগে নিবেদিতার এঁটো পরিষ্কার করার ক্যালি দেখিয়েছিলেন। বিপ্লব মনে হয় চুমু দিয়ে আর হোক্কলরব বলে চেঁচিয়ে হয় না - নিজেকে একটা উচ্চতায় নিয়ে যেতে হয় তারপর চুপচাপ নিজের প্রতিবাদটা দেখিয়ে দিতে হয়। ওই গ্লোরিফায়েড হতে চাওয়া ভদ্র মহিলা কিন্তু সেই যুগে বাঙ্গালী সমাজে ভালোই ইম্প্যাক্ট করেছিলেন - সারদা মা'র মন্ত্র শিষ্যা গৌরী মা সারদেশ্বরী আশ্রম শুরু করেছিলেন - সন্ন্যাসী মেয়েদের প্রথম আশ্রম। এটা বিপ্লব না ? সেই যুগে বিশাল বিপ্লব

    বিস্যাসাগর স্পেশিফিক কিছু জায়গায় করেছিলেন - তিনি বিশাল মানুষ - কিন্তু রামকৃষ্ণদেব, সারদা দেবী আর বিবেকানন্দ গোটা স্মাজের খোল নালচে তে ঘা মেরেছিলেন।
  • rabaahuta | ১৪ নভেম্বর ২০১৪ ২২:১৮266241
  • কোন বর্তমান বা প্রাক্তন দুইজলামখোরের মতামতও নেওয়া উচিত।
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২২:১৭266238
  • কি আশ্চর্য! স্পীচ দেওয়াকেও কাজ মনে করি তো। সেই কাজের কতটা ফল হল সেটা দেখে কাজের বিচার করব না? স্চ নটি বিনোদিনীর কথা বললেন। আমি জানতে চাইলাম বিনোদিনীকে একদিন আশীর্বাদ করে বাংলা রঙ্গালয়ের মেয়েদের কি দুর্দশা ঘুচল? তখন শুনলাম বুলেট পয়েন্ট দেওয়া যাবে না। আপনিও অভিমান করে বললেন কাজ করেন নি। স্পীচ দিয়েছেন শুধু। এখন বলছেন আমিই শুধু রিফর্মিস্ট অ্যাকটিভিটিকে কাজ ভাবি? এ কেমন হল? ঃ-)
  • jhiki | ১৪ নভেম্বর ২০১৪ ২২:১৭266239
  • আমর এসব ওষুধ খেলে মোটামুটি ২০-২৪ ঘন্টা পরে বেশ জমিয়ে ঘুম পায়। সাধারনতঃ অসহ্য মাইগ্রেনের ব্যাথা হলেই খাই, ব্যাথা সাথে সাথেই সেরে যায়, কিন্তু ঘুম আসেনা ঃ(
  • - | ১৪ নভেম্বর ২০১৪ ২২:১৬266237
  • হয়ে গেল? রামকৃষ্ণালোচনা সেশ? যাঃ!
    আমি ভাবছিলুম এককের ৯টা৫৭-র পর লোকে, অন্তত হু, জিগাবে কোনও কাজ করেন্নি তবু লোকে পুজো করে ক্যানো? ক্যানওওওও? ঃ-)
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২২:১৪266236

  • প্রাক্তন একজলামখোর হিসেবে বলতে পারি ওটা অদ্ভূত হলেও অসম্ভব না :)

    অতগুলো ওষুধ ওনাকে কে পৌছে দিলো প্রশ্ন উঠবেনা ? কাস্তদী তে তো পুরো পাতা হাতে দেওয়া নিয়ম না।
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২২:১১266235
  • আপনি রিফর্মিস্ট একটিভিটি কেই কাজ মনে করেন এই ভাষাগত দূরত্ব কাটাতে সময় লাগলো :)

    আচ্ছা, বিস্যাসাগর এর স্ত্রী কে নিয়ে কথা হবেনা ? বা কৃষ্ণমোহন বাবুর মেয়ের বাল্যবিবাহ ......পিপল এন্ড ইভেন্টস দিয়ে দেখতে চাইলে লম্বা লিস্ট।
  • | ১৪ নভেম্বর ২০১৪ ২২:১০266234
  • বিকেল সাড়ে চারটে থেকে রাত দেড়টা পর্যন্ত দফায় দফায় অ্যালপ্রোজোলাম খায় কীকরে? একটা বা দুটো খেলেই তো বেশ কিছু ঘন্টা ঘুম নিশ্চিত। এই দফায় দফায় খাওয়াটা কেমন অদ্ভুত!!
  • jhiki | ১৪ নভেম্বর ২০১৪ ২২:০৭266232
  • ৩০টা 0.5 mg অ্যালপ্রোজোলাম খেলে মানুষ মরে যেতে পারে না এটা আত্মহত্যার নাটক?
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২২:০৭266233
  • এই তো সুন্দর টু দ্য পয়েন্ট উত্তর দিলেন ঃ-)
  • pi | ১৪ নভেম্বর ২০১৪ ২২:০০266231
  • দুটো অবশ্য দুটো আলাদা লেবেলিং। জেন্ডার আইডেন্টিটি অর সেক্সুয়াল ওরিয়েন্টেশনের। তবে, ট্রান্সসেক্সুয়াল না, ট্রান্সজেন্ডার বলা ভাল। হ্যাঁ, ট্রান্সজেন্ডার লোকজন হেটেরোসেক্সুয়াল, গে, বাই, আসেক্সুয়াল সবই হতে পারেন। সে হিসেবে রাধাভাব বোধহয় ট্রান্সজেন্ডার গে বলা যেতে পারে।
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২১:৫৭266230
  • কোনো কাজ করেন নি। স্পীকার স্পীচ দিয়েছেন। টু দি পয়েন্ট বলবে টা কী :)) কী স্পীচ দিয়েছেন সেসব তো বইপত্রে আছে। যে লোক রিফর্মিস্ট নয় তার রিফর্ম এর লিস্টি চাওয়াই অদ্ভূত লাগছে। রামকৃষ্ণের চেলারা ফিলান্থ্রপিক একটা মডেল চালায়। সেটাও সমাজ সংস্কার না।
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২১:৫১266229
  • সমাজ সংস্কারক বললাম কই? প্রথম থেকেই একটাই প্রশ্ন - পুজো কেন করা হয়। প্রশ্নও ঠিক না। অন্যে কেন কাউকে পুজো করে সেই প্রশ্ন করে পার্সোনাল স্পেসে ইন্ট্রুড করতে যাব কেন! বিস্ময় বলা যেতে পারে। ইন্টারেস্টিং ক্যারেক্টার - ঠিকই তো। ইন্টারেস্টিং কেস। তবে মনে রাখার মত লোক মানেই পুজো করার মত নয়।
    আমি জানতে চেয়েছিলাম রামকৃষ্ণ কি কি কাজ করেছেন তা কেউ টু দ্য পয়েন্ট বলুক। সেই নিয়েও চোর-পুলিশ খেলা তো কম চলছে না ঃ-) ইন্সিডেন্টালি, আরো কিছু মানুষকে দেবতা বা দেবতার কাছাকাছি মানা হয় বিভিন্ন দেশে ও ধর্মে। তারা সমাজ সংস্কারও করেছেন। তো সেদিক দিয়ে একটা স্পেকুলেশন আসতে পারে, তাহলে ইনিও কি সমাজ সংস্কারক? এর চেয়ে বেশি আমি কিছুই বলি নি।
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২১:৩৫266228
  • না ওরকম সাধু-চোর খেলার সঙ্গে হুম্যানিস্মএর সম্পর্ক নাই। সাধু-দুস্কৃতি হ্যান্ডলিং জাস্ট একটা পলিটিকাল অবস্থান।

    কিন্তু আপনার প্রশ্ন কোনভাবেই ক্লিয়ার হচ্ছেনা | প্রথমে বললেন রামকৃষ্ণ সমাজ সংস্কারক। সেই জায়গা থেকে বিদ্যাসাগর এর সঙ্গে তুলনা। এবার সমাজ সংস্কারক নন এটা বলার পর প্রশ্ন আসছে : পুজো করবে ক্যানো :)))

    এর উত্তর যারা পুজো করে তারা দিক। আপনি নিজেও উত্তর পেতে পারেন যদি ঠিক সেই সময়ে পাশ্চাত্য দর্শনের ফাঁকফোকর কী ছিল, বিদ্যাসাগর কোন লাইনে চুপ করে গেসলেন, পরবর্তীকালে কী কাজ হয়েছে পাশাপাশি রেখে দেখেন। পুজো করা একটা পুলিশ ডাকার মত ব্যাপার। রাষ্ট্রপ্রতীতি না থাকলে হয়না। ও যাদের আছে তারা বলুক। তবে নাইন্টিনথ সেঞ্চুরি বাংলায় রামকৃষ্ণ ভীসন ইন্টারেস্টিং ক্যারেক্টার। দার্শনিক না হলেও। ভবিষ্যতেও মানুষ মনে রাখবে।
  • Ishan | ১৪ নভেম্বর ২০১৪ ২১:২৯266227
  • রাধাভাব মানে অমি জানিনা। আমার কখনও হয়নি। :-) তবে আন্দাজে বলতে পারি, সমকামী ট্রান্সসেক্সুয়ালিটি দুইই হতে পারে। মানে এসব তো লেবেলিং। যেকোনো লেবেলেই পড়তে পারে।
  • b | ১৪ নভেম্বর ২০১৪ ২১:২৬266226
  • রামকৃষ্ণ বলে বিবেকানন্দ, বিবেকানন্দ বলে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন বলে ইন্সটিট্যুট অফ কালচার, ইন্সটিট্যুট অফ কালচার বলে রশিদ খানের গৌড় সারঙে ধুয়াঁধার তারানা।

    শুনুনঃ



    এর পরেও তর্ক করবেন?
  • pi | ১৪ নভেম্বর ২০১৪ ২১:২২266225
  • মামু, রাধাভাব কি সমকামিতা না ট্রান্সসেক্সুয়ালিটি ?
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২১:১৩266224
  • "পরিত্রানায় সাধুনাম, বিনাশায়চ দুষ্কৃতম" - এই ধর্ম সম্ভবত। কিন্তু সে কথা থাক। ধর্মকে পরে ডিফাইন করলেও হবে।
    আমি তো আপাতত ঐ লোকেদের থেকেই জানতে চাইছি কোন জায়গাটাতে তারা জিতেছে।
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২১:০৭266223
  • মানবতাবাদ ভেগ না। রাশানাল টাকে শালগ্রাম শিলা ভাবা ভেগ।
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২১:০৫266222
  • মানবতাবাদ ? সেটাই বা একটা কেন ? এরকম গোলমত কিছু হয় কী। রাশানাল আর এম্পিরিসিসম এর দাঁড়িয়ে তো মাবতাবাদ। এটাকে নিয়ন্ত্রণ করে পলিটিক্স। এরকম একটাই মানবধর্মের কথা আমার জানা নাই।

    আপনি বিদ্যাসাগর প্রসঙ্গ এনে বললেন বিদ্যাসাগর কে কেও মনে রাখেনা এদিকে রামকৃষ্ণকে পুজো করে। এবারে আমিও তো সেটা ধরেই বলছি বিদ্যাসাগর-এর ঠিক কোথায় ব্যথা ছিল ঝেড়ে কাপড় পরাতে সেটা খোঁজ নিন। হতেই পারে সেই জিতে যাওয়ার আনন্দেই লোকজন পুজো করে :)
  • | ১৪ নভেম্বর ২০১৪ ২১:০৩266221
  • একক, ওরিয়েন্টেশান টা কি নির্দিষ্ট? নাকি সেটা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করা যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত