এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৫৯266341
  • বেথের নামও আমি জানি। ইন ফ্যাক্ট গুরুর সবাই জানে।
  • দেবাশিস মাজি | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৫৮266338
  • আমি একজনকে চিনতাম দক্ষিন পুর্ব রেলের টাইমটেবিলটা তার মুখস্থ ছিল।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৫৮266339
  • আরে হান্স বেদে তো একটা ইম্পর্ট্যান্ট গ্রুপের লিডার ছিলেন, ঐ গ্রুপেই কাজ করতেন ফাইন্ম্যান, সদ্য পাশ করে বেরিয়েছেন তখন ফাইন্ম্যান। ওরা যোগ দিলেন সেই মারাত্মক প্রোজেক্টে, তখন ভীষণ যুদ্ধ চলছে, এই উড়ে গেলাম কি সেই উড়ে গেলাম অবস্থা। কেউ তর্ক বিতর্ক তুল্লেই বাকীরা হাঁ হাঁ করে উঠতো, আরে আগে তো বেঁচে থাকি যুদ্ধ টুদ্ধ পার হয়ে, পরে তর্ক নাহয় হবে।
  • jataashankar | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৫৭266337
  • পাল্লেন বলতে, ঐ রকম একজন প্রাতঃস্মরণীয় লোকের নামে অমন বলতে। আরো হাজারটা জিনিসের সাথে ম্যানহাটানের টেলিফোন ডিরেক্টরিটাও নাকি ওর মুখস্থ ছিল।
  • দেবাশিস মাজি | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৫৪266336
  • কল্লোল হয়তো কলকাঠি নেড়ে থাকবে। ওর তো নামের শুরুতেই কল।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৫৩266333
  • জনি গদ্দার?
  • jataashankar | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৫৩266334
  • এই মাত্র ইউটিউবে হান্স বেথের সাক্ষাৎকার দেখলাম, বোমা তৈরিতেও ওনার অবদান ছিলো। এটা আগে জানতামনা।
  • দেবাশিস মাজি | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৫৩266335
  • জানি নামটা বল্লেই জনি লিভারে মুখটা মনের মধ্যে ভেসে উঠছে।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৫২266332
  • গণিতবিদ কেমন করে অ্যানার্কিস্ট হন? ভারী আটকে যাই ভাবতে গেলে। নানারকম নিয়ম নিয়েই যাদের কারবার-
  • দেবাশিস মাজি | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৫১266331
  • ঐ তো। জনি।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৯266328
  • এক বিরাট বিজ্ঞানী বটুকভট্টের কায়্দায় ক্রাইসিস সামলাতেন, কোথাও ভয়ানক বোম্মারার ভীষণ ইয়ে মনে প্ল্যান হচ্ছে, কেউ সমর্থন কেউ বিরোধিতা এইসব করছেন, উনি এক্সট্রিমে চড়ে কইতেন," বেলা পাঁচটায় কেন, এই বেলা দেড়টাতেই মারুন। " ব্যস, ব্যাপারটা যে কী ভীষণ রিডিকুলাস সেটা বুঝে গিয়ে সব কাটাকুটি হয়ে যেত, বোম তখন আবার গুছিয়ে তুলে রাখতো বোমারুরা।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৯266329
  • এখানে ক্কে সিআইএর চর। ক্কে? নামটা বলুন খালি।
  • jataashankar | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৯266330
  • তাহলে উইকিকে গুলি মারুন।
  • jataashankar | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৮266327
  • না না grothendieckcircle.org দেখুন।
  • দেবাশিস মাজি | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৭266324
  • উইকি বলছে উনি সি আই এর চর ছিলেন।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৭266325
  • আরে নিউমানের নাম আমি আগেই জানতাম। ইনি বিচ্ছিরি বিচ্ছিরি কিছু কম্পিউটার বানিয়েছিলেন তো?
  • jataashankar | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৭266326
  • চিন্তার মুক্তি দেখলে অবাক হয়ে যেতে হয়, কাকে বলে লিবারেশন। কল্লোলদা খুশি হতেন গ্রোথেন্ডিক ছিলেন অ্যানার্কিস্ট।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৫266323
  • বাঁচালেন। আমি আপনার পরামর্শমতো সার্চ করে এইটা পেলামঃ

    http://jmathpage.com/

    পেয়ে ঘাবড়ে গেলাম। :-)
  • jataashankar | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৪266322
  • জনি হলো john von neumann, এর লেভেলই আলাদা, মোটামুটি প্রবলেম পেলেই নামিয়ে দিত।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪৩266321
  • জনিকে অনেকেই ভাবতো ইনি আসলে হিউম্যান নন, কোনো উন্নত ইন্টেলিজেন্ট স্পিসিসের মেম্বার, কী একটা সিস্টেম এরর হয়ে পৃথিবীতে এসে পড়েছেন আর ঠিক পৃথিবীর মানুষের মতন হয়ে কাজ করে যাচ্ছেন। আশেপাশের সহকর্মীরা নির্ঘাৎ মাঝে মাঝে ঘাবড়ে যেত। যদি ওনার এলিয়েন সেল্ফ লাফিয়ে পড়ে কোনোদিন! ঃ-)
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪২266319
  • না না আরও আছে। বার্ট্রান্ড রাসেলের নাম জানি।
  • jataashankar ojhaa | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪২266320
  • ওনার মোটামুটি ৪০ বছর পরে আরেকটা ম্যাসিভ ধাক্কা মনে হয় এসেছে তবে সেটা ভালো বুঝতে বুঝতে এই শতাব্দীর মাঝামাঝি যেতে হবে।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৪১266318
  • এই তো বিপদে ফেলেন। জনি কে? মানে পুরো নাম কি? আমি পয়ঁক্যারে আর রামানুজন ছাড়া গত শতকের কোনো গণিতজ্ঞের নাম জানিনা। না, কেশব নাগও জানি। এছাড়া বেঙ্গালুরুর একজনকেও জানি। :-)
  • jo | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৩৯266317
  • জ্যামিতি বলতে কি বুঝি তার মানেই ভদ্রলোক পাল্টে দেন।
  • jo | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৩৮266316
  • একনম্বর অবশ্যই জনি!
  • jo | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৩৭266315
  • সে তো গুগল করলেই হয়। আমার মতে সেকন্ড গ্রেটেস্ট ম্যাথেমেটিশিয়ান অফ লাস্ট সেঞ্চুরি।
  • Ishan | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৩৫266314
  • আরে তিনিই বা কে?
  • jataashankar ojhaa | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৩৩266313
  • alexander grothendieck
  • debaashis maaji | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৩২266310
  • গথোনডিকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত।
  • pi | ১৫ নভেম্বর ২০১৪ ০৩:৩২266311
  • ছত্তিশগড়ে ঐ ক্যাম্পের ওষুধে ইঁদুর মারার বিষ পাওয়া গেল।

    কিন্তু, কিন্তু কিন্তু করে জিগেশ করেই ফেললাম, গথোনডিক কে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত