এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১৬ নভেম্বর ২০১৪ ১২:০৩266520
  • ট্রাফেলস আর কেভিয়ারের দাম ও খুব বেড়েছে। কোবে বীফ স্টেক প্রায় হাজার ডলার দাম নিলো সেদিন। বাইরে খাওয়া দাওয়াটা ক্রমশঃই কঠিন হয়ে উঠছে।
  • robu | ১৬ নভেম্বর ২০১৪ ১২:০১266519
  • আমি তো পয়ত্রিশ টাকার চাল দিব্যি খাই। আর বাশকাটি তো এখানে চল্লিশ বলে!!
  • Tim | ১৬ নভেম্বর ২০১৪ ১২:০০266518
  • হপ্তায় দুবার তরকারি খেলে চন্দন বাটা দিয়ে ভাত মেখে খাওয়া যায়। বছরে একবার মাংস খেলে গোল্ড ফয়েলে মুড়ে চিকেন তন্দুরি খেতে পারেন। বিষক্রিয়ায় মরে গেলেও বীরের মৃত্যু হবে।
  • dc | ১৬ নভেম্বর ২০১৪ ১১:৪৯266517
  • b, তিন বছর আগে মানে তো দ্বাপর বা ত্রেতা যুগ! :p তিন বছর আগে চালের কিলো ছিল ৩০-৩৫ টাকা, আলুর কিলো ছিল ১৫-২০ টাকা, সানড্রপ হার্টের কিলো ছিল ৯০ টাকা, সর্ষের তেল ৮০-১০০ টাকা (কোয়ালিটি অনুযায়ী), পেয়াজ ছিল ২০-২৫ টাকা, দুধের প্যাকেট ছিল ৯ টাকা। সব চেন্নাইয়ের দাম। আড়াই জনের বেসিক সংসার খরচ দশ থেকে পনেরো হাজারে খুব ভালোভাবে চলে যেত। আর এখন কিনা আচ্ছে দিন, তাই তিরিশ হাজারেও চলছেনা।
  • b | ১৬ নভেম্বর ২০১৪ ১১:৪০266516
  • অ ডিসি, চেন্নইতে সুদূর যুগে আমি তো তিরিশ টাকা কিলো সেদ্দ চাল খাইসি। ধরেন তিন বচ্চর আগে।
  • sosen | ১৬ নভেম্বর ২০১৪ ১১:৩৬266515
  • ষাট টাকার কমে সেদ্ধ চাল পাওয়া যায়? ঃ-o
  • jo | ১৬ নভেম্বর ২০১৪ ১১:১৫266514
  • অথবা রোজ দুবেলাই কম করে খেলে। বা সাথে শুধুই ডাল দিয়ে খেলে।
  • kc | ১৬ নভেম্বর ২০১৪ ১১:১২266513
  • হপ্তায় একবার বা দুবার ভাত খেলে আশি-নব্বই টাকা কিলো চাল ইস নট অ বিগ ডীল।
  • pi | ১৬ নভেম্বর ২০১৪ ১০:৫৯266512
  • টিম, ভাল করেছ শেয়ার করে। এখানে আর বলা হয়নি। এটা নিয়ে সত্যি আবার নাড়াচাড়া করা দরকার। আমার কিছু বন্ধু করছে, ওরাও বারবার বলছে যতজনকে পারা যায় জানাতে, কিছু করতে।
  • :O | ১৬ নভেম্বর ২০১৪ ১০:৪৮266511
  • মিনিকেট ৪০ টাকা কিলো ও বাঁশকাঠি ৪৫ টাকা কিলো আমরা খাই। ৮০ টাকা কিলো চাল, সে কি আর আলাদা করে রান্না করতে হয়?
  • Abhyu | ১৬ নভেম্বর ২০১৪ ১০:৪০266509
  • lcm | ১৬ নভেম্বর ২০১৪ ১০:২৬266508
  • বিগবাস্কেট স্টার্টাপের কথা এপাড়ায় বোধহয় কারো কাছে শুনেছিলাম। এরা অ্যাসেন্ট ক্যাপিটাল গ্রুপের থেকে ২০১২ তে ১০ মিলিয়ন ডলার ফান্ডিং পেয়েছে বলছে।
    এই সেক্টরে প্রফিটেবিলিটি দেখার। যদিও এরা তো বলছে --
    "Our Bangalore business saw revenues of Rs 20 crore in FY13. In FY14, we should clock revenues of Rs 300 crore and Rs 500 crore in FY15," says Parekh. The Bangalore business was expected to break-even by the end of this year and operations in the other two cities were likely to be profitable by July 2014, he added.
  • Arpan | ১৬ নভেম্বর ২০১৪ ১০:২২266507
  • আচ্ছে দিনে তো হবারই ছিল!
  • dc | ১৬ নভেম্বর ২০১৪ ১০:২০266506
  • ওদিকে ইনফ্লেশন নাকি কমেই চলেছে ঃ-(
  • pi | ১৬ নভেম্বর ২০১৪ ১০:১৩266505
  • কোলকাতায় এখন মাছ মাংস সব্জি বাজার করে দেবার জন্য কোম্পানি খুলেছে দেখলাম। অবশ্য আগেও থেকে থাকতে পারে, আমি এইবারই অ্যাড দেখলাম।
  • Arpan | ১৬ নভেম্বর ২০১৪ ১০:১২266504
  • হাঁয়েস। থ্যাংক্স টু দিস স্টার্টাপ।

    http://bigbasket.com/
  • pi | ১৬ নভেম্বর ২০১৪ ১০:০৮266503
  • শরদিন্দুর কোন লেখায় জানি ছিল, পুণেতে প্রচুর প্রচুর আলু হবার কথা। সেটা পড়ে থেকে ইস্তক আমার পুণেতে থাকার শখ ছিল।
  • jhiki | ১৬ নভেম্বর ২০১৪ ১০:০৬266502
  • আলু-পেঁয়াজও অনলাইন?
  • Arpan | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৯266500
  • ওকে।
  • | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৯266501
  • আলি নয় আলু।
  • dc | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৮266499
  • অর্পন না, পোন্নি বয়েল রাইস বোধায় চল্লিশ থেকে পাওয়া যায়। ওটা আমার ভাল্লাগে না, বয়েল রাইস বল্লে (পোন্নি কথাটা বাদ দিয়ে) বেশীর ভাগ দোকানে ষাট টাকা কিলোর একটা চাল দেখায়।
  • | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:৫৪266498
  • এখানে কালাম ৩৮ থেকে ৪৩এর মধ্যে মেলে। ইন্দ্রায়ণী ঐ ৪৩ কিম্বা ৪৫। সোনা মসুরি খেয়াল করতে হবে, খুব একটা দেখি না।

    আলি অনলাইনে ২৩ টাকা ৩০ পয়সা কিলো, সামনের সবজির দোকানে ২২ টাকা।
  • pi | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:৫২266496
  • আসামে।
  • Arpan | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:৫২266497
  • ১১৩০ টাকার সোনা মসুরি চালের ২০ কেজি ব্যাগ অনলাইনে ৯৯৯ টাকায় পেলাম। সময়, তেল, ড্রাইভিং ও পার্কিঙের পরিশ্রম বেঁচে গেল।
  • Arpan | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:৫০266495
  • পোন্নি বয়েল রাইস?
  • dc | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:৪৮266494
  • চাল ৩০ আর আলু ৩০ টাকায় কোথায় পাচ্ছেন!? চেন্নাইতে তো আলু পঞ্চাশ টাকা আর সেদ্ধ চাল শুরু হয় ষাট টাকা থেকে ঃ(
  • Arpan | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:২৯266493
  • ফোজ্জি, মেল দেখেছি। সন্ধেবেলা/রাতের দিকে রিপ্লাই দেবো।
  • Bhagidaar | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:২৭266492
  • ঐজন্যই সেদ্ধ করতে হয়না
  • pi | ১৬ নভেম্বর ২০১৪ ০৯:২৪266491
  • আমাদের এখানে চাল ৩০, আলু ৩০।

    এদিকে কী জায়গায় যে এসেছি কে জানে, দোকানে গিয়ে কাল যত বলি ম্যাগি চাই, তত আমার হাতে মশার কয়েল ধরিয়ে দেয়। কী জানি, মশাকে ম্যাগি বলে নাকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত