এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৩২266312
  • গথোনডিক কে?
  • pi | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:১৪266309
  • ওদিকে এল এ র ওয়ালমার্টে তো কলরব !
  • a x | ১৫ নভেম্বর ২০১৪ ০২:৩৫266308
  • গথোনডিক মারা গেলেন।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০২:১৫266307
  • ওদিকে চুমুর টই একেবারে ফ্ল্যাট হয়ে গেছে। চুমু দিয়ে চুমু দিয়ে ফ্ল্যাট করে ফেলেছে। ঃ-)
  • - | ১৫ নভেম্বর ২০১৪ ০১:১৯266306
  • ঐ ভক্তি চ্যাটচ্যাটে লোক্কগুলোকে নিয়ে কত মুশ্কিল কিছুদিন আগে আবাপতে একটা লেখায় পড়ছিলাম। ঐ ওরা আসে বিহারের গাঁ গেরাম থেকে গঙ্গা সাগর মেলায়। উবু হয়ে বসে থাকে বাসের জন্য আমাদের শহরের মধ্যে। নোংরা করে রাস্তা। কাপড় শুকায়। দেহাতি ভাষায় গান গায় কথা বলে। রাস্তা দিয়ে আমাদের ধবধবে সংস্কৃতির পথ চলা থেমে থেমে যায়।
    সার্কাস্টিক্যালি এই ভাব নিয়েই লেখাটা ছিল।
    যে শিক্ষা আর সংস্কৃতি অন্যকে ঘৃণা চ্যাটচ্যাটে করে দেখতে শেখায়, সেটা আর যার থেকেই হোক, বিদ্যাসাগরের থেকে আসে নি ঃ-)

    বাদ্যও, রামকৃষ্ণের চাকর "ভাইপো"-টি কে? ডিডি?
  • - | ১৫ নভেম্বর ২০১৪ ০১:১২266305
  • যাক, নিশ্চিন্দি। কিচুদিনের জন্যি! চ্যাটচ্যাটে ভক্তি ঐ সব অন্যদের বেপার। ঐ ওরাই যত নষ্টের গোড়া। রামকৃষ্ণ বিদ্যাসাগর ওক্কে! উফ্ফ্ফ। অবিশ্যি কিচুদিনের মধ্যেই আবার ভক্তরা ক্যানোওওও অ্যামন করছে সেই জন্য শ্রীরামকৃষ্ণই দায়ী কিনা তাই নিয়ে সভা হবে। কিন্তু সে ব্রেক্কে বাদ!
    আর ডিডি মনে হয় রামকৃষ্ণ সমসাময়িক ইতিহাস বা সমাজতত্ত্বের "মূল্যায়ন" লিখতে চেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের না। শুক্কুরের রাত। এটুকু টাইপো ... ঠিকাছে ঃ-)
  • aka | ১৫ নভেম্বর ২০১৪ ০০:৫৩266304
  • বিদ্যাসাগরের থেকে রামকেষ্টর ভূমিকা বেশি ছিল শুনে একটু চমকে ও থমকে গেছি।
  • dd | ১৫ নভেম্বর ২০১৪ ০০:৪৪266303
  • রামকৃষ্ণের মুল্যায়ন কত্তে পারবো না। দরকারো নেই। সের জন্নে একক আছে,র বাবু আছেন,আর সুমিত সরকার। আমার একেক দিন খুব চমোৎকার লাগে, বেশীর ভাগ দিনই বাজে লাগে।

    তবে তথ্য নিয়ে উৎকন্ঠা হচ্ছে। একক কইলো "দলে দলে যুবক ছুটে গ্যাছে" বা অপ্পন কইলো রামকৃষ্ণ "হিন্দু যুবকদের কেরেস্তান হওয়া থেকে আটকেছেন"। এইগুলো।

    উনি জীবদ্দশায় চাকোর ভাইপো নিয়ে টেনে টুনে বারো জন শিষ্য পেয়ে ছিলেন। বিবেকানন্দের দুঃখ ছিলো উনার পারলৌকিক কাজ খুব দায়সারা ভাবে হয়েছিলো। লোকের অভাব,টাকা পয়সা নেই।মারা যাবার পরেও শিষ্যরা এবং সারদা মা প্রচন্ড অর্থাভাবে ভুগেছিলেন। সাহায্যের জন্য কেউ নেই। সেই অর্থে সম সাময়িক সোসাইটিতে ত্যামন ইম্প্যাক্ট ফেললেন কই?

    এ গুলো ধর্মগুরুর পক্ষে একেবারেই আনইউজুয়াল নয়। নেসেসারি কন্ডিশনও নয়।
    কিন্তু তথ্যগত ভাবে ভুল।
  • একক | ১৫ নভেম্বর ২০১৪ ০০:১০266302
  • কিছু লোক ওরকম নাগার দিয়ে পুজো করবেই :/ যার যেমন দরকার আরকি। আর মানুষ যে না বুঝে পুজো করে তাও কিন্তু না। সে নিজের নির্মান দিয়ে বোঝে। তার কাছে রামকৃষ্ণ একটা পাগলা বাবা গোছের লোক। হয়ত ঠাকুর কে বলছে মেয়েটাকে ইন্টারভিউ পাইয়ে দাও। রামকৃষ্ণ শুনলে আঁতকে উঠতেন :))) পুজো একটা আরোপ। ছাড়তে না পারলে বাজে নেশা তবে আমি ভজুনে নেচে দেখেছি, মূর্তিপুজো করেও দেখেছি চাইলেই আরোপ টা করা যায়। অসম্ভব না। বেশ একটা গোলগাল ব্যাপার :)
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০০:০৯266301
  • হু,
    তারাপীঠে গেছিলাম তো, দেখতে দেয় শুধু। এমনিতে তো কাপড় ঢাকা, উপরে মুখ ফিট করে রাখা। বিশেষ সময়ে দর্শন হয়, তখন দর্শকদের ঢাকনা খুলে দেখায়, দেখেছি। পাথর। উল্কার টুকরো হতে পারে বৈকি। কিন্তু উল্কার টুকরো তো মিউজিয়ামেও দেখেছি। ও তো প্রায় নিত্য পড়ছে, রোজই কত কিলোগ্রাম করে যেন উল্কা পড়ে পৃথিবীতে।
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:৫৮266300
  • তুমি বরং কোন সতীপীঠে গিয়ে সতীর দেহাংশ ছুঁয়ে এস। অবশ্য ছুঁতে দেয় কিনা জানি না। শুনেছি দেখতে দেয়। ওগুলো নির্ঘাত কোন উল্কার টুকরো।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:৫৫266299
  • হু, তবু আদি কাঠের কিছুকিঞ্চিৎ যদি থেকে থাকে, সেই আশায় আরকি। ঃ-)
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:৫১266298
  • ও আতোজ, তোমার গ্রহান্তরের কাঠ তো বারো বছর অন্তর বদলানো হয় ঃ-)
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:৫০266297
  • ঐ চ্যাটচ্যাটে ভক্তিবাদটাই অস্বস্তিকর। নইলে খারাপ কি! থিয়োরী না থাকার অসুবিধে হচ্ছে এক-দেড়শো বছর পরে যখন লোকে মানুষটাকে পুজো করছে তখন তারা কাকে পুজো করছে নিজেই বুঝছে না। এমন না যে থিওরী থাকলেও তাকে নস্যাৎ করে নতুন থিয়োরী তৈরী হতে পারে না। খুবই পারে। সেজন্যই পুজো জিনিসটা ওভার অল খারাপ। আমি বিদ্যাসাগরের কথা এনেছি বটে। কিন্তু তা বলে এটা প্রোপোজ করতে চাইনি যে বিদ্যাসাগরের পুজো করা হোক। একটা মানুষের থেকে অনুপ্রাণিত হওয়া, কিছুটা তার মত হওয়ার চেষ্টা করা - এইটুকুই।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:৪৮266296
  • ঝিকি, ঐ তো হলো ব্যাপার। আই অব দ্য বিহোল্ডার। সে তকে যা দাম দেবে, সেটাই তার দাম। নইলে সবই তো মাটি, পাথর, বালি, ধুলো কয়লা। সেই থেকেই কখনো হীরা, কখনো চুনি, কখনো পান্না।
    আরে, পুরী গিয়ে তো ভাবলাম আহ, এইবারে অ্যালিয়েন কিছু ছোঁবো, দারুণ ব্যাপার হবে।(প্রসঙ্গত দানিকেনের তত্ত্বে উদ্দ্বুদ্ধ হয়ে কয়েকজন বলছিলেন হতে পরে জগন্নাথ মূর্তি আসলে অ্যানশিয়েন্ট অ্যাস্ট্রোনটের লাইকনেস, কারণ মুখচোখ হাত তো বোঝা যাবে না যদি স্পেসসুটের ভেতরে থাকে)। আমি একধাপ পার হয়ে ভাবলাম আহ, নির্ঘাৎ অ্যালিয়েনরাই নিজেদের কিছু মেটেরিয়াল দিয়েছে বানানোর সময়। জগন্নাথ মন্দিরে খুব কাছে যেতে দেয়, ছুঁতেও দেয়। ভালো করে হাত বাড়িয়ে তর্জনীর ডগা দিয়ে ভালো করে ছুঁয়ে দেখি আহা, কাঠ। দারুব্রহ্ম তো বলেই! কোথায় অ্যালিয়েন??? নিতান্ত হতাশ হলাম। কিন্তু পরে ভেবে দেখি যদি অ্যালিয়েনরা এসেও থেকে থাকে প্রাচীনকালে, কেনই বা অ্যালিয়েনরা নিজেদের মেটেরিয়াল দেবে? বরং আশেপাশে যা পাওয়া যায় সেগুলো তুলে নিয়ে চলে যাবে। ঃ-)
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:৩২266295
  • হু

    স্পীচ দেওয়ার গুরুত্ব ছিল। এখন আমার কাছেও ব্যাপারটা হাসির কিন্তু ঐসময় দাঁড়িয়ে গুরুত্ব ছিলো। আমার ৩ গলা জড়াজড়ি বন্ধু একসঙ্গে সন্ন্যাস নেয় এবং তাদের রওনা করে তত্কালীন প্রেম করতে যাই। এতে আমার মায়ের স্বস্তির নিশ্বাস পরে এবং বলেন ওদের জীবনে চাগরি বা প্রেম নেই বলে ওরকম করেছে ইত্যাদি। ব্যাপারটা এত লিনিয়ার না।

    উনবিংশ শতাব্দীর শিক্ষিত বাঙালি তরুণ দের কাছে জগৎ টা অনেক ধয়াঁটে ছিলো। রামমোহন উদ্যোগ নিয়ে ফেলেছিলেন যাতে গোটা ভারত এব্রাহামিক ধর্মের অন্তর্ভুক্ত হয়। সেটাও এরা মেনে নিতে পারছিল না। পাদ্রী রা বোঝাচ্ছিল মূর্তি পূজা শয়তানের কাজ অশিক্ষিতের লক্ষণ। হেগেল নিয়ে ঘাঁটতে গিয়ে দেখছে সেই তো অবসার্ভার আর অবজেক্ট। বেদান্ত তাহলে একদম ধুর না !! কেও বলছে বেদ চাষার গান। কেও বলছে ওসব সাংখ্য ফান্খ্য পড়ে কিস্যু হবেনা। এইরকম একটা সময়ে বিদ্যাসাগর ন্যায়, সাংখ্য,বৈশেষিক এর পাঠ চুকিয়ে কান্ট্ ধরলেন। শুধু ধরলেন না চেঁচামিচি শুরু করলেন কেন কালেজে এসব পড়ানো হবেনা। এদিকে কান্টের ট্রানসেনডেন্টাল ডিডাকসনে কিছু ইন্টিগ্রিটির অভাব ছিল যেটা পরবর্তীকালে বিশাল আলোচনার বস্তু হবে এবং বেশ কিছু অংশের বিরোধিতা করে পেপার বেরুবে। সেই সময়ে দাঁড়িযে থিঙ্কার রা কিন্তু বেশ অন্ধকারে।

    এইরকম একটা সময়ে একজন অশিক্ষিত পুজুরে বামুন তার গ্রাম্য ভাষায় ডিভাইন রিভিলেসনের কথা বলতে শুরু করলো। পটাং করে একটা লোক এক ও বহুর সংঘাত কে অনুলোম বিলোম দিয়ে একটা মডেল দিলো। এই মূর্তি ততক্ষণ যতক্ষণ না এক কে জানা যায়। এ কথা গুলো নতুন না। কিন্তু ওই ঘোলাটে সময়ে দাঁড়িয়ে বলার লোক ছিল না। বিদ্যাসাগর নিজেও ব্রহ্মের ব্যাখ্যা শুনে কিছু বলতে পারেন নি কারণ যতটা ঘাঁটলে অতনমাস ফ্রি এনটিটির সেলফ এস্ত্যাবলিষ হয় সে জায়গায় ওনারা কেও ছিলেন না। এই মিলিয়ে দেওয়ার মডেলে অক্সিজেন পেয়ে দলে দলে যুবক ছুটে আসে। "মুক্তি" কী ? কোনো ফন্গবেনে ব্যাপার না। এই আজকেও কোনো ফোরামে জান, দেখবেন ফ্রাঙ্কফুর্ত স্কুলের লোকজন মাথা টাথা নেড়ে বলছে কানটিযান নোশন অফ ফ্রিডম আসলে ফ্রি করেনা আর উল্টোদিকের লোকেরা তাদের তেড়ে যুক্তি দিচ্ছে। রামকৃষ্ণের সময়েও প্রশ্নগুলো ছিল যেটাকে উনি বিশুদ্ধ থিওরি কিছু না দিলেও একটা ইনটিগ্রেতেড মডেল দিচ্ছেন। এটা সেই সময়ে দাঁড়িয়ে ব্যাপক ক্লিক করেছিল। কে রামকৃষ্ণ কে পুজো করে মালা পরালো সেটা ব্যাপারনা, মাইকেল জ্যাকসন কেও তার ভক্ত রা করে। ভক্তদের গুলি মারুন। ব্যাপার এইটাই যে সেই সময়ে দাঁড়িয়ে এই পাবলিক স্পীকার ভদ্রলোক কিছু কথা হাসতে হাসতে বলেছিলেন যার মু তোড় জবাব সেই সময়ে ছিলনা, এখন থাকলেও। এবং এখনো অনেক মানুষের কাছে সেটা একটা স্কুল অফ থট হিসেবে গন্য হয়।

    এবার একটা কথা আমারও মনে হয় যে এই চ্যাটচেটে ভক্তিবাদের গ্যাদগেদে সুপারস্ট্রাকচার না এলে কী বাঙালি অন্যরকম হত ? তারা কী ততক্ষনাত বুঝে ফেলত রাজনীতি-অর্থনীতি-অটনমাস এনটিটির যোগ টা ? মনে হয় না। সমস্ত দর্শনের বিকাশ সব পরিবেশে হয়না। ওরকম ইংরেজের পায়ের তলায় থেকে রাতারাতি অহং চেনা যায়না। ঐসময় ওটাই হয়ত ঠিক ছিল।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:৩১266294
  • রাসমণির মন্দির নিয়েও তো কত লড়াই করতে হলো। রাসমণি ব্রাহ্মণ বংশীয়া নন বলে তো মন্দির ওপেন করতেই বাধা দিচ্ছিল সমাজপতিরা। তখন তো একটা কৌশল করে সেই বাধা বাইপাস করা হলো। রাসমণি তাঁর ব্রাহ্মণ গুরুদেবকে পুরো মন্দির টন্দির সব দান করে দিলেন, নিজে শুধু সেবার অধিকার নিয়ে মন্দির খুললেন। তার পরেও তো ঝামেলা কত, কোনো পুরোহিত পুজো করতে চান না, অনেক খুঁজে রামকুমারকে পাওয়া গেল।
  • jhiki | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:২৯266293
  • সাত রাজার ধন এক মানিক শেষে ক্রিশ্টাল!!!
  • | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:২৭266292
  • একক,পরীক্ষা-নিরীক্ষা নিয়ে কিছু শোনার জন্যে আগ্রহে কান পেতে রইলাম- সে আবার বিষয়ান্তরে চলে গেলো যথারীতি;)
    আমি কিন্তু মতটা শোনার অপেক্ষায় রইলাম। পরে সময়মত লিখে দিও। পড়ে নেবোঃ)
  • sch | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:২৪266291
  • রাসমণি ঠিক কি ধরণের প্ল্যানিং ভেবেছিলেন - কোনো এন্ট্রি ফি ও তো নিতেন না। আর নর্থ অন্য কোন সেরকম কালী বাড়ী ছিল না বলে উনি এমনিই জানতেন ওটা পপুলার হবে
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:২৩266290
  • ঝিকি, মণি মনে হয় কিছু ক্রিস্টালাইন সলিডকে বলে। নীলকান্তমণি, পদ্মারাগমণি এইসব।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:২০266288
  • কুণাল ঘোষের খবর শুনে দিদি একগাল হেসে বললেন,

    সাজানো ঘটনা।

    ডিঃ মস্করা।
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:২০266289
  • এঁর এই ওভার-অল আইডিয়াটা "ওর নিজের মধ্যে শক্তি আছে, ও নিজেই নিজেকে উন্নত করবে/মুক্ত করবে" এই ব্যাপারটার জন্য ব্যক্তিগতভাবে ভালো লাগে। অন্য স্পিরিচুয়াল গুরুরা যেমন অন অ্যান অ্যাভারেজ "আমি তোমাকে মুক্ত করবো, এসো আমার কাছে" অহং ত্বাম সর্বপাপেভ্য মোক্ষয়িস্যামি " এইসব ধরনের কথা বলেছেন, সেখানে রামকৃষ্ণ পরিষ্কার বলছেন, প্রায় বালিকা সারদা সম্পর্কে "ওর নিজের মধ্যে শক্তি আছে, সেটা যদি জাগে, সে সাংঘাতিক ব্যাপার।" এইখানে একটা নীরব বিপ্লব পাই, এই সরল কয়েকটা কথাতে। মানুষের ভিতরের শক্তি ও চেতনার প্রতি বিশ্বাস ও তার স্বীকৃতি। বিনোদিনীকে ও তো উনি বলেন নি এসো আমার আশ্রমে তপস্বিনী হও, তোমাকে উদ্ধার করবো। না তো, স্বকর্মেই তো থাকতে বললেন। "চৈতন্য হোক" বললেন।
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:১৮266287
  • অভ্যুর কল্যানে অনেক কাল পর "বিদ্যাসাগরচরিত" পড়া হয়ে গেল। মানবধর্ম নিয়ে কথা হচ্ছিল। এই ব্যাপারে এই প্রবন্ধে কি বলা আছে দেখে নেওয়া যাক। এমন কথা অন্যত্রও নিশ্চয়ই আছে। আমার স্মৃতিশক্তি দুর্বল। কোট করতে পারি না।

    “যেমন কর্মবুদ্ধি তেমনি ধর্মবুদ্ধির মধ্যেও একটা সবল কাণ্ডজ্ঞান থাকিলে তাহার দ্বারা যথার্থ কাজ পাওয়া যায়। কবি বলিয়াছেন : ধর্মস্য সূক্ষ্মা গতিঃ। ধর্মের গতি সূক্ষ্ম হইতে পারে, কিন্তু ধর্মের নীতি সরল ও প্রশস্ত। কারণ, তাহা বিশ্বসাধারণের এবং নিত্যকালের। তাহা পণ্ডিতের এবং তার্কিকের নহে। কিন্তু মনুষ্যের দুর্ভাগ্যক্রমে মানুষ আপন সংস্রবের সকল জিনিসকেই অলক্ষিতভাবে কৃত্রিম ও জটিল করিয়া তুলে। যাহা সরল, যাহা স্বাভাবিক, যাহা উন্মুক্ত-উদার, যাহা মূল্য দিয়া কিনিতে হয় না, বিধাতা যাহা আলোক ও বায়ুর ন্যায় মনুষ্যসাধারণকে অযাচিত দান করিয়াছেন, মানুষ আপনি তাহাকে দুর্মূল্য দুর্গম করিয়া দেয়। সেইজন্য সহজ কথা ও সরল ভাব প্রচারের জন্য লোকোত্তর মহত্ত্বের অপেক্ষা করিতে হয়।“
  • 4z | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:১৪266286
  • sch, একে বলে লং টার্ম প্ল্যানিং। ঠিক লোককে রিক্রুট করাও তো পার্ট অফ লং টার্ম স্ট্র্যাটেজি।
  • jhiki | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:১২266285
  • আচ্ছা মণি বা মানিক কোন জাতীয় রত্ন?
  • Atoz | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:১১266284
  • মণি তো। রাসমণি। মণী দেখে ঘাবড়েছি! ঃ-)
  • sch | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:০৭266283
  • রামকৃষ্ণের পপুলারিটি রাসমণী ইউটিলাইজ করবেন কি করে। তিনি মারা গেছেন ১৮৬১ আর তোতাপুরী এলেন ১৮৬৪। তোতাপুরী আসার আগে রামকৃষ্ণের অত খ্যাতি কই যা উনি ক্যাশ ইন করবেন।
  • jhiki | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:০৬266282
  • অ্যাকাউন্ট থেকে লগ আউট করে তারপর আবার লগিন করে দেখতে পারেন।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৪ ২৩:০১266281
  • ছ্যা ছ্যা ছ্যা। এখনো বিবির ভরসায় আছেন। সাবলম্বী হোন! ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত